Khan's Ortho Dental Care

Khan's Ortho Dental Care Dental Chamber

করোনা পরস্থিতিতে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিচের খাবার গুলা নিয়মিত খাবেন : ১) ফল - i) টক ফল : আনারস,মাল্টা, লেবু,...
15/05/2020

করোনা পরস্থিতিতে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিচের খাবার গুলা নিয়মিত খাবেন :

১) ফল - i) টক ফল : আনারস,মাল্টা, লেবু, আমলকি,
কমলা & জাম্বুরা (অফ সিজন)
ii) হলুদ ফল : কলা, পেঁপে !

২) রান্নার উপকরণ : আদা, রসুন, হলুদ !

৩) পালং শাক

৪) দই

৫) বাদাম (এলমন্ড)

৬) গ্রিন টি

৭) সুষম খাবার - ডিম, দুধ

শারীরিক পরিশ্রম কমে যাওয়ায় ভাত, আলু, রুটি, চিনি (কার্বোহাইড্রেট) কম করে খাবেন, না হলে রক্তের ট্রাইগ্লিসারাইড লেভেল বেড়ে যেতে পারে, যা পরবর্তীতে উচ্চরক্তচাপ বা হৃদরোগের কারন হতে পারে !

দাঁত ক্ষয় : খাবারের পর খাদ্য কনা দাঁতের ফাঁকে অথবা আশেপাশে লেগে থাকতে পারে।সেখানে ব্যাকটেরিয়ার উৎপত্তি হয়। যা দাঁতে সামা...
01/05/2019

দাঁত ক্ষয় :
খাবারের পর খাদ্য কনা দাঁতের ফাঁকে অথবা আশেপাশে লেগে থাকতে পারে।সেখানে ব্যাকটেরিয়ার উৎপত্তি হয়। যা দাঁতে সামান্য গর্তের সৃষ্টি করে। প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ না করলে গর্ত দিনে দিনে বড় হতে থাকে।

সমস্যা রোধে করনীয়ঃ

১. দাঁতের ভিতরের গোড়ায় সৃষ্ট শক্ত পাথর দূর করতে হয়। নড়বড়ে/ভাঙা দাঁত তুলে ফেলতে হবে।
২. প্রতিদিন মুখ পরিষ্কার রাখতে হয় এবং দাঁতের মাড়িতে আঙ্গুল দিয়ে ঘর্ষণ করে আস্তে আস্তে ম্যাসেজ করতে হয়।
৩. লবণ মিশানো কুসুম গরম পানি দিয়ে প্রতিদিন কুলকুচি করলে কিংবা অন্তত বিছানায় যাওয়ার আগে এবং সকালে ঘুম হতে উঠে করলে এই রোগের বিস্তারের সম্ভাবনা কমে।
৪. প্রতিদিন সকালে আরে রাতে খাবার পর দাঁত ব্রাশ করতে হবে, জোরে এবং দ্রুত ব্রাশ করা যাবে না !

টুথপেস্ট এর বিভিন্ন ধরন - টুথপেস্টের উপাদানঃ টুথপেস্টের টিউবের নিচের দিকে আমরা বিভিন্ন ধরনের রঙ দেখতে পাই। যেমনঃ  সবুজ :...
24/01/2018

টুথপেস্ট এর বিভিন্ন ধরন -

টুথপেস্টের উপাদানঃ টুথপেস্টের টিউবের নিচের দিকে আমরা বিভিন্ন ধরনের রঙ দেখতে পাই। যেমনঃ

সবুজ : এই টুথপেস্ট তৈরি করতে সব প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে।

নীল : এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু মেডিসিন ব্যবহার করা হয়েছে।

লাল : এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে।

কালো : এই টুথপেস্ট তৈরি করতে সব রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে।

এই রঙগুলো টুথপেস্ট এর মান ও ধরন প্রকাশ করে থাকে। তাই আমরা টুথপেস্ট পছন্দ করতে এই সংকেত দেখে নিতে পারি। আমদের মুখ গহ্বর হচ্ছে ব্যাকটেরিয়া সংক্রমণের উর্বর জায়গা। এবং নিয়মিত যথাযথ নিয়মে দাঁত ব্রাশ ও ফ্লসিং করা না হলে মুখে অধিক হারে ব্যাকটেরিয়া তৈরি হয় এবং এসব ব্যাকটেরিয়া দাঁতের বহিরাবরণকে আক্রমণ করে এবং এর ফলে দাঁতের মারাত্মক ক্ষতি হয়।

দাঁতের যেকোন সমস্যার জন্য ম্যাসেজ দিতে পারেন আমাদের ফেসবুক পেজে কিংবা চলে আসতে পারেন আমাদের চেম্বারে।

Khan's Ortho Dental Care
193/5, Green Road (1st Floor), Murshed Mansion, opposite to Dhaka Tower.
Dhaka-1205.

