Riad's Dental Care

Riad's Dental Care Dental Surgeon
Dr.Riad
BDS(DDC), PGT(CD, DDCH),PGT( OMS,BSMMU)
Trained In RCT & Aesthetics Dentistry 50% discount in all dental procedure for new patients

Riad's Dental Care,, Alwyas with u..For appointment Pls call: 09638023578
10/06/2021

Riad's Dental Care,,
Alwyas with u..

For appointment
Pls call: 09638023578

দাঁতের একটি প্রচলিত চিকিৎসা পদ্ধতি হচ্ছে রুট ক্যানেল। দাঁতকে সংরক্ষণ করার জন্য এই চিকিৎসা করা হয়।প্রশ্ন : রুট ক্যানেল আস...
08/06/2021

দাঁতের একটি প্রচলিত চিকিৎসা পদ্ধতি হচ্ছে রুট ক্যানেল। দাঁতকে সংরক্ষণ করার জন্য এই চিকিৎসা করা হয়।
প্রশ্ন : রুট ক্যানেল আসলে কী?

উত্তর : দাঁত যে মাড়ির সঙ্গে লেগে থাকে, সেটি একটি শেকড়ের সঙ্গে লেগে থাকে। দাঁতের মাড়ির শেকড়ের একটি ক্যানেল থাকে। ওই ক্যানেলের যে সংক্রমণ বা প্রদাহ থাকে, দাঁতের ভেতরে যে পাল্প টিস্যু বা দন্ত্যমজ্জা বলি, সেটার চিকিৎসা করাকেই সাধারণত রুট ক্যানেল বলা হয়।

প্রশ্ন : রুট ক্যানেলের প্রয়োজনীয়তা কখন হয়? কখন আপনারা এটি করতে পরামর্শ দিয়ে থাকেন?

উত্তর : সাধারণত ডেন্টাল ক্যারিজ হয়ে ওটা প্রথমে অ্যানামেলকে ক্ষয় করে। এর পর ডেনটিন ক্ষয় করে। যখন পাল্প টিস্যুতে এই ক্ষয় চলে যায়, রোগীর অসম্ভব ব্যথা হয়। এই ব্যথার কারণে যখন আমাদের কাছে রোগী আসে, তখন আমরা রুট ক্যানেল করি। এ ছাড়া অনেক সময় সড়ক দুর্ঘটনা হয়ে কোনো সমস্যা হলে বা দাঁতে যেকোনো ধরনের আঘাত পেলে, তখন আমরা দাঁতের রুট ক্যানেল করি।

প্রশ্ন : রুট ক্যানেল করার আগে তার পূর্ববর্তী অবস্থাটা কীভাবে মূল্যায়ন করেন?

উত্তর : আসলে সব সময় দাঁত ব্যথা হলেই যে রুট ক্যানেল করব, বিষয়টি সেটি নয়। অনেক সময় দেখা যায়, দাঁতের কিছু ক্ষয় রোগ থাকে, দাঁতের স্পর্শকাতরতা থাকে। তখন আমরা আর রুট ক্যানেল করার পরামর্শ দিই না। রুট ক্যানেল করার জন্য কিছু বিষয় লাগে, যেমন : পাল্প টিস্যু বা নার্ভ পর্যন্ত সমস্যা চলে যেতে হবে। যখন এই পাল্প কিংবা মজ্জাতে সমস্যা ছড়িয়ে পড়ে, তখন দাঁতে অসম্ভব ব্যথা হয়। ব্যথায় রোগী ঘুম থেকে উঠে যায়। রাতে অসম্ভব ব্যথা করে। তখন আমরা রোগীকে বলি, অবশ্যই এটি রুট ক্যানেল করতে হবে।

প্রশ্ন : রুট ক্যানেল করার আগে কোনো এক্স-রে বা পরীক্ষা করার দরকার আছে কি?

