Dr.Tausif Monzur

Dr.Tausif Monzur Dr.Tausif Monzur is a Dental surgeon from Dhaka, Bangladesh. Currently practicing at his private dental clinic(Alliance dental clinic).

For appointment- 01851015101

আসুন জেনে নিই ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাসঃ★গেন্ডারিয়া  ইংরেজি শব্দ Grand Area  থেকে এসেছে,  এখানে আগেরদিনে...
09/05/2023

আসুন জেনে নিই ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাসঃ

★গেন্ডারিয়া
ইংরেজি শব্দ Grand Area থেকে এসেছে, এখানে আগেরদিনের অভিজাত ধনী ব্যাক্তিগন থাকত।

★ভুতের গলিঃ
এখানে বৃটিশ একজন লোক থাকতেন নাম ছিল Mr. boot, তার নাম থেকে বুটের গলি, পরবর্তীকালে ভুতের গলি নাম হয়েছে।

★মহাখালিঃ
মহা কালী নামের এক মন্দীরের নাম থেকে হয়েছে বর্তমানের মহাখালী।

★ইন্দিরা রোডঃ
এককালে এ এলাকায় "দ্বিজদাস বাবু" নামে এক বিত্তশালী ব্যক্তির বাসাস্থান, অট্টলিকার পাশের সড়কটি নিজেই নির্মাণ করে বড় কন্যা "ইন্দিরা" নামেই নামকরণ।

★পিলখানাঃ
ইংরেজ শাসনামলে প্রচুর হাতি ব্যবহার করা হোতো । বন্য হাতিকে পোষ মানানো হোতো যেসব জায়গায়, তাকে বলা হোতো পিলখানা । বর্তমান "পিলখানা" ছিলো সর্ববৃহৎ।

★এলিফ্যানট রোডঃ
পিলখানা হতে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো "হাতির ঝিল"এ গোসল করাতে, তারপর "রমনা পার্ক"এ রোঁদ পোহাতো । সন্ধ্যের আগেই হাতির দল পিলখানায় চলে আসতো । যাতায়াতের রাস্তাটির নামকরণ সেই কারণে এলিফ্যান্ট রোড। পথের মাঝে ছোট্ট একটি কাঠের পুল ছিলো, যার নামকরণ হোলো "হাতির পুল"।

★কাকরাইলঃ🏇
ঊনিশ শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিঃ ককরেল । নতুন শহর তৈরী করে নামকরণ হোলো "কাকরাইল"।

★রমনা পার্কঃ🤼 অত্র এলাকায় বিশাল ধনী রম নাথ বাবু মন্দির তৈরী করেছিলো "রমনা কালী মন্দির" । মন্দির সংলগ্ন ছিলো ফুলের বাগান আর খেলাধুলার পার্ক । পরবর্তীতে সৃষ্টি হয় "রমনা পার্ক"।

★গোপীবাগঃ
গোপীনাগ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন । নিজ খরচে "গোপীনাথ জিউর মন্দির" তৈরী করেন । পাশেই ছিলো হাজারো ফুলের বাগান "গোপীবাগ"।

★টিকাটুলিঃ
হুক্কার প্রচলন ছিলো। হুক্কার টিকার কারখানা ছিলো যেথায় সেটাই "টিকাটুলি"।

★তোপখানাঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর গোলন্দাজ বাহিনীর অবস্থান ছিল এখানে।

★পুরানা পল্টন, নয়া পল্টনঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ঢাকাস্থ সেনানিবাসে এক প্ল্যাটুন সেনাবাহিনী ছিল, প্ল্যাটুন থেকে নামকরন হয় পল্টন। পরবর্তীতে আগাখানিরা এই পল্টনকে দুইভাগে ভাগ করেন, নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরানো পল্টন ছিল বানিজ্যিক এলাকা ।

★বায়তুল মোকারম নামঃ
১৯৫০-৬০ দিকে প্রেসিডেন্ট আয়ুবের সরকারের পরিকল্পনা পুরানো ঢাকা-নতুন ঢাকার যোগাযোগ রাস্তার । তাতে আগাখানীদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান,আবাসিক বাড়িঘর চলে যায় । আগাখানীদের নেতা আব্দুল লতিফ বাওয়ানী (বাওয়ানী জুট মিলের মালিক) সরকারকে প্রস্তাব দিলো, তারা নিজ খরচে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ তৈরী করবে । এটা একটা বিরাট পুকুর ছিল "পল্টন পুকুর", এই পুকুরে একসময় ব্রিটিশ সৈন্যরা গোসল কোরতো । ১৯৬৮ সনে মসজিদ ও মার্কেট প্রতিষ্ঠিত হয় ।