দাঁতের যত্নে টুথপেস্ট - আমরা দাঁতের যত্নে বিভিন্ন উপকরণ ব্যবহার করে থাকি তার মধ্যে টুথপেস্ট গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই অ...
20/01/2018

দাঁতের যত্নে টুথপেস্ট -

আমরা দাঁতের যত্নে বিভিন্ন উপকরণ ব্যবহার করে থাকি তার মধ্যে টুথপেস্ট গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই অপেক্ষাকৃত কম মূল্যে রাস্তার আশেপাশে বা ফুটপাথ থেকে অস্বাস্থ্যকর টুথপেস্ট কিনে ব্যবহার করেন। অনেক সময় বিদেশি ব্র্যান্ডের পেস্ট কম দামে কিনতে গিয়ে নকল পেস্ট ব্যবহার করেন, এর ফলে নিয়মিত দাঁতের যত্ন নিলেও দাঁতে সমস্যা দেখা দেয়।

দাঁতের যত্নে তাই ভালোমানের টুথপেস্ট ব্যবহার করুন, প্রয়োজনে ডেন্টিস্ট এর পরামর্শ নিন।

দাঁতের যেকোন সমস্যার জন্য ম্যাসেজ দিতে পারেন আমাদের ফেসবুক পেজে কিংবা চলে আসতে পারেন আমাদের চেম্বারে।

Khan's Ortho Dental Care
193/5, Green Road (1st Floor), Murshed Mansion, opposite to Dhaka Tower.
Dhaka- 1205.

দাঁতের যত্নে টুথব্রাশ টুথব্রাশ পছন্দ করার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে-ব্রাশের আঁকারঃ ব্রাশের মাথা হাফ ইঞ্চি চওড়...
15/01/2018

দাঁতের যত্নে টুথব্রাশ

টুথব্রাশ পছন্দ করার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে-

ব্রাশের আঁকারঃ
ব্রাশের মাথা হাফ ইঞ্চি চওড়া আর এক ইঞ্চি লম্বা হওয়া উচিত।

ব্রিসলের বিভিন্নতাঃ
নরম, মাঝারি এবং হার্ড নাইলন ব্রিসলের ৩ রকম ব্রাশ পাওয়া যায়। নরম ব্রিসলের ব্রাশ সবচেয়ে নিরাপদ।

বৈদ্যুতিক টুথব্রাশঃ
এই টুথব্রাশ দিয়ে ব্রাশ করা বেশ সহজ। তবে এর দাম সর্বদা সবার হাতের নাগালে না হওয়ায় সবার পক্ষ্যে এটি ব্যবহার করা সম্ভব হয় না।

ব্রাশের পরিবর্তনঃ
৩ মাস পর পর, অথবা ব্রিসল আঁকাবাঁকা হয়ে গেলে টুথব্রাশ পরিবর্তন করা উচিত।এক ব্রাশ দীর্ঘদিন ব্যবহার করা দাঁতের জন্য ক্ষতিকর।

বাচ্চাদের ব্রাশঃ
বাচ্চাদের ব্রাশের আঁকার, ব্রিসল ইত্যাদির দিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে ডেন্টিস্টদের পরামর্শ অনুযায়ী বাচ্চাদের ব্রাশ পছন্দ করতে হবে।

দাঁতের যেকোন সমস্যার জন্য ম্যাসেজ দিতে পারেন আমাদের ফেসবুক পেজে

কিংবা চলে আসতে পারেন আমাদের চেম্বারে।

Khan's Ortho Dental Care
193/5, Green Road (1st Floor), Murshed Mansion, opposite to Dhaka Tower.
Dhaka-1205.

