Shohag Dental Care

Shohag Dental Care A SMILE IS THE PRETTIEST THING YOU CAN WEAR

17/10/2022

" জেনে রাখা ভালো "

১. আপনি যখন মোবাইলে কোন নাম্বার ডায়াল করেন, তখন কানেকশন পাওয়ার আগ পর্যন্ত মোবাইল তার সর্বোচ্চ শক্তি ব্যাবহার করে। এসময় মোবাইল থেকে সর্বোচ্চ রেডিয়েশন বের হয়, যা মানব দেহের জন্য মারাত্বক ক্ষতিকর।
তাই এই রেডিয়েশন থেকে বাঁচতে এসময় মোবাইল কানের কাছে না ধরে রাখাই ভালো।

২. চা পানের পরেই পানি পান করা উচিত নয়। এতে দাতেঁর মধ্যকার ফাঁক বেড়ে যায়।

৩. দরজার পাশে দাঁড়িয়ে কান খুঁচাবেন না।
অপরপাশ থেকে যে কারো ধাক্কা লেগে বিপদ হতে পারে৷

৪. একই টুথব্রাশ তিন মাসের বেশি ব্যবহার করা উচিত নয়৷
প্রতি তিন মাস অন্তর টুথব্রাশ বদলানো দরকার।
তাছাড়া মাঝে মধ্যে গরম পানি দিয়ে টুথব্রাশ ভালো করে ধুয়ে রাখা উচিৎ।

৫. খালি পেটে কলা খাওয়া উচিত নয়৷ এটি গ্যাসের জন্য ক্ষতিকর৷

৬. টি.ভি দেখার সময় লাইট বন্ধ করা উচিৎ নয়।
লাইট বন্ধ থাকলে টি.ভি হতে নিক্ষিপ্ত ইলেকট্রন সোজা-সুজি চোখে আঘাত করে, যা চোখের জন্য মারাত্বক ক্ষতিকর।

৭. ঔষধ নয়,
মুখের দাগ দূর করতে শশা অথবা আলু চাক, চাক করে কেটে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ধীরে ধীরে দাগ দুর হবে।

৮. গবেষণায় দেখা গেছে, আদা ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি কমাতে সাহায্য করে।
তাইতো প্রতিদিন কিছুটা হলেও আদা খাওয়া উচিত।

৯. একটি সাদা চুল তুললে, সেখান থেকে দুটি সাদা চুল গজায়।
এমন ধারনা একেবারেই ভুল।

১০. কানে তেল দেওয়া,
খুঁচাখুঁচি করা,একেবারেই অনুচিত।
এতে উপকার তো হয়-ই না, বরং ক্ষতির সম্ভাবনা প্রচুর।
আমাদের মনে রাখা উচিৎ,
কান এমনই একটা জায়গা,যেখানে পরিস্কার করার কোন প্রয়োজন নাই। নিজের থেকেই তা পরিস্কার হয়ে যায়।

💢কারা ভ্যাক্সিন নিতে পারবেন? কোন ভ্যাকসিনের  কার্যকারিতা কতটুকু?? #গর্ভবতী_মায়েরা_কোভিড১৯_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓👉 গর্ভের...
28/07/2021

💢কারা ভ্যাক্সিন নিতে পারবেন? কোন ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু??

#গর্ভবতী_মায়েরা_কোভিড১৯_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓
👉 গর্ভের ১৪-৩৩ সপ্তাহের মধ্যে যে কোন ধরনের কোভিড১৯ ভ্যাক্সিন নিতে পারবেন। (যদি সরকার অনুমোদন দেয়)।

#গর্ভের_শিশু_কি_সুরক্ষা_পাবে❓
👉 ১৪-৩৩ সপ্তাহের মধ্যে ২ ডোজ ভ্যাক্সিন গ্রহণ সম্পন্ন করতে পারলে মায়ের শরীরে তৈরি হওয়া এন্টিবডি রক্তের মাধ্যমে গর্ভের শিশুর শরীরে যাবে এবং শিশু করোনাভাইরাস আক্রমণ থেকে সুরক্ষা পাবে।

#মা_এবং_বাচ্চার_কোন_ক্ষতি_হবে_কিনা⁉️
👉 গবেষণায় (BMJ) দেখা গিয়েছে এখন পর্যন্ত যে সব দেশে গর্ভবতী মায়েরা টীকা পেয়েছেন তাদের ক্ষেত্রে মায়েদের ভ্যাক্সিন পরবর্তী পার্শ্বপ্রতিক্রিয়া (যেটা সবারই হতে পারে) ছাড়া অন্য কোনো সমস্যা হয়নি।
এবং বাচ্চার কোন সমস্যা হয়েছে বলেও গবেষণায় প্রমান পাওয়া যায়নি।

