Dr.Nabila Smile Design, Dental Surgery & Implant Centre

Dr.Nabila Smile Design, Dental Surgery & Implant Centre Dental services in a quality environment with expert hands.
(1)

Are you confused where to go for your surgical extraction of your impacted wisdom teeth? We are here for your solution. ...
22/08/2026

Are you confused where to go for your surgical extraction of your impacted wisdom teeth?
We are here for your solution.
What are you waiting for?
Visit us!
Get premium painless surgical extraction experience. 💜

20/08/2026

দাঁতে ছোট ক্যাভিটি দেখলেই এড়িয়ে যাচ্ছেন? ⚠️😱

অনেকেই ভাবেন—“ছোট্ট একটু ক্যাভিটি, পরে দেখা যাবে!” কিন্তু এই অবহেলাই একসময় মারাত্মক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

ছোট ক্যাভিটি সময়মতো ফিলিং না করালে এটি দিন দিন ভেতরে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সাধারণ ফিলিং বা রুট ক্যানেল করেও দাঁত বাঁচানো সম্ভব হয় না—শেষ পরিণতি দাঁড়ায় দাঁত ফেলে দেওয়া! 🦷❌

তাই সমস্যা বড় হওয়ার আগেই সচেতন হন। আপনার সুন্দর হাসি ও সুস্থ দাঁত অক্ষত রাখতে আজই প্রাথমিক চিকিৎসা নিন! ✨

📌 কেন শুরুতেই ক্যাভিটি ফিক্স করবেন?

✅ দাঁত ফেলে দেওয়ার ঝুঁকি দূর হয়

✅ বড় ধরনের ব্যথা ও জটিলতা থেকে মুক্তি মেলে

✅ রুট ক্যানেলের মতো ভারী চিকিৎসার খরচ বাঁচে

✅ আপনার ন্যাচারাল স্মাইল সুরক্ষিত থাকে

আপনার সুন্দর ও নিরাপদ হাসির সুরক্ষায় দেরি না করে আজই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন Dr. Nabila Smile Design, Dental Surgery & Implant Centre-এ! 💙

📍 ঠিকানা: Ta-143/Ka, (বিরিয়ানি বাড়ির বিপরীতে), মিডল বাড্ডা, বাড্ডা হাই স্কুল রোড, ঢাকা।

📞 সিরিয়ালের জন্য এখনই কল করুন: 01793-332488

সুস্থ দুধ দাঁত, সুন্দর ভবিষ্যৎ! 🦷👶✨অনেকেই মনে করেন—“দুধ দাঁত তো একদিন পড়েই যাবে, তাই এটার আবার কিসের যত্ন?” কিন্তু এই ধা...
15/08/2026

সুস্থ দুধ দাঁত, সুন্দর ভবিষ্যৎ! 🦷👶✨

অনেকেই মনে করেন—“দুধ দাঁত তো একদিন পড়েই যাবে, তাই এটার আবার কিসের যত্ন?” কিন্তু এই ধারণাই ডেকে আনে শিশুর ভবিষ্যতের স্থায়ী দাঁতের বড় ক্ষতি!

দুধ দাঁত শুধু খাবার চিবানো বা সুন্দর হাসির জন্য নয়, বরং পরবর্তীতে গজানো স্থায়ী (Permanent) দাঁতগুলো যেন সঠিক জায়গায় সোজা হয়ে উঠতে পারে, তার পথপ্রদর্শক হিসেবে কাজ করে।

💡 কেন দুধ দাঁতের যত্ন নেওয়া জরুরি?
স্থায়ী দাঁতের সঠিক বিকাশ: সময়ের আগে দুধ দাঁত নষ্ট হলে বা ফেলে দিলে পেছনের দাঁত সামনে চলে আসে, ফলে স্থায়ী দাঁত আঁকাবাঁকা ও উঁচু-নিচু হয়ে ওঠে।