★ধানমন্ডিঃ
এখানে এককালে বড় একটি হাট বোসতো । হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল।

★পরীবাগঃ
পরীবানু নামে নবাব আহসানউল্লাহর এক মেয়ে ছিল । সম্ভবত পরীবানুর নামে এখানে একটি বড় বাগান করেছিলেন আহসানউল্লাহ ।
পাগলাপুলঃ ১৭ শতকে এখানে একটি নদী ছিল, নাম – পাগলা । মীর জুমলা নদীর উপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন । অনেকেই সেই দৃষ্টিনন্দন পুল দেখতে আসত । সেখান থেকেই জায়গার নাম "পাগলাপুল"।

★ফার্মগেটঃ
কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার জন্য বৃটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিল । সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম হোলো ফার্মগেট।

★শ্যামলীঃ
১৯৫৭ সালে সমাজকর্মী আব্দুল গণি হায়দারসহ বেশ কিছু ব্যক্তি এ এলাকায় বাড়ি করেন । এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল তাই সবাই মিলে আলোচনা করে এলাকার নাম রাখেন শ্যামলী।

★সূত্রাপুরঃ
কাঠের কাজ যারা করতেন তাদের বলা হত সূত্রধর । এ এলাকায় এককালে অনেক শূত্রধর পরিবারের বসবাস ছিলো । সেই থেকেই জায়গার নাম হোলো সূত্রাপুর।

11/03/2023
01/02/2023
Breathe deeply to relax. Do 4-7-8 method (4 sec inhale, 7 sec hold, 8 sec exhale). To enhance effect add aromatherapy & ...
20/05/2022

Breathe deeply to relax. Do 4-7-8 method (4 sec inhale, 7 sec hold, 8 sec exhale). To enhance effect add aromatherapy & smell lavender, rose or other essential oils via diffuser or directly.

Someone graduated at the age of 22, but waited 5 years before securing a good job.Someone became a CEO at 25, and died a...
18/05/2022

Someone graduated at the age of 22, but waited 5 years before securing a good job.

Someone became a CEO at 25, and died at 50.
While another became a CEO at 50, and lived to 90 years.

Someone is still single, while someone from his school group has become grandfather.

Obama retired at 55 & Trump started at 70.

Everyone in this world works based on their time zone.

People around you might seem ahead of you & some might seem to be behind you.

But everyone is running their own race, in their own time.

Do not envy them.
They are in their time zone, and you are in yours.

So, relax.

You're not late.
You're not early.
You are very much on time.

🇧🇩 বাংলাদেশে ছাব্বিশটি প্রাইভেট ডেন্টাল কলেজ ও প্রাইভেট মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিট মিলে সর্বোমোট তেরোশর অধিক শিক্ষার...
16/05/2022

🇧🇩 বাংলাদেশে ছাব্বিশটি প্রাইভেট ডেন্টাল কলেজ ও প্রাইভেট মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিট মিলে সর্বোমোট তেরোশর অধিক শিক্ষার্থী ভর্তির সুযোগ আছে।
🥼 🩺🦷 প্রাইভেট ডেন্টাল কলেজে ভর্তির পূর্বে যা জানা প্রয়োজন-

⭐ প্রতিষ্ঠা সালঃ যদিও এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়,তারপরেও বিশ-পঁচিশ বছরের পুরাতন ডেন্টাল কলেজের চেয়ে চার-পাঁচ বছর বয়সী ডেন্টাল কলেজে অধিকাংশ সুযোগ-সুবিধাই কম থাকে। তাই ভর্তি হবার পূর্বে এটা জেনে নিতে পারেন।

⭐ অবকাঠামোঃ যে ডেন্টাল কলেজে ভর্তি হতে চাচ্ছেন তাদের নিজস্ব একাডেমিক ভবন আছে,নাকি ভাড়া নেয়া; পর্যাপ্ত লেকচার ক্লাশরুম,টিউটোরিয়াল ক্লাশরুম, ক্লিনিক্যাল বিষয়গুলোর জন্যে আলাদা আউটডোর, অপারেশন থিয়েটার, ল্যাব, পেশেন্ট শয্যা,পর্যাপ্ত বই সমৃদ্ধ লাইব্রেরী ইত্যাদি আছে কিনা জেনে নিতে পারেন।

