Confident dental surgery -Rampura

Confident dental surgery -Rampura Dental Clinic in Rampura, Dhaka

Dr. Moinul Hossain
BDS (DU), PGT( DDC), FMICD

খেলতে গিয়ে দাঁত ভেঙ্গে ফেলেছে, তাড়াতাড়ি সমস্যা-টি সমাধান করার জন্য আমরা কসমেট্রিক ফিলিং করে দিয়েছি Iআলহামদুলিল্লাহ,আমাদে...
20/08/2024

খেলতে গিয়ে দাঁত ভেঙ্গে ফেলেছে, তাড়াতাড়ি সমস্যা-টি সমাধান করার জন্য আমরা কসমেট্রিক ফিলিং করে দিয়েছি I
আলহামদুলিল্লাহ,
আমাদের কাছে সেবা পেয়ে রোগী খুবই খুশি হয়েছেন I

10/08/2023

[ভাঙ্গা-গড়া]

আঘাত জনিত কারণে রোগীর দাঁত ভেঙে গিয়েছিলো যার ফলে দাঁতে শিরশির অনুভূতি হতো এবং রোগীর সৌন্দর্য হানি হচ্ছিল আমরা চেষ্টা করেছি অল্প সময়ে এবং অল্প খরচে তার মুখের সুন্দর হাসি ফিরিয়ে দিতে 😊

আমাদের দাঁতের উপরের সাদা অংশ কে এনামেল বলা হয়। অনেক সময় দাঁতের গঠনগত ত্রুটির কারণে  এনামেল তৈরি হতে বাধা প্রাপ্ত হয়। ...
11/07/2023

আমাদের দাঁতের উপরের সাদা অংশ কে এনামেল বলা হয়। অনেক সময় দাঁতের গঠনগত ত্রুটির কারণে এনামেল তৈরি হতে বাধা প্রাপ্ত হয়। এই রোগটিকে আমরা বলি এনামেল হাইপোপ্লাসিয়া।

আমরা আমাদের রোগীর কম্পোজিট লেমিনেশন করে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছি

হাসতে নেইকো মানা😆😁😄
09/07/2023

হাসতে নেইকো মানা😆😁😄

20/05/2023

উজ্জ্বল সাদা দাঁতের হাসি আমাদের নিজেদের পার্সোনালিটির বহিঃপ্রকাশ এবং এটা আমাদের কনফিডেন্স অনেকাংশে বাড়িয়ে দেয়🙂

সুন্দর একটি হাসি প্রিয়জনের জন্য অনেক বড় একটি উপহার 😊

17/05/2023

রোগী আমাদের কাছে এসেছিল, তার দাঁতে খাবার জমে যেত এবং দাঁত শিরশির করত। পূর্বে কয়েকবার তার ফিলিং খুলে গিয়েছিল। আমাদের এখানে ফিলিং করার পর তার পূর্বের ধারণা পরিবর্তন হয়েছে এবং সেইসাথে উনি আমাদের উপর আস্থাশীল হয়েছেন।

04/05/2023

Restoration😊😊

15/03/2023

কম্পোজিট ফিলিং 😍😍

নিয়মিত নিয়মিত দাঁত ব্রাশ ও স্কেলিং করার পরেও মুখের দুর্গন্ধ কমছে না??? 🤔🤔কথা বলতে গেলেই দূরে সরে যাচ্ছেন মানুষ? কারণ হ...
16/02/2023

নিয়মিত নিয়মিত দাঁত ব্রাশ ও স্কেলিং করার পরেও মুখের দুর্গন্ধ কমছে না??? 🤔🤔

কথা বলতে গেলেই দূরে সরে যাচ্ছেন মানুষ? কারণ হতে পারে মুখের দুর্গন্ধ।সাধারণত দাঁত, দাঁতের গোড়া, মাড়ি, জিভ, মুখগহ্বরে কোনও রকম সংক্রমণ হলে মুখে দুর্গন্ধ হয়। এই ধরনের সমস্যা ছাড়াও আরও কিছু কারণে মুখে দুর্গন্ধ তৈরি হতে পারে,খাবারের পর ঠিকমত মুখ পরিষ্কার না করলে,পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা, ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য সেবন করা, পাকস্থলী ও লিভারের সমস্যা, দাঁত আঁকাবাঁকা থাকার কারণে ভালোভাবে দাঁত পরিষ্কার না হওয়া, এবং ভিটামিন জনিত ঘাটতি থাকার কারণে মুখে দুর্গন্ধ হয়।

