Dr. Samin's Dental Care

Dr. Samin's Dental Care Contact No: +8801316-102036
https://maps.app.goo.gl/4Mym2qcpetB4SPhj7

Dr. Samina Azad
BDS (DU)
MPH (ICMH)
PGT (Oral & Maxillofacial Surgery - BSMMU)
Chief Consultant Surgeon

# Dr. Samin's Dental Care
Address: 1/A, North Basabo,
Sabujbagh, Dhaka-1214.

Ignoring a missing tooth can trigger a domino effect that compromise your entire oral health.When a tooth is lost, the i...
20/01/2026

Ignoring a missing tooth can trigger a domino effect that compromise your entire oral health.

When a tooth is lost, the impact extends far beyond the visible gap in your smile. Neighboring teeth immediately begin to migrate into the open space, disrupting the natural alignment of your bite and creating uneven pressure during chewing.

This shift can even cause the opposing tooth to overgrow, as it no longer has the necessary resistance to stay in its proper position. These changes are not just cosmetic; they represent a fundamental breakdown of your oral architecture that can lead to chronic discomfort and further dental instability if left unaddressed.

The most significant long-term risk of untreated tooth loss is the gradual shrinkage of the jawbone. Without the tooth root to provide vital stimulation, the bone in that area begins to deteriorate, which can eventually alter your facial structure and lead to a sunken appearance. Proactive replacement through implants or bridges is essential for preserving bone density and maintaining the integrity of your remaining teeth. By addressing the gap early, you ensure your smile remains functional and healthy while avoiding more complex and costly reconstructive procedures in the future.

source: American Dental Association. (2022). Missing Teeth: The Impact on Your Health. MouthHealthy.

Gap closures by light cure composite filling…
18/01/2026

Gap closures by light cure composite filling…


Upper left wisdom tooth extraction..🦷
20/12/2025

Upper left wisdom tooth extraction..🦷



   চলুন বিষয়টাকে কঠোরভাবে বিশ্লেষণ করি—কারণ এটা শুধু “স্টাইল” নয়, এটা মুখের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশনাল মেকানিজমের ওপর আ...
28/11/2025



চলুন বিষয়টাকে কঠোরভাবে বিশ্লেষণ করি—কারণ এটা শুধু “স্টাইল” নয়, এটা মুখের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশনাল মেকানিজমের ওপর আঘাত।

এখানে যে ট্রেন্ডটা চলছে—vampire shaping—এটা মূলত ক্যানাইন দাঁতের শেপ পরিবর্তন বা অতিরিক্ত শার্প করা। কিছু BDS ডাক্তারও এটা প্রমোট করছেন, আর ডিগ্রি-বিহীন লোকজনও নির্বিচারে করছে। সমস্যা হলো—এদের কারও মাথায় occlusion, canine guidance, functional envelope, lateral disclusion–এসব বেসিক ধারণাই নেই।

এখন, আপনাদের মাঝে এ বিষয়টি পরিস্কার ভাষায় তুলে ধরার চেষ্টা করছি

Vampire Shaping:
মজা নয়—এটি আপনার দাঁত ও চোয়ালের ফাংশনের সরাসরি ক্ষতি

বাংলাদেশে “vampire tooth shaping” নামের একটি নতুন ফ্যাশন ছড়িয়ে পড়ছে। অনেকেই ক্যানাইন দাঁতকে শার্প করে “ভ্যাম্পায়ার লুক” তৈরি করতে চাইছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো—এটা প্রমোট করছে কিছু অসচেতন ব্যক্তি, এমনকি কয়েকজন দাঁতের ডিগ্রিধারীও, যারা এই প্রক্রিয়ার পরিণতি সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখেন না।

এটি কোনো সাধারণ কসমেটিক প্রসিডিউর নয়।
এটি আপনার চোয়ালের ন্যাচারাল সেফটি মেকানিজম নষ্ট করে দেয়।

ক্যানাইন দাঁত কেন এত গুরুত্বপূর্ণ?