আপনার বিজয়ের হাসি হয়ে উঠুক সুন্দর থেকে সুন্দরতর।আমরা বিজয়ী জাতি। আজকের এই দিনে দীর্ঘদিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর আমরা বিজয়...
15/12/2017

আপনার বিজয়ের হাসি হয়ে উঠুক সুন্দর থেকে সুন্দরতর।

আমরা বিজয়ী জাতি। আজকের এই দিনে দীর্ঘদিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর আমরা বিজয়ের হাসি হাসতে পেরেছিলাম।

ধন্যবাদ জানাই সেই সকল মহান বীরদের যাদের দুঃসাহসিক লড়াইয়ের জন্য আমরা বাঙালি জাতি স্বাধীন দেশে বিজয়ের হাসি হাসতে পেরেছি।

বিজয় দিবসে আপনাদের সকলকে খান’স অর্থো ডেন্টাল কেয়ার এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

দিনে দু বার ব্রাশ রুখতে পারে সর্বনাশ   দাঁত ভাল রাখার জন্য আমাদের নিয়মিত যত্ন নেয়া প্রয়োজন। বিশেষ করে দিনে  দুই বার দাঁত...
11/12/2017

দিনে দু বার ব্রাশ রুখতে পারে সর্বনাশ

দাঁত ভাল রাখার জন্য আমাদের নিয়মিত যত্ন নেয়া প্রয়োজন। বিশেষ করে দিনে দুই বার দাঁত ব্রাশ করা উচিত।

১/ সকালে খাওয়ার পর এবং
২/ রাতে খাওয়ার পর।

এই দুই সময়ে দাঁত ব্রাশ করলে আমরা যেভাবে উপকৃত হতে পারি। তা হলোঃ

১) মুখে দুর্গন্ধ সৃষ্টি হবে না।
২) ব্যাকটেরিয়া দ্বারা দাঁতের ক্ষয় বন্ধ হবে।
৩) দাঁত সাদা ও পরিষ্কার থাকবে।
৪) দাঁতের মাড়ির ক্ষয় কিংবা মাড়ি ফুলে যাওয়া বন্ধ হবে।
৬) দাঁতের কোণায় প্লাক জমবে না।
৭) নিয়মিত দাঁত ব্রাশ করলে জিহ্বা পরিষ্কার থাকে আর খাবারে রুচি বাড়বে।

রাতে ঘুমোতে যাবার আগে দাঁত ব্রাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সারারাতের এই লম্বা সময়টাতে দাঁতের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই নিয়মিত দাঁত ব্রাশ করুন ,যত্ন নিন দাঁতের।


Khan's Ortho Dental Care
193/5, Green Road (1st Floor), Murshed Mansion, opposite to Dhaka Tower.
Dhaka -1205.

দাঁত সুস্থ ও সুন্দর রাখার উপায় শিশুদের দাঁত উঠার পর থেকেই সঠিক যত্ন নেওয়া শুরু করলে আগামী দিনগুলোতে তার দাঁতের ক্ষয় হওয়া...
06/12/2017

দাঁত সুস্থ ও সুন্দর রাখার উপায়

শিশুদের দাঁত উঠার পর থেকেই সঠিক যত্ন নেওয়া শুরু করলে আগামী দিনগুলোতে তার দাঁতের ক্ষয় হওয়া খুব সহজেই রক্ষা করতে পারবেন। আপনার সন্তানের দাঁত সুস্থ রাখার জন্য আমরা কতিপয় উপায় অবলম্বন করতে পারি।

ভালো অভ্যাস গড়তে শেখান : ছোটবেলা থেকেই শিশুকে ব্রাশ করার প্রয়োজনীয়তা বোঝাতে চেষ্টা করুন। শিশুর দাঁত উঠার আগে থেকেই আপনি আঙ্গুল দিয়ে বা নরম ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন।
শিশুকে দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করানোর অভ্যাস তৈরি করুন।

জুস কম খাওয়ান : অনেকেই মনে করেন জুস খাওয়া শিশুর স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু মনে রাখবেন এতে শিশুর দাঁতের ক্ষয় হবার সম্ভাবনা বেশি থাকে। তাই পরিমিত খাওয়াই উত্তম।

বোতল বা প্লাস্টিকের পানির পট ব্যবহার সীমিত রাখুন : শিশুকে পানি পানের জন্য প্লাস্টিক বোতলের ব্যবহার কমান কারণ এতে শিশুর সামনের পাটির দাঁতের ভেতরের অংশ ক্ষয় হয়।