ভিটামিন-ডিঃ
ভিটামিন-ডি শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান।এটি শরীরের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় তিনশত এর অধিক কার্যকরী ভূমিকা পালন করে।ভিটামিন- ডি ক্যালসিয়াম ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান শোষণ করতে শরীরকে সাহায্য করে। দাঁত ও মাড়ি সুস্থ রাখার জন্য ভিটামিন-ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ভিটামিন-ডি এর অভাবে শরীরের হাড় ও দাঁতের গঠনে মারাত্মক ক্ষতিসাধন হতে পারে। পর্যাপ্ত সূর্যের আলো গ্রহন, খেলাধুলা এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করলে ভিটামিন-ডি এর ঘাটতি পূরণ করা সম্ভব।

ভিটামিন-সিঃ
মাড়ি থেকে রক্ত পড়ার অন্যতম প্রধান কারণ ভিটামিন সি-এর ঘাটতি। এই ভিটামিনের ঘাটতির ফলে মুখে বিভিন্ন ধরনের ক্ষত দেখা যায়। এই ক্ষত থেকে মুখে সংক্রমণ ঘটতে পারে। মুখে জীবাণু সংক্রমণ দেখা দিলে দুর্গন্ধ তৈরি হওয়াও অস্বাভাবিক নয়।ভিটামিন সি এর অভাবে মাংসপেশী ও ত্বকের গঠনে সমস্যা হয়। লেবু জাতীয় ফল, ব্রকোলি,কমলা ইত্যদি খেলে ভিটামিন সি-এর ঘাটতি পূরণ হতে পারে।

আয়রনঃ
রক্তাল্পতা বা অ্যানিমিয়ার অন্যতম প্রধান কারণ আয়রনের ঘাটতি। আর অ্যানিমিয়ার ফলে অনেক ক্ষেত্রে মুখে দুর্গন্ধ হয়। কাজেই দেহে আয়রনের ঘাটতি থাকলে তার লক্ষণ হতে পারে মুখের দুর্গন্ধ।

জিঙ্কঃ
মুখগহ্বরে ব্যাক্টেরিয়ার সংখ্যা বেড়ে গেলে মুখে দুর্গন্ধ হয়। এই ধরনের ব্যাক্টেরিয়ার সংক্রমণ আটকাতে জিঙ্ক অত্যন্ত কার্যকর। দেহে জিঙ্কের পরিমাণ কমে গেলে বেড়ে যেতে পারে মুখে দুর্গন্ধের সমস্যাও।

যাদের পাকস্থলী ও লিভারের সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন।

সচেতন হই নিজেকে সুস্থ রাখি, কারণ সুস্থতাই সম্পদ ।

কম্পোজিট ফিলিংরোগীর অভিযোগঃ দাঁত শিরশির অনুভূতি চিকিৎসাঃ অ্যামালগাম (কালো) ফিলিং পরিবর্তন করে দাঁতের কালারের সাথে মিল রে...
15/02/2023

কম্পোজিট ফিলিং

রোগীর অভিযোগঃ দাঁত শিরশির অনুভূতি

চিকিৎসাঃ অ্যামালগাম (কালো) ফিলিং পরিবর্তন করে দাঁতের কালারের সাথে মিল রেখে কম্পোজিট ফিলিং এর মাধ্যমে রোগির সমস্যার সমাধান করা হয়েছে।

দাঁতের যত্নে যা করবেনমুখের স্বাস্থ্য সার্বিক স্বাস্থ্যের ওপর শক্ত প্রভাব ফেলে। গবেষণা বলছে, মুখের মধ্যে যেকোনো রোগ (দাঁত...
08/02/2023

দাঁতের যত্নে যা করবেন

মুখের স্বাস্থ্য সার্বিক স্বাস্থ্যের ওপর শক্ত প্রভাব ফেলে। গবেষণা বলছে, মুখের মধ্যে যেকোনো রোগ (দাঁতে গর্ত, মাড়ি রোগ বা ক্ষত) পুষে রাখলে বা সঠিক সময়ে চিকিৎসা না করালে এটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্গকে ঝুঁকিতে ফেলতে পারে। তাই কিছু বিষয় মেনে চললে দাঁতের এসব রোগ প্রতিরোধ করা সম্ভব।