সঠিক খাবার চিবানো ও পুষ্টি: দাঁতে ব্যথা থাকলে শিশু ঠিকমতো খেতে পারে না, যা তার শারীরিক বৃদ্ধিতে প্রভাব ফেলে।

স্পষ্ট উচ্চারণ ও চোয়ালের গঠন: কথা বলা শেখা এবং মুখের স্বাভাবিক গঠনে দুধ দাঁতের ভূমিকা অপরিসীম।

🪥 শিশুর দাঁত সুরক্ষিত রাখতে আপনার করণীয়:
১. প্রথম দাঁত ওঠার পর থেকেই যত্ন:
সুতি নরম ভেজা কাপড় বা শিশুদের সফট ব্রাশ (ফিংগার ব্রাশ)দিয়ে নিয়মিত দাঁত ও মাড়ি পরিষ্কার করুন।একটু বড় হলে জিহ্বার উপরিভাগ পরিষ্কার করে দিন নিয়মিত। মুখে কমপক্ষে ৬ দাঁত চলে আসলে দুবেলা ব্রাশ করাতে হবে রোজ।

২. নাইট ফিডিংয়ের পর মুখ পরিষ্কার:
রাতে দুধ খাওয়ার পর শিশুর মুখে দুধ জমে থাকলে দ্রুত ক্যাভিটি (Nursing Bottle Caries) তৈরি হয়।এজন্য সাথে পানির ফিডিং বোতল রাখুন এবং দুধ খাওয়ানোর পর পরই পানির বোতল বাচ্চাকে মুখে দিন।

৩. মিষ্টি খাবারে লাগাম:
অতিরিক্ত চকলেট, ক্যান্ডি বা জুস খাওয়ার অভ্যাস কমান এবং খাওয়ার পরপরই কুলকুচি করার অভ্যাস গড়ে তুলুন।

৪. নিয়মিত ডেন্টাল চেক-আপ:
শিশুর বয়স ১ বছর হলেই অন্তত বছরে একবার করে অভিজ্ঞ ডেন্টিস্টের পরামর্শ নিন।

আপনার সোনামণির সুন্দর ও নিরাপদ হাসির সুরক্ষায় আজই যোগাযোগ করুন Dr. Nabila Smile Design, Dental Surgery & Implant Centre-এ! 💖

📍 ঠিকানা: Ta-143/Ka, (বিরিয়ানি বাড়ির বিপরীতে), মিডল বাড্ডা, বাড্ডা হাই স্কুল রোড, ঢাকা।

📞 সিরিয়ালের জন্য কল করুন: 01793-332488

Healthy Teeth, Beautiful Smile! 🦷✨দাঁতের সমস্যা বড় আকার ধারণ করার আগেই নিয়মিত চেক-আপ করা অত্যন্ত জরুরি। একটি সাধারণ রুটি...
12/08/2026

Healthy Teeth, Beautiful Smile! 🦷✨

দাঁতের সমস্যা বড় আকার ধারণ করার আগেই নিয়মিত চেক-আপ করা অত্যন্ত জরুরি। একটি সাধারণ রুটিন ডেন্টাল চেক-আপ আপনাকে রাখতে পারে বড় ধরনের কোনো শারীরিক কষ্ট ও অতিরিক্ত খরচ থেকে মুক্ত!

কেন নিয়মিত ডেন্টাল চেক-আপ করাবেন?

🔍 Early Problem Detection: শুরুতেই সমস্যা শনাক্তকরণ

🛡️ Prevent Dental Issues: ভবিষ্যৎ ডেন্টাল সমস্যা প্রতিরোধ

💪 Keep Your Teeth Strong & Healthy: দাঁত ও মাড়ি মজবুত রাখা

😊 Confident Smile: সুন্দর ও আত্মবিশ্বাসী হাসি নিশ্চিত করা

আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন Dr. Nabila Smile Design, Dental Surgery & Implant Centre-এ!