মিষ্টি জাতীয় ঔষধ ব্যবহারে সতর্ক : শিশুদের জন্য ঔষধ সুস্বাধু করার জন্য সেগুলোতে অতিরিক্ত মিষ্টি ব্যবহার করা হয়। এ ধরনের ঔষধ শিশুদের দাঁতে আটকে থাকে ফলে তার দাঁত ক্ষয় হয়। এই সকল ক্ষেত্রে মুখ ভালো করে কুলি করাতে হবে অথবা পর্যাপ্ত পানি পান করাতে হবে।

ব্রাশ এবং কুলকুচি করা : আপনার সন্তানকে দাঁত ব্রাশে অনুপ্রাণিত করার জন্য নতুন নতুন ব্রাশ, নতুন টুথপেস্ট এবং তাদের বিভিন্ন উপহার দেয়ার ব্যবস্থা রাখতে পারেন।

নিয়মিত চেক আপ : আপনার সন্তানের দাঁত সুস্থ ও সুন্দর রাখার জন্য অবশ্যই নিয়মিত চেক আপ করান এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন।

এছাড়াও শিশুর কিংবা আপনার দাঁতের যেকোন সমস্যা কিংবা পরামর্শের জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন কিংবা চলে আসুন আমাদের চেম্বারে ।

খান’স অর্থো ডেন্টাল কেয়ার । ১৯৩/৫, গ্রীণ রোড, মুর্শেদ ম্যানশন (২য় তলা) , ঢাকা টাওয়ার এর বিপরীতে, ঢাকা ১২০৫।

শিশুদের দাঁত ব্রাশকে উপভোগ্য করার উপায় : শিশুদের প্রতিদিনকার দাঁত ব্রাশ সঠিকভাবে শিখানো শুধুমাত্র তাদের ডেন্টাল স্বাস্থ্...
02/12/2017

শিশুদের দাঁত ব্রাশকে উপভোগ্য করার উপায় :

শিশুদের প্রতিদিনকার দাঁত ব্রাশ সঠিকভাবে শিখানো শুধুমাত্র তাদের ডেন্টাল স্বাস্থ্যই নয় পাশাপাশি তাদের সুন্দর অভ্যাসেও পরিনত করবে।

# মজায় মজায় ব্রাশ : আপনার সন্তানকে দাঁতের যত্নে আগ্রহী করার জন্য দাঁত ব্রাশ কে নিয়মে পরিণত করুন, খেলার মত বিভিন্ন স্টেপে দাঁত ব্রাশ করা শিখান।

# বাবা মা ও শিশু প্রত্যেকে একসঙ্গে ব্রাশ : শিশুরা তাদের বাবা মা কেই সবচয়ে বেশি অনুকরণ করে। সন্তানকে দাত ব্রাশের উপকারিতাও বলুন এছাড়া সবাই মিলে একসাথে দাঁত ব্রাশ করলে ওরা অণুপ্রাণিতও হবে।

# বিশেষ টুথপেস্ট : আপনার সন্তানকে ব্রাশ করতে আগ্রহী করার জন্য শিশুদের উপযোগী বিভিন্ন ধরনের বা ফ্লেভার এর টুথপেস্ট সরবরাহ করুন। শিশুরা এতে নতুন নতুন ফ্লেভার ব্যবহার করে আনন্দিত হবে।

# বই ও ভিডিও : শুরুর দিকে দাঁত ব্রাশ সম্পর্কে বাচ্চাদের মজার মজার শিশুতোষ বই পড়ানো ও ভিডিও দেখাতে পারেন। এতে বাচ্চাদের দাঁতের যত্ন ও ব্রাশ করার উৎসাহ বাড়বে।

# বিশেষ ব্রাশ : আপনার সন্তানকে ব্রাশ করতে আগ্রহী করার জন্য বিভিন্ন রং ও আকারের ব্রাশ সরবরাহ করুন। শিশুরা এতে নতুন নতুন ব্রাশ ব্যবহারে আনন্দিত হবে।

# নিয়মিত চেক আপ : শিশুদের বেড়াতে যাওয়ার ব্যপারে সচরাচর উৎসাহ বেশি থাকে। তাই শিশুদের চেক আপ করার মাধ্যমে তাদের দাঁত সুস্থ রাখার পাশাপাশি তাদের উৎসাহ বহুগুণ বৃদ্ধি করা যেতে পারে।