মুখ পরিষ্কারঃ নিয়ম মেনে নিয়মিত দাঁতের সব পৃষ্ঠ ভালো মানের নরম টুথব্রাশ ও ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে পরিষ্কার করতে হবে। যাঁদের দাঁতের ফাঁকে খাবার আটকে থাকে, তাঁদের ডেন্টাল ফ্লস বা ইন্টার ডেন্টাল ব্রাশে অভ্যস্ত হতে হবে। দাঁতের ভেতরের পৃষ্ঠে পাথর এবং চর্বণে ব্যবহৃত পৃষ্ঠ ও দুই দাঁতের মধ্যবর্তী পৃষ্ঠে ক্ষয় বেশি হয়। কারণ, এসব স্থান পর্যাপ্ত পরিষ্কার হয় না। আঙুল বা ব্রাশ দিয়ে জিব পরিষ্কার ও মাড়িতে আলতোভাবে ম্যাসাজ করা জরুরি। রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা জরুরি। শক্ত ব্রাশ দিয়ে দাঁত মাজা, কয়লা–ছাই ব্যবহার, দু–তিন মিনিটের অধিক সময় বা বারবার দাঁত ব্রাশ, চার মাসের অধিক সময় এক ব্রাশ ব্যবহার ও একজনের ব্যবহৃত ব্রাশ অন্যজন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

খাদ্যাভ্যাস:মুখের জন্য উপকারী সুষম আঁশযুক্ত খাবার খেতে হবে। ফরমালিনমুক্ত তাজা ফলমূল, শাকসবজি, সামুদ্রিক মাছ, ছোট মাছ, টক দই, চিজ, চিনিমুক্ত চুইংগাম, পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করতে হবে। মূলত ক্যালসিয়াম, ভিটামিন সি–ডি–ই, জিংক, অ্যান্টি–অক্সিডেন্টযুক্ত খাবার মুখের স্বাস্থ্য ভালো রাখে। মাতৃদুগ্ধ শিশুর মুখের স্বাস্থ্য রক্ষায় সর্বোচ্চ মানসিক–শারীরিক বিকাশসহ এলোমেলো দাঁত প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিনি বা মিষ্টিজাতীয় খাদ্য মুখের স্বাস্থ্যকে যেমন হুমকিতে ফেলে, তেমনি রোগ প্রতিরোধক্ষমতা হ্রাস করে। ছোটবেলা থেকে চিনির প্রতি দুর্বলতা কমাতে শিশুদের উৎসাহিত করতে হবে। ধূমপান, জর্দা, গুল ও মদ স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। অতিরিক্ত টকজাতীয় খাবার, যেমন লেবু, তেঁতুল, ক্যান্ডি দাঁতের সংস্পর্শে যত কম রাখা যায়, ততই ভালো।

মাউথওয়াশ ব্যবহারঃ যাঁদের ডায়াবেটিস, হৃদ্‌রোগ, কিডনি রোগ, ক্যানসারের মতো ক্রনিক রোগ আছে, তাঁদের চিকিৎসকের পরামর্শে মাউথওয়াশ ব্যবহার করা জরুরি। ব্যস্ততায় মুখ পরিষ্কারে অবহেলা থাকলেও মাউথওয়াশ ব্যবহার করতে হবে। তবে দীর্ঘদিন মাউথওয়াশ ব্যবহারে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

চিকিৎসকের পরামর্শঃসমস্যা না হলেও ছয় মাসে অন্তত একবার অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মুখের অনেক রোগ শুরুতে বোঝা যায় না, নিয়মিত চেকআপে শনাক্ত হলে তার চিকিৎসা করা সহজ হয়। চিকিৎসক নির্বাচনে দায়িত্বশীল হতে হবে।নিজেকে ভালোবাসতে হবে।

Address

315-1st Floor, East Rampura, Rampura
Dhaka
1219

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801916041226

Website

Alerts

Be the first to know and let us send you an email when Confident dental surgery -Rampura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Confident dental surgery -Rampura:

Share