Dr. Shampa Akter, Dental Surgeon

Dr. Shampa Akter, Dental Surgeon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Shampa Akter, Dental Surgeon, Dentist & Dental Office, 53, Road 11 Kallyanpur, Dhaka.

28/07/2026

চেম্বারের ঠিকানা-
এস এস ডেন্টাল এন্ড ইমপ্ল্যান্ট সেন্টার
৫৩ রোড ১১ কল্যাণপুর ঢাকা-১২০৭
যোগাযোগ - 01701056925,01972056925


টুথপেস্টে Microplastics: আতঙ্ক নয়, সত্যিটা জানুন।🔹 Microplastics কী?➡️ ৫ মিমি-এর কম আকারের প্লাস্টিক কণাকে Microplastic...
26/07/2026

টুথপেস্টে Microplastics: আতঙ্ক নয়, সত্যিটা জানুন।

🔹 Microplastics কী?
➡️ ৫ মিমি-এর কম আকারের প্লাস্টিক কণাকে Microplastics বলা হয়।

🔹 কেনো টুথপেস্টে ব্যবহার করা হতো?
➡️ আগে কিছু টুথপেস্টে plastic microbeads,
cleaning বা abrasive হিসেবে ব্যবহার করা হতো।

🔹 শরীরের জন্য কি ক্ষতিকর?
➡️ ব্রাশ করার সময় অল্প পরিমাণ টুথপেস্ট গিলে ফেললে Microplastics শরীরে প্রবেশ করতে পারে। তবে বর্তমানে টুথপেস্ট থেকে মানুষের স্বাস্থ্যের কী পরিমাণ ক্ষতি হয়, তার নিশ্চিত প্রমাণ এখনো নেই। FDA-ও বলছে, এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

🔹 গবেষণায় কী পাওয়া গেছে?
➡️ ল্যাব ও প্রাণীভিত্তিক কিছু গবেষণায় Microplastics-এর সঙ্গে—
প্রদাহ (Inflammation)
Oxidative stress
কোষের ক্ষতি (Cellular damage)
কিছু রাসায়নিক পদার্থ বহনের সম্ভাবনা রয়েছে।
তবে টুথপেস্ট ব্যবহারের কারণে মানুষের মধ্যে একই প্রভাব নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি।

📌 সম্প্রতি প্রকাশিত তথ্য ও প্রস্তুতকারকের ingredient list অনুযায়ী, এই পোস্টে উল্লেখিত টুথপেস্টগুলোকে Microplastic-free হিসেবে দেখানো হয়েছে।

তবে পণ্যের ফর্মুলেশন সময়ের সাথে পরিবর্তিত হতে পারে, তাই কেনার আগে সর্বশেষ ingredient list দেখে নেওয়াই ভালো।

একজন ডেন্টিস্ট হিসেবে আমার পরামর্শ:

🌟 Microplastic-free হওয়া ভালো বিষয়,
কিন্তু টুথপেস্ট বেছে নেওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো-
✅ Tooth paste এ ফ্লুরাইড (1000–1450 ppm) আছে কি না।
✅ Tooth paste এর উপাদান আপনার দাঁতের প্রয়োজন অনুযায়ী আপনার জন্য উপযুক্ত কিনা।
✅ শিশুদের ক্ষেত্রে টুথপেস্ট গিলে ফেলা এড়াতে অভিভাবকের নজরদারি অত্যন্ত জরুরি।

মনে রাখবেন:
সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক ছড়ানো তথ্যের চেয়ে বৈজ্ঞানিক প্রমাণকে গুরুত্ব দিন।
Microplastics নিয়ে গবেষণা এখনো চলমান, তাই ভবিষ্যতে নতুন তথ্য আসতে পারে।

03/07/2026

🚬🚬ধূমপান শুধু একটি অভ্যাস নয়, এটি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার পথ।

প্রতিটি সিগারেটের ধোঁয়ার সঙ্গে শরীরে প্রবেশ করে হাজারো ক্ষতিকর রাসায়নিক, যা ফুসফুস, হৃদযন্ত্র এবং মুখগহ্বরের মারাত্মক ক্ষতি করে।

ধূমপানের কারণে হতে পারে— • মুখের দুর্গন্ধ ও দাঁতে দাগ
• মাড়ির রোগ ও দাঁত পড়ে যাওয়া
• মুখের ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি
• ফুসফুস ও হৃদরোগ
• নিজের পাশাপাশি প্রিয়জনদেরও ক্ষতি (প্যাসিভ স্মোকিং)

আজকের একটি সিদ্ধান্তই হতে পারে আগামী দিনের সুস্থ জীবনের শুরু।

🚭 ধূমপান ছাড়ুন, সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন।

23/06/2026

পান সবসময় নিরীহ নয়! 🌿

অনেকেই অভ্যাসবশত পান খান। কিন্তু নিয়মিত পান, বিশেষ করে জর্দা, সুপারি বা তামাক মিশিয়ে খেলে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।

⚠️ পান খাওয়ার সম্ভাব্য অপকারিতা:
মুখের ভেতরে সাদা বা লাল দাগ তৈরি হতে পারে।

মাড়ি ও দাঁতের ক্ষতি হতে পারে।

দাঁতে দাগ পড়ে এবং মুখের দুর্গন্ধ হতে পারে।
মুখ কম খোলা বা মুখের ভেতরের
টিস্যু শক্ত হয়ে যেতে পারে।

মুখগহ্বরের ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে তামাক ও সুপারি মিশ্রিত পান খেলে।
হজমের সমস্যা ও অম্লতা বাড়তে পারে।

✅ সুস্থ থাকুন, সচেতন হোন। আজকের ছোট একটি অভ্যাসই ভবিষ্যতের বড় স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

"মুখের স্বাস্থ্য রক্ষা করুন—পান, সুপারি ও তামাকের ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকুন।"



13/05/2026

🦷🦷পোরসেলিন ক্রাউন

চেম্বারের ঠিকানা-
এস এস ডেন্টাল এন্ড ইমপ্ল্যান্ট সেন্টার
৫৩ রোড ১১ কল্যাণপুর ঢাকা-১২০৭
যোগাযোগ - 01701056925,01972056925


🦷🦷 scaling & Polishing কেন জরুরি?দাঁতের উপর জমে থাকা প্লাক, টারটার ও দাগ শুধু সৌন্দর্যই নষ্ট করে না—এগুলো মাড়ি ফোলা, রক্...
08/05/2026

🦷🦷 scaling & Polishing কেন জরুরি?

দাঁতের উপর জমে থাকা প্লাক, টারটার ও দাগ শুধু সৌন্দর্যই নষ্ট করে না—এগুলো মাড়ি ফোলা, রক্ত পড়া, মুখে দুর্গন্ধ এবং periodontal সমস্যার কারণ হতে পারে।

✅ Scaling – দাঁতের জমে থাকা শক্ত ময়লা (calculus/tartar) পরিষ্কার করা
✅ Polishing – দাঁতের surface smooth ও stain-free করা

নিয়মিত Scaling & Polishing আপনার দাঁত ও মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে।

Healthy gums, confident smile! 😁

Address

53, Road 11 Kallyanpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shampa Akter, Dental Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share