⭐ শিক্ষকঃ প্রতি বিষয়ে পর্যাপ্ত শিক্ষক আছেন কিনা, পোস্ট-গ্র‍্যাজুয়েশন করা শিক্ষক কতজন আছেন সেটা জানতে হবে। প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্যে তৈরী করা চটকদার লিটারেচারে অনেক সময় বর্তমান-প্রাক্তন মিলিয়ে অনেক শিক্ষকের কথা উল্লেখ থাকে,তাই শিক্ষার্থীদের কাছ থেকে বর্তমান অবস্থা জেনে নিতে পারেন। এমন কলেজও আছে,যেখানে এক এক সময়ে এক এক বিষয়ে শিক্ষকের পদসংখ্যা শূন্য! পাশাপাশি শিক্ষকের বেতনটাও জেনে নিতে পারেন। যে কলেজে একজন লেকচারারের বেতন পাঁচ-দশ হাজারের ভেতর,এবং সে টাকাও নিয়মিত দেয়া হয় না; সে কলেজে প্রায়ই শিক্ষক পদত্যাগ করেন এবং নতুন শিক্ষক নিয়োগ দেয়া হয়,এতে শিক্ষার্থীদের পড়াশোনার গতি ব্যাহত হয়।

⭐ ডেন্টাল চেয়ার, যন্ত্রপাতিঃ ক্লিনিক্যাল বিষয়াবলীর প্রতিটি বিভাগের জন্যে আলাদা আউটডোর,আলাদা পর্যাপ্ত ডেন্টাল চেয়ার জরুরী। তাছাড়া এক্স-রে, পর্যাপ্ত যন্ত্রপাতি আছে কিনা,সেটা সে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে জেনে নিতে পারেন।

⭐ রোগীঃ নিয়মিত রোগীর সংখ্যা আনুমানিক কত সেটা অবশ্যই জানতে হবে। রোগী বেশী হলে বেশী শেখা যাবে, শিক্ষকদের তত্ত্বাবধানে নিজ হাতে বেশী চিকিৎসা করে বেশী দক্ষতা অর্জন করা যাবে। রোগী কম হলে নিজের পকেটের টাকা খরচ করে রোগী আনতে হবে শেখার জন্যে; কোনো ডেন্টাল কলেজ এমন রোগীকে চিকিৎসায় ডিসকাউন্ট দেয়,আবার কোথাও গরীব রোগীর পুরো খরচই শিক্ষার্থীকে বহন করতে হয়! তাছাড়া অপারেশন থিয়েটারে নিয়মিত রোগীদের সার্জারী করা হয় কিনা,নাকি শো-পিস হিসেবে পড়ে থাকে সে খোঁজটাও নিতে পারেন। রোগী কম হলে তখন চিকিৎসক হিসেবে বের হবার পরে ভোগান্তির সীমা থাকবে না।

⭐ প্রফেশনাল পরীক্ষার ফলাফলঃ প্রতি বর্ষে শিক্ষার্থী সংখ্যা কত,প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করছে কত এবং পাশ-ফেইলের অনুপাত কত সেটা হিসাব করে একটা কলেজে পড়াশোনার মান কেমন সেটা ধারনা করা যায়।

⭐ আবাসনঃ কলেজের নিজস্ব ছাত্র/ছাত্রী হোস্টেল আছে কিনা, দূর-দূরান্তের শিক্ষার্থীদের জন্যে সেটা জানা খুবই প্রয়োজন। কারন হোস্টেলে তূলনামূলক কম খরচে থাকা যায়, খাওয়াদাওয়া নিয়ে আলাদা চিন্তা করতে হয় না; তাছাড়া নিরাপত্তার বিষয় তো আছেই।

