The Dental Clinic

The Dental Clinic The Dental Clinic is specialized in advanced diagnostics and treatment of Dental problems.

‼️‼️ VACANCY ‼️‼️Need a Dental Surgeon preferably living in near Mohammadpur, who is dedicated & skilled. Fresher can co...
07/12/2025

‼️‼️ VACANCY ‼️‼️

Need a Dental Surgeon preferably living in near Mohammadpur, who is dedicated & skilled. Fresher can contact.

Chamber location : Mohammadia housing limited, Mohammadpur, Dhaka

Duty : 5pm to 9.30 pm/ Full time
Day : 6 days/week
Salary : negotiable

Interested one plz inbox me.

Drop your CV here:
[email protected]

Dr. Romana Yeasmin
BMDC no.5751
01714117246

07/06/2025
31/05/2025

The Dental Clinic would love your feedback. Post a review to our profile.

Post a review to our profile on Google

যেসব কারণে দাঁতের ক্ষতি হয়দাঁতের মর্ম বুঝতে দাঁত হারানো পর্যন্ত অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ নয়। দৈনন্দিন নানা অভ্যাসে নি...
28/09/2024

যেসব কারণে দাঁতের ক্ষতি হয়

দাঁতের মর্ম বুঝতে দাঁত হারানো পর্যন্ত অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ নয়। দৈনন্দিন নানা অভ্যাসে নিজের অজান্তে বা অবহেলায় দাঁতের ক্ষতি হচ্ছে। পরে দুঃখ করার পরিবর্তে, এখন থেকেই সচেতন হলে দাঁত ও মাড়ি থাকবে সুস্থ ও সুন্দর।
আসুন জেনে নেই যেসব কারণে দাঁতের ক্ষতি হয়:

#ফ্লসিং না করা
আমরা সবাই জানি যে আমাদের দিনে দু’বার ব্রাশ করতে হবে। কিন্তু আমরা যা জানি না তা হল, ফ্লসিং করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এটি খাদ্য কণার কারণে দাঁতের মধ্যে তৈরি হওয়া ব্যাকটেরিয়া অপসারণ করতে সাহায্য করে।

#চিনি
চিনি আমাদের যেমন পছন্দ, ঠিক তেমনি ব্যাকটেরিয়াদেরও খুব পছন্দ। অতিরিক্ত চিনি খেলে দাঁত ক্ষতিগ্রস্ত হয়।

#তামাক
তামাক, ধূমপান মস্তিষ্কে রক্ত সরবরাহকে বাধাগ্রস্ত করে, এটি থেকে মুখে ক্যান্সারও হতে পারে।

#আইস
আমাদের সবারই পছন্দ ঠাণ্ডা পানীয়। তবে বরফ-ঠাণ্ডা খাবার আমাদের দাঁতের জন্য ক্ষতিকর।

#টুথব্রাশ
শেষ কবে আপনার ব্রাশটি বদলেছেন? দীর্ঘদিন টুথব্রাশ ব্যবহার করা উচিত নয়, এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে যা সংক্রমণের কারণ হতে পারে। তিন থেকে চার মাস পরপর ব্রাশটি বদলে নিতে হবে।

#খাওয়ার পরই ব্রাশ
অনেকেই মনে করেন খাওয়ার পরই সঠিকভাবে ব্রাশ করা দাঁতের জন্য ভালো। তবে বিশেষজ্ঞরা বলেন খাওয়ার পরে অন্তত আধাঘণ্টা অপেক্ষা করুন। এরপর ভালোভাবে ব্রাশ করে নিন।

#প্যাকেট বা বোতল খোলা
একটা চিপস বা মশলার প্যাক খুলতে হবে? চিন্তা কি দাঁত দিয়েই ছিঁড়ে ফেললেন। আবার কাপড় থেকে ট্যাগ ছেঁড়া বা বোতলের মুখ খোলা, সবই করেন দাঁত দিয়ে। কিন্তু এটি দাঁত এবং মস্তিষ্ক উভয়ের জন্যই অত্যন্ত ক্ষতিকর। দাঁত শুধু খাদ্য চিবানোর জন্য, ছুরি, কাচির কাজগুলো দাঁত দিয়ে করবেন না।

বাচ্চাদের দুধ দাঁত ওঠা ও পড়ার সময়কাল=========================ডেন্টাল প্র্যাকটিসে অভিভাবকদের যে প্রশ্নটির উত্তর ডাক্তারদে...
18/01/2024

বাচ্চাদের দুধ দাঁত ওঠা ও পড়ার সময়কাল
=========================
ডেন্টাল প্র্যাকটিসে অভিভাবকদের যে প্রশ্নটির উত্তর ডাক্তারদের সম্ভবত সবচেয়ে বেশি দিতে হয় তা হল “এই দাঁতটা কি পড়লে আবার উঠবে?”। চলুন দেখে নিই বাচ্চাদের দুধ দাঁত কখন ওঠে আর কখন পড়ে এবং এই সময়ের কিছু সাবধানতা।

দুধ দাঁত কি ও এগুলোর কাজ কি?
দুধ দাঁত হল স্থায়ী দাঁতের পূর্বসূরি। বাচ্চাদের চোয়াল একবারে স্থায়ী দাঁত ওঠার উপযোগী নয়। তাই চোয়ালের গঠন ও দাঁতের আকারের সামঞ্জস্য রাখার জন্য প্রথমে ছোট দুধ দাঁত ওঠে। তারপর তার নীচের থেকে একে একে ওঠে স্থায়ী দাঁত। তার মানে দুধ দাঁতের কাজ হল খাওয়া দাওয়া আর স্থায়ী দাঁতের জন্য জায়গা ধরে রাখা।

