17/06/2026
সেপারেটেড ইন্সট্রুমেন্ট এর আমার আগের পোস্টে একটা কেস ছিল যেখানে বলেছিলাম রিট্রিভাল এর সোজা কেস গুলোর মধ্যে একটা যেটা দেখে রিট্রিভ করা অনেক ডিফিকাল্ট মনে হলেও একটা স্পেসিফিক টেকনিক ফলো করলে যা মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই রিট্রিভ করা সম্ভব।
এটা আরেকটা দেখতে কঠিন মনে হলেও ব্যাপারটা ছিল খুবই সোজা এই টাইপ একটা কেস।
এই ক্ষেত্রে শুধু মাত্র সিওনমেড এই ফাইল সিস্টেম ব্যাবহার করা হয়েছে। এখানে আল্ট্রাসনিক দিয়ে রিট্রিভ করতে গেলে সেকেন্ডারি সেপারেশন এর সম্ভাবনা খুব বেশি।
আমি রি আর সিটির জন্য প্রায় সব ক্ষেত্রেই সিওনমেড এর এই ফাইল সিস্টেম ব্যাবহার করে থাকি এটা হাতে পাওয়ার পর থেকে।যদিও আগে নিওলিক্স ব্যাবহার করতাম যা এখন খুবই দামী এবং মার্কেটে পাওয়া যায় না।
কম সময়ে প্রিভিয়াস জিপি এবং সিলার ম্যাটেরিয়াল কমপ্লিটলি রিমুভ করার জন্য এটা যে কোন রিট্রিটমেন্ট ফাইল থেকে দামে কম এবং মানে বেস্ট। তবে এটা কেনার সময় আমাদের অবশ্যই একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এটার একই সেট কয়েকটা না কিনে, ইকোনোমিকাল হলো যেভাবে ছবিতে দেয়া সেভাবে এক সেট, সাথে শুধু সেইপার ও ফিনিশার এক সেট করে কেনা।