উত্তর : অবশ্যই রয়েছে। রুট ক্যানেল করার আগে দাঁতের কী অবস্থা, সেটি দেখি। হয়তো দাঁতের এমনই খারাপ অবস্থা যে দাঁত নড়ে গেছে, ওটা পরবর্তীকালে ঠিক করা সম্ভব নয়। তখন এক্স-রে করার পরামর্শ দিই। দাঁতের সার্বিক অবস্থা দেখে চিকিৎসা দিই।

প্রশ্ন : রুট ক্যানেল করার কথা শুনলে রোগীরা ভয় পেয়ে যায়। এর পেছনে কারণ কী?

উত্তর : আসলে দু-তিনটি কারণ রয়েছে। প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ব্যথা। রোগীরা ভাবেন, দাঁতে এত ব্যথা পাচ্ছেন, চিকিৎসকের কাছে গেলে হয়তো ব্যথা আরো বেড়ে যাবে। তবে এখন অনেক অ্যানেসথেশিয়া রয়েছে, যেগুলো রুট ক্যানেল করার আগে আমরা দিয়ে নিই। এতে ব্যথামুক্তভাবে রুট ক্যানেল করা যায়।

আসলে দেখা যায়, রুট ক্যানেলের চিকিৎসাটি বিশেষজ্ঞ চিকিৎসক বা সদ্য পাস করার চিকিৎসকরাই করে থাকেন। তবে দেখা যায়, অনেকে চিকিৎসক নন, তবে চিকিৎসক সেজে বসে আছেন। রোগী হয়তো তাঁদের কাছে চলে যান। তখন তাঁদের কাছে চিকিৎসা নিলে রোগী ভালো থাকে না। পরে হয়তো অন্য কাউকে সেসব রোগী তাঁদের অভিজ্ঞতার কথা বলেন, তখন অন্যরাও ভয় পেয়ে যান। এ দুটো কারণে সমস্যা হয়।

এ ছাড়া এই চিকিৎসায় অনেক সিটিং লাগে এবং একটু ব্যয়সাপেক্ষ চিকিৎসা এটি। সবকিছু চিন্তা করে রুট ক্যানেল চিকিৎসাকে রোগীরা হয়তো ভয়ংকর ভাবেন।

প্রশ্ন : আপনারা তখন রোগীদের কীভাবে আশ্বস্ত করেন?

উত্তর : রুট ক্যানেল ছাড়া অন্য চিকিৎসাটি হচ্ছে দাঁত ফেলে দেওয়া। আসলে যেভাবেই হোক, দাঁতকে আমরা সংরক্ষণ করতে চাই। রোগীকে বলি, এই দাঁত ফেলে দিলে বাকি দুটো দাঁতে সমস্যা হবে। কারণ, বাকি দুটো দাঁত ওই দাঁতের জায়গা নিয়ে নেবে। তার পর ওপরের দাঁত নিচে নেমে আসবে। তখন রোগী ঠিকমতো কথা বলতে পারবে না। ঠিকমতো খাবার-দাবার খেতে পারবে না।

প্রশ্ন : এক সিটিংয়ে কি রুট ক্যানেল করা সম্ভব?

উত্তর : এক সিটিংয়েও চিকিৎসা হয়ে যায়, তবে ক্ষেত্রবিশেষে। অনেক সময় দেখা যায়, রোগী ঢাকার বাইরে। তাঁরা তখন একদিনে রুট ক্যানেল করতে চান। তখন আমরা করে দিই। আমাদের এখন অনেক অগ্রবর্তী জিনিসপত্র হয়ে গেছে। আমরা এখন খুব ভালো করে একদিনেই বিষয়টি করতে পারি।

প্রশ্ন : রুট ক্যানেলটা আপনারা কীভাবে করেন? এটি করার পরবর্তী সময়ে আপনাদের চিকিৎসা কী থাকে?