মোট বিশটি দুধ দাঁত ওঠে। মাড়িকে যদি আমরা চারভাগে ভাগ করি তবে প্রত্যেক ভাগে পাঁচটি করে দাঁত ওঠে। –
উপরে ডানে ৫ টি
উপরে বামে ৫ টি
নীচে ডানে ৫ টি
নীচে বামে ৫ টি

এই পাঁচটি দাঁতকে যথাক্রমে A,B,C,D,E বলা হয়। এগুলো পড়ে যে স্থায়ী দাঁত ওঠে তাদের বলা হয় যথাক্রমে 1,2,3,4,5।

গুরুত্বপূর্ণ : মনে রাখবেন মাড়ির এই পাঁচটি দুধ দাঁত এর পরের অংশে প্রত্যেক ভাগে আরো তিনটি স্থায়ী দাঁত ওঠে। এরা হল ৬,৭,৮ নম্বর দাঁত। এদের কোন দুধ দাঁত থাকে না। এরা প্রথমবারেই স্থায়ী দাঁত হিসেবেই ওঠে। তাহলে প্রত্যেক ভাগে ৮ টি করে মোট ৩২ টি দাঁত হয়।

দুধ দাঁত ওঠা ও পড়ার সময়কাল-
বাচ্চাদের দুধ দাঁত সাধারনত ওঠা শুরু হয় ৬মাস বয়স থেকে। সবগুলো দাঁত ওঠার সময় জানা বা মুখস্ত রাখা জরুরী নয়। এই সময় বাচ্চারা যেকোন জিনিস কামড়াতে চায়। আর দাঁত ওঠার সময় সামান্য ব্যাথা অনুভব হতে পারে।

তাই এই সময় একটু বেশি খেয়াল করে দাঁতের যত্ন নিতে হবে। এইসময় মাড়ি দাঁত থেকে একটু আলগা থাকে। খাবার জমে সহজেই। তাই এই বাড়তি যত্ন।

দুধ দাঁত ওঠার চেয়ে দুধ দাঁত পড়ার সময় সম্পর্কে মোটামুটি ধারনা থাকা বেশি জরুরি। ঠিক সময়ের বেশি আগে কিংবা বেশি পরে দুধ দাঁত পড়ে যাওয়া দুটোই খারাপ।

প্রায়ই দেখা যায় বাচ্চাদের ব্রাশ করানোর সময় সামনের দিকের চেয়ে পিছনের দাঁত এর উপর কম গুরুত্ব দিয়ে থাকেন অভিভাবকরা। অথচ দেখুন, সামনের দাঁতগুলো খুব দ্রুত পড়ে যায়, ৬-৮ বছরের মধ্যে। কিন্তু পিছনের দাঁতগুলি পড়ার স্বাভাবিক সময় কিন্তু আরো পরে। তাই ব্রাশ করা একটু কঠিন বলে পিছনের দাঁতকে অবহেলা করা বড় ভুল।

দুধ দাঁত স্বাভাবিক সময়ের আগে/পরে পড়লে কি হয়?
দুধ দাঁত যদি স্বাভাবিক।সময়ের আগে পড়ে যায়, তবে স্থায়ী দাঁত সঠিক জায়গায় উঠতে পারে না। তাছাড়া পাশের দাঁত নিজের জায়গা থেকে সরে যায়। ফলে স্থায়ী দাঁত আঁকাবাঁকা হয়ে ওঠে। দুধ দাঁত স্বাভাবিক সময়ের বেশি সময় মাড়িতে থাকলেও একই সমস্যা হতে পারে। তখন স্থায়ী দাঁত আটকা পড়ে যায় অথবা মাড়ির ভিতরে বা বাইরের পাশ দিয়ে ওঠে। তাই যেই দুধ দাঁত যখন পড়ার সময় তখন বা অন্তত তার কাছাকাছি সময় পর্যন্ত টিকিয়ে রাখা দরকার।
“এই দাঁত তো পড়েই যাবে” এই ভেবে দুধ দাঁতের যত্নে অবহেলা করা যাবে না।মনে রাখবেন দুধ দাঁত স্থায়ী দাঁতের চেয়ে দুর্বল হয়। তাই এদের যত্নও বেশি নিতে হবে।

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আর দাঁতের যত্ন নিন।

Dr. Romana Yeasmin

আপনার দাঁতের যে কোন সমস্যায়,দ্যা ডিন্টাল ক্লিনিকের আন্তরিক সেবা নিন।প্রয়োজনে এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন-০১৭১৪ ১১৭২৪৬অথ...
12/11/2023

আপনার দাঁতের যে কোন সমস্যায়,
দ্যা ডিন্টাল ক্লিনিকের আন্তরিক সেবা নিন।

প্রয়োজনে এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন-
০১৭১৪ ১১৭২৪৬
অথবা ভিজিট করুন-
www.thedentalclinicbd.com

ঠিকানাঃ হাউজ #১১, মেইন রোড, মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭

Google map: https://maps.app.goo.gl/AfJThcWKALoqMFWf9

Address

House-11( 1st Floor), Main Road, Mohammadia Housing Limited, Mohammadpur, Bangladesh, 1207
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The Dental Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share