Dr. Md. Tohidur Rahaman, Prosthodontist

Dr. Md. Tohidur Rahaman, Prosthodontist No. 4024

Prosthodontist
BDS (Dhaka Dental College), BCS (Health)
MS (Prosthodontics)
Bangabandhu Sheikh Mujib Medical University

Lecturer and Clinical Supervisor
Dhaka Dental College and Hospital
BMDC Reg.

সবাইকে ঈদের শুভেচ্ছা..ঈদ মুবারাক
31/03/2025

সবাইকে ঈদের শুভেচ্ছা..
ঈদ মুবারাক

দেশের অগ্রসরমান ডেন্টিস্ট্রির সবচেয়ে পশ্চাৎপদ চ্যাপ্টারের নাম 'প্রস্থোডন্টিকস'। অথচ জেনারেল ডেন্টিস্ট্রি বলা হোক কিংবা স...
23/02/2025

দেশের অগ্রসরমান ডেন্টিস্ট্রির সবচেয়ে পশ্চাৎপদ চ্যাপ্টারের নাম 'প্রস্থোডন্টিকস'। অথচ জেনারেল ডেন্টিস্ট্রি বলা হোক কিংবা স্পেশাল ব্রাঞ্চ হিসেব কথা উঠুক, এই প্রস্থোডোন্টিকসে এড়িয়ে যাবার এক বিন্দু সুযোগ নেই। ডেন্টিস্ট্রির কোর পার্ট বলা যায় প্রস্থোডন্টিকসকেই। কিন্তু সবচেয়ে অবহেলা বলি কিংবা ভয়াবহতা বলি, এই বিষয়কে ঘিরেই হচ্ছে। প্রতিথযশা অনেক প্রাকটিশানাররাও এই কোর বিষয়টিকে 'ল্যাব' নামক এক ধাঁধার মধ্যে ছেড়ে দিয়ে রেখেছেন কিংবা কোন এক অজানা কারণে এই জটকে খুলে ক্লিনিশিয়ান পর্যন্ত টেনে নিয়ে আসত পারেননি।

আমার প্রাকটিস লাইফ শুরু করেছি প্রত্যন্ত অঞ্চলে। তারপর একটু একটু করে উঠে এসেছি শহরে। আর দেখেছি প্রস্থোডন্টিকসের মত কোর বিষয়টি কীভাবে ল্যাবে আটেকে গেছে। আমি ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা করেছি। উত্তর খুঁজতে গিয়ে আমি এ পর্যন্ত প্রায় বিশের অধিক ল্যাব ভিজিট করেছি। সেসব ল্যাবের কার্যপরিধি প্রত্যক্ষ করেছি। ল্যাবে আসা প্রচুর মডেল বিশ্লেষণ করেছি। ল্যাবে যারা কর্মরত অভিজ্ঞ টেকনিশিয়ান রয়েছেন তাদের সাথে কথা বলেছি।

ডাক্তার হয়ে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাবার পর অধিকাংশ ডাক্তারকেই যদি অপছন্দের বিষয় কী বলে প্রশ্ন করা হয় তাহলে অকপটে বলেছে, 'প্রস্থোডন্টিকস'। এর কারণ খুঁজতে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাশকৃত ডাক্তারদের সাথে কথা বলেছি। সারমর্ম আসে এমন, 'এই বিষয়ে কোন রসকস অনুভব করেননি সারাবছর। এমন রসালো, প্রো-ডাইমেনশনের একটা বিষয় কীভাবে রসকসহীন হয়ে গেল? এমন ভাবনা মস্তিষ্কজুড়ে খেলেছে সবসময়। আমি নিজেই এর উত্তরের পিছু ছুটেছি। অনেক উত্তর পেয়েছি, অনেক উত্তরের সন্ধানে রয়েছি এখনো।