উত্তর : প্রথমে একটি অ্যানেসথেশিয়া দিয়ে নিই। এ সময় দাঁতের চারদিক পরিষ্কার করে নিতে হয়। এর পর পাল্প টিস্যুগুলো বের করে দিই। ইনার সাবসটেনাল ঢুকিয়ে সিল করে দিই। দাঁতটা তখন স্থবির হয়ে যায়। সে ক্ষেত্রে আমরা রোগীকে পরামর্শ দিই দাঁতে ক্রাউন পরতে। প্রাকৃতিক দাঁতের যেই যত্ন প্রয়োজন, ক্রাউনেরও সেই যত্ন প্রয়োজন। যেহেতু এটি প্রাকৃতিক নয়। তাই এর ভালোভাবে যত্ন নিতে হবে। খুব শক্ত হাড় চাবানো যাবে না। তবে সে স্বাভাবিক দাঁতের মতোই কাজ করছে। স্বাভাবিক দাঁত দিয়ে আমরা যেভাবে ভাত-মাছ খাচ্ছি, সবই এটি দিয়ে সম্ভব।

প্রশ্ন : রুট ক্যানেল করা না হলে কী ধরনের জটিলতা হতে পারে?

উত্তর : রুট ক্যানেল করা না হলে দাঁতটি অবশ্যই ফেলে দিতে হবে। কারণ, ক্ষতিগ্রস্ত দাঁতটি পাশের দাঁতটিরও ক্ষতি করতে পারে। পাশাপাশি যখন রোগী আসে তখন দেখা যায়, গর্ত হতে হতে গোড়ার দিকে চলে গেছে। তখন আমরা একে আর রাখতে পারি না। তখন দাঁত ফেলে দিতে হবে। এর অনেক ঝামেলা রয়েছে। এতে সমস্যা বাড়তেই থাকবে।

প্রশ্ন : যে কারণে রুট ক্যানেল চিকিৎসাটি করার প্রয়োজন হয়, সেটি থেকে মুক্ত থাকার কি উপায় রয়েছে?

উত্তর : আসলে সবকিছুরই তো প্রতিরোধ দরকার। প্রথমে আমরা ওরাল হাইজিন (মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা) যদি মেনে চলি, নিয়মিত দুবার দাঁত ব্রাশ করি, দিনে একবার অবশ্যই ফ্লসিং করি, তাহলে দাঁত ভালো থাকবে। আমরা কিন্তু ফ্লসিং সাধারণত করি না এবং ব্রাশও করি খুবই আলসেমি করে। আমাদের দেশে যেটি প্রচলিত, সকালবেলা উঠে দাঁত ব্রাশ করা, সেটি ঠিক নয়। আসলে রাতে খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হয় এবং সকালবেলা নাশতার পর দাঁত ব্রাশ করতে হয়। এ ছাড়া বছরে দুবার ডেন্টাল সার্জনের কাছে যাওয়া উচিত। নিয়মিত যদি চেকআপে যাওয়া হয় তখন দেখা যায়, সমস্যা শুরু হওয়ার আগে চিকিৎসা করতে পারব। তখন আর সমস্যা হবে না। আমরা অনেক ভালো থাকতে পারব।

's Dental Care
- 10, Dhaka

দাঁতের ক্ষয় রোধ করার সহজ ৩টি ঘরোয়া উপায়.....  বাচ্চা থেকে বুড়ো বর্তমানে দাঁতের ক্ষয় ও দাঁতে ছিদ্র হওয়া একটি সাধারণ সমস্য...
08/06/2021

দাঁতের ক্ষয় রোধ করার সহজ ৩টি ঘরোয়া উপায়.....
বাচ্চা থেকে বুড়ো বর্তমানে দাঁতের ক্ষয় ও দাঁতে ছিদ্র হওয়া একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।দাঁতের সব রোগের মধ্যে এটাই সবচেয়ে বেশি হয়।

