Ideal Dental solution

Ideal Dental solution We provide ideal dental treatment with your comfort and pain less.

03/04/2022

রোজায় চিকিৎসা:
১. রোজা অবস্থায় ইনহেলার, নাকের স্প্রে ব্যবহার করা যাবে।
২. রোজা অবস্থায় চোখ, ও কানের ড্রপ ব্যবহার করা যাবে।
৩. হার্টের এনজাইনার সমস্যার জন্যে বুকে ব্যথা উঠলে ব্যবহৃত নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে জিহবার নিচে ব্যবহার করলে রোজা নষ্ট হবে না।
৪. রোজা রেখে শিরাপথে খাদ্য-উপাদান ছাড়া কোনো ওষুধ ত্বক, মাংসপেশি বা হাড়ের জোড়ায় ইনজেকশান হিসেবে প্রয়োগ করলে রোজার কোনো ক্ষতি হবে না।
৫. রোজা রাখা অবস্থায় স্যালাইন বা গ্লুকোজ জাতীয় কোনো তরল শিরাপথে গ্রহণ করা যাবে না।
৬. চিকিৎসার প্রয়োজনে রোজা রেখে অক্সিজেন কিংবা চেতনা নাশক গ্যাস গ্রহণে রোজা নষ্ট হবে না।
৭. চিকিৎসার প্রয়োজনে ক্রিম, অয়েনমেণ্ট, ব্যাণ্ডেজ, প্লাস্টার ইত্যাদি ব্যবহার করলে এবং এসব উপাদান ত্বকের গভীরে প্রবেশ করলেও রোজার কোনো সমস্যা হবে না।
৮. রোজা রেখে দাঁত তোলা যাবে। দাঁতের ফিলিং করা যাবে এবং ড্রিল ব্যবহার করা যাবে। এছাড়া দাঁত পরিষ্কার করার সময় অসাবধানতাবশত কিছু গিলে ফেললে রোজা নষ্ট হবে না।
৯. রোজা রেখে রক্ত পরীক্ষার জন্যে রক্ত দিতে বাধা নেই।
১০. কাউকে রক্তদানে এবং রক্তগ্রহণেও বাধা নেই।
১১. চিকিৎসার জন্যে যোনিপথে ট্যাবলেট কিংবা পায়ুপথে সাপোজিটোরি ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় না।
১২. পরীক্ষার জন্যে যোনিপথ কিংবা পায়ুপথে চিকিৎসক বা ধাত্রী আঙুল প্রবেশ করালেও রোজার সমস্যা হবে না।
১৩. রোজা রেখে জরায়ু পরীক্ষার জন্যে হিস্টেরোস্কপি এবং আই.ইউ.সি.ডি ব্যবহার করা যাবে।
১৪. হার্ট কিংবা অন্য কোনো অঙ্গের এনজিওগ্রাফি করার জন্যে কোনো রোগ নির্ণয়কারক দ্রবণ শরীরে প্রবেশ করানো হলে রোজার ক্ষতি হবে না।
১৫. কোনো অঙ্গের আভ্যন্তরীণ চিত্রধারণের জন্যে সেই অঙ্গের প্রবেশপথে কোনো ক্যাথেটার বা নালীর মাধ্যমে প্রয়োজনীয় তরল রঞ্জক প্রবেশ করালে রোজা নষ্ট হবে না।
