Dr. TANI Orthodontics

Call Directions Contact the practice

Dr. TANI Orthodontics BDS, MCPS, FCPS (Orthodontics)

 #অর্থডন্টিকস_কী_এবং_কেন_এই_চিকিৎসার_জন্য_বিশেষজ্ঞ_ডাক্তার_প্রয়োজন?“দাঁত একটু বাঁকা—ব্রেস লাগালেই তো ঠিক হয়ে যাবে!”—অর্থ...
16/10/2026

#অর্থডন্টিকস_কী_এবং_কেন_এই_চিকিৎসার_জন্য_বিশেষজ্ঞ_ডাক্তার_প্রয়োজন?

“দাঁত একটু বাঁকা—ব্রেস লাগালেই তো ঠিক হয়ে যাবে!”
—অর্থডন্টিক চিকিৎসা সম্পর্কে এমন ধারণা অনেকেরই রয়েছে। কিন্তু বাস্তবে সুন্দর ও সুস্থ হাসি তৈরি করা শুধু দাঁত সোজা করার বিষয় নয়; এর সঙ্গে জড়িত দাঁত, চোয়াল, কামড় এবং মুখমণ্ডলের সামগ্রিক ভারসাম্য।

অর্থডন্টিকস (Orthodontics) হলো দন্তচিকিৎসার একটি বিশেষায়িত শাখা, যেখানে দাঁত ও চোয়ালের অবস্থান এবং তাদের পারস্পরিক সম্পর্কের অসামঞ্জস্যতা নির্ণয় ও সংশোধন করা হয়।
দাঁতের আঁকাবাঁকা, অতিরিক্ত ফাঁকা, উঁচু-নিচু দাঁত, ওপেন বাইট, ডিপ বাইট ও ক্রসবাইটসহ বিভিন্ন ধরনের ম্যালঅক্লুশনের চিকিৎসা অর্থডন্টিকসের মাধ্যমে করা হয়।

বর্তমানে প্রচলিত ব্রেসের পাশাপাশি ক্লিয়ার অ্যালাইনারসহ বিভিন্ন আধুনিক পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। তবে কোন রোগীর জন্য কোন পদ্ধতি উপযুক্ত, তা নির্ভর করে সঠিক রোগ নির্ণয় ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনার ওপর।

কেন বিশেষজ্ঞ অর্থডন্টিস্ট প্রয়োজন?

একজন সাধারণ ডেন্টাল সার্জন এবং একজন বিশেষজ্ঞ অর্থডন্টিস্টের প্রশিক্ষণের পরিধি এক নয়। BDS সম্পন্ন করার পর অর্থডন্টিকস বিষয়ে FCPS (Orthodontics) বা MS (Orthodontics)-এর মতো পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি অর্জনের জন্য একজন চিকিৎসককে কয়েক বছর ধরে নিবিড় একাডেমিক ও ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং অনেকগুলো পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়।

এই বিশেষায়িত প্রশিক্ষণে দাঁত ও চোয়ালের বৃদ্ধি ও বিকাশ, ম্যালঅক্লুশনের ধরন নির্ণয়, এক্স-রে ও অন্যান্য ডায়াগনস্টিক রেকর্ড বিশ্লেষণ, বায়োমেকানিক্স, বিভিন্ন ধরনের ব্রেস ও অ্যালাইনার এবং জটিল অর্থডন্টিক কেসের চিকিৎসা সম্পর্কে ব্যাপক জ্ঞান ও হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করতে হয়।

প্রতিটি রোগীর দাঁত, চোয়াল, বয়স ও মুখের গঠন আলাদা। তাই সবার জন্য একই চিকিৎসা উপযুক্ত নয়। একজন বিশেষজ্ঞ অর্থডন্টিস্ট প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সমস্যার কারণ নির্ণয় করে ব্যক্তিভেদে চিকিৎসার পরিকল্পনা করেন এবং পুরো চিকিৎসা চলাকালীন দাঁতের অবস্থান ও কামড়ের পরিবর্তন পর্যবেক্ষণ করেন।

ভুল পরিকল্পনা বা অনিয়ন্ত্রিত দাঁত নড়াচড়া করলে কাঙ্ক্ষিত ফল না পাওয়ার পাশাপাশি দাঁতের শিকড়, মাড়ি বা কামড়ের ওপর মারাত্মক ও অপরিবর্তনীয় ক্ষতিকর প্রভাব পড়তে পারে। চিকিৎসা শেষে দাঁত যাতে আবার আগের অবস্থানে ফিরে না যায়, সেজন্য রিটেনশন প্লানিং ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিছু ক্ষেত্রে দাঁতের পাশাপাশি চোয়ালের হাড়ের গঠনগত অসামঞ্জস্যতাও থাকে। এসব জটিল সমস্যায় অর্থডন্টিক চিকিৎসার সঙ্গে প্রয়োজন অনুযায়ী অর্থোগনাথিক সার্জারি সমন্বয় করতে হতে পারে, যা একজন বিশেষজ্ঞ চিকিৎসক ই সিদ্ধান্ত নেন এবং ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন সহ মল্টিডিসিপ্লিনারি এপ্রোচে চিকিৎসা করেন।

