18/11/2022
# #মুখে ও দাঁতে জটিল রোগ! এই ৪ লক্ষণ দেখলেই ডাক্তার দেখান
মুখ ও জিহ্বায় ফোলাভাব ও ব্যথা
মুখ বা জিহ্বায় ফোলা গুরুতর অসুস্থতার লক্ষণ হতে পারে। মুখে বা জিভে কোনও পিণ্ড বা ফোলা দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো দরকার। কখনও কখনও এটি ক্যান্সারের উপসর্গও হতে পারে।
মুখের ফোস্কা ও ছাল ওঠা
কারও মুখে ক্রমাগত ফোস্কা পড়লেও অশনিসংকেত হতে পারে। মুখের ঘা আলসারের উপসর্গ। এর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। যদি ১০ দিন পরেও মুখের আলসার ভালো না হয়, গিলতে অসুবিধা হয় বা কিছু খাওয়ার পর মুখে ব্যথা হয়, তাহলেও বাড়াবাড়ি হওয়ার আগে ডাক্তার দেখান।
মাড়ি থেকে রক্তপাত
মাড়ি থেকে রক্ত পড়লে রোগের লক্ষণ হতে পারে। ব্রাশ করার সময় অনেকের মাড়ি থেকে রক্ত বের হয়। এর চিকিৎসা না হলে সমস্যা মারাত্মক আকার ধারণ করতে পারে।
মুখে অস্বাভাবিকতা
মুখে বা দাঁতে এমন কোনও উপসর্গ অনুভব করেন যা স্বাভাবিক বলে মনে না হয়, তাহলেও ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত। অনেক সময় দাঁতের রোগের গুরুতর অসুখও হতে পারে।
দাঁতের সুস্থতা নিশ্চিত করতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর জন্য ভিজিট:
https://www.facebook.com/tasniadentalsurgery/about
Highly Experienced dentists. Amazing customer satisfaction. Pain free experience. Superb Results.