#দুগ্ধদানকারী_মা_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓
👉 অবশ্যই পারবেন এবং মায়ের কাছ থেকে বুকের দুধের মাধ্যমে বাচ্চার শরীরে এন্টিবডি গিয়ে বাচ্চাকে সুরক্ষা দিবে।
এতে মায়ের (ভ্যাক্সিনের পার্শ্বপ্রতিক্রিয়া বাদে) এবং বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই।

#গর্ভবতী_এবং_দুগ্ধদানকারী_মা_ভ্যাক্সিন_নেয়ার_আগে_বা_পরে_কোন_সতর্কতা_অবলম্বন_করবেন_কিনা❓
👉 না। তেমন কোনো সতর্কতার দরকার নাই। স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।

#ভ্যাক্সিন_নেয়ার_পরে_কি_ধরনের_পার্শ্বপ্রতিক্রিয়া_হতে_পারে❓
👉 জ্বর, মাথা ব্যাথা, শরীর ব্যাথা, ক্লান্তি লাগা, ভ্যাক্সিন দেয়ার জায়গায় মাংসপেশিতে ব্যাথা বা লাল হয়ে যাওয়া। এগুলো যে কারোরই হতে পারে।

#যে_সব_মায়েদের_ডায়াবেটিস_উচ্চরক্তচাপ_হাঁপানী #কিডনি_রোগ_আছে_তারা_কি_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓
👉 হ্যাঁ। তারাও নিতে পারবেন তবে ভ্যাক্সিন নেয়ার আগে এসব রোগ থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ন্ত্রণ করে তারপর ভ্যাক্সিন নিতে পারবেন। সেজন্য নিয়মিত চিকিৎসা নিতে হবে এবং ভ্যাক্সিন নেয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

#কারা_ভ্যাক্সিন_নিতে_পারবেন_না❓
জ্বর, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ক্যান্সার আক্রান্ত রোগী যিনি কেমোথেরাপি বা রেডিওথেরাপি পাচ্ছেন, ২ সপ্তাহের মধ্যে অন্য কোন ভ্যাক্সিন নিলে, যাদের প্রকট এলার্জির সমস্যা এবং যাদের ভ্যাক্সিনের কোনো একটি উপাদানে এলার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে (আগে যদি এমন হয়ে থাকে)।

সবাই টিকা নিন।সচেতন থাকুন,মাস্ক পড়ুন।

প্রচারে: সোহাগ ডেন্টাল কেয়ার

16/03/2021

করোনার সংক্রমণ বাড়ছে। অল্প উপসর্গেই কাবু হচ্ছে ফুসফুস, বুঝে উঠার আগেই তীব্র শ্বাসকষ্ট আর রক্ত জমাট বাঁধা।

এবারের উপসর্গ হচ্ছে--

১. জ্বর কম থাকছে। কাশি ও শ্বাসের অসুবিধা বেশি।

২. দ্রুত শ্বাসের টান দেখা দেয়। শরীরে অক্সিজেন
কমতে থাকে।

৩. বেশিসংখ্যক রোগীকে আইসিইউ-তে নিতে হচ্ছে।

৪. অধিকাংশ রোগী জটিলতা নিয়ে হাসপাতালে
আসছে।

৫. আক্রান্তদের মধ্যে মধ্যবয়স্ক ও তরুণদের সংখ্যা
উল্লেখযোগ্য।

৬. আক্রান্ত অনেকের ১ম ডোজ টিকা নেয়া আছে।

এখনই সাবধান হতে হবে, না হলে ভয়াবহ মূল্য দিতে হতে পারে...... :-( :-( :-(

28/07/2020
24/06/2020

করোনার বর্তমান পরিস্থিতিতে ডাক্তারের সরনাপন্য হওয়া অনেকটাই দুঃসাধ্য, এমতা অবস্থায় দন্তসমস্যার সমাধানে নিম্নোক্ত নিয়মাবলী মেনে চলতে পারি;

১। নিয়মিত দুই বেলা (সকালে নাস্তার পর এবং রাতে খাবারের পর) এক থেকে দুই মিনিট এর মধ্যে সবগুলো দাঁত পরিষ্কার করুন।
২। টুথ্ ব্রাশ (হালকা নরম লোম যুক্ত), ডেন্টাল ফ্লোস্ অথবা ইন্টার ডেন্টাল ব্রাশ (যদি প্রয়োজন হয়) এর মাধ্যমে দাঁত পরিষ্কার করুন।
৩। ডিসেনসিটাইজ অথবা ফ্লরাইড সমৃদ্ধ টুথ্ পেস্ট ব্যবহার করুন।
৪। হালকা গরম পানিতে লবণ অথবা মাওথ ওয়াস মিশিয়ে কুলকুচি করুন।
৫। ভিটামিন এবং আঁশ যুক্ত খাবার গ্রহণ করুন।
৬। অতিরিক্ত শক্ত, মিষ্টি এবং আঠালো মুক্ত খাবার গ্রহণ করুন।
৭। অ্যানাসথেটিক জেল ব্যাথা যুক্ত স্থানে ব্যবহার করতে পারেন।
৮। কটোন বাড এর সাহায্যে ব্যাথাযুক্ত স্থানে লবঙ্গ তেল ব্যবহার করতে পারেন।
৯। বেশি ব্যাথা হলে প্যারাসিটামল খেতে পারেন, তবে দন্তচিকিৎসক (অবশ্যই নূন্যতম বিডিএস
ডিগ্রীধারী) এর পরামর্শ অনুযায়ী খাওয়া ভাল।

