Mamun Dental Care

Mamun Dental Care Help and support for any kind of dental problems

রাতে দাঁত ব্রাশ না করা আপনার ধারণার চেয়ে অনেক বেশি বিপজ্জনক হতে পারে।১৫০০-র বেশি হাসপাতালে ভর্তি রোগীর উপর করা এক যুগান...
18/08/2025

রাতে দাঁত ব্রাশ না করা আপনার ধারণার চেয়ে অনেক বেশি বিপজ্জনক হতে পারে।

১৫০০-র বেশি হাসপাতালে ভর্তি রোগীর উপর করা এক যুগান্তকারী গবেষণায় দেখা গেছে, ঘুমানোর আগে দাঁত ব্রাশ না করলে হৃদরোগ এবং এমনকি অকাল মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

গবেষকরা দেখেছেন, শুধু সকালে দাঁত ব্রাশ করা অনেক কম সুরক্ষা দেয়। বরং যারা রাতে দাঁত ব্রাশ করতেন, তাদের হৃদরোগজনিত সমস্যার ঝুঁকি ব্রাশ না করা ব্যক্তিদের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম ছিল। শুধু রাতে দাঁত ব্রাশ করা ব্যক্তিদের সামগ্রিক স্বাস্থ্য ছিল সেরা, যাদের বেঁচে থাকার সম্ভাবনার হার ছিল ০.৫৫ থেকে ০.৫৯ এর মধ্যে।

এত গুরুত্বপূর্ণ কেন? কারণ ঘুমের সময় দাঁত না ব্রাশ করলে মুখের ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায় এবং রক্তে প্রবেশ করে, যা সারা শরীরে প্রদাহ সৃষ্টি করে। এই দীর্ঘমেয়াদি প্রদাহ নীরবে রক্তনালী ক্ষতিগ্রস্ত করে এবং হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ অন্যান্য প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়ায়।

ধূমপান এই ঝুঁকিকে আরও বাড়িয়ে দেয়, বিশেষ করে যখন রাতে দাঁত ব্রাশ বাদ দেওয়া হয়।

বিশেষজ্ঞরা বলছেন, শোবার আগে দাঁত ব্রাশ করা শুধু প্লাক দূর করা বা মুখের দুর্গন্ধ এড়ানোর জন্য নয়। এটি এক শক্তিশালী প্রতিরোধমূলক অভ্যাস, যা আপনার জীবনকাল বাড়াতে পারে।

তাই পরের বার যখন দাঁত ব্রাশ না করেই শুয়ে পড়ার ইচ্ছে হবে, মনে রাখবেন—আপনার টুথব্রাশই হতে পারে আপনার হৃদয়ের সবচেয়ে বড় রক্ষাকবচ।

03/08/2025

অত্যান্ত ধৈর্য সহকারে আমি আমার প্রতিষ্ঠানে সময় দিয়েছি দীর্ঘ ১৭ বছর যার ফলে আজকে আমার এই সফলতা সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ।

13/07/2025

ঘটনার পর নি'হ'ত'দে'র স্বজনরা ভিড় করেন খান ইউনিসের নাসের হাসপাতালে। এসময়, চোখের সামনে সন্তানের লা'শ দেখে কাঁদতে কাঁদতে ভেঙে পড়েন এক মা। বলেন.....

ক্রাউন মেটালিক ক্যাপ।
16/05/2025

ক্রাউন মেটালিক ক্যাপ।

অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই অ্যান্টিবায়োটিকের কারণে আজ কো...
29/03/2025

অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই অ্যান্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে। অনেক বছর পর এগুলো আর কাজ করবেনা। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।''
:
অ্যান্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "অ্যান্টিবায়োটিক রেজিসটেন্স''।
:
ধরি, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা অ্যাম্পিসিলিন খাওয়া দরকার। অ্যাম্পিসিলিন এক প্রকার অ্যান্টিবায়োটিক। খেলাম আমি ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আমি সুস্থ হয়ে গেলাম। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেলো। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করলো নিজেরা নিজেরা।
:
তারা ভাবলো, যেহেতু অ্যাম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে। অতএব আমাদেরকে অ্যাম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকেনা এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে এই ব্যাকটেরিয়া গুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।
এর ফলে যেটা হয়, পরের বার অ্যাম্পিসিলিন নামক অ্যান্টিবায়োটিকটা আর কাজ করেনা।
:
সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়া গুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকেনা। তিনি হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ঐ অ্যান্টিবায়োটিক কাজ করেনা। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।
:
আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন 'জ্যাকেট'এর তুলনায় অ্যান্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক অ্যান্টিবায়োটিক এখন আর কাজ করেনা, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হসপিটাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবেনা। সামান্য সর্দীতেই রোগী মরে সাফ হয়ে যাবে।
:
উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। 'মেডিসিনের বাইবেল' নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,
"This organism is registrant against this Drugs in Indian subcontinent''
:
টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যান্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়েও জরুরী। অ্যান্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবেনা।
আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা
--------------------------------------------------
রোগী ফার্মেসীতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসীতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে Ezithromycin or,cefixime or cefuroxime or levofloxacin নামক কিছু নামকরা দামী অ্যান্টিবায়োটিক, কিন্তুু কতো দিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয় এই ওষধটি ১ ডোজ খাবেন সব রোগ ভালো হয়ে যাবে আর এই ভাবেই আস্তে আস্তে Resistance হচ্ছে সব অ্যান্টিবায়োটিক।

চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। না হলে আমাদের ভবিষ্যত অন্ধকার।

©️

05/03/2025
16/12/2024
16/12/2024
22/03/2024

Address

Dhamrai Bazar Road
Dhaka
1350

Telephone

+8801712191293

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamun Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share