Teeth Architect

Teeth Architect "Precision in every smile!"

19/08/2026

ভ্যানচালক যখন ডাক্তার‼️
দিচ্ছেন নাক ও ডেন্টাল চিকিৎসা 🚨

​কোনো মেডিকেল ডিগ্রি ছাড়াই সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে চলছে অপচিকিৎসা। অদক্ষ হাতের ভুল চিকিৎসা আপনার জীবনে ডেকে আনতে পারে অপূরণীয় ক্ষতি।
​দাঁত ও মুখের সঠিক চিকিৎসার জন্য সবসময় BMDC নিবন্ধিত গ্র্যাজুয়েট ডেন্টাল সার্জনের পরামর্শ নিন।
​সচেতন হোন, ভুয়া চিকিৎসা প্রতিহত করুন!

মেডিভয়েস রিপোর্ট: নেত্রকোনার মোহনগঞ্জে হাতুড়ে দন্ত চিকিৎসকের ভুলে মো. লিয়ন মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছ...
12/08/2026

মেডিভয়েস রিপোর্ট: নেত্রকোনার মোহনগঞ্জে হাতুড়ে দন্ত চিকিৎসকের ভুলে মো. লিয়ন মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যার দিকে লিয়নকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লিয়ন মিয়া মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার খোকন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের অভিযোগ, মাড়ির বাড়তি মাংস কেটে ফেলার পর থেকেই লিয়নের রক্তক্ষরণ শুরু হয়। তবে অভিযুক্ত রফিকুল ইসলাম হিরণ দাবি করেছেন, তিনি কোনো অপারেশন করেননি, শুধু ড্রেসিং করেছিলেন।

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থাকা রফিকুল ইসলাম হিরণের চেম্বারে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয়দের দাবি, দন্ত চিকিৎসক রফিকুল ইসলাম হিরণ একসময় মাছঘাটে শ্রমিক হিসেবে কাজ করতেন। এসএসসি পাস না করেই দন্ত চিকিৎসার চেম্বার খুলে রোগী দেখছেন তিনি। তার চেম্বারে ‘এলএমএএফ’ ও ‘ডিএমএ’ পদবি লেখা রয়েছে। মোহনগঞ্জ ছাড়াও নেত্রকোনা সদর ও আটপাড়া উপজেলায় তার চেম্বার রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মোহনগঞ্জের স্থানীয় মৎস্য আড়তদার হক্কু মিয়া বলেন, ‘হিরণ ছোটবেলা থেকেই মাছঘাটে লেবার হিসেবে কাজ করত। আমার ঘাটেও চার-পাঁচ বছর কাজ করেছে। দুই বছর আগেও তাকে ঘাটে লেবারি করতে দেখেছি। পরে কীভাবে যে দাঁতের ডাক্তার হয়ে গেল, আল্লাহ জানেন।’

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৮ আগস্ট) সকালে লিয়নকে দাঁতের চিকিৎসার জন্য হিরণের চেম্বারে নিয়ে যান এক ব্যক্তি। পরে হিরণ লিয়নের মাড়ির বাড়তি মাংস কেটে দেন বলে পরিবারের অভিযোগ। এরপরই রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসা শেষে ওষুধপত্র দিয়ে লিয়নকে বাড়িতে পাঠানো হয়।

পরদিন রোববার (৯ আগস্ট) শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে আবার হিরণের কাছে নিয়ে যান। তখন তিনি নতুন করে ওষুধপত্র দেন বলে স্বজনেরা জানান। কিন্তু বাড়িতে নেওয়ার পরও লিয়নের অবস্থার উন্নতি হয়নি।

সোমবার (১০ আগস্ট) দুপুরে লিয়নকে আবার হিরণের কাছে নেওয়া হয়। পরে হিরণ তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত চিকিৎসক ডা. জয়া রানী দেবনাথের কাছে নিয়ে যান। লিয়নের অবস্থা গুরুতর দেখে দ্রুত ময়মনসিংহে নেওয়ার পরামর্শ দেন ওই চিকিৎসক।

এরই মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা অবস্থায় লিয়ন অচেতন হয়ে পড়ে। সন্ধ্যা ৬টার দিকে তাকে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। রফিকুল ইসলাম হিরণ লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং (এলএমএএফ) কোর্সধারীরা কোনো চিকিৎসক নন। কোনো রোগীকে চিকিৎসা দেওয়ার এখতিয়ার তাদের নেই।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দন্ত চিকিৎসক রয়েছেন। আপনারা কারও প্ররোচনায় না পড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসাসেবা নিন।’

