Global Institute For One Health, Youth and Climate Resilience

Call Directions Contact the practice

Global Institute For One Health, Youth and Climate Resilience Organization where medical & dental surgeons can work for the helpless people of different countries and supplies care through there works

Bridging the Gap: Delivering Vital Healthcare to the Hard-to-Reach Communities of Chittagong Hill Tracts! 🏔️🩺❤️​In the r...
18/08/2026

Bridging the Gap: Delivering Vital Healthcare to the Hard-to-Reach Communities of Chittagong Hill Tracts! 🏔️🩺❤️
​In the rugged, remote terrain of Khagrachhari, Bangladesh, accessing basic healthcare is a daily challenge for indigenous and local families. Taking action to change this narrative, the Global Institute for One Health, Youth and Climate Resilience Foundation recently organized a comprehensive Free Medical & Health Screening Camp at Matiranga Model Government Primary School.
​Key Services Delivered:
​🧒 For Students: Free blood grouping, dental checkups, and general pediatric health assessments.
​👨‍👩‍👧 For Parents & Community Members: Comprehensive primary consultation, along with free diabetes screenings, blood pressure monitoring, and essential diagnostic tests.
​As a youth-led development foundation, our mission is to build resilient, healthy communities across vulnerable ecosystems. With a track record of successfully executing impactful health and climate resilience initiatives across over 40 districts in Bangladesh, we are scaling our localized interventions to ensure no one is left behind.
​🤝 Partner With Us:
To global donor agencies, international NGOs, and philanthropic partners—we invite you to collaborate with us in expanding sustainable health equity, youth empowerment, and climate resilience in marginalized regions. Together, we can turn health rights into reality.

💚 একজন শিশুর হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।পরিবর্তনের শুরু হয় একটি আন্তরিক হাসি, একটি সহানুভূতির স্পর্শ এবং একটি মা...
25/06/2026

💚 একজন শিশুর হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
পরিবর্তনের শুরু হয় একটি আন্তরিক হাসি, একটি সহানুভূতির স্পর্শ এবং একটি মানবিক সম্পর্ক থেকে।
GIOHYCR Foundation-এর সেক্রেটারি জেনারেল ডা. তাশফিয়া আফরোজ বিশ্বাস করেন—প্রতিটি শিশুর সুস্বাস্থ্য, নিরাপত্তা ও স্বপ্ন দেখার অধিকার রয়েছে। সেই বিশ্বাস থেকেই আমরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা, সচেতনতা এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।
আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা প্রদান নয়; বরং এমন একটি পৃথিবী গড়ে তোলা, যেখানে মানুষ, প্রাণী ও পরিবেশ—সবাই সুস্থ থাকবে, সবাই নিরাপদ থাকবে।
🌍 GIOHYCR Foundation
One Health. Empowered Youth. Climate-Resilient Future.
"Healing with Compassion. Leading with Purpose." 💚

একটি মেডিকেল ক্যাম্প, অসংখ্য হাসিমুখ। 💚খাগড়াছড়ির মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমের ...
25/06/2026

একটি মেডিকেল ক্যাম্প, অসংখ্য হাসিমুখ। 💚
খাগড়াছড়ির মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমের ফাঁকে শিশুদের সঙ্গে কিছু আনন্দঘন মুহূর্ত। তাদের হাসিই আমাদের অনুপ্রেরণা, তাদের ভবিষ্যৎই আমাদের অঙ্গীকার।
— ডা. মনিরুজ্জামান
Chairman, GIOHYCR Foundation
🌱 "Healthy People, Healthy Planet, Resilient Future."