১৬. রোগ নির্ণয়ের জন্যে এণ্ডোস্কোপি বা গ্যাস্ট্রোস্কোপি করলেও রোজা নষ্ট হয় না। তবে এণ্ডোস্কোপি বা গ্যাস্ট্রোস্কোপি করার সময় ভেতরে তরল কিংবা অন্য কোনো কিছু প্রবেশ করানো যাবে না যার খাদ্যগুণ রয়েছে।
১৭. রোজা রাখা অবস্থায় না গিলে মাউথওয়াশ, মুখের স্প্রে ব্যবহার করা যাবে এবং গড়গড়া করা যাবে।
১৮. রোজা রাখা অবস্থায় লিভারসহ অন্য কোনো অঙ্গের বায়োপসি করা যাবে।
১৯. রোজা রাখা অবস্থায় পেরিটোনিয়াল কিংবা মেশিনে কিডনি ডায়ালাইসিস করা যাবে।
রোজা রাখা অবস্থায় চিকিৎসা সংক্রান্ত কী কী করা যাবে আবার কী কী করা যাবে না তা নিয়ে যেমন সাধারণ রোগীদের মধ্যে জ্ঞান ও সচেতনতার অভাব রয়েছে, তেমনি নানা সংশয় ও বিভ্রান্তি রয়েছে চিকিৎসকদের মাঝেও। এ সমস্ত বিভ্রান্তি দূর করার জন্যে ১৯৯৭ সালের জুন মাসে মরক্কোতে অনুষ্ঠিত নবম ফিক্বহ-চিকিৎসা সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সম্মেলনে জেদ্দা ইসলামিক ফিকহ একাডেমি, আল আজহার ইউনিভার্সিটি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আলেকজান্দ্রিয়া, মিশর এবং ইসলামিক শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (আইএসইএসসিও) প্রতিষ্ঠানের বিজ্ঞ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। এই সম্মেলনের মূল আলোচনার বিষয় ছিল--রোজা অবস্থায় যেসব পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ প্রয়োগে রোজা নষ্ট হবে না সে বিষয়ে একটা সঠিক দিকনির্দেশনা দেওয়া। এ লক্ষ্যে ইসলামিক চিন্তাবিদগণ চিকিৎসা বিজ্ঞানের সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও গবেষণা করে রোজা অবস্থায় ওষুধ প্রয়োগ ও পরীক্ষা-নিরীক্ষা সম্পর্কে সুচিন্তিত তথ্য উপস্থাপন করেন যা ২০০৪ সালে বিখ্যাত ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) বৈজ্ঞানিক নিবন্ধ হিসেবে প্রকাশিত হয়।
(তবে নাকের ড্রপের ব্যাপারে অনেক স্কলার আপত্তি করেন। অনেকসময় এসব ফিক্বহী বিষয়ে বিভিন্ন স্কলারদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। সব স্কলারের মতামতের প্রতিই আমাদের শ্রদ্ধা থাকা প্রয়োজন।)
Collected