হ্যাঁ, দেশে প্রস্থেসিস নিয়ে অনেক যজ্ঞ চলমান। ডিজিটাল ডেন্টিস্ট্রির ছোঁয়া লেগেছে প্রায় প্রতিটি কর্নারে। কিন্তু এই ফসল ঘরে তুলতে হলে আমাদের কাজ করতে হবে একদম রুট লেভেল থেকে, বেসিক পর্যায় থেকে। নইলে ব্যবসায়িকভাবে অনেকেই লাভবান হলেও প্রত্যাশার যে জায়গা, তা ফাঁকায় রয়ে যাবে, এবং যাচ্ছেও।

আমি কথা বলতে ভালবাসি। শেখাতে ভালবাসি। আমার শিক্ষকদের কাছে, সিনিয়র-জুনিয়রদের কাছে লব্ধ জ্ঞানকে শেয়ার করতে ভালবাসি। আমি তাঁদের কাছে চিরকৃতজ্ঞ। সেই লক্ষেই মেন্টর হিসেবে আমার প্রথম যাত্রা, ওয়ার্কশপ বলা যেতে পারে।

অধিকাংশ ওয়ার্কশপে যা হয়, আমি সেই ধারণে থেকে বেরিয়ে এসেছি। এটিও অভিজ্ঞতা থেকেই। সব অংশগ্রহণকারীর প্রাইভেসি রক্ষার্থে ওয়ার্কশপে তাদের লাইভ ভিডিও, রেকর্ডেড ভিডিও ধারণ বন্ধ রেখে, সার্টিফিকেট গিভিং সেরিমনি (এটি নিশ্চয়ই ভাল উদ্যোগ) না করে, ওয়ার্কশপের ফ্রেমটাকেই শুধু চলমান রাখতে চেয়েছি।

BOND আয়োজিত কর্মশালায় আমি চেষ্টা করেছি সমসাময়িক প্রস্থেটিক ডেন্টিস্ট্রির আউটকামের ফাঁক ফোকর খুঁজে, সেই জায়গাগুলো নিয়ে কাজ করতে। আশাকরি, কর্মশালায় লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে, ভবিষ্যতে আরও শেখার আগ্রহ নিয়ে, নিত্যদিন আরও শিখে, প্রতিটি ট্রেইনি নিজ নিজ কর্মক্ষেত্রে প্রস্থেটিক অংশটাকে আরও অধিকতর পারফেকশের জায়গায় নিয়ে যাবেন।

সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।

জেনারেল ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রি থেকে ফিক্সড কিংবা রিমোভেবল প্রস্থোডন্টিকস, ইমপ্ল্যান্ট ডেন্টিস্ট্রি থেকে প্রতিদিনের ডায়...
16/02/2025

জেনারেল ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রি থেকে ফিক্সড কিংবা রিমোভেবল প্রস্থোডন্টিকস, ইমপ্ল্যান্ট ডেন্টিস্ট্রি থেকে প্রতিদিনের ডায়াগনোসিসে অতি আবশ্যিক টুল হল এই 'Articulating Paper'।

যে জিনিসটাকে অধিকাংশ প্রাকটিশানারই 'Bite Paper' বলে থাকলেও এটি আদতে Bite Paper নয়, এই নামে কোথাও এটিকে সম্বোধনও করাও হয়না। অনেকেই এটি কার্বন পেপারের মত সাধারণ একটি পেপার হিসবে জানলেও এটি কার্বনের মত কোন পেপার নয়। এটি বিশেষ এক ধরণের প্রযুক্তিতে বানানো হয়। এটির পুরুত্ব সাধারণত ৮ মাইক্রন থেকে ২০০ মাইক্রন পর্যন্ত হয়ে থাকে। তবে জেনারেল ও ফিক্সড প্রস্থোডন্টিকস ডেন্টিস্ট্রিতে ৮-৮০ মাইক্রন পুরুত্বের এই পেপার দিয়েই সুক্ষ্ণাতিসুক্ষ্মভাবে অক্লুশান তথা দাঁতের হারমোনাইজেশন ঠিক করা হয় অক্লুশান সায়েন্স অনুসারে।