⭐ লুকায়িত খরচ এবং প্রতারণাঃ কেউ সাধারণত যে কথাগুলো বলে না, ইচ্ছাকৃত/অনিচ্ছাকৃত ভাবে এড়িয়ে যায়; তা হলো হিডেন চার্জ। কোথাও প্রতি বছর পঞ্চাশ হাজার টাকা করে সেশন ফি নিচ্ছে, কোনো কলেজে অনুপস্থিতির জন্যে হাজার হাজার টাকা জরিমানা করছে, অযোগ্য কেউ বাৎসরিক পরীক্ষায় অনুত্তীর্ণ হলে জরিমানা নিয়ে প্রফেশনাল পরীক্ষায় বসার সুযোগ করে দিচ্ছে, ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সাপ্লি খেলে ছয় মাসের বেতন জোরপূর্বক অন্যায়ভাবে আদায় করছে, আবার কোথাও ইন্টার্ন এর সময়ে ইন্সট্রুমেন্ট/ম্যাটেরিয়ালস ফির নাম করে অন্যায়ভাবে অতিরিক্ত টাকা আদায় করছে উপরন্তু কলেজ হতে কিছুই না দেয়াতে ইন্টার্নদের নিজেদের পকেটের টাকা খরচ করে সব ইন্সট্রুমেন্ট+ম্যাটেরিয়ালস কিনতে হচ্ছে!! এ যেনো পকেট কাটার মহোৎসব, তবুও পরীক্ষায় ফেল করার ভয়ে সবাই মুখে কুলুপ এঁটে থাকে।
আর সবচেয়ে বড় প্রতারণা হলো ইন্টার্ন চলাকালীন সময়ে মাসিক ভাতা দেবার কথা বলে ভর্তির সময়ে মাসিক দশ-পনেরো হাজার টাকা হিসেবে ১,২০,০০০/ - ১,৮০,০০০/ টাকা এককালীন জমা দিতে হয়। অথচ ইন্টার্ন ভাতা দেবার সময়ে পাঁচ-দশ হাজার টাকা করে দেয়া হয়!! অর্থাৎ অর্ধেক বা তার কিছুটা বেশী! অথচ ব্যাংকে সাড়ে পাঁচ বছর এই টাকা জমা থাকায় টাকা বৃদ্ধির কথা ছিলো!!

🥼 🩺 বিডিএস কোর্সের সময়ঃ
পাঁচ বছর শিক্ষাকালীন সময় ( ১.৫ + ১ + ১ + ১.৫ )
এবং ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফলের পর এক বছর ইন্টার্ন, মোট সাড়ে ছয় বছর।

💰💰 এবার আসি খরচের কথায় (শিক্ষাকালীন পাঁচ বছর)
ডেভেলপমেন্ট ফিঃ কলেজভেদে ছয় থেকে বারো লক্ষ টাকা
মাসিক টিউশন ফিঃ সাত হাজার থেকে আট হাজার টাকা
অর্থাৎ পাঁচ লাখ টাকার কাছাকাছি ( ৫ x ১২ x ৮০০০)
প্রফেশনাল পরীক্ষার ফরম ফিলাপ ফিঃ চারটা প্রফেশনাল পরীক্ষার ফি পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি
বোনস/অস্থি + ম্যাটেরিয়ালস + ইন্সট্রুমেন্টস + বই ক্রয়ঃ পঞ্চাশ হাজার টাকার অধিক
থাকা + খাওয়া + যাতায়াত + হাতখরচঃ মাসে দশ হাজার টাকা করে হলে প্রায় ছয় লাখের কাছাকাছি ( ১০,০০০ x ৫ x ১২ )

অর্থাৎ সর্বনিম্ন আঠারো লক্ষ থেকে সর্বোচ্চ চব্বিশ লক্ষ মতো খরচ হয়ে যেতে পারে। শুধু এটাই শেষ ভাবলেই চলবে না, ভবিষ্যৎ এ ব্যাক্তিগত চেম্বার দেবার জন্যে আরো প্রায় আট-দশ লক্ষ টাকার বিষয়টিও মাথায় রাখতে হবে।