দাঁতের এই সমস্যা থেকে মুক্তির সহজ তিনটি ঘরোয়া উপায়, আসুন জেনেনিন –

১। হলুদ গুঁড়ো-দাঁতের ছিদ্রের সমস্যায় হলুদ গুঁড়ো ব্যাবহার খুবই উপকারি। হলুদে ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদান আছে যা দাঁতের ব্যাকটেরিয়ার ইনফেকশন কে ধ্বংস করতে পারে এবং এর প্রদাহ রোধী উপাদান দাঁতের ব্যাথা উপশম করতে পারে। হলুদ গুঁড়া ও জল মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং আস্তে আস্তে ব্যাথার দাঁতে লাগান,ব্যাথা কমে যাবে।

২। পেঁয়াজ-পেঁয়াজের একটি স্লাইস আক্রান্ত দাঁতের উপরে চেপে রাখুন দাঁতের ব্যাথা কমে যাবে। নিয়মিত পেঁয়াজ খেলে দাঁত ক্ষয় এর সমস্যা কমায়। নিয়মিত পেঁয়াজ দেয়া খাবার খেলে দাঁত ক্ষয় সমস্যায় উপকার পাওয়া যায়।

৩। লবণ-লবনে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে, যা মুখে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত করে প্রদাহ কমাতে ও ব্যাথাকে সহনীয় করতে সক্ষম। ১ গ্লাস কুসুম গরম জলে ১ টেবিল চামুচ লবণ মিশিয়ে মুখে নিয়ে ১ মিনিট রাখুন এবং আক্রান্ত দাঁতের প্রতি মনোযোগ দিন।

এভাবে দিনে ৩ বার করে করুন ব্যাথা কমে যায়। এছাড়াও ১ টেবিল চামুচ লবণ অল্প সরিষার তেলের সাথে অথবা লেবুর রসের সাথে মিসিয়ে পেস্ট তৈরি করে মাড়িতে ম্যাসাজ করুন কয়েক মিনিট। তারপর কুসুম গরম জল দিয়ে কুলি করে নিন। এভাবে দিনে ২ বার করে কয়েকদিন করুন, ব্যাকটেরিয়া ধ্বংস হবে। এছাড়াও বেকিং সোডা, অ্যালোভেরা, লবঙ্গ, রসুন, পুদিনা, আপেল সিডার ভিনেগার ইত্যাদি ব্যবহার করেও ব্যাকটেরিয়াল ইনফেকশন ও দাঁতের ব্যাথা কমানো যায়। সকালে ও রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করুন। দাঁত পরিষ্কার করতে ফ্লস ব্যবহার করুন এবং প্রতিদিন জিহ্বা পরিষ্কার করুন।

07/06/2021

গত ছয় মাসে একবার স্কেলিং(Scaling) করিয়েছেন তো??

দাঁত ও মুখের খুবই কমন একটি সমস্যা হচ্ছে মাড়ি থেকে রক্ত পরা এবং মাড়ি ফুলে যাওয়া। সাধারণত মাড়ির ইনফেকশান বা Gingivitis -ই হচ্ছে এর কারণ। সময় মত চিকিৎসা না নিলে ইনফেকশান দাঁত এমনকি চোয়ালের হাড়েও ছড়িয়ে পরতে পারে। অথচ ছয় মাস অন্তর একজন বিডিএস ডেন্টিস্ট কতৃক দাঁতের স্কেলিং (Scaling) করিয়ে নিলে Gingivitis সহ দাঁত ও মুখের অনেক রোগই প্রতিরোধ করা সম্ভব।

**স্কেলিং সহ দাঁতের সকল চিকিৎসায় মাসব্যপি ২৫% ডিস্কাউন্ট চলছে
Riad's Dental Care এ

**এপয়েনমেন্টের জন্যে কল করুন-
📱 09638023578
অথবা পেইজে মেসেজ করুন।

নতুন রোগীদের জন্য ৫০% ছাড়।💥সিরিয়ালের জন্যঃ 09638023578🦷 ৩০% ক্যাশব্যাক ভাউচার ১,০০০ টাকার উপরের চিকিৎসার জন্য। এই ভাউচার...
07/06/2021