মানুষের ক্যানাইন দাঁত শুধু "চেহারার অংশ" নয়; এটি মুখগহ্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ functional দাঁতগুলোর একটি।

১. ক্যানাইন দাঁত lateral movement এর সেফটি ব্রেক

চোয়াল ডানে-বামে নাড়ালে সব লোড প্রথমে ক্যানাইন দাঁত নেয়।
এটাকেই বলা হয় canine guidance।

২. ক্যানাইন দাঁত posterior দাঁতকে রক্ষা করে

এটা যদি নষ্ট হয়, চিবানোর চাপ পিছনের দাঁতে পড়ে এবং এগুলো দ্রুত ক্ষয়, ভাঙন বা sensitivity তৈরি করে।

৩. TMJ ও মাংসপেশিকে স্থিতিশীল রাখে

চোয়ালের জয়েন্ট, masseter muscle—সবকিছুই ক্যানাইন guidance এর ওপর নির্ভর করে।

Vampire shaping করলে ঝুঁকি কোথায়?

১. ক্যানাইন গাইডেন্স নষ্ট হয়ে যায়

শেপ বদলানো মাত্রই ক্যানাইন দাঁতের guidance angle নষ্ট হয়।
এর ফলে:

lateral movement এ interference তৈরি হয়

posterior teeth overload হয়

chewing efficiency কমে যায়

এটা দাঁতের পুরো সিস্টেমকে অস্থিতিশীল করে।

2. TMJ (Jaw Joint) সমস্যা সৃষ্টি হতে পারে

Guidance নষ্ট হলে TMJ-এর ওপর অস্বাভাবিক চাপ পড়ে।

ফলাফল:

চোয়ালে ক্লিক

ব্যথা

মাথাব্যথা

মাংসপেশির টান

chronic bruxism বৃদ্ধি

সারাজীবনের সমস্যার ঝুঁকি।

3. Masseter hyperactivity → দাঁত ঘষা আরও বাড়বে

Shape যত pointy করা হয়,
দাঁত তত “catch” করবে এবং grinding বাড়বে।

ফল:

enamel wear

muscle pain

morning headache

এগুলো কোনো সাধারণ কসমেটিক কাজের গ্রহণযোগ্য ফল নয়।

4. দাঁত ভাঙার ঝুঁকি

Sharpened tip = stress concentration point।
Hard food bite → fracture or chipping।

5. Soft tissue injury

শার্প ক্যানাইন:

lip

cheek

tongue
—সব জায়গায় accidental injury হতে পারে।

6. Aesthetic damage

অল্প সময়েই composite tip ভেঙে গেলে দাঁত অসমতল হয়ে যায়।
Cosmetic gain? Zero.
Damage? Permanent.

যারা এটা করছে তাদের ভুল কোথায়?

১. Functional occlusion সম্পর্কে ধারণা নেই

Canine guidance বাধাগ্রস্ত হলে mandibular movement পুরো সিস্টেমকে অস্থিতিশীল করে—এটা না জানলে দাঁতে হাত দেওয়া বিপজ্জনক।

২. Aesthetic trend কে clinical judgement এর ওপর বসানো

“ফ্যাশন” দাঁতের ফাংশনের ওপর বসানো যায় না।
দাঁত হলো function-first organ।

৩. অনেকেই ডিগ্রি-বিহীন, জ্ঞানহীন, তবুও করছে

ফেসবুকে নিয়মিত প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে।
এরা রোগীর মুখে এমন ক্ষতি করছে যা পরে ঠিক করতেও years লাগতে পারে।

আমরা কেন এটা করা উচিত নয়? — সাধারণ মানুষের জন্য সাফ পরামর্শ

১. এটা cosmetic নয়—এটা harmful alteration

দাঁতের ন্যাচারাল গঠন যেমন আছে, তেমনই থাকার কারণ রয়েছে।

২. Temporary মজা → long-term problem

ক’দিনের “ভ্যাম্পায়ার লুক”
বদলে দিতে পারে বছরব্যাপী TMJ pain, headache, sensitivity।

৩. দাঁতের গাইডেন্স নষ্ট হলে পুরো মুখগহ্বর ক্ষতিগ্রস্ত হয়

একটি দাঁতকে স্টাইলিশ বানানোর জন্য
আপনি পুরো occlusal system কে sacrifice করছেন।

ডিগ্রীহীন ব্যক্তি বা অশিক্ষিত ট্রেন্ড-ফলোয়ারের হাতে দাঁত দেওয়া মানেই self-harm।