📍 ঠিকানা: Ta-143/Ka, (বিরিয়ানি বাড়ির বিপরীতে), মিডল বাড্ডা, বাড্ডা হাই স্কুল রোড, ঢাকা।

📞 বুকিং ও সিরিয়ালের জন্য कॉल করুন: 01793-332488

08/08/2026

অতীব জরুরী! প্লিজ পুরো লেখাটা পড়ুন।

ডেন্টাল সার্জন (ডেন্টিস্ট) ও ডেন্টাল টেকনোলজিস্ট এক নয়:

ডা. মোহাম্মদ মহিউদ্দিন
২৪ জুলাই, ২০২৬ | ১১:৫৯ অপরাহ্ণ।

বাংলাদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা যত বাড়ছে, ততই একটি বিষয় উদ্বেগের সঙ্গে সামনে আসছে।স্বাস্থ্যসেবার বিভিন্ন সহযোগী (Allied Health) পেশার কিছু অংশ থেকে সময়ে সময়ে এমন দাবি ওঠে যে, তাঁদেরও যেন চিকিৎসকদের মতো রোগ নির্ণয়, প্রেসক্রিপশন লেখা কিংবা স্বাধীনভাবে চিকিৎসা করার অধিকার দেওয়া হয়। সম্প্রতি কিছু ডেন্টাল টেকনোলজিস্টের পক্ষ থেকে তাঁদের ডেন্টিস্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জনপরিসরে আলোচিত হচ্ছে।

যে কোনো পেশাজীবী তাঁর কর্মক্ষেত্রের উন্নতি, মর্যাদা বৃদ্ধি কিংবা বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানাতে পারেন। সেটি একটি গণতান্ত্রিক অধিকার। কিন্তু একটি পেশার উন্নয়নের দাবি আর অন্য একটি পেশার আইনগত ও পেশাগত পরিচয় দাবি করা এক বিষয় নয়। একজন ডেন্টাল টেকনোলজিস্টকে ডেন্টিস্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি যেমন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তেমনি এটি রোগীর নিরাপত্তা, চিকিৎসার মান এবং স্বাস্থ্যব্যবস্থার মৌলিক নীতির সঙ্গেও সাংঘর্ষিক। বাংলাদেশে BDS-এ ভর্তি হওয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক। দীর্ঘ পাঁচ বছরের শিক্ষা, ক্লিনিক্যাল প্রশিক্ষণ, ইন্টার্নশিপ এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC)-এর নিবন্ধনের মাধ্যমে একজন ডেন্টাল সার্জন রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা, দাঁত সংরক্ষণ, ফিলিং, রুট ক্যানেল, দাঁত তোলা, মুখ ও দাঁতের সংক্রমণের চিকিৎসা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের কাছে রেফার করার যোগ্যতা অর্জন করেন। অন্যদিকে, ডেন্টাল টেকনোলজিস্টদের শিক্ষা ও প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো ডেন্টিস্টের প্রেসক্রিপশন ও নির্দেশনা অনুযায়ী ডেনচার, ক্রাউন, ব্রিজ, অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স এবং অন্যান্য ডেন্টাল প্রস্থেসিস তৈরি করা। তাঁরা স্বাস্থ্যসেবা দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু তাঁদের শিক্ষা ও প্রশিক্ষণ রোগ নির্ণয়, চিকিৎসাপরিকল্পনা বা স্বাধীনভাবে রোগীর চিকিৎসা দেওয়ার জন্য নয়। এই পার্থক্যটি বোঝা অত্যন্ত জরুরি।

