24/12/2023
দন্ত প্রতিস্থাপন (𝗧𝗼𝗼𝘁𝗵 𝗥𝗲𝗽𝗹𝗮𝗰𝗲𝗺𝗲𝗻𝘁 ) চিকিৎসায় ডেন্টাল ব্রীজ ( 𝗗𝗲𝗻𝘁𝗮𝗹 𝗕𝗿𝗶𝗱𝗴𝗲) খুবই পরিচিত এক চিকিৎসা।
আপনাদের ব্রীজ সম্পর্কে সহজে বুঝিয়ে বলার চেষ্টা করি।
ধরুন, আপনি একটি নদীর উপর একটি সেতু বানাবেন,তাহলে নদীর দুই পাড়ে খুঁটি গেড়ে সেখান থেকে support নিয়েই আপনাকে সেতুটি বানাতে হবে। সেদিকে দুটি দিক লক্ষ্যনীয়,
প্রথমত খুঁটি যত শক্ত হবে সেতু তত মজবুত হবে।
দ্বিতীয়ত,সেতু যত লম্বা হবে, সেতুকে মজবুত করতে তত বেশি খুঁটির প্রয়োজন হবে।
আসুন, এবার ডেন্টাল ব্রীজের সাথে মিলিয়ে নিই।
ধরুন, আপনার একটি দাঁত মিসিং৷ সেটাকে প্রতিস্থাপন করতে আপনি মিসিং টুথ (𝗣𝗼𝗻𝘁𝗶𝗰) এর সামনে পিছনের দুইটি দাঁতকে খুটি ( 𝗔𝗯𝘂𝘁𝗺𝗲𝗻𝘁) হিসেবে নিয়ে একটি ব্রিজ করতে পারেন৷
তবে আপনার মিসিং টুথ যদি একসাথে অনেক গুলো (𝗺𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗺𝗶𝘀𝘀𝗶𝗻𝗴) হয় তখন শুধুমাত্র দুইপাশের একটি করে দাঁতকে খুঁটি বানিয়ে ব্রীজ করলে আপনার চিকিৎসাটি অচিরেই বিফলে যাবে। সেক্ষেত্রে 𝗔𝗻𝘁𝗲'𝘀 𝗟𝗮𝘄
( সূত্র) মেনে মিসিং টুথের দুই পাশের কয়টি দাঁতকে সাপোর্ট হিসেবে নিতে হবে সেটা ঠিক করতে হবে। এতে করে দাঁতসহ ব্রীজ ফ্রাকচারের মত চিকিৎসা জটিলতা এড়ানো যাবে।
পরিশেষে বলা যায়, চিকিৎসা বিজ্ঞানের একটি শাখার নাম ডেন্টিস্ট্রি বা দন্তচিকিৎসা৷ এখানে কোনকিছুই মনগড়া করার সুযোগ নাই৷
𝐃𝐑 𝐒𝐇𝐔𝐕𝐎
𝐁𝐃𝐒 ( 𝐃𝐔)
𝐅𝐂𝐏𝐒 ( 𝐅𝐢𝐧𝐚𝐥 𝐏𝐚𝐫𝐭) ( 𝐎𝐫𝐚𝐥 & 𝐌𝐚𝐱𝐢𝐥𝐥𝐨𝐟𝐚𝐜𝐢𝐚𝐥 𝐒𝐮𝐫𝐠𝐞𝐫𝐲)
𝐌𝐒 𝐑𝐞𝐬𝐢𝐝𝐞𝐧𝐭 𝐏𝐡𝐚𝐬𝐞 𝐁 ( 𝐎𝐫𝐚𝐥 & 𝐌𝐚𝐱𝐢𝐥𝐥𝐨𝐟𝐚𝐜𝐢𝐚𝐥 𝐒𝐮𝐫𝐠𝐞𝐫𝐲)
𝐂𝐡𝐢𝐞𝐟 𝐂𝐨𝐧𝐬𝐮𝐥𝐭𝐚𝐧𝐭 𝐎𝐟 𝐖𝐡𝐢𝐭𝐞𝐜𝐨𝐚𝐭 𝐃𝐞𝐧𝐭𝐢𝐬𝐭𝐫𝐲