02/10/2023
প্রতিদিন দাঁতের যত্নে করনীয়
দাঁতের সাহায্য আমরা নিয়মিত খাবার খাবার গ্রহণ করে থাকি যার ফলে আমাদের শারীরিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে । তাই সুস্থ সুন্দর ও মজবুত দাঁতের জন্য চাই দাঁতের সঠিক যত্ন । দাঁতের সঠিক যত্নে স্বাস্থ্য অভ্যাস গড়ে তোলা অত্যান্ত গুরুত্বপূর্ণ। এখন জেনে নেওয়া যাক দাঁতের যত্নের কয়েকটি টিপসঃ
১। নিয়মিত দাঁত ব্রাশ করুন।
দাঁত ব্রাশের নিয়মঃ
প্রতিদিন দুইবার ভালোভাবে দাঁত ব্রাশ করুন।
প্রতিবার ৩-৫ মিনিট সময় ধরে ব্রাশ করতে হবে।
এমনভাবে ব্রাশ করতে হবে যাতে ব্রাশের ব্রিসেল দাঁতের সব দিকে পৌঁছায়।
দাঁত ব্রাশ করার সময় জিহ্বা পরিষ্কার করে ফেলতে হবে।
দাঁতের মাড়ি ও দাঁতের সংযোগ স্থানে ব্রাশটি ৪৫০ এঙ্গেলে বাঁকিয়ে পরিষ্কার করতে হবে কারণ এই জায়গাটা
পরিষ্কার করা গুরুত্বপূর্ন।
রাতে ঘুমানোর আগে অবশ্যই একবার দাঁত ব্রাশ করে ঘুমাতে যেতে হবে কারণ তখন লালা নিঃসরণ কমে
যায় এবং প্রাকৃতিক ভাবে খাদ্য কণা পরিষ্কার হয় না।
ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করবেন।
২। দৈনিক অন্তত একবার দাঁত ফ্লশ করতে হবে।
৩। জিহ্বা পরিষ্কার করার জন্য অনেক সময় স্ক্রাপার ও ব্যবহার করা যেতে পারে।
৪। আপনার ডেন্টিষ্টের পরামর্শে মাউথ ওয়াশ ব্যবহার করা যেতে পারে।
৫। প্রচুর পরিমাণ ফল ও সবজি খেতে হবে। অবশ্যই ভিটামিন যুক্ত খাবার খেতে হবে।
৬। যদি বছরে দুইবার, প্রতি ছয় মাস পর পর ডেন্টিষ্টের কাছে যান তাহলে অল্প সমস্যা দেখা দিলে তা সাথে সাথেই ঠিক করে ফেললে সম্ভব। সেক্ষেত্রে জটিল সমস্যা থেকে রেহাই পাবেন।
ডাঃ খালেদা আক্তার
বিডিএস,এফসিপিএস
সহযোগী অধ্যাপক
কনজারভেটিভ ডেনটিসট্রি এন্ড এন্ডোডনটিকস বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়