🚨 সতর্কতা: হামের লক্ষণগুলো জানুন, জীবন বাঁচান!বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, হাম একটি মারাত্মক রোগ হতে পারে। বাংলাদে...
26/05/2026

🚨 সতর্কতা: হামের লক্ষণগুলো জানুন, জীবন বাঁচান!
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, হাম একটি মারাত্মক রোগ হতে পারে। বাংলাদেশে এখনও হামের প্রকোপ দেখা যায়, তাই এই লক্ষণগুলো সবার জানা জরুরি:
✅ র‍্যাশ – মুখ থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে
🌡️ জ্বর – উচ্চ তাপমাত্রার জ্বর
👁️ চোখ লাল ও পানি পড়া
👃 নাক দিয়ে পানি পড়া
🦷 গালের ভেতরে ছোট সাদা দাগ
😷 কাশি
⚠️ শিশুদের সময়মতো হামের টিকা দিন।
লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যান।
সুস্থ থাকুন, সচেতন থাকুন। পোস্টটি শেয়ার করুন — একটি শেয়ার একটি জীবন বাঁচাতে পারে! 💙
#হাম #বাংলাদেশ #স্বাস্থ্যসচেতনতা #টিকা

সাতক্ষীরা জেলার প্রত্যন্ত  উপজেলা তালা হেলথ কমপ্লেক্স পরিদর্শন। এখানে চিকিৎসা সেবা থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি খুবি ...
27/01/2025

সাতক্ষীরা জেলার প্রত্যন্ত উপজেলা তালা হেলথ কমপ্লেক্স পরিদর্শন। এখানে চিকিৎসা সেবা থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি খুবি নাজুক

20/04/2024

Attention Plz-

গরমের বিপদ হিট স্ট্রোক: ঝুঁকি এড়াতে করণীয়।
ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

সারা দেশে প্রচণ্ড দাবদাহ বয়ে যাচ্ছে। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। সারা দেশেই গরমে হাঁসফাঁস অবস্থা, আর গরমের উৎপাতে দিশেহারা মানুষ এবং প্রাণীকুল। এছাড়া নানা রকম অসুখ-বিসুখে আক্রান্ত হচ্ছে অনেকেই। তবে কয়েক দিনে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।

হিট স্ট্রোক কী?

গরমের সময়ের একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যার নাম হিট স্ট্রোক। চিকিৎসা শাস্ত্র অনুযায়ী, প্রচণ্ড গরম আবহাওয়ায় শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে ঘাম বন্ধ হয়ে যায় এবং আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে যেতে পারে, তাকে হিট স্ট্রোক বলে। স্বাভাবিক অবস্থায় রক্ত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কোনো কারণে শরীরের তাপমাত্রা বাড়তে থাকলে ত্বকের রক্তনালি প্রসারিত হয় এবং অতিরিক্ত তাপ পরিবেশে ছড়িয়ে দেয়। প্রয়োজনে ঘামের মাধ্যমেও শরীরের তাপ কমে যায়। কিন্তু প্রচণ্ড গরম ও আর্দ্র পরিবেশে বেশি সময় অবস্থান বা পরিশ্রম করলে তাপ নিয়ন্ত্রণ আর সম্ভব হয় না। এতে শরীরের তাপমাত্রা দ্রুত বিপদসীমা ছাড়িয়ে যায় এবং হিট স্ট্রোক দেখা দেয়।

হিট স্ট্রোক কাদের বেশি হয়?

প্রচণ্ড গরমে ও আর্দ্রতায় যে কারও হিট স্ট্রোক হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। যেমন—

(১) শিশু ও বৃদ্ধদের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকায় হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। এ ছাড়া বয়স্ক ব্যক্তিরা যেহেতু প্রায়ই বিভিন্ন রোগে ভোগেন যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, লিভার বা হার্টের রোগী, স্ট্রোক বা ক্যান্সারজনিত রোগে যারা ভোগেন, এমনকি যেকোনো কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিংবা নানা ওষুধ সেবন করেন, যা হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

(২) যাঁরা দিনের বেলায় প্রচণ্ড রোদে কায়িক পরিশ্রম করেন, তাঁদের হিট স্ট্রোকের ঝুঁকি বেশি। যেমন কৃষক, শ্রমিক, রিকশাচালক।

(৩) শরীরে পানিস্বল্পতা হলে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

(৪) কিছু কিছু ওষুধ হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ায় বিশেষ করে প্রস্রাব বাড়ানোর ওষুধ, বিষণ্নতার ওষুধ, মানসিক রোগের ওষুধ ইত্যাদি।

হিট স্ট্রোকের লক্ষণগুলো কী?

তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে দেহে নানা রকম প্রতিক্রিয়া দেখা দেয়। প্রাথমিকভাবে হিট স্ট্রোকের আগে অপেক্ষাকৃত কম মারাত্মক হিট ক্র্যাম্প অথবা হিট এক্সহসশন হতে পারে। হিট ক্র্যাম্পে শরীরের মাংসপেশিতে ব্যথা হয়, শরীর দুর্বল লাগে এবং প্রচণ্ড পিপাসা পায়। এর পরের ধাপে হিট এক্সহসশনে দ্রুত শ্বাসপ্রশ্বাস, মাথাব্যথা, ঝিমঝিম করা, বমিভাব, অসংলগ্ন আচরণ ইত্যাদি দেখা দেয়। এই দুই ক্ষেত্রেই শরীরের তাপ নিয়ন্ত্রণ ঠিক থাকে এবং শরীর অত্যন্ত ঘামতে থাকে। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে হিট স্ট্রোক হতে পারে। এর লক্ষণগুলো হলো—

(১) শরীরের তাপমাত্রা দ্রুত ১০৫ ডিগ্রিº ফারেনহাইট ছাড়িয়ে যায়।

(২) ঘাম বন্ধ হয়ে যায়।

(৩) ত্বক শুষ্ক ও লালচে হয়ে যায়।

(৪) নিশ্বাস দ্রুত হয়।

(৫) নাড়ির স্পন্দন ক্ষীণ ও দ্রুত হয়।

(৬) রক্তচাপ কমে যায়।

(৭) খিঁচুনি, মাথা ঝিমঝিম করা, অস্বাভাবিক আচরণ, হ্যালুসিনেশন, অসংলগ্নতা ইত্যাদি।

(৮) প্রস্রাবের পরিমাণ কমে যায়।

(৯) রোগী শকেও চলে যায়। এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে।

প্রতিরোধের উপায় কী?

গরমের দিনে কিছু সতর্কতা মেনে চললে হিট স্ট্রোকের বিপদ থেকে বেঁচে থাকা যায়। এগুলো হলো—

(১) হালকা, ঢিলেঢালা পোশাক পরুন। কাপড় সাদা বা হালকা রঙের হতে হবে। সুতি কাপড় হলে ভালো।

(২) যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকুন।

(৩) বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করুন।

(৪) বাইরে যাঁরা কাজকর্মে নিয়োজিত থাকেন, তাঁরা মাথায় ছাতা বা মাথা ঢাকার জন্য কাপড়জাতীয় কিছু ব্যবহার করতে পারেন।

(৫) প্রচুর পানি ও অন্যান্য তরল পান করুন। মনে রাখবেন, গরমে ঘামের সঙ্গে পানি ও লবণ দুই-ই বের হয়ে যায়। তাই পানির সঙ্গে সঙ্গে লবণযুক্ত পানীয় যেমন-খাবার স্যালাইন, ফলের রস, লাচ্ছি ইত্যাদিও পান করতে হবে। পানি অবশ্যই বিশুদ্ধ হতে হবে।

(৬) তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন-চা ও কফি যথাসম্ভব কম পান করা উচিত।

(৭) রোদের মধ্যে শ্রমসাধ্য কাজ করা থেকে বিরত থাকুন। এসব কাজ সম্ভব হলে রাতে বা খুব সকালে করুন। যদি দিনে করতেই হয়, তবে কিছুক্ষণ পরপর রোদ থেকে সরে গিয়ে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে হবে, প্রচুর লবণযুক্ত পানি ও স্যালাইন পান করতে হবে।

আক্রান্ত হলে কী করণীয়?