আইন ও অন্যান্য পেশায় কি এমন দাবি দেখা যায়?
বাংলাদেশে একজন প্যারালিগ্যাল বা আইনজীবীর সহকারী কখনো বলেন না যে তাঁকে অ্যাডভোকেট হিসেবে স্বৗকৃতি দিতে হবে। কারণ তিনি জানেন, আদালতে মামলা পরিচালনার জন্য আইন বিষয়ে নির্দিষ্ট শিক্ষা, বার কাউন্সিলের পরীক্ষা এবং লাইসেন্স অপরিহার্য। একইভাবে একজন অ্যাকাউন্টিং সহকারী কখনো দাবি করেন না যে তাঁকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সমান আইনগত ক্ষমতা দিতে হবে। একজন ফার্মাসি টেকনিশিয়ান নিজেকে ফার্মাসিস্ট বলেন না। একজন অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট নিজেকে সার্জন দাবি করেন না। একজন অ্যানেস্থেসিয়া টেকনোলজিস্টও অ্যানেস্থেসিওলজিস্ট নন। কারণ প্রতিটি পেশার নিজস্ব শিক্ষা, প্রশিক্ষণ, আইনগত দায়িত্ব এবং জবাবদিহিতা রয়েছে।

তাহলে স্বাস্থ্যসেবায় কেন এই সীমারেখা মুছে ফেলার চেষ্টা হবে? চিকিৎসা শুধু একটি কারিগরি দক্ষতা নয়। অনেকেই মনে করেন দাঁত তোলা, স্কেলিং বা ফিলিং করা খুব সাধারণ কাজ। বাস্তবে বিষয়টি মোটেও এত সহজ নয়। একজন রোগীর দাঁতের ব্যথার পেছনে থাকতে পারে ডেন্টাল অ্যাবসেস, চোয়ালের টিউমার, মুখগহ্বরের ক্যান্সার, সাইনাসের রোগ, ট্রাইজেমিনাল নিউরালজিয়া কিংবা সিস্টেমিক রোগের প্রকাশ। রোগীর ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি রোগ, রক্তক্ষরণের সমস্যা, অ্যান্টিকোয়াগুল্যান্ট ওষুধ ব্যবহার বা অ্যালার্জির ইতিহাসও চিকিৎসার সিদ্ধান্ত পরিবর্তন করে। রোগ নির্ণয় এবং চিকিৎসাপরিকল্পনা কেবল একটি কারিগরি দক্ষতা নয়; এটি একটি পূর্ণাঙ্গ চিকিৎসাবিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। সেই কারণেই পৃথিবীর প্রায় সব দেশেই চিকিৎসা ও রোগ নির্ণয়ের অধিকার নির্দিষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও নিবন্ধিত চিকিৎসকদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়।

ডেন্টাল টেকনোলজিস্টদের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। এটি স্পষ্টভাবে বলা প্রয়োজন যে, ডেন্টাল টেকনোলজিস্টরা স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের দক্ষতা ছাড়া আধুনিক ডেন্টাল প্রস্থেসিস ব্যবস্থা কার্যত অচল। কিন্তু গুরুত্বপূর্ণ হওয়া আর চিকিৎসক হওয়া এক বিষয় নয়।

একজন দক্ষ বিমান প্রকৌশলী যেমন পাইলট নন, তেমনি একজন দক্ষ ডেন্টাল টেকনোলজিস্টও ডেন্টিস্ট নন। উভয়ের কাজই গুরুত্বপূর্ণ, কিন্তু দায়িত্ব এক নয়।

