14/01/2023
🟥🟥স্কেলিং কি❓
স্কেলিং সম্ভবত ডেন্টাল প্রসিডিউরগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত নাম। এই পোস্টে আলোচনা করা হবে স্কেলিং কি এবং কখন করা প্রয়োজন আর এ সম্পর্কিত ভুল কিছু ধারনা নিয়ে।
♦️♦️স্কেলিং কি?♦️♦️
👨⚕️খাবারের ক্ষুদ্র টুকরো ও লালায় থাকা জীবাণু দাঁত ও মাড়ির ফাঁকে জমতে জমতে শক্ত পাথরের মতো হয়ে যায়। মাড়ির নানা অসুখের মুলে আছে এই জমে থাকা পাথরের মতো প্ল্যাক। নিয়মিত ব্রাশ ও ফ্লস করলেও প্ল্যাক জমে যায়। এবড়ো খেবড়ো ও ফাঁকা দাঁতে বেশি প্ল্যাক জমে যায়। প্রত্যেকবার এরকম একটু একটু প্ল্যাক জমে শক্ত হয়ে তৈরি হয় ক্যালকুলাস(calculus)। সহজ বাংলায় পাথর। ।
👉👉 এই ক্যালকুলাস যেভাবে আপনার ক্ষতি করে👈👈
দাঁত থেকে মাড়িকে আলাদা করে দেয় এবং দাঁতের সংবেদনশীল অংশ ডেন্টিন(dentine) উন্মুক্ত করে দেয়। ফলে ঠান্ডা, মিষ্টি ইত্যাদি খাবারে দাঁত শিরশির করে।
ক্যালকুলাসে থাকা ব্যাকটেরিয়া মাড়িতে প্রদাহ (inflammation) তৈরি করে। ফলে মাড়ি লালচে হয়ে যায় এবং ব্রাশ করার সময় বা শক্ত কিছুতে কাঁমড় দিলে মাড়ি থেকে রক্ত পড়ে। মাড়ির প্রদাহ বেশি হলে কখনো কখনো এমনিতেও রক্ত আসতে পারে মুখে।
মুখে দুর্গন্ধ হয় যেটাকে Halitosis বলা হয়।
ক্যালকুলাস মাড়ির নীচের হাড়কেও ক্ষয় করে ফেলে ধীরে ধীরে। একসময় দাঁত নড়তে থাকে এবং একটা পর্যায়ে স্কেলিং এ আর তা ভালো হয় না। দাঁত ফেলে দিতে হয়।
এই ক্যালকুলাসকে পরিষ্কার করার প্রসেসের নামই হল স্কেলিং। এটি সাধারনত আল্ট্রাসনিক মেশিনে করা হয়।
♦️👉স্কেলিং কি দাঁতের ক্ষতি করে??
👨⚕️স্কেলিং নিয়ে অনেকের মনে নানান ভুল ধারণা আছে। কেউ কেউ মনে করেন, স্কেলিং করালে দাঁতের এনামেলের সমস্যা হয়, দাঁত ও মাড়ির সংবেদনশীলতা বেড়ে গিয়ে পানি বা খাবার লাগলে দাঁত শিরশির করে। আসলে কিন্তু এ রকম কিছুই হয় না বরং দাঁতের ফাঁকে জমে থাকা ক্যালকুলাস (ময়লা জমে পাথরের মতো শক্ত হয়ে যায়) বের করে দেওয়া হয়। ফলে দাঁত ও মাড়ি প্রাথমিক ভাবে আলগা মনে হতে পারে। আসলে স্কেলিং এর ফলে দাঁত ও মাড়ির জমে থাকা ময়লা বেরিয়ে গিয়ে এ রকম অনুভূতি হয়। কয়েক দিনের মধ্যেই সব কিছু স্বাভাবিক হয়ে যায়।
♦️স্কেলিং সম্পর্কে কিছু ভুল ধারনা♦️♦️
🟥🟥স্কেলিং করলে দাঁত ফাকা হয়ে যায়
এটি ভুল ধারনা। আসলে যখন ক্যালকুলাস সরে যায়, তখন ক্যালকুলাস এর কারণে দাঁত এর থেকে আলাদা হয়ে যাওয়া মাড়ি পুনরায় স্বাভাবিক জাগায় আসতে কয়েকদিন সময় লাগে। এই সময় ঐ জায়গাগুলো জিহ্বায় ফাকা ফাকা মনে হয় এবং ঠান্ডা পানিতে দাঁত শিরশির করে। কয়েকদিন পরই যখন মাড়ি স্বাভাবিক জায়গায় চলে আসে তখন এই দাঁত ফাকা হয়ে যাবার অনুভূতি ঠিক হয়ে যায়।
🟥🟥 স্কেলিং করলে দাঁতের ক্ষতি হয়
স্কেলার মেশিন এর মূল মেকানিজম হল আল্ট্রাসনিক ভাইব্রেশন। এবং স্কেলিং করার কিছু স্পেসিফিক নিয়ম আছে। হ্যাঁ, এসব নিয়ম না মেনে স্কেলিং করলে দাঁতের ক্ষতি হতে পারে। তাই সবসময় দাঁত ও মুখের চিকিৎসায় বিডিএস ডিগ্রী সম্পন্ন ডাক্তার এর শরণাপন্ন হওয়া উচিত।
🟥🟥স্কেলিং এ অনেক ব্যাথা পাওয়া যায়
আল্ট্রাসনিক স্কেলার এর সাহায্যে স্কেলিং করা হয়। পদ্ধতিটি মোটেও বেদনাদায়ক নয়।স্কেলার এর ভাইব্রেশনের জন্য স্কেলিং এর সময় শিরশির অনুভূতি হয়। তবে হ্যাঁ, ক্যালকুলাসের পরিমান যদি খুব বেশি হয় তবে স্কেলিং এর সময় বেশি শিরশির করতে পারে। যদি খুব বেশি দাঁত শিরশির করে, সেক্ষেত্রে বিশেষ টুথপেস্ট ও মাউথ ওয়াশ ব্যবহার করলে কয়েক দিনের মধ্যেই আবার অনুভূতি স্বাভাবিক হয়ে যায়। তাই দাঁত ও মাড়ির সুস্থতা বজায় রাখতে বছরে ২ বার, না পারলে অন্তত ১ বার বিডিএস ডিগ্রীধারী ডাক্তার এর কাছে স্কেলিং করানো উচিত।।
❤️❤️ দাঁতের যে কোন সমস্যা নিয়ে নিশ্চিন্তে চলে আসুন আমাদের চেম্বার এ
☎️ যোগাযোগঃ 0️⃣1️⃣8️⃣1️⃣1️⃣6️⃣9️⃣9️⃣3️⃣5️⃣5️⃣
দাঁত আপনার, ভালো রাখার দায়িত্ব আমাদের ❤️❤️❤️❤️❤️