Because of corona pandemic situation, I have engaged myself for the patient...   🙂
06/06/2020

Because of corona pandemic situation, I have engaged myself for the patient...

🙂

Retained deciduous teeth E inside left upper|5..successfully extracted..
11/03/2020

Retained deciduous teeth E inside left upper|5..successfully extracted..

04/03/2020

দাঁতে পোকা লাগা কথাটার সঙ্গে আমরা সবাই পরিচিত। তবে দাঁতে তো আর সত্যিই পোকা লাগে না, এক্ষেত্রে যা হয় তা দাঁতের ক্ষয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘ডেন্টাল ক্যারিস’ বলা হয়ে থাকে। ডেন্টাল ক্যারিসের পিছনে অনেক কারণই রয়েছে। জিনঘটিত কারণ থাকতে পারে, কার্বোহাইড্রেট, শর্করা জাতীয় খাবার বা চিটচিটে জাতীয় খাবার দীর্ঘদিন ধরে দাঁতের ফাঁকে আটকে থাকলে তাতে ব্যাকটেরিয়াল কলোনি তৈরি হয়।

এরপর সেই ব্যাকটেরিয়াল টক্সিং ধীরে ধীরে দাঁতের উপরের অংশ কালো করে ফেলে। এই সমস্যা এড়াতে হলে আঠালো জাতীয় কোনো খাবার পর আমাদেরকে ভালো করে মুখ ধুতে হবে, প্রতিদিন নিয়ম করে দু’বার দাঁত মাজতে হবে। এসব করা সত্বেও দাঁতে কালো ভাব লক্ষ করা গেলে তা বাড়ার আগেই আমাদেরকে দন্ত চিকিৎসককে দেখিয়ে উপযুক্ত চিকিৎসা শুরু করতে হবে।

মাড়ির ক্ষয় ও প্রতিকারঃ দাঁতের মাড়ি দূরে সরে যাওয়া মাড়ির রোগের প্রাথমিক লক্ষণ মাড়িতে কোনো সংক্রমণ হলে মাড়ি দিয়ে রক্ত পড়া, মুখে দুর্গন্ধ হওয়ার মতো সমস্যা দেখা দেয়।দাঁতের ক্ষয়ের পাশাপাশি মাড়ির ক্ষয়ও আমাদেরকে বেশ ভোগায়। মাড়ির ক্ষয় আসলে একটি রোগ। এতে মাড়ি ক্ষয়ে নীচের দিকে নেমে যায় ও দাঁতের সংবেদনশীল অংশ ‘সিমেনটাম’ বাইরে বেরিয়ে আসে। এর জেরে দাঁতে শিরশিরানি অনুভূতি হয়ে থাকে।

মাড়ি যাতে না ক্ষয়ে যায় সেজন্য দন্ত চিকিৎসকের পরামর্শে সঠিক পদ্ধতিতে দাঁত মাজার পাশাপাশি মাউথওয়াশ ব্যবহার করলে কাজে দেবে। বছরে অন্তত দুবার দন্ত চিকিৎসকের কাছে গিয়ে দাঁত দেখানোর পাশাপাশি বছরে একবার স্কেলিং বা দাঁতের পাথর পরিষ্কার করিয়ে নিলে তা বেশ কাজে দেবে। পাশাপাশি, মাড়ির দাঁত তুলে ফেললে সেখানে অতি অবশ্যই নকল দাঁত বসানোর বন্দোবস্ত করতে হবে।

FREE DENTAL CAMPAlhamdulillah A day spent wellThanks for Supporting Us 🖤
29/02/2020

FREE DENTAL CAMP
Alhamdulillah A day spent well
Thanks for Supporting Us 🖤

25/02/2020

Address

Dhaka
1000

Opening Hours

Monday 17:00 - 22:00
Tuesday 17:00 - 22:00
Wednesday 17:00 - 22:00
Thursday 17:00 - 22:00
Saturday 17:00 - 22:00
Sunday 17:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shohag Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share