শুধু সোজা দাঁত নয়

আধুনিক অর্থডন্টিক চিকিৎসার লক্ষ্য শুধু দাঁতকে সারিবদ্ধ করা নয়; বরং দাঁত ও চোয়ালের সঠিক সম্পর্ক, কার্যকর কামড় এবং মুখের সৌন্দর্য ও ভারসাম্যের মধ্যে সমন্বয় তৈরি করা।

একটি সফল চিকিৎসার ফল হওয়া উচিত এমন একটি হাসি, যা দেখতে সুন্দর এবং একই সঙ্গে দীর্ঘমেয়াদে কার্যকর ও সুস্থ।

তাই অর্থডন্টিক চিকিৎসা শুরু করার আগে শুধু ব্রেস বা অ্যালাইনারের ধরন কিংবা খরচ বিবেচনা না করে চিকিৎসকের বিশেষায়িত প্রশিক্ষণ ও অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া উচিত। কারণ একটি সুন্দর হাসির পেছনে থাকে সঠিক রোগ নির্ণয়, বৈজ্ঞানিক চিকিৎসা পরিকল্পনা এবং দাঁতের অবস্থান পরিবর্তনের প্রতিটি ধাপে একজন বিশেষজ্ঞের সঠিক সিদ্ধান্ত।

সর্বোপরি, সুন্দর হাসি তৈরি করা শুধু দাঁত সোজা করার বিষয় নয় —এটি একটি বৈজ্ঞানিক পরিকল্পনা, দক্ষতা ও দীর্ঘমেয়াদি দায়িত্বের সমন্বয়।

Dr. Tani
BDS
FCPS (Orthodontics)
MCPS (Dental Surgery)
Specialist in
Orthodontics & Orthognathic Surgery

 Weekend startup 😇Happy Orthodontics ✨Dr. TANI OrthodonticsDr. Nabil's Maxillofacial, Orthodontics and Dental Implant Ce...
16/10/2026



Weekend startup 😇

Happy Orthodontics ✨

Dr. TANI Orthodontics
Dr. Nabil's Maxillofacial, Orthodontics and Dental Implant Centre



















 Some recent startups 😇Happy Orthodontics ✨Dr. TANI OrthodonticsDr. Nabil's Maxillofacial, Orthodontics and Dental Impla...
17/09/2026



Some recent startups 😇

Happy Orthodontics ✨

Dr. TANI Orthodontics
Dr. Nabil's Maxillofacial, Orthodontics and Dental Implant Centre



















Enucleation of Cystic lesion from Maxilla under general anaesthesia. চোয়ালের সিস্ট অপসারণের জন্য অপারেশন। Dr. TANI Orth...
17/09/2026

Enucleation of Cystic lesion from Maxilla under general anaesthesia.

চোয়ালের সিস্ট অপসারণের জন্য অপারেশন।

Dr. TANI Orthodontics
Dr. Nabil's Maxillofacial, Orthodontics and Dental Implant Centre



















  … And the journey begins with bonding. 😇A long way to go… a beautiful story to unfold, one shining smile at a time. ✨H...
23/08/2026

…

And the journey begins with bonding. 😇
A long way to go… a beautiful story to unfold, one shining smile at a time. ✨

Happy Orthodontics ✨

Dr. TANI Orthodontics
Dr. Nabil's Maxillofacial, Orthodontics and Dental Implant Centre



















  … Just a little touch of orthodontics, and the fairy face will have the perfect smile. 😇Happy Orthodontics ✨Dr. TANI O...
18/08/2026

…

Just a little touch of orthodontics, and the fairy face will have the perfect smile. 😇

Happy Orthodontics ✨

Dr. TANI Orthodontics
Dr. Nabil's Maxillofacial, Orthodontics and Dental Implant Centre



















  … Another new case, a little sweet patient with a dream of Sparkling smile 😇Happy Orthodontics ✨Dr. TANI OrthodonticsD...
26/07/2026

…

Another new case, a little sweet patient with a dream of Sparkling smile 😇

Happy Orthodontics ✨

Dr. TANI Orthodontics
Dr. Nabil's Maxillofacial, Orthodontics and Dental Implant Centre



















Challenge Accepted… ⛑️A very long-term case.Stay tuned for the journey. 😇Happy Orthodontics ✨Dr. TANI OrthodonticsDr. Na...
25/07/2026

Challenge Accepted… ⛑️
A very long-term case.
Stay tuned for the journey. 😇

Happy Orthodontics ✨

Dr. TANI Orthodontics
Dr. Nabil's Maxillofacial, Orthodontics and Dental Implant Centre



















Finished but not finished ….. Gingival Surgery (Gingivoplasty) & Colour correction (LASER De-pigmentation) is pending 👊🏻...
25/07/2026

Finished but not finished …..
Gingival Surgery (Gingivoplasty)
& Colour correction (LASER De-pigmentation) is pending 👊🏻

Happy Orthodontics ✨

Dr. TANI Orthodontics
Dr. Nabil's Maxillofacial, Orthodontics and Dental Implant Centre



















Address

Dr. Tani’s Orthodontics, House No. 12/2, 1st Floor, Road No. 4/A, Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Monday 16:30 - 21:00
Tuesday 16:30 - 21:00
Wednesday 16:30 - 21:00
Thursday 16:30 - 21:00
Saturday 16:30 - 21:00
Sunday 16:30 - 21:00

Telephone

+8801331551661

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. TANI Orthodontics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. TANI Orthodontics:

Shortcuts

Share

Category