শেষ কথা

Vampire shaping কোনো harmless beauty trend নয়—
এটি functional dentistry’র অন্যতম গুরুত্বপূর্ণ biomechanical system–কে ধ্বংস করার সরাসরি উপায়।

“দেখতে কুল” হওয়ার জন্য
চোয়াল, দাঁত, TMJ, মাংসপেশি—সবকিছু ঝুঁকিতে ফেলা বুদ্ধিমানের কাজ নয়।

দাঁত cosmetic নয়—এটি এক জটিল, আন্তঃনির্ভর biomechanical structure।
এটার ন্যাচারাল ডিজাইন নষ্ট করা মানেই দীর্ঘমেয়াদে ক্ষতি।
বুঝলে বুঝপাতা.....
না বুঝলে তেজপাতা......

ডঃ কার্জন নাজমুল

11/07/2025
✳️✳️ #গর্ভাবস্থায়_দাঁতের_যত্ন_কেন_জরুরী? ✳️✳️🔸গর্ভকালীন সময়ে নারীদের দাঁতের যত্ন বিষয়টি মা ও অনাগত শিশুর সুস্থতার জন্য...
06/05/2025

✳️✳️ #গর্ভাবস্থায়_দাঁতের_যত্ন_কেন_জরুরী? ✳️✳️

🔸গর্ভকালীন সময়ে নারীদের দাঁতের যত্ন বিষয়টি মা ও অনাগত শিশুর সুস্থতার জন্য জরুরি৷ এই সময়টাতে নারীরা দাঁত ও মাড়ি নিয়ে অনেক ভোগেন৷ এ নিয়ে আছে অনেক ভুল ধারণাও৷ গর্ভাবস্থায় দাঁতের যত্ন স্বাভাবিক সময়ের চেয়ে বেশি নিতে হবে। কারণ গর্ভাবস্থার দুই মাস পর থেকে মুখ এবং দাঁতের বিভিন্ন সমস্যা দেখা যায়। গর্ভাবস্থায় মায়ের দাঁতের সমস্যা সরাসরি গর্ভের শিশুর কোন ক্ষতি করেনা। কিন্তু দাঁতে সমস্যা থাকলে তার ফলে মায়ের সার্বিক স্বাস্থ্য ভালো থাকেনা যেটা গর্ভের শিশুর উপর প্রভাব ফেলে। তাই এ বিষয়ে সচেতনতা গর্ভকালীন সময়ে মা ও গর্ভের শিশু – দুজনেরই সুস্থতা নিশ্চিত করতে পারে।


গর্ভাবস্থায় মুখে কি কি উপসর্গ দেখা দিতে পারে?

#প্রেগন্যান্সি_জিনজিভাইটিস -

🔹গর্ভাবস্থায় নারীর দেহে হরমোনজনিত কিছু পরিবর্তনের কারণে দাঁত ও মাড়িতে কিছু প্রতিক্রিয়া দেখা যায়। এ প্রতিক্রিয়ার ফলে প্রায় ৫০-৭০% গর্ভবতী মাড়ির প্রদাহে আক্রান্ত হন। মাড়ির এ প্রদাহকে চিকিত্সাবিজ্ঞানের ভাষায় প্রেগন্যান্সি জিনজিভাইটিস বলা হয়। এ সময় দাঁত ও মাড়িতে জমে থাকা খাদ্যকণা, যা হরমোনের প্রভাবে খুব সহজেই ডেন্টাল প্ল্যাকে রূপান্তরিত হয়।আর এসব সমস্যার ফলে গর্ভের বাচ্চার স্বাভাবিক বৃদ্ধিতেও ব্যাঘাত ঘটে।

➡️প্রেগন্যান্সি জিনজিভাইটিসের লক্ষণগুলো হলো
1)মাড়ি থেকে রক্ত পড়া,
2) মাড়ির রং গাঢ় লাল হয়ে যাওয়া,
3)দুই দাঁতের মাঝের অংশের মাড়ি ফুলে যাওয়া।