এই পেপারের এক বিশেষত হল, এই পেপার এক ধরণের বিশেষ কালার বাবলস দিয়ে তৈরী। এটি দুই সাথের সংস্পর্শে এসে চাপ প্রয়োগের সাথে সাথে মাইক্রোসকোপিক বাবলস বার্স্ট হয়ে তা দাঁতের সারফেসের সাথে যুক্ত হয়ে তা আমাদের চোখে দৃশ্যমান হতে থাকে। সাধারণত অতি গ্লসি কোন সারফেসে এটি রঙ বার্স্ট আউট করতে পারেনা। তুলনামূলক খসখসে সারফেসে সবচেয়ে ভাল রঙ ছড়ায়।

নানামাত্রিক রঙে, পুরুত্বে এটি পাওয়া গেলেও সাধারণত নীল ও লাল, ক্ষেত্রবিশেষে কালো রঙে এটি পাওয়া যায়। তবে আমাদের দেশের বাজার খুবই সস্তামানের আর্টিকুলেটিং পেপারই চলমান যা সায়েন্টিফিক নয়। অধিকাংশের পুরুত্বই ২০০ মাইক্রনের বেশি। কিছু ক্ষেত্রে ১২০ মাইক্রন পাওয়া যায় যা GC/Shofu নামের কোম্পানি বাজারজাত করে থাকে। ফিক্সড প্রস্থোডন্টিকস এ ৮-৮০ মাইক্রন পেপারের বিকল্প নেই।

Occlusion is Prime

এমন বঞ্চণার গল্পের কী শিরোনাম দিব হে ধরণী?ধরণি চাপা ক্রন্দনে বলিয়া উঠিল, লিখিয়া দে..'যাদের গল্পগুলো থেকে যায় আড়ালে'আমি ব...
01/02/2025

এমন বঞ্চণার গল্পের কী শিরোনাম দিব হে ধরণী?
ধরণি চাপা ক্রন্দনে বলিয়া উঠিল, লিখিয়া দে..

'যাদের গল্পগুলো থেকে যায় আড়ালে'

আমি বলিলাম, এরও চেয়ে অধিক বঞ্চণার কিছু কি লিখা যায়না? ধরণী উত্তরে কহিল, অবশ্যই যায়, তাহলে লিখিয়া দে..

'যাদের গল্প কেউ লিখে না'

এবার গল্পে আসি। অনেকেই ইতোমধ্যে জেনেছেন, হবিগঞ্জের সেই নিষ্পাপ কল্পনার জীবনে ঘটে যাওয়া কালো অধ্যায়ের উপাখ্যাণ। রাজধানীর বসুন্ধরা আবাসিকের এক বাড়িতে দীর্ঘদিন নির্যাতনের শিকার হওয়া এক গৃহকর্মীকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন। মায়াবী চেহারার সেই মেয়েটির মুখাবয়াব উপর্যুপরি নির্যাতনে পরিবর্তন করে ফেলেছে গৃহকর্ত্রী। পুড়িয়ে দিয়েছেন মুখমন্ডল সহ শরীরের নানান অংশ, উপড়ে ফেলেছেন সামনের অনেকগুলো দাঁত। ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে তিন মাস সেবা নেবার পর সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফিরেছেন মায়াবতী কল্পনা। ছবিতে দেখানো দুটি ছবি দেখলেই বোঝা যায় চিকিৎসকেরা কী দারুণ কাজটি করেছেন। তিন মাস আগের আর পরের ছবিই বলে দেয় এই সাফল্যের গল্প। নি:সন্দেহে চমৎকার সেবার নজীর স্থাপন করেছেন ঢামেক এর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট।