এই উপায়গুলো অনুসরণ করে শিশুদের দাঁত ব্রাশের প্রতি আগ্রহী করার পাশাপাশি তাদের সুস্থতা নিশ্চিত করতে পারেন। এছাড়াও শিশুর কিংবা আপনার দাঁতের যেকোন সমস্যা কিংবা পরামর্শের জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন কিংবা চলে আসুন আমাদের চেম্বারে ।

খান’স অর্থো ডেন্টাল কেয়ার।
১৯৩/৫, গ্রীণ রোড, মুর্শেদ ম্যানশন (২য় তলা) ,ঢাকা টাওয়ার এর বিপরীতে, ঢাকা - ১২০৫।

01/09/2017
সুন্দর হাসির জন্য চাই সুস্থ দাঁত। আর দাঁত সুস্থ রাখতে হলে নিয়মিত দাঁতের যত্ন নেওয়া চাই। যত্ন নিলে দাঁত সুস্থ থাকবে এবং স...
26/08/2017

সুন্দর হাসির জন্য চাই সুস্থ দাঁত। আর দাঁত সুস্থ রাখতে হলে নিয়মিত দাঁতের যত্ন নেওয়া চাই। যত্ন নিলে দাঁত সুস্থ থাকবে এবং সুন্দর দেখাবে। দাঁত আমাদের সৌন্দর্যের অন্যতম প্রতীক।

দাঁতের যত্নে কিছু টিপস:
১. প্রতিদিন সকালে নাশতার পর ও রাতে খাবার পর দাঁত ব্রাশ করা উচিত। রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করাটা খুবই গুরুত্বপূর্ণ।
২. দুই-তিন মিনিটের বেশি সময় ধরে দাঁত ব্রাশ করবেন না।
৩. দাঁতের যেসব অংশে ব্রাশ পৌঁছায় না, বিশেষ করে পেছনে, সেসব অংশ পরিষ্কার করার জন্য ডেন্টাল ফ্লস ব্যবহার করতে পারেন।
৪. সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করাটা জরুরি। দন্তচিকিৎসক এর কাছ থেকে দাঁত ব্রাশ করার সঠিক পদ্ধতি শিখে আসতে পারেন।
৫. বছরে অন্তত একবার দন্তচিকিৎসক এর কাছে গিয়ে দাঁত পরীক্ষা করান। প্রয়োজনে স্কেলিং করিয়ে নেবেন।
৬. মিষ্টি ও মিষ্টিজাতীয় খাবার, চকলেট, চুইংগাম, কেক ও ফাস্টফুড জাতীয় খাবার খাওয়ার পরে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে কুলকুচি করবেন।

30/07/2017

ফ্রি ডেন্টাল চেক আপের জন্য
স্থানঃ ১৯৩/৫।, গ্রিন রোড (২য় তলা), মুরশেদ ম্যানশন , ঢাকা টাওয়ারের অপরপাশে.ঢাকা,বাংলাদেশ

সুন্দর হাসির জন্য চাই সুস্থ দাঁত। আর দাঁত সুস্থ রাখতে হলে নিয়মিত দাঁতের যত্ন নেওয়া চাই।
অনেকেই হয়তো দীর্ঘদিন দাঁতের সমস্যায় ভুগছেন কিন্তু দৈনন্দিন জীবনের কর্ম ব্যাস্ততায় এ সমস্যাকে অবহেলা করে নিজেকে মারাত্নক ঝুকির মুখে ঠেলে দিচ্ছেন ।

জটিল কোন মারনঘাতী সমস্যা হবার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে দিকনের্দেশনার জন্য চলে আসুন আমাদের চেম্বারে ।

স্থানঃ ১৯৩/৫।, গ্রিন রোড (২য় তলা), মুরশেদ ম্যানশন , ঢাকা টাওয়ারের অপরপাশে.ঢাকা,বাংলাদেশ

Address

193/5, Green Road (1st Floor), Murshed Mansion, Opposite To Dhaka Tower
Dhaka
1205

Opening Hours

Monday 17:00 - 21:30
Tuesday 17:00 - 21:30
Wednesday 17:00 - 21:30
Thursday 17:00 - 21:30
Saturday 17:00 - 21:30
Sunday 17:00 - 21:30

Telephone

01819165603

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khan's Ortho Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share