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
Teeth Architect


"একজন ডেন্টাল সার্জনের নিখুঁত ডায়াগনোসিস আর ল্যাবে থাকা একজন ডেন্টাল  টেকনোলজিস্টের সুদক্ষ কারুকাজ—এই দুইয়ের চমৎকার মিলন...
07/08/2026

"একজন ডেন্টাল সার্জনের নিখুঁত ডায়াগনোসিস আর ল্যাবে থাকা একজন ডেন্টাল টেকনোলজিস্টের সুদক্ষ কারুকাজ—এই দুইয়ের চমৎকার মিলনেই তৈরি হয় এক একটি সুন্দর হাসি!"

ডেন্টিস্ট্রি একইসাথে একটি বিজ্ঞান এবং একটি আর্ট—যা একা কারো পক্ষে সম্পূর্ণ করা সম্ভব নয়! 🦷✨
​একটি সুন্দর ও সুস্থ হাসির পেছনে যেমন একজন ডেন্টাল সার্জনের নিখুঁত ডায়াগনোসিস, ক্লিনিক্যাল স্কিল ও রোগীর প্রতি যত্নশীলতা থাকে, ঠিক তেমনি একজন ডেন্টাল টেকনোলজিস্টের নিপুণ হাতের ল্যাব ওয়ার্কও সমানভাবে অপরিহার্য।
​ডাক্তার এবং টেকনোলজিস্ট—আমরা একে অপরের প্রতিযোগী নই, বরং পরিপূরক। ডেন্টাল সার্জনরা যেমন ক্লিনিকের প্রাণ, ডেন্টাল টেকনোলজিস্টরা তেমনি ল্যাবের কারিগর। রোগীর সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে এই দুই পেশাজীবীর পারস্পরিক সম্মান, মেলবন্ধন ও চমৎকার বোঝাপড়ার কোনো বিকল্প নেই। একটি চাকার সাথে আরেকটি চাকা ঠিকমতো ঘুরলেই কেবল সাফল্যের গন্তব্যে পৌঁছানো সম্ভব।
​সবার নিজ নিজ কাজের পরিধি ও দক্ষতাকে সম্মান জানিয়ে, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে স্বাস্থ্যখাতকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। দিনশেষে আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই—মানুষের মুখে একটি সুস্থ, সুন্দর ও ব্যথামুক্ত হাসি ফুটিয়ে তোলা। 💙
​সকল ডেন্টাল পেশাজীবীদের প্রতি রইলো আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা!

05/08/2026

এদের রুখবে কে?
মানুষের জীবন কি মূল্যহীন?
কোয়াক নির্মূল এখন সময়ের দাবি‼️


#কোয়াক

05/08/2026

প্রতিদিন ব্রাশ তো করছেন, কিন্তু নিয়মটা সঠিক তো? 🤔🪥
ভুল নিয়মে ব্রাশ করলে দাঁতের উপকারের চেয়ে এনামেলের ক্ষতিই বেশি হয়! সঠিক পদ্ধতি জানতে ভিডিওটি দেখে নিন।
আপনার হাসির যত্নে Teeth Architect সব সময় আপনার পাশে! 💙


03/08/2026

"ডাক্তার" লিখলে ধরা খাওয়ার ভয়, তাই নতুন চালাকি— নামের আগে "ডেন্টিস্ট"!

একজন হৃদরোগ বিশেষজ্ঞকে বলা হয় Cardiologist, চক্ষু বিশেষজ্ঞকে Ophthalmologist, তেমনি মুখ ও দন্তরোগের চিকিৎসককে বলা হয় Dentist বা Dental Surgeon। অর্থাৎ "Dentist" কোনো সাধারণ শব্দ নয়, এটি একটি পেশাগত উপাধি।

সারা বিশ্বেই BDS (Bachelor of Dental Surgery) ডিগ্রিধারী নিবন্ধিত দন্ত চিকিৎসকরাই "Dentist" বা "Dental Surgeon" পরিচয় ব্যবহার করেন।

অন্যদিকে, ডেন্টাল টেকনোলজিস্টদের মূল কাজ হলো ডেন্টাল ল্যাবে ডেনচার, ক্রাউন, ব্রিজসহ বিভিন্ন ডেন্টাল প্রস্থেটিকস তৈরি করা এবং দন্ত চিকিৎসকদের কারিগরি সহায়তা প্রদান করা। তাদের ক্লিনিক্যাল চিকিৎসা বা সার্জারি করার আইনগত অধিকার নেই।