প্রাথমিকভাবে হিট স্ট্রোকের আগে যখন হিট ক্র্যাম্প বা হিট এক্সহসশন দেখা দেয়, তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হিট স্ট্রোক প্রতিরোধ সম্ভব। এ ক্ষেত্রে ব্যক্তি নিজেই যা করতে পারেন তা হলো—

(১) দ্রুত শীতল কোনো স্থানে চলে যান। যদি সম্ভব হয়, ফ্যান বা এসি ছেড়ে দিন।

(২) ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ফেলুন। সম্ভব হলে গোসল করুন।

(৩) প্রচুর পানি ও খাবার স্যালাইন পান করুন। চা বা কফি পান করবেন না।

কিন্তু যদি হিট স্ট্রোক হয়েই যায়, তবে রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে, ঘরে চিকিৎসা করার কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে রোগীর আশপাশে যাঁরা থাকবেন তাঁদের করণীয় হলো—

(৪) রোগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যান।

(৫) তাঁর কাপড় খুলে দিন।

(৬) শরীর পানিতে ভিজিয়ে দিয়ে বাতাস করুন। এভাবে তাপমাত্রা কমাতে থাকুন।

(৭) সম্ভব হলে কাঁধে, বগলে ও কুচকিতে বরফ দিন।

(৮) রোগীর জ্ঞান থাকলে তাঁকে খাবার স্যালাইন দিন।

(৯) দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন।

(১০) সব সময় খেয়াল রাখবেন হিট স্ট্রোকে অজ্ঞান রোগীর শ্বাসপ্রশ্বাস এবং নাড়ি চলছে কি না। প্রয়োজন হলে কৃত্রিমভাবে নিশ্বাস ও নাড়ি চলাচলের ব্যবস্থা করতে হতে পারে। হিট স্ট্রোকে জীবন বিপদাপন্ন হতে পারে। এমনকি রোগী মারাও যেতে পারেন। গরমের এই সময়টায় সবাইকে সাবধানে থাকতে হবে। দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও হাসপাতালে ভর্তি করে সঠিক চিকিৎসা নেওয়া গেলে বেশির ভাগ রোগীই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।

(১১) গরমে শিশুদের জন্য ঝুঁকিটা বেশি। বাচ্চাদের বেশি বেশি পানি খাওয়াতে হবে। তারা যেন রোদের মধ্যে অনেক বেশি দৌড়ঝাঁপ না করে সেদিকে খেয়াল রাখতে হবে।

সবাইকে মনে রাখতে হবে এই গরমে যথাযথ সতর্কতা অবলম্বন করে এর থেকে বেঁচে থাকা উচিত।

লেখক: ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক।
দেশজুড়ে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করা হ‌য়ে‌ছে।

Md Mahmudul Hasan-এর ফেসবুক ওয়াল থেকে কপিকৃত

17/04/2024

সে অনেক বছর আগের কথা। 'অর্গানিক' নামের এক রাজ্য ছিল। সে রাজ্যের বেশিরভাগ মানুষ ডায়াবেটিস ও Erectile Dysfunction সমস্যায় ভুগছিল।

সে রাজ্যের চিকিৎসকগণ এই দুইটা রোগের চিকিৎসা করে আসছিল বৈজ্ঞানিকভাবে।
হঠাৎ এই চিকিৎসকদের মধ্যে এক চিকিৎসকের মাথায় একটা বুদ্ধি আসল।

সে ভাবল অন্য 'হার্বাল' রাজ্যের কিছু ঔষধ সে নিয়ে এসে তার রাজ্যে বিক্রি করবে একটা সিক্রেট পদ্ধতিতে।

সে চিকিৎসক Diexi, Insupro Forte নামের দুইটা হার্বাল/ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে আসল ডায়াবেটিসের জন্য আর Maca Root powder নিয়ে আসল পুরুষদের যৌনশক্তি বাড়ানোর জন্য।

তো সে Heretic ডাক্তারের হার্বাল প্রোডাক্টগুলো সায়েন্টিফিক্যালি এপ্রুভ ড্রাগের মতই কাজ করছে দেখে রাজ্যের বাকি ডাক্তাররা অবাক হয়ে গেলে।

