02/09/2024
ঢাকা মেডিকেলের ঘটনা তো অনেকেই জানে। গতকাল সোহরাওয়ার্দী মেডিকেলের খবরটা একটু বিস্তারিত জানি..
Copied from dr Shariful islam Rakib, Shaheed Suhrawardy medical college hospital 😭😭
নিজ হাসপাতালে চোখের সামনে আজকে যা দেখলাম..ভুলতে পারবো না কখনো
একজন ICU ফেরত রোগী যার আবার ডায়ালাইসিস চলে সে অবশ্যই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা কেউই হবে
তার সার্ভাইভাল রেটও কমের দিকেই থাকবে
এমনই ক্রিটিকাল রোগী আজ মারা যায়.. ক্ষিপ্ত হয়ে যায় পেশেন্ট পার্টি
উনাদের ধারণা ডাক্তার চাইলে জীবন ফেরত দিতে পারে সে যে কন্ডিশনেই থাকুক না কেন
ঝামেলা অনেক আগে থেকেই চলতেসিল ওয়ার্ড ৫২৫ এ
সেটা শুনে প্রথমে যখন যাই দেখি তারা ইচ্ছামত গালিগালাজ করতেসে..
এর মধ্যে একজন ইসিজি করতে আসলে ওই মেশিনই ভাংচুর শুরু করে
তাদের শান্ত ও আশ্বস্ত করতে গিয়ে বুঝলাম সেই অবস্থায় তারা নেই
আমরা কয়েকজন কাছাকাছি আসতেই সামনে এসে আমার জাস্ট পাশ থেকে আমারই এক ইন্টার্ন ভাইকে টেনে নিয়ে গেল,গায়ে হাত তুলল
আর চিৎকার করতে বলতেসিল "তোকে তারে জীবন্ত করে দিতে হবে"
কি হল বোঝার আগেই দেখি এই মারাত্মক এগ্রেসিভ পেশেন্ট পার্টি আর আমি ছাড়া কেউ নাই পুরা ওয়ার্ডে
আশপাশের সাধারণ লোক মজা দেখতেসে
কেউ কেউ তো কেন ডাক্তার মারা উচিত সেটাই ব্যাখ্যা করতেসে
হঠাৎ তারা গেট লক করা শুরু করল, থ্রেট দিতে লাগল এই বলে যে আজকে ডাক্তার "কোপানো" হবে
তখনো আমি সেখানে আটকানো
যদি ঘুনাক্ষরেও বুঝতে পারত আমি ডাক্তার
আজকে হয়ত সেই "কোপ" আমাকেই দিত
বুঝতে পারেনাই শুধু বিপি স্টেথো নাই দেখে
পরে তো তারা ফিমেল ডক্টরও বাদ দেয়নি
সমান ভাবেই এটাক করেছে
স্বপ্নেও ভাবি নাই যে বিপি-স্টেথো গায়ে ঝোলানোর জন্য এত রাত নির্ঘুম কাটাইসি,খাওয়া দাওয়া ভুলে শুধু পড়াশোনাই করে গেসি সেইটার জন্য কাউকে মার খেতে হবে
আর আমি আমার প্রিয় পরিচয় সাথে না থাকায় বেঁচে যাব
সবচেয়ে খারাপটা লাগসে তখনই যখন কোনমতে এতখানেক লোকের মধ্যে থেকে বের হয়ে আসছি,যাওয়ার টাইমে শুনি এক মহিলা (যে এদের সাথে রিলেটেডই না) সে বলতেসে "ডাক্তার রোগী মারসে,শিক্ষা দেয়া দরকার"
অথচ কত গরীব রোগীর মেডিসিনের টাকাটা পর্যন্ত আমরা দেবার চেষ্টা করি নিজেদের সামান্য বেতন থেকে..
ব্লাড লাগবে শুনে চলে যাই সব ফেলে ব্লাড দিতে..
তাও কৃতজ্ঞতা তো নেইই আরো হাত তুলতে,উস্কাতে চলে আসে
কথাটা শুনে সত্যিই অসহায় লাগসে
আজকের এই ক্ষত সম্ভবত শুকাবে না❗
বি দ্র: জামাত শিবির ট্যাগান আর আওয়ামিলীগ ট্যাগান.. নিরাপত্তা নিশ্চিত করার জন্য একসাথে কাজ করেন। নাহলে ডাক্তার পরিচয় দিতে পারবেন না রাস্তাঘাটে কয়েকদিন পর!!