13/05/2021
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
26/03/2021

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা,,,,
16/12/2020

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা,,,,

Today's work
17/08/2020

Today's work

Today's  work, Flexible denture, very comfortable
19/07/2020

Today's work, Flexible denture, very comfortable

কোরবানি ঈদ এবং দাঁতের যত্নঃসবাই প্রস্তুত তো না কি ! ! ! ইসলাম ধর্মে কোরবানির ঈদের আনন্দ সীমাহীন। পশু কোরবানি এবং পরিবার ...
12/07/2020

কোরবানি ঈদ এবং দাঁতের যত্নঃ
সবাই প্রস্তুত তো না কি ! ! !
ইসলাম ধর্মে কোরবানির ঈদের আনন্দ সীমাহীন। পশু কোরবানি এবং পরিবার ও প্রিয়জনদের সঙ্গে মাংস ভোজন ও বিতরন, অবর্ণনীয় মজা। মাংসের হাড় চিবানোর সুখ কেউই হাতছাড়া করতে চান না। ঈদ পরবর্তীতে দাঁতের রোগীর সংখ্যা বাড়ে। দাঁতের ফাঁকে মাংস আটকে সংক্রমণ অথবা দাঁত ভেঙে যাওয়া ইত্যাদি,
দাঁত ভেঙে যাওয়া : সাধারণত সুস্থ ও মজবুত দাঁত মাংস ও হাড় খাওয়ার পর দাঁতে চাপ সহ্য করতে পারে, তবে অবশ্যই এরও একটা সীমা আছে। যে দাঁতে বড় গর্ত আছে, বড় ফিলিং আছে , রুটক্যানেল করা দাঁত দিয়ে মাংস হাড় না খাওয়াই ভালো। বিশেষ করে রুটক্যানেল চিকিৎসা করা দাঁতে কৃত্রিম ক্যাপ সংযোজন না করলে কোনো অবস্থাতেই সেই দাঁত দিয়ে শক্ত কিছু খাওয়া উচিত না। অনেকের দাঁত জন্মগত কারণেই গঠনগত দুর্বল, তাদের ক্ষেত্রে হাড় চিবানো থেকে সতর্ক থাকতে হবে।
মাড়ির সমস্যা : অনেকের দাঁত ফাঁকা থাকে, মাংসের আশ দাঁতের ফাঁকে ঢুকে যায়, আর একে সঠিক পদ্ধতিতে বের না করলে দ্রুত সংক্রমণ হয়। প্রথমে মাড়ি ফুলে যায়, ব্যথা অনুভব হয়, ধীরে ধীরে দাঁত নড়তে শুরু করে। ব্রাশ সাধারণত এসব দাঁতের মধ্যবর্তী স্থান থেকে খাবার বের করতে পারে না। দুই দাঁতের মধ্যবর্তী স্থানে পরিষ্কারের কার্যকরী মাধ্যম হচ্ছে ডেন্টাল ফ্লস, তবে ব্যবহার না জানলে ইন্টারনেট বা চিকিৎসকের কাছ থেকে দেখে নেয়া সম্ভব। হাতের কাছে যা আছে যেমন পিন, অপরিষ্কার কাঠি ব্যবহারে জটিলতা বাড়তে পারে।
সমস্যা যাই হোক, ঈদের আগেই দন্ত চিকিৎসকের কাছে দাঁত ও মাড়ির সম্পর্কে জেনে নিন, সুন্দর ও সুস্থতায় কাটুক সবার ঈদ
ধন্যবাদ
খন্দকার তারেক হাসান

 #দূর_সময়ে_দাঁতের_চিকিৎসায়_রোগীদের_পাশে_আছে_আইডিয়াল_ডেন্টাল। কভিড সংক্রান্ত সমস্ত সাবধানতা অবলম্বন করে আমরা আপনার চিকিৎস...
07/07/2020

#দূর_সময়ে_দাঁতের_চিকিৎসায়_রোগীদের_পাশে_আছে_আইডিয়াল_ডেন্টাল। কভিড সংক্রান্ত সমস্ত সাবধানতা অবলম্বন করে আমরা আপনার চিকিৎসা সেবা দিতে প্রস্তুত, সুতরাং জরুরি প্রয়োজনে #০১৬৭৩ ৪৫৯০৮৬ এপয়েন্টমেন্ট নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে, ১২৮ হাজারীবাগ বাজার (আল-আরাফা ইসলামি ব্যাংকের বিপরীতে)

দাঁতের মাড়ি ফোলাঃসাধারণত প্রদাহজনিত কারণে দাঁতের মাড়ি ফুলে যায়। কিন্তু দাঁতের প্রদাহ থেকে দাঁতের গোড়াও ফুলে যেতে পারে। ম...
27/06/2020

দাঁতের মাড়ি ফোলাঃ

সাধারণত প্রদাহজনিত কারণে দাঁতের মাড়ি ফুলে যায়। কিন্তু দাঁতের প্রদাহ থেকে দাঁতের গোড়াও ফুলে যেতে পারে।
মাড়ি ফোলা ভাব হলে দাঁতের মাড়ি লাল বা গোলাপি রং ধারণ করে। এ সমস্যাকে অ্যাবসেস বলা হয়।
অ্যাবসেস হলে ওই স্থানটি ফুলে যায়, ব্যথা হয়। কখনো কখনো ফোলা স্থান থেকে পুঁজও বের হয়। সমস্যাটি এক দিনে সৃষ্টি হয় না।
সাধারণত অপুষ্টি, মুখের সংক্রমণ, দাঁতের যত্ন না নেওয়া, নিয়মিত দাঁত পরিষ্কার না করা প্রভৃতি কারণে মাড়ি ফোলা ভাব দেখা দেয়।