গ্রামীণ জনগণের জন্য ভিন্ন মানের স্বাস্থ্যসেবা কেন?
ডেন্টাল টেকনোলজিস্টদের স্বাধীন চিকিৎসার পক্ষে একটি সাধারণ যুক্তি হলো—গ্রামে ডেন্টিস্ট নেই। প্রশ্ন হলো, গ্রামীণ মানুষ কি দ্বিতীয় শ্রেণির নাগরিক? শহরের একজন প্রভাবশালী ব্যক্তি যদি নিজের বা পরিবারের দাঁতের চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে কি তিনি একজন ডেন্টাল টেকনোলজিস্টের কাছে যাবেন, নাকি একজন যোগ্য (BDS) ডেন্টাল সার্জনের কাছে? বাস্তবতা হলো, প্রায় সবাই নিজের এবং নিজের পরিবারের জন্য যোগ্য ডেন্টাল সার্জনের চিকিৎসাই চান। তাহলে গ্রামের দরিদ্র মানুষের জন্য কেন ভিন্ন মানদণ্ড? এটি একটি দ্বৈত নীতি (Double Standard)। একদিকে নিজের পরিবারের জন্য সর্বোচ্চ যোগ্য চিকিৎসক চাইবেন, অন্যদিকে গ্রামের মানুষের জন্য কম প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিকে ডেন্টিস্ট হিসেবে প্রতিষ্ঠা করতে চাইবেন—এটি নৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে না। গ্রামের মানুষেরও একই মানের নিরাপদ চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। তাঁদের জন্য নিম্নমানের বিকল্প তৈরি করা সমাধান নয়; বরং এটি স্বাস্থ্যবৈষম্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।

রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা দরকার। দুঃখজনক হলেও সত্য, কিছু কিছু রাজনৈতিক দলের শীর্ষপর্যায়ের নেতা কখনো কখনো অ্যালাইড হেলথ পেশার একটি অংশকে সম্ভাব্য ভোটব্যাংক হিসেবে বিবেচনা করেন। ফলে জনস্বার্থ বা বৈজ্ঞানিক বাস্তবতার পরিবর্তে রাজনৈতিক লাভের হিসাব থেকে তাঁদের কিছু অযৌক্তিক দাবিকে প্রকাশ্যে বা নীরবে সমর্থন দেওয়ার প্রবণতা দেখা যায়। এ ধরনের রাজনৈতিক প্রশ্রয় স্বল্পমেয়াদে কিছু গোষ্ঠীর কাছে জনপ্রিয় হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এর মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। স্বাস্থ্যনীতি কখনো ভোটের রাজনীতির ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত নয়। স্বাস্থ্যনীতি নির্ধারিত হওয়া উচিত রোগীর নিরাপত্তা, বৈজ্ঞানিক প্রমাণ, আন্তর্জাতিক মানদণ্ড এবং জনস্বার্থের ভিত্তিতে। আজ যদি রাজনৈতিক সুবিধার জন্য একটি পেশাকে এমন ক্ষমতা দেওয়া হয়, যার জন্য তারা প্রশিক্ষিত নয়, তাহলে আগামীকাল অন্য পেশাগুলোও একই দাবি তুলবে। এর ফলে পুরো স্বাস্থ্যব্যবস্থার পেশাগত কাঠামো দুর্বল হয়ে পড়বে।

প্রকৃত সমাধান কী?
গ্রামে ডেন্টিস্টের স্বল্পতা থাকলে সমাধান হলো—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত (BDS) ডেন্টাল সার্জন নিয়োগ। গ্রামীণ এলাকায় চাকরির জন্য বিশেষ আর্থিক প্রণোদনা। আধুনিক ডেন্টাল ইউনিট স্থাপন। মোবাইল ডেন্টাল ক্লিনিক চালু করা। টেলি-ডেন্টিস্ট্রি ও কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা। ডেন্টাল টেকনোলজিস্টদের তাঁদের প্রকৃত কারিগরি দক্ষতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। এগুলোই টেকসই সমাধান।

উপসংহার :
একটি আধুনিক স্বাস্থ্যব্যবস্থা দলগত কাজের ওপর দাঁড়িয়ে থাকে। সেখানে চিকিৎসক, ডেন্টিস্ট, নার্স, ফার্মাসিস্ট, ডেন্টাল টেকনোলজিস্ট, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট—সবারই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু দলগত কাজের অর্থ এই নয় যে, সবার পেশাগত দায়িত্ব এক হয়ে যাবে। পেশাগত মর্যাদা অর্জনের পথ অন্যের পরিচয় গ্রহণ করা নয়; বরং নিজের পেশার দক্ষতা, অবদান ও মান উন্নয়নের মাধ্যমে সমাজের আস্থা অর্জন করা।