এরপর সে মায়াবতী কল্পনার গল্পের পরতে পরতে ঢুকে গেছেন অনেকেই। কিন্তু দাঁতহীন কদর্য হয়ে যাওয়া যেই চেহারাটাকে দারুণ এক প্রস্থেসিস দিয়ে গল্পের শেষটা বদলে দিলেন যেই ঢাকা ডেন্টাল কলজের 'প্রস্থোডন্টিক বিভাগ', তার নাম নেই কোথাও।

এমনকি দন্তসেবার সাথে জড়িত যারা এই গল্পগুলো শেয়ার করেছেন, তারাও এড়িয়ে গেলেন এই বিভাগের নাম। নিজেদের বিরত্বগাঁথার আড়ালে রেখে দিলেন দারুণ প্রস্থেসিসে হাসি ফিরিয়ে দেয়া সেই প্রস্থোডন্টিক বিভাগের নাম।

এমনভাবে সারা দেশে প্রস্থোডন্টিসরা দারুণ সব কাজ দিয়ে প্রতিনিয়তই এমন অনেক কল্পনাদের বদলে যাওয়া গল্প বানিয়ে চলেছেন। মুখমন্ডলের ক্যান্সার সার্জারির পরের রিহ্যাবিলিটেশন, ইমপ্ল্যান্টের উপরে দারুণ সব এস্থেটিক প্রস্থেসিস, ইমপ্লান্ট সাপোর্টেড ডেনচার, কমপ্লিট ডেনচার, ক্রাউন-ব্রীজ, কিংবা তালুকাটা বাচ্চাদের ফিডিং এইড প্রস্থেসিস, এমন দারুণ সব কাজে প্রতিনিয়তই মুন্সিয়ানা দেখাচ্ছেন সারা দেশের প্রস্থোডন্টিস্টরা।

অথচ ফাঁক গলে এই গল্পের ফুটেজ নিয়ে যাচ্ছেন অনেকেই। রিপোর্টার সাহেব নিজেও একবার নিজেকে প্রশ্ন করেননি? দাঁতহীন এই মুখে এমন মুক্তঝরা হাসি এনে দিলেন কারা? একটা ধন্যবাদ আপনারা দিতেই পারতেন কিন্তু! আমিই দিয়ে দিলাম,

ধন্যবাদ প্রস্থোডন্টিক টিম, ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল।

Interim CrownMaterials: PMMAMethod: Direct Method
15/01/2025

Interim Crown

Materials: PMMA

Method: Direct Method

একটা Successful প্রস্থেসিস শুধু Tooth Preparation এর উপর নির্ভর করেনা।একটা অনেক ভাল, আইডিয়াল Tooth Preparation এর  Endin...
27/11/2024

একটা Successful প্রস্থেসিস শুধু Tooth Preparation এর উপর নির্ভর করেনা।

একটা অনেক ভাল, আইডিয়াল Tooth Preparation এর Ending হতে পারে একটা বাজে প্রস্থেসিস দিয়ে।

সাকসেসফুল প্রস্থেসিস Multifactorial

আপনার একটা ভাল প্রিপারেশনের পরেও যদি প্রস্থেসিস সফল না হয়ে থাকে, তাহলে অভিজ্ঞতা শেয়ার করুন।

দন্ত প্রতিস্থাপনের ক্ষেত্র বাংলাদেশী ডেন্টিস্ট্রিতে Implant Dentistry একটি দারুণ জায়গা করে নিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে ড...
24/11/2024