আর দাঁতের মাড়িতে অনেক ধরনের রোগ দেখা দেয়, তার মধ্যে মাড়ি ফুলে যাওয়া অন্যতম। দাঁতের প্রদাহজনিত রোগ দেখা দিলে, তা অনেক দিন চিকিৎসা না করালে দাঁতের ওই গোড়ায় ফোলা ভাব দেখা দেয়। অনেক সময় সেখান থেকে পুঁজ বের হয় এবং তীব্র ব্যথা অনুভূত হয়ে থাকে। তাছাড়া এ ধরনের সমস্যায় মুখে দুর্গন্ধও হতে পারে।
আবার শক্ত জাতীয় খাবার যেমন— মাংসের হাড় বা শক্ত আখ চিবিয়ে খাওয়ার কারণে দাতের গোড়া বা রুট ভেঙে যায়, ফলে একই ধরনের ফোলা দেখা যেতে পারে। সাধারণত দাঁতে দুই ধরনের ফোলা ভাব দেখা দেয়। প্রথমত, দাঁতের গোড়ার ফোলা পেরিএপিকাল অ্যাবসেস। দ্বিতীয়ত দাঁতের চারপাশের মাড়ির লালচে ফোলাকে পেরিওডন্টাল অ্যাবসেস বলা হয়। পেরিএপিকাল অ্যাবসেসে দাঁতের শিকড়ের চারপাশে ফুলে যায়, তীব্র ব্যথা হয় এবং দাঁতের চিকিৎসা (রুট ক্যানাল বা দাঁত তুলে ফেলা ইত্যাদি) না করা পর্যন্ত ইনফেকশন ভালো হয় না।
অন্যদিকে পেরিওডন্টাল অ্যাবসেস দাঁতের চারপাশে থাকা গাম বা মাংসপেশির ইনফেকশন। এ ধরনের সমস্যায় ডাক্তারের পরামর্শে চিকিৎসাযোগ্য।

প্রতিকার :
পেরিওডন্টাল অ্যাবসেস পেরিএপিকাল অ্যাবসেসের তুলনায় কম বিপজ্জনক। পেরিএপিকাল অ্যাবসেস হলে যথাসময়ে চিকিৎসা না করলে, তা আশপাশের স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে। এ থেকে অনেক সময় লাডউইগ অ্যানজাইনাম হতে পারে। লাডউইগ অ্যানজাইনাম হলে গলার চারপাশে আকস্মিক পুঁজ জমে ফুলে যায় এবং রোগী নিঃশ্বাস নিতে পারে না। তাই এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। পেরিএপিকাল অ্যাবসেস হলে রুট ক্যানেল থেরাপি দিয়ে সারিয়ে তোলা সম্ভব, তবে অনেক সময় আক্রান্ত দাঁত ফেলে দেওয়ার প্রয়োজন হয়। পেরিওডন্টাল অ্যাবসেস হলে স্কেলিং করলে উপশম হয়। দাঁত ব্রাশের পাশাপাশি মাড়ি ম্যাসেজ করানো জরুরি, এতে মাড়ি রোগ কম হয়।
ধন্যবাদ
খন্দকার তারেক হাসান

Address

128 Hazaribagh Bazar, Dhaka. (Opposite To Al-Arafa Bank)
Dhaka

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 17:00 - 22:00
Wednesday 17:00 - 22:00
Thursday 17:00 - 22:00
Friday 18:00 - 21:00
Saturday 17:00 - 22:00
Sunday 17:00 - 22:00

Telephone

+8801673459086

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ideal Dental solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ideal Dental solution:

Share