সরকারের উচিত প্রতিটি স্বাস্থ্য পেশার (Scope of Practice) স্পষ্টভাবে নির্ধারণ করা এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করা। একই সঙ্গে অযৌক্তিক দাবিকে রাজনৈতিক বিবেচনায় প্রশ্রয় না দিয়ে রোগীর নিরাপত্তা ও জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।
বাংলাদেশের প্রতিটি নাগরিক—তিনি শহরে থাকুন বা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে—সমান মানের, নিরাপদ এবং যোগ্য স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখেন। গ্রামীণ জনগণের জন্য কম যোগ্যতাসম্পন্ন বিকল্প তৈরি করা কোনো সামাজিক ন্যায়বিচার নয়; বরং এটি বৈষম্যের একটি রূপ। রাষ্ট্রের দায়িত্ব হওয়া উচিত যোগ্য ইউঝ ডেন্টাল সার্জনের সেবা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া, পেশাগত সীমারেখা ভেঙে রোগীর নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলা নয়।

লেখক: রেডিয়েশন অনকোলজিস্ট, সেইন্টজন রেজিওনাল হসপিটাল, নিউব্রান্সউইক;
এসিস্টেন্ট প্রফেসর, ডালহাউসী ইউনিভার্সিটি, কানাডা

08/08/2026

কম খরচে হাতুড়ে ডাক্তারের কাছে দাঁতের চিকিৎসা? জীবন নেওয়ার ঝুঁকিতে আছেন না তো? ⚠️🦷

দাঁতের ব্যথায় হঠাৎ সাময়িক স্বস্তি পেতে বা সামান্য কিছু টাকা বাঁচাতে অনেকেই ভুয়া ও অপচিকিৎসকদের (Quacks) শরণাপন্ন হন। কিন্তু আপনি কি জানেন, অপ্রশিক্ষণযোগ্য হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসা আপনাকে দিতে পারে আজীবনের পঙ্গুত্ব কিংবা ক্যানসারের মতো মরণব্যাধি?

সঠিক উপায়ে শতভাগ জীবাণুমুক্তকরণ ছাড়া মানহীন সরঞ্জাম ব্যবহারে যে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়: 👇

🚫 ১. মরণব্যাধি ও রক্তবাহিত রোগের বিস্তার:

জীবাণুমুক্ত না করা একই সিরিঞ্জ বা যন্ত্রপাতি ব্যবহারে খুব সহজেই হেপাটাইটিস-বি, সি, এইচআইভি (HIV) এবং মরিচাপড়া সরঞ্জামের মাধ্যমে টিটেনাসের (ধনুষ্টঙ্কার) মতো জীবনঘাতী ভাইরাস ছড়ায়।

🚫 ২. মুখ বাঁকা হওয়া ও স্নায়ু (Nerve) ক্ষতি:

সঠিক অ্যানাটমি না জেনে ভুলভাবে দাঁত তুলতে গিয়ে চোয়ালের সংবেদনশীল নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে মুখের একপাশ অবশ হয়ে যাওয়া বা স্থায়ীভাবে মুখ বাঁকা হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

🚫 ৩. ওরাল ক্যানসারের ঝুঁকি:

নকল কেমিক্যাল সামগ্রী, বিষাক্ত দাঁত বাঁধানোর উপাদান বা সস্তা ধাতব অ্যালয় ব্যবহারের ফলে মুখে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হয়, যা পরবর্তীতে ওরাল ক্যানসারে (Oral Cancer) রূপ নিতে পারে।

🚫 ৪. ইনফেকশন ও সেপসিস:

ভুল রুট ক্যানেল বা ফিলিংয়ের কারণে দাঁতের ভেতরে জীবাণু আটকে থাকে। পরবর্তীতে মাড়ি ও চোয়ালে পুঁজ জমে এই ইনফেকশন রক্তের সাথে মিশে 'সেপসিস' (ভয়াবহ ইনফেকশন শরীরে ছড়িয়ে পড়া) তৈরি করতে পারে— যা মৃত্যুর অন্যতম প্রধান কারণ।

🚫 ৫. ভালো দাঁত নষ্ট হওয়া:

সঠিক এক্স-রে ও রোগ নির্ণয়ের সক্ষমতা না থাকায় প্রায়শই তারা ভালো ও সুস্থ দাঁত ভুলবশত উপড়ে ফেলে রোগীদের অপূরণীয় ক্ষতি করে।

💡 নিরাপদ ও সঠিক চিকিৎসার জন্য আপনার করণীয়:

✅ BMDC রেজিস্ট্রেশন নিশ্চিত করুন: চিকিৎসা নেওয়ার আগে চিকিৎসকের BDS ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) নিবন্ধিত কি না তা যাচাই করে নিন।

✅ জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করুন: শুধুমাত্র অটোক্লেভ করা (Autoclaved) ও শতভাগ জীবাণুমুক্ত ডেন্টাল সরঞ্জাম ব্যবহার করা হয় এমন দক্ষ ডেন্টাল চিকিৎসকের চেম্বার বা ক্লিনিকে চিকিৎসা নিন।

✅ বাজেট কম হলে: কম খরচে ভালো চিকিৎসা পেতে কোনো হাতুড়ে চিকিৎসকের কাছে না গিয়ে সরকারি মেডিকেল কলেজ বা জেলা সদর হাসপাতালে যোগাযোগ করুন।

আপনার মুখ ও দাঁতের স্বাস্থ্য অমূল্য। সাময়িক সাশ্রয়ের জন্য জীবনকে ঝুঁকিতে ফেলবেন না। Dr. Nabila Smile Design-এ আমরা বিএমডিসি নিবন্ধিত বিশেষজ্ঞ সার্জনের মাধ্যমে ১০০% জীবাণুমুক্ত ও নিরাপদ চিকিৎসা সেবা নিশ্চিত করি। ❤️

📅 নিরাপদ ডেন্টাল কনসালটেশন ও অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন:
📞 01793-332488

⏰ চেম্বারের সময়: শনি - বৃহস্পতিবার (বিকাল ০৫.০০ টা - রাত ১০.০০ টা)

📍 ঠিকানা: টা-১৪৩/ক (বিরিয়ানি বাড়ির বিপরীতে), বাড্ডা হাই স্কুল রোড, মধ্য বাড্ডা, গুলশান-১, ঢাকা ১২১২।



30/07/2026

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক? আতঙ্কের আগে সত্যিটা জেনে নিন! 🦷⚠️

সম্প্রতি একটি গবেষণায় বাংলাদেশের বাজারে থাকা কিছু টুথপেস্টে "মাইক্রোপ্লাস্টিক" পাওয়ার তথ্য আসার পর অনেকেই বিভ্রান্ত ও আতঙ্কিত হয়ে পড়েছেন। এমনকি অনেকে দাঁত ব্রাশ করা নিয়েও দ্বন্দ্বে ভুগছেন!

একজন ডেন্টাল সার্জন হিসেবে বলব— থামুন, প্যানিক করবেন না। চলুন বৈজ্ঞানিক হিসাব দিয়ে সত্যিটা যাচাই করি। 💡👇

🧪 ১. পরিমাণটা আসলে কতটা নগণ্য?
গবেষণায় পাওয়া গেছে প্রতি গ্রাম টুথপেস্টে মাত্র ০.২ থেকে ৩.২টি কণা। আমরা একবারে মটর দানার সমপরিমাণ (১ গ্রামেরও কম) টুথপেস্ট ব্যবহার করি। অর্থাৎ শরীরে সরাসরি মাইক্রোপ্লাস্টিক ঢোকার পরিমাণ অত্যন্ত নগণ্য।