দন্ত প্রতিস্থাপনের ক্ষেত্র বাংলাদেশী ডেন্টিস্ট্রিতে Implant Dentistry একটি দারুণ জায়গা করে নিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে ডিজিটাল সব টেকনোলজি। Implant দ্বারা দন্ত প্রতিস্থাপনের দুটি পর্যায় রয়েছে। একটি চোয়ালের হাড়ে Implant Fixture প্রতিস্থাপন, আরেকটি প্রতিস্থাপিত fixture এর উপরে Prothetic পারত, যা সোজা বাংলায় দাঁত। ডেন্টিস্ট্রিতে Fixture প্রতিস্থাপন নিয়ে প্রভূত উন্নয়ন সাধন হয়েছে, হচ্ছে। শর্ট কোর্স হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে, CBCT এনালাইসিস থেকে শুরু করে Guided Implant সার্জারি হচ্ছে। পুরোটাই Implant prosthesis এর সাফল্যের জন্য। কিন্তু এই সার্জারির বড় একটা সাফল্যই নির্ভর করে এর প্রস্থেটিক পার্ট এর উপরে। অথচ খালি চোখেই এই প্রস্থেসিস পার্টের অবস্থা ভয়াবহতা লক্ষ্য করা যায়। Impression এর পরে ল্যাব থেকে যা আসে, তার অধিকাংশই প্রস্থেসিসই Implant Protected নয়, এবং তা অধিকাংশ সময়ই খালি চোখেই প্রতীয়মান। প্রশ্ন হল,

খালি চোখেই যদি একটি ল্যাব Fabricated প্রস্থেসিস দেখি তাহলে কী দেখে বুঝবো যে এটি প্রাথমিকভাবে Implant Protected হতে পারে?

১.
Prosthesis এর দাঁত এর Size কখনোই বড় হবেনা, Bulky হবেনা, Overcontoured হবেনা, Bucco-Lingual Width হবে কম।

২.
Embrasure হবে ন্যাচারাল দাঁতের মত, এটি কখনই খাবার যেন না আটকায় তাই জায়গাটা বন্ধ করে দেবার নিমিত্তে abnormal Embrasure থাকবেনা।

৩.
এর Cuspal এনাটমি শার্প না হয়ে, ন্যাচারাল দাঁতের তুলনায় কিছুটা ফ্ল্যাটার হবে

এখন আসি, কেন সার্জিক্যাল লেভেলে কিছু ঠিক থাকলেও Implant ফেইলিউর হতে পারে? উত্তর একটাই, ল্যাব থেকে বানানো প্রস্থেসিসে যদি Implant Protected Occlusion না থাকে।

এই Implant Protected Occlusio তাহলে কী?

আপনার প্রতিস্থাপিত দাঁতে শুধু Centric Contact থাকবে, Ecentric Contact থাকবেনা। Centric Contact থাকলেও সেটি Maximum Intercuspation এ Shim Stock আটকাবে মাত্র। Centric Occlusion এ যা আটকাবে না।

Bucco-lingual Width হবে কম, যেন ওয়ার্কলোড কম পড়ে।

Articulating Paper (AP) এ Side to Side Movment এ Non-funntional কোন Cusp এ কোন বাইট মার্ক/ Interferecne দেখাবেনা।

আপনার প্রতিস্থাপিত Implant যদি এতটুকু প্রস্থেটিক নিয়মনীতি না মেনেই মুখে থাকে, তাহলে সেই Implant ব্যর্থ হওয়া সময়ের ব্যাপার মাত্র। আপনি যত সঠিক প্রটোকল মেনেই ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করুন, আপনার Implant প্রয়োজনের তুলনায় অতিরিক্ত Load বহন করবে, long axis বরাবর প্রেশার exert করার পরিবর্তে Other than Long-axis প্রেশার এক্সার্ট করবে। Bone resoprtion অতিঅবশ্যম্ভাবী।

এর মানে এই নয়, এখানেই বাইট ফ্রি ডেন্ট্রিস্ট্রি চালু করে দেয়া যাবে। Occlusion Is the Prime Concern in Every Prosthesis.