নতুন রোগীদের জন্য ৫০% ছাড়।💥

সিরিয়ালের জন্যঃ 09638023578

🦷 ৩০% ক্যাশব্যাক ভাউচার ১,০০০ টাকার উপরের চিকিৎসার জন্য। এই ভাউচার ব্যবহার করে আপনার বন্ধু এবং পরিবারের সদস্য ফ্রি চিকিৎসা গ্রহন করতে পারবে।🦷

➡️ আমাদের সেবা সমূহঃ
👉 ১০০ টাকায় ডাক্তার পরামর্শ (নতুন রোগীদের জন্য)
👉 দাঁতের রুট ক্যানেল ও ক্যাপ (৫০% ডিসকাউন্ট)
👉 দাঁতের গর্তের ফিলিং (৫০% ডিসকাউন্ট)
👉 বাচ্চাদের দাঁত তোলা (৫০% ডিসকাউন্ট)
👉 দাঁত ক্লিন (স্কেলিং) (৫০% ডিসকাউন্ট)
👉 দাঁত তোলা সহ দাঁত ও মুখের চিকিৎসা।
💥 অত্যান্ত স্বল্প খরচে আমাদের সকল চিকিৎসা সেবা প্রদান করা হয়। 💥

☎️ সিরিয়ালের জন্য কল করুনঃ 09638023578

⏱️ রোগী দেখার সময় ⏱️
সকাল ৯ টা থেকে রাত ৯ টা

🦷🦷 Riad's Dental Care ( আল- হেলাল হাসপাতালের পর ইউনিয়ন ব্যাংকের বিপরীত, মিরপুর - ১০, ঢাকা)

গত ছয় মাসে একবার স্কেলিং(Scaling) করিয়েছেন তো??দাঁত ও মুখের খুবই কমন একটি সমস্যা হচ্ছে মাড়ি থেকে রক্ত পরা এবং মাড়ি ফুলে ...
06/06/2021

গত ছয় মাসে একবার স্কেলিং(Scaling) করিয়েছেন তো??

দাঁত ও মুখের খুবই কমন একটি সমস্যা হচ্ছে মাড়ি থেকে রক্ত পরা এবং মাড়ি ফুলে যাওয়া। সাধারণত মাড়ির ইনফেকশান বা Gingivitis -ই হচ্ছে এর কারণ। সময় মত চিকিৎসা না নিলে ইনফেকশান দাঁত এমনকি চোয়ালের হাড়েও ছড়িয়ে পরতে পারে। অথচ ছয় মাস অন্তর একজন বিডিএস ডেন্টিস্ট কতৃক দাঁতের স্কেলিং (Scaling) করিয়ে নিলে Gingivitis সহ দাঁত ও মুখের অনেক রোগই প্রতিরোধ করা সম্ভব।

**স্কেলিং সহ দাঁতের সকল চিকিৎসায় মাসব্যপি ২৫% ডিস্কাউন্ট চলছে
Dr.Riad's Dental Care এ**

**এপয়েনমেন্টের জন্যে কল করুন-
📱 09638023578
অথবা পেইজে মেসেজ করুন।

04/06/2021
04/06/2021

Welcome to all in this pages.

Inshllh All dental Solution can be found here.

Address

Dhaka
1340

Opening Hours

Monday 07:30 - 14:30
Tuesday 07:30 - 14:30
Wednesday 07:30 - 14:30
Thursday 07:30 - 14:30
Friday 07:30 - 14:30
Saturday 07:30 - 14:30
Sunday 07:30 - 14:30

Telephone

+8801685586799

Website

Alerts

Be the first to know and let us send you an email when Riad's Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Riad's Dental Care:

Share

Category