🚰 ২. টুথপেস্ট খাওয়া হয় না, কুলি করা হয়!
টুথপেস্ট কোনো খাদ্য উপাদান নয়। ব্রাশ করার পর আমরা পানি দিয়ে ভালোভাবে কুলি করে মুখ পরিষ্কার করে ফেলি। ফলে টুথপেস্ট পাকস্থলীতে পৌঁছানোর সুযোগ প্রায় নেই বললেই চলে।

🔍 ৩. আসল ঝুঁকিপূর্ণ এক্সপোজার কোথায়?
আমরা প্রতিদিন ২-৩ লিটার যে বোতলজাত পানি বা কাপের চা/জুস পান করি, তার মাধ্যমে প্রতিদিন হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক সরাসরি পেটে যায়— যা কুলি করে ফেলার সুযোগ নেই। হিসাব করলে দেখা যায়, টুথপেস্টের চেয়ে বোতলজাত পানি বা প্লাস্টিক পাত্র থেকে ঝুঁকি বহু গুণ বেশি!

তাহলে এই মুহূর্তে আপনার করণীয় কী? 🛠️

✅ সঠিক নিয়মে কুলি করুন: ব্রাশ করার পর পানি দিয়ে খুব ভালোভাবে মুখ কুলি করুন, টুথপেস্ট যাতে পেটে না যায় সেদিকে খেয়াল রাখুন।

✅ শিশুদের সতর্ক রাখুন: শিশুদের ব্রাশে মটর দানার চেয়ে বেশি পেস্ট দেবেন না এবং ব্রাশ শেষে কুলি করে ফেলে দেওয়া (Spit out) শেখান।

✅ নিয়মিত ডেন্টাল হাইজিন বজায় রাখুন: গুজবে কান দিয়ে ব্রাশ করা বন্ধ করবেন না। দাঁত ব্রাশ না করলে ক্যাভিটি ও মাড়ির যে ক্ষতি হবে, তা এই নগণ্য মাইক্রোপ্লাস্টিকের চেয়ে হাজার গুণ বেশি ক্ষতিকর!

✅ প্লাস্টিক পাত্র পরিহার করুন: পানি ও পানীয় পানের ক্ষেত্রে বোতল বা প্লাস্টিক কাপের বদলে কাচ বা স্টিলের পাত্র ব্যবহার করুন।

গুজব বা আংশিক তথ্যে কান না দিয়ে স্বাস্থ্য সচেতন হন। সুস্থ দাঁত ও সুন্দর হাসির সুরক্ষায় Dr. Nabila Smile Design সবসময় আপনার পাশে আছে। ❤️

📅 আপনার অ্যাপয়েন্টমেন্ট ও ডেন্টাল কনসালটেশনের জন্য কল করুন:
📞 01793-332488

⏰ চেম্বারের সময়: শনি - বৃহস্পতিবার (বিকাল ০৫.০০ টা - রাত ১০.০০ টা)

📍 ঠিকানা: টা-১৪৩/ক (বিরিয়ানি বাড়ির বিপরীতে), বাড্ডা হাই স্কুল রোড, মধ্য বাড্ডা, গুলশান-১, ঢাকা ১২১২।

Address

Ta-143/Ka, (Opposite To Biriyani Bari)Middle Badda, Badda High School Road
Dhaka

Opening Hours

Monday 16:00 - 21:30
Tuesday 16:00 - 21:30
Wednesday 16:00 - 21:30
Friday 09:00 - 13:00
Saturday 16:00 - 21:30
Sunday 16:00 - 21:30

Telephone

+8801793332488

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Nabila Smile Design, Dental Surgery & Implant Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Nabila Smile Design, Dental Surgery & Implant Centre:

Shortcuts

Share