সামনের দাঁতের ক্রাউন মানে বিশেষ কিছু। আপনি যখনই সামনের দাঁতের প্রস্থেসিসে যাবেন, এখানে কিছু অত্যাবশকীয় ফ্যাকটর মেনেই প্র...
19/11/2024

সামনের দাঁতের ক্রাউন মানে বিশেষ কিছু। আপনি যখনই সামনের দাঁতের প্রস্থেসিসে যাবেন, এখানে কিছু অত্যাবশকীয় ফ্যাকটর মেনেই প্রস্থেসিসের আয়োজন করতে হবে। নইলে Functionally & Aesthetically কোনভাবেই সেই ক্রাউন প্রস্থেসিসের যোগ্য হয়ে উঠবেনা।

অবশ্যই যা যা মানতে হবে,

Before planning an anterior fixed dental prosthesis,

*Assessment of any history regarding Bruxism or Parafunctional habits

*Occlusion and Bite Analysis: Evaluate the patient’s bite (centric relation, occlusal contacts) and overall occlusion.

*Anterior Guidance

*Alignment of the Arch

*Shade selection before tooth preparation

*Gingival Esthetics

*Smile analysis and Design

* Two plane Tooth Preparation

* Sufficient occlusal clearance

*Temporaization

*Try-in and adjustments if needed

এই টেম্পোরাইজেশনে আপনি কী কী কারেকশন করবেন?

যেকোন প্রস্থেসিস Cementation এর পরে সবচাইতে গুরত্বপূর্ণ কাজ হল Resiual Cement Removal/Cleaningপ্রটোকল অনুযায়ী সিমেন্টেশন...
11/11/2024

যেকোন প্রস্থেসিস Cementation এর পরে সবচাইতে গুরত্বপূর্ণ কাজ হল Resiual Cement Removal/Cleaning

প্রটোকল অনুযায়ী সিমেন্টেশনে যেমন গুরুত্বপূর্ন, তেমন Residues Removal আবশ্যক। যদি না করা হয়ে থাকে, তাহলে নানান ইভেন্ট ঘটতে পারে মিলিয়ে নিন।

এর ইফেক্ট পরবর্তী সময়ে, এবং লং টার্মে দেখা দেবেই... জেনে নিই..

1. Irritation and Inflammation: Residual cement that is left on the gingiva or soft tissue can cause local irritation. The tissue may become inflamed, red, swollen, or tender. This is often due to the chemical composition of the cement, which can be irritating to the mucosa.

2. Gingival Hyperplasia: Over time, if the cement is not properly removed, it can contribute to the overgrowth of the gingival tissue (gingival hyperplasia) as the body responds to the foreign material.

3. Chronic Discomfort or Pain: The residual cement can cause ongoing discomfort or even pain in the affected area, especially if it is left in contact with the soft tissue for an extended period.

4. Infection Risk: If the cement remains in contact with soft tissue, it can create a breeding ground for bacteria, potentially leading to infection or abscess formation.

5. Impaired Healing: For patients who have had periodontal surgery or any soft tissue procedures, residual cement left on the gums can impair healing and delay tissue recovery.

To avoid these issues, it's essential to thoroughly remove any excess cement during and after the cementation of a crown, especially around the gumline, using appropriate techniques and tools.

ছবিতে লুকায়িত শেষ সিমেন্টকে টেনে বের করে আনা হয়েছে। প্রস্থেসিসের বেটার আউটকামের জন্য এটি অত্যন্ত জরুরি।

আমাকের জেনারেল ডেন্টাল প্রাকটিস হোক নিখুঁত, চিন্তামুক্ত, সেবাগ্রহীতার জন্য সেরা সেবাটাই নিশ্চিত হোক।

10/11/2024

একটা ভাল Impression Materials (এক্ষেত্রে ভাল মানের Alginate), Good Impression Technique, ভাল মানের Dental Stone আর Principle মেনে ভাইব্রেটরে একটা ভাল মডেল বানিয়ে ফেলে, তূলনামূলক দক্ষ ল্যাবে পাঠিয়ে দিন।আপনার প্রস্থেসিসের ঝামেলা অনেকটাই কমে যাবে।