🥼 🩺 🎓🦷 বিডিএস ডিগ্রিধারী ডেন্টাল সার্জনের ভবিষ্যৎ-
⭐ বিসিএস ক্যাডারভুক্ত সহকারী ডেন্টাল সার্জন (খুবই সীমিত সীট বরাদ্দ থাকে)
⭐ বিসিএস এর মাধ্যমে অন্য জেনারেল ক্যাডারে চলে যাবার সুযোগ
⭐ আর্মি ডেন্টাল কোরে যোগদান করার সুযোগ
⭐ বিদেশে স্কলারশিপ পাবার মাধ্যমে কিংবা নিজস্ব খরচে পোস্ট-গ্র‍্যাজুয়েশন করা যেতে পারে। Phd,MS,MDS,MSD ইত্যাদি বিভিন্ন ডিগ্রী আছে। লাইসেন্স পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হলে বিদেশে প্র‍্যাকটিসের সুযোগ পাওয়া যেতে পারে।
⭐ এ দেশে পোস্ট গ্র‍্যাজুয়েশন করার সুযোগঃ বাংলাদেশে BDS ডিগ্রী অর্জনের পর FCPS, MCPS, MS, MD, DDS, MPH ইত্যাদি ডিগ্রী প্রতিযোগিতামূলক পরীক্ষায় চান্স পাওয়া সাপেক্ষে অর্জন করা সম্ভব।
⭐ ব্যাক্তিগত ডেন্টাল চেম্বারে প্রাইভেট প্র‍্যাকটিস করার সুযোগঃ প্রথম প্রথম হয়তো অনেকের চেম্বার ভাড়ার টাকাও আয় হয় না কোনো কোনো মাসে; কিন্তু ধৈর্য ধরে চেম্বারে সময়,শ্রম,দক্ষতা ব্যয় করলে স্রষ্টার কৃপায় অধিকাংশ ডেন্টাল সার্জনই শুধুমাত্র ব্যাক্তিগত চেম্বারের আয় দিয়ে জীবনযাপন করেন।
⭐ সরকারী - বেসরকারি ডেন্টাল কলেজে শিক্ষক হবার এবং পোস্টগ্রাজুয়েশন পরবর্তী প্রোমোশন পাবার সুযোগ আছে।
⭐ বিভিন্ন হাসপাতাল,ডায়াগনস্টিক সেন্টারে ডেন্টাল সার্জন হিসেবে চাকরী করার সুযোগ রয়েছে।

উপরে যেসব সুযোগের কথা উল্লেখ করা হলো, কোনোটায় বেশী মেধা প্রয়োজন আবার কোনোটায় বেশী টাকা প্রয়োজন; কোনোটায় টাকা এবং মেধা উভয়ই প্রয়োজন। ভাগ্যের লিখন,স্রষ্টার কৃপা তো আছেই। তাই মেধাবী না হলে এবং আর্থিক অসঙ্গতি থাকলে এই পেশায় না আসাই শ্রেয়,পদেপদে ভোগান্তির শিকার হতে হবে।

সবশেষে বাবা-মা যদি শুধুমাত্র নামের আগে ডাক্তার যোগ করার জন্যে সন্তানকে এই প্রফেশনে দিতে চান,তাহলে এই লেখার কিছুই আপনার জন্যে নয়। আপনি সবচেয়ে কম খরচে নিম্নমানের যে কোনো ডেন্টাল কলেজে ভর্তি হতে পারেন। আর ডেন্টালে ভর্তিচ্ছুদের এসব বিষয় খোজ নেবার অনুরোধ রইলো,আমি ব্যাক্তিগতভাবে কোনো কলেজ সাজেশন দিচ্ছি না; আপনাদের সিদ্ধান্ত নেয়া সহজ করে দেবার প্রচেষ্টা চালিয়েছি মাত্র। আর যারা এই প্রফেশনে আছেন,আবেগের বশে নিজের প্রতিষ্ঠানকে সেরা না বলে যৌক্তিকতার সাথে মানসম্পন্ন ডেন্টাল কলেজগুলোতে ভর্তি হবার সাজেশন দিবেন আশা করি।

ভবিষ্যৎ ডেন্টিস্টদের জন্যে শুভকামনা রইলো...
© Dr. Rifat E Waliullah

15/05/2022

Wake up at the right time
Your body cycles through 4 different stages during sleep. It’s easier to wake up during the light sleep stage. Use a sleep calculator to define this stage and set the alarm on this time.

Legendary Australian cricketer died in a car crash on Saturday night.RIP Andrew symonds
15/05/2022

Legendary Australian cricketer died in a car crash on Saturday night.
RIP Andrew symonds

12/05/2022

Don’t skip your breakfast. Eat whole-grain cereal like oatmeal with some fruit & nuts, hummus, fatty fish, omelette, peas or lentils with green-leafy salad. These are healthy foods that also boost your energy the best.

Abstaining from alcohol improves your sleep. 71% of  those who quit drinking for a month reported better quality sleep. ...
11/05/2022

Abstaining from alcohol improves your sleep. 71% of those who quit drinking for a month reported better quality sleep. This benefits brain function, hormones & energy levels.

11/05/2022

Sugar-Free Beverages Lead to Weight Gain. They make you eat more, because of the sweet taste of artificial sweeteners increases appetite. In the long-term, diet drinks have the same effect on your weight as sweetened ones.

Address

Dhaka
1207

Opening Hours

Monday 17:00 - 20:30
Tuesday 17:00 - 20:30
Wednesday 17:00 - 20:30
Thursday 17:00 - 20:30
Saturday 17:00 - 20:30

Telephone

+8801851015101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Tausif Monzur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Tausif Monzur:

Share