গর্ভাবস্থার প্রথম ২ থেকে ৮ মাস পর্যন্ত মাড়ির এ প্রদাহ বেশি লক্ষণীয়।

এটি মোকাবিলা করার জন্য সর্বাগ্রে করণীয় হচ্ছে
➡️গর্ভাবস্থার শুরু থেকে নিয়মিত দাঁতব্রাশ এবং ফ্লসিং করা, যাতে ডেন্টাল প্ল্যাক সৃষ্টি হতে না পারে।
➡️গর্ভাবস্থার আগে একজন দন্ত চিকিত্সকের কাছে দাঁত ও মাড়ি পরীক্ষা করিয়ে নেওয়া উচিত । এতে দাঁতে কোনও সমস্যা থাকলে তা তখনই নির্ণয় করে চিকিত্সা করা উচিত।


🔹মুখ ও দাঁত নিয়মিত পরিস্কার রাখার মাধ্যমে জিনজিভাইটিস বা মাড়ির প্রদাহ প্রতিরোধ করা সম্ভব। তাই মুখ ও দাঁতে কোন পরিবর্তন দৃষ্টি গোচর হলে ডেন্টিস্টের শরণাপন্ন হোন। অন্যথায়, মাড়ির এ প্রদাহ আরো প্রকট আকার ধারণ করবে।

#দাঁত_ক্ষয়_হওয়ার_ঝুঁকি_বৃদ্ধি

🔹গর্ভাবস্থায় মায়েদের ক্যাভিটির ঝুঁকি বেশ কিছু কারনে বেড়ে যায়। যেহেতু এ সময় মায়েরা কারবহাইড্রেট বেশী গ্রহন করেন তাই তাতে দাঁত ক্ষয় হতে পারে। এছারাও গর্ভাবস্থায় মর্নিং সিকনেসের কারনে বমি বমি ভাব হলে বা বমি উঠে আসলে মায়েদের দাঁত এসিডের সংস্পর্শে আসে বেশী। এর ফলে দাঁতের এনামেল ক্ষয়প্রাপ্ত হয়।

এর থেকে রক্ষা পেতে নিয়মিত দাঁত পরিষ্কার করতে হবে। গর্ভাবস্থায় দাঁতের যত্ন ঠিকভাবে না নিলে তা আর বড় জটিলতার কারন হয়ে দাঁড়াতে পারে,

#যেমন-
▪️প্রি-ম্যাচিউর বার্থ,
▪️বাচ্চার ওজন কম হওয়া, ▪️ডায়াবেটিস,
▪️প্রি-এক্লাম্পশিয়া ইত্যাদি।

#গর্ভাবস্থায়_দাঁতের_যত্ন -
এখনকার আধুনিক যুগে সবকিছুই পরিকল্পিত হয়। যাঁরা আগে থেকেই মনে করেন বাচ্চা নেবেন তাদের আগে থেকেই গর্ভধারণের আগে চিকিৎসকের সাথে সাক্ষাৎ করা উচিত। যে সমস্যাগুলো আছে তাৎক্ষণিক যদি চিকিৎসা করা যায় সেটা ঠিক করা যেতে পারে।
সেটা
▪️দাঁত ক্ষয় হতে পারে,
▪️মাড়ি দিয়ে রক্ত পড়া ইত্যাদি অসুখ হতে পারে।

প্রতিদিন দুইবেলা অন্তত ২ মিনিট করে দাঁত মাজতে হবে। দাঁতের ডাক্তারের কাছ থেকে জেনে নিন, কি নিয়মে ব্রাশ করলে দাঁতের ফাঁকে আটকে থাকা ময়লা পরিস্কার হয়ে যাবে।
🔹টুথব্রাশের যে মাথায় ব্রাশ থাকে তা যেন ছোট হয়
🔹এবং ব্রাশের শলাগুলো বা ব্রিসল যেন নরম হয়।
🔹 টুথব্রাশের হাতলটি যেন ধরতে সহজ হয়।


➡️গর্ভাবস্থায় মর্নিং সিকনেসে আক্রান্ত মায়েরা অনেকেই দাঁত ব্রাশ করতে চান না কারন পেস্টের গন্ধে অনেকেরই এ সময় বমির উদ্রেক হয়। এক্ষেত্রে যেকোনো মাউথওয়াশ দুই ফোঁটা ব্রাশে নিয়ে সেটা দিয়ে ব্রাশ করবেন। এটা পেস্ট, মাউথওয়াশ এবং অ্যান্টিসেপটিকের কাজ করবে। কারণ পেস্ট ব্যবহারের কারণে যে বমি হওয়ার আশঙ্কা থাকে সেটা থাকবে না। যদি তাতেও সমস্যা হয় সেক্ষেত্রে ব্রাশ শুধুমাত্র পানিতে ভিজিয়ে দাঁত পরিষ্কার করে নিন।