তাই "ডাক্তার" না লিখে "ডেন্টিস্ট" লিখলেই যে ডাক্তার হয়ে যাওয়া যায়, বিষয়টি তেমন নয়। নাম বদলালেই পেশা বদলায় না। শব্দের মারপ্যাঁচে রোগীকে বিভ্রান্ত করাও গ্রহণযোগ্য নয়।

'ডেন্টিস্ট' শব্দটিকে এভাবে ব্যবহার করার এই অভিনব আবিষ্কারের জন্য হয়তো আলাদা একটা নোবেল পুরস্কারই দেওয়া উচিত!


02/08/2026

সাবধান ‼️😂


"কোয়াকের তৈরি পদ্মা সেতু!" 😂🌉​একটু কম খরচে দাঁত লাগাতে গিয়ে হাতুড়ে বা অপ্রশিক্ষিত কোয়াকদের কাছে গিয়ে কীভাবে নিজের বারোটা...
01/08/2026

"কোয়াকের তৈরি পদ্মা সেতু!" 😂🌉
​একটু কম খরচে দাঁত লাগাতে গিয়ে হাতুড়ে বা অপ্রশিক্ষিত কোয়াকদের কাছে গিয়ে কীভাবে নিজের বারোটা বাজানো হয়, এই ছবিই তার সেরা উদাহরণ! সবচেয়ে মজার ও ভয়ঙ্কর ব্যাপার হলো—মুখে হাত দিয়ে এই এক্সপেরিমেন্ট করার সময় কোয়াকের হাতে কোনো গ্লাভস পর্যন্ত নেই! 🦠🚫
​ইনফেকশন কন্ট্রোল বা হাইজিনের বিন্দুমাত্র বালাই না রেখে এমন অপরিকল্পিত ও অবৈজ্ঞানিক কাজ রোগীর অবস্থাকে আরও মারাত্মক ঝুঁকিতে ফেলছে। ডেন্টিস্ট্রির মৌলিক আইন (Ante's Law) অনুযায়ী এটি সম্পূর্ণ অসম্ভব একটি কাজ। এর পরিণতি কী হতে পারে?​অল্পদিনের মধ্যেই এই অতিরিক্ত চাপের কারণে সুস্থ দাঁতগুলোও ভেঙে বা নড়ে পড়ে যাবে।​জীবাণু সংক্রমণের মাধ্যমে মাড়িতে মারাত্মক ইনফেকশন ও পুঁজ জমে স্থায়ী ক্ষতি হবে।
​একটু সচেতন হোন! হাতুড়ে ডাক্তারদের পাল্লায় পড়ে নিজের অমূল্য দাঁত ও স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবেন না। যেকোনো ডেন্টাল সমস্যায় সবসময় রেজিস্টার্ড বিডিএস (BDS) চিকিৎসকের পরামর্শ নিন। 🦷✨

30/07/2026

"আইন ও আদালতের রায় মেনে চলুন, ভুয়া ও হাতুড়ে ডাক্তারদের হাত থেকে জনস্বাস্থ্য রক্ষা করুন!" ⚖️🩺
​চিকিৎসা পেশা অত্যন্ত পবিত্র ও সংবেদনশীল একটি সেবা। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ নেই। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের ২০১০ সালের একটি ঐতিহাসিক রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে—এমবিবিএস (MBBS) বা বিডিএস (BDS) ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ রেজিস্ট্রেশনপ্রাপ্ত ব্যক্তিরাই কেবল নিজেদের নামের পূর্বে 'ডাক্তার' (Dr.) পদবী ব্যবহার করতে পারবেন।
​এর বাইরে অন্য কোনো প্রাতিষ্ঠানিক ও বৈধ ডিগ্রি ছাড়া কেউ নিজেকে ডাক্তার দাবি করতে পারেন না এবং প্রেসক্রিপশন বা চিকিৎসা দিতে পারেন না। এটি কেবল আইনের লঙ্ঘনই নয়, বরং সাধারণ মানুষের জীবন নিয়ে মারাত্মক এক ঝুঁকি।
​সচেতন হোন, নিজের ও পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সবসময় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট চিকিৎসকের পরামর্শ নিন।

28/07/2026

কোয়াকগুলোর জন্ম ঠিক এভাবেই হয়‼️....


Address

Mirpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Teeth Architect posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share