কিন্তু ক্লিনিকগুলোতে অন্যান্য ইন্সট্রুমেন্ট/ম্যাটেরিয়ালসের তুলনায় প্রস্থেটিক পার্টের লগ্নি একেবারে নেই বললেই চলে।

রোগীর মুখে বসানো ইমপ্লান্ট যতই সায়েন্টেফিক, বায়োম্যাকানিক্যালি কারেক্ট হোক, সেই ইমপ্লান্টের পুরো সফলতা নির্ভর করে তার প্...
04/11/2024

রোগীর মুখে বসানো ইমপ্লান্ট যতই সায়েন্টেফিক, বায়োম্যাকানিক্যালি কারেক্ট হোক, সেই ইমপ্লান্টের পুরো সফলতা নির্ভর করে তার প্রস্থেসিসের কোয়ালিটির উপর। আপনার প্রস্থেসিসের ইমপ্ল্যান্ট প্রোটেকটেড অক্লুশান না থাকলে আজ হোক আর কাল, ইমপ্ল্যান্ট ফেইল করবে নিশ্চিত।

এখানেই দেশের সমস্ত ল্যাব পিছিয়ে।

চিত্রে, ল্যাব থেকে সিমেন্টেশনের জন্য আসা দুইটা ইমপ্ল্যান্ট প্রস্থেসিস। এখানে খালি চোখে কী কী অসংগতি দেখতে পাচ্ছেন?

(উল্লেখ্য যে, এই প্রস্থেসিস আমার কোন রোগীর জন্য বানানো হয়নি, অন্য চেম্বারের প্রস্থেসিস, আমি ছবি কালেক্ট করেছি অসংগতি নিয়ে আলোচনার জন্য)

Arif Bin Islam একদিন ম্যাসেঞ্জারে নক দিয়ে একটা এক্সরে, ক্লিনিক্যাল ছবি দিয়ে বলল, ভাইয়া এই রোগীটার ট্রিটমেন্ট প্ল্যান কী ...
24/10/2024

Arif Bin Islam একদিন ম্যাসেঞ্জারে নক দিয়ে একটা এক্সরে, ক্লিনিক্যাল ছবি দিয়ে বলল, ভাইয়া এই রোগীটার ট্রিটমেন্ট প্ল্যান কী হবে। আমি ডিটেইলস তাকে জানালাম। রোগী পেশায় ডাক্তার, থাকেন চট্রগ্রামে। এই প্রস্থেসিসের ভাল ম্যানেজমেন্ট চাইছিলেন। আমি চট্রগ্রামেই করিয়ে নিতে বলেছিলাম।

ডা. আরিফ রোগীকে সব বুঝিয়ে বলার পরে তিনি আমার সাথে যোগাযোগ করেন।ইমেডিয়েট টেম্পোরাইজেশনের (দাঁত কেটে রোগীকে ওভাবেই ছেড়ে না দিয়ে সাময়িক ক্রাউন প্রস্থেসিস করে দেয়া যেন সোশ্যালি রোগী স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যেতে পারেন, বলে রাখি রোগী দীর্ঘদিন মাস্ক পরেই চলাফেরা করেছেন) ব্যাপারটা শুনে তিনি ঢাকাতেই এসে চিকিৎসা নেবার ব্যাপারে আগ্রহ দেখালেন।

টানা ৬ ঘন্টায় এই অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। ডিরেক্ট ম্যাথডে এই টেম্পোরারি ক্রাউন করে দেবার পরে রোগী এতটাই খুশি ছিলন, যা ভাষায় প্রকাশ করবার মতন না।

thank you so much Dr. Arif

~Temporary Crown~

Enhance your fixed prosthesis to the next level.

Dr. Md. Tohidur Rahaman, Prosthodontist

Address

Dhaka

Telephone

+8801771366969

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Tohidur Rahaman, Prosthodontist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Tohidur Rahaman, Prosthodontist:

Share

Category