➡️অনেকেই গর্ভাবস্থার প্রথম ৩ মাসে সকাল বেলায় অসুস্থবোধ করেন এবং বমি হয়। আপনার যদি এমনটা হয়ে থাকে তবে বমির পর পরিস্কার পানি দিয়ে কুলি করে ফেলুন। বমির সাথে পাকস্থলী থেকে এসিড বের হয়ে আসে, এই এসিড দাঁতে লেগে থাকলে দাঁতের ক্ষয় হয়। বমির পর কুলি করে ফেললে এসিড ধুয়ে চলে যায়। বমির পর পরই দাঁত ব্রাশ করবেন না। কারন বমির এসিডের কারনে এই সময় দাঁত কিছুটা নরম থাকে, ফলে ব্রাশের সময় ক্ষয় হতে পারে। বমি হলে কমপক্ষে ১ ঘণ্টা পর দাঁত ব্রাশ করুন।

➡️গর্ভকালীন সময়ে মিষ্টি, চকলেট বা আইসক্রিম-জাতীয় খাবারের প্রতি আগ্রহ বেড়ে যেতে পারে৷ কিন্তু মূল আহারের মধ্যবর্তী সময়গুলোতে খুব মিষ্টি বা শর্করাজাতীয় খাদ্য গ্রহণ বন্ধ রাখা প্রয়োজন৷ এতে যেমন দেহের বাড়তি ওজন কমানো সম্ভব তেমনি দাঁতের ক্ষয়রোগ রোধ করা সহজ। তবে প্রয়োজনীয় পরিমাণ শর্করা জাতীয় খাদ্য গ্রহণ একান্ত পয়োজন। তা ছাড়া, মিষ্টি বা চকলেটজাতীয় দ্রব্য খেয়ে দাঁত ব্রাশ করার অভ্যাস দরকার৷


➡️ গর্ভাবস্থায় যেমন নিয়মিত একজন স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞের পরামর্শ নেয়া প্রয়োজন তেমনি একজন দন্ত চিকিত্সকের কাছ থেকেও দাঁত ও মুখের যত্নে পরামর্শ নেওয়া উচিত।

#গর্ভাবস্থায়_দাঁতের_কি_কি_চিকিৎসা_নেয়া_যাবে?
আধুনিক দন্তচিকিৎসা বিজ্ঞানে সাধারণত সব রকম দন্ত চিকিৎসাই ২য় ট্রাইমেস্টার এ করা যায় তবে কোনো কারণে তীব্র ব্যথা শুরু হলে ১ম ও ৩য় ট্রাইমেস্টারে ও ব্যথা কমানোর প্রাথমিক চিকিৎসা করানো যাবে।

পরিশেষে সুস্থ থাকুক প্রতিটি মা ও শিশু।

21/04/2025

Scientists at King’s College London have successfully grown human teeth in a lab for the first time. Using a patient's cells, this breakthrough could replace dental fillings and implants with natural tooth regeneration.

The research, in collaboration with Imperial College London, recreated the conditions needed for early tooth development, allowing cells to communicate and form teeth, offering a longer-lasting, biologically compatible solution.

Researchers are now testing two methods: implanting early-stage tooth cells directly into the jaw or growing full teeth in the lab before transplantation, which could potentially change future dental care.

Feel free to consult with us for any kind of dental problems….
16/04/2025

Feel free to consult with us for any kind of dental problems….









Wishing you and your family a happy and prosperous Eid…Eid Mubarak 🌙
30/03/2025

Wishing you and your family a happy and prosperous Eid…
Eid Mubarak 🌙

Address

1/A, NORTH N Bashabo Road, Dhaka 1214
Dhaka

Opening Hours

Monday 11:00 - 13:00
17:00 - 22:00
Tuesday 11:00 - 13:00
17:00 - 22:00
Wednesday 11:00 - 13:00
17:00 - 22:00
Thursday 11:00 - 13:00
17:00 - 22:00
Saturday 11:00 - 13:00
17:00 - 22:00
Sunday 11:00 - 13:00
17:00 - 22:00

Telephone

+8801316102036

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Samin's Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Samin's Dental Care:

Share