তাদের সন্দেহ হওয়ায় তারা Diexi হার্বাল ড্রাগ পরীক্ষা করে সেখানে Antidiabetic drug Metformin খুঁজে পেল।

ডাক্তাররা বুঝল যে প্রতারক চিকিৎসক ৫ টাকার কার্যকরী ঔষধের সাথে হার্বাল,লতা-পাতা মিশিয়ে সেটা ৫০০ টাকায় বিক্রি করছে।

আর মানুষও ভাবছে যে সে প্রাকৃতিক ঔষধ খেয়ে সুস্থ থাকছে,কেমিক্যাল খাওয়া লাগছে না।

প্রতারকের আরেক ঔষধ Insupro Forte এনালাইসিস করে পাওয়া গেল Antidiabetic Drug Glyburide যা কিনা Sulfonylurea শ্রেণীর অন্তর্ভুক্ত।

Maca Root powder নিয়ে স্টাডি করে ডাক্তাররা দেখলেন এর পক্ষে পর্যাপ্ত সায়েন্টিফিক এভিডেন্স নেই।

সায়েন্টিস্টরা Maca তে একধরনের Mutagen(যা DNA এর মিউটেশন করে) পেলেন এবং জানতে পারলেন ' Evidence Based Medicine (EBM)' রাজ্যের ঔষধ প্রশাসন এই মাকা পাউডার খেতে মানুষদের সাবধান করছে।

এছাড়া মাকাতে তারা Sildenafil পেলেন যা কিনা Vi**ra তে থাকে।এরমানে হচ্ছে কোন হার্টের রোগী যদি নাইট্রেট এর সাথে মাকা খায় তাহলে তার ব্লাড প্রেশার কমে গিয়ে অবস্থা খারাপ হয়ে যেতে পারে।

উপরের ঘটনাগুলো পুরোপুরি কাল্পনিক না।

Diexi নামের আয়ুর্বেদিক ঔষধ ইন্ডিয়া থেকে সাপ্লাই হত আর Insupro Forte সাপ্লাই হত মালেয়শিয়া থেকে।

২০১৩ সালে FDA এই ড্রাগগুলো টেস্ট করে Metformin ও Glyburide পেয়ে ওয়ার্নিং ইস্যু করে।

বাংলাদেশেও কিছু প্রতারক এইসব হাবিজাবি ন্যাচারাল প্রডাক্ট হিসেবে বিক্রি করে মানুষকে ঠকাচ্ছে।

Maca powder এ Mutagen পাওয়া গিয়েছে। সেজন্য ফ্রান্সে এটা ব্যবহার করতে মানুষদের সাবধান করেছে।

আর সোনার বাংলায় এক লোক সেক্স পাউডার হিসেবে এগুলো বিক্রি করেছে।

আরে ভাই, নাইট্রেট খাওয়া হার্টের রোগীরা যদি এই মাকা খায় অনলাইন থেকে কিনে আর সেটাতে যদি Sildenafil থাকে তাহলে যেকোন সময় তারা মারা যেতে পারে।

প্রাকৃতিক ভেষজ, অর্গানিক ঔষধ দেখে অনেকে মানুষ আবেগী হয়ে এগুলো খাওয়া শুরু করে। আবেগ নিয়ন্ত্রণ করে, মাঝে মাঝে নিজের যুক্তি দিয়ে চিন্তা করুন এগুলো কেনার আগে।

এদেশের ডাক্তারদের অনেক সমস্যা আমি স্বীকার করি। কিন্তু ডাক্তাররা আপনাদের শত্রু না।

আমাদের শ্রদ্ধেয় ডাক্তার শিক্ষক-শিক্ষিকাগণ রোগীদের উপকার করতে শিখিয়েছেন,রোগীদের ক্ষতি করতে তারা শিখান নি।

Copied

Address

House/36, Road-05, Block-C, Rampura, Banasree(2nd Floor)
Dhaka

Telephone

+8801770591529

Website

Alerts

Be the first to know and let us send you an email when Global Institute For One Health, Youth and Climate Resilience posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Global Institute For One Health, Youth and Climate Resilience:

Shortcuts

Share