Dentology- Dental Care

Dentology- Dental Care Counselling and treatment of all kinds of Dental diseases...

  দাঁতের পাথর, মাড়িজনিত বিভিন্ন রোগ যেমন রক্তপাত, দূর্গন্ধ দূর করতে স্কেলিং অপরিহার্য ভুমিকা রাখে।
02/01/2023



দাঁতের পাথর, মাড়িজনিত বিভিন্ন রোগ যেমন রক্তপাত, দূর্গন্ধ দূর করতে স্কেলিং অপরিহার্য ভুমিকা রাখে।

19/07/2022

এসি, কতটা নিরাপদ?
গরমকালে সূর্য যখন আগুন ঝরাচ্ছে, এয়ারকন্ডিশনড ঘরের চেয়ে আরামের আর কী-ই বা হতে পারে! কিন্তু জানেন কী, দিনের পর দিন এসি ঘরে সে বাড়ি কিংবা অফিস, যেখানেই হোক না কেন থাকার বেশ কিছু খারাপ প্রভাব দেখা দেয় শরীরে? নিয়মিত এসি ঘরে থাকলে বেশ কিছু কুপ্রভাবে আক্রান্ত হতে পারে আপনার শরীর।

তিনি মূলত ১০টি শারীরিক সমস্যার কথা বলেছেন, যা নিয়মিত এসি ঘরে থাকার ফলে দেখা দেয়। কোন কোন সমস্যা সেগুলি? আসুন, জেনে নেওয়া যাক—

১. এসি ঘরের তাপমাত্রা প্রাকৃতিক তাপমাত্রার চেয়ে কম হয়। এমন পরিবেশে মানব শরীরকে তার স্বাভাবিক তাপমাত্রা ধরে রাখার জন্য অধিক পরিশ্রম করতে হয়। তার ফলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে।

২. সারাক্ষণ এসি-তে থাকলে শরীরে রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে। এর ফলে বিভিন্ন অংশের মাংস পেশিতে ক্র্যাম্প সৃষ্টি হয় এবং মাথা ব্যথা দেখা দিতে পারে।

৩. এসি ঘরে তাপমাত্রার অদল-বদল হয় না। ফলে এসি ঘরে থাকতে থাকতে শরীরও এক ধরনের তাপমাত্রায় অভ্যস্ত হয়ে পড়ে। কোনও কারণে সেই তাপমাত্রার চেয়ে গরম বা ঠাণ্ডা অবস্থায় থাকতে হলে শরীর সেই তাপমাত্রার সঙ্গে চট করে মানিয়ে নিতে পারে না। এর ফলে উদ্বেগ কিংবা স্ট্রেসের মতো সমস্যা দেখা দেয়।

৪. দিনে অন্তত চার ঘণ্টা এসি ঘরে থাকা যাদের অভ্যেস, তাদের মিউকাস গ্ল্যান্ড স্বাভাবিক অবস্থার তুলনায় শক্ত হয়ে যায়। এর ফলে তাদের সাইনাসের সমস্যা দেখা দেয়।

৫. এসি-র ফিল্টার যদি অনেক দিন পরিষ্কার করা না হয়, তাহলে এসি থেকে নির্গত হাওয়ায় অনেক সময়ে ধুলোবালি কিংবা ব্যাকটেরিয়া মিশে যায়। এর ফলে সর্দি-কাশি কিংবা ভাইরাল ফিভারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়।

৬. এসি ঘরে স্বাভাবিকের তুলনায় আর্দ্রতা কম থাকে। এর ফলে স্কিনের ড্রাইনেস বা শুষ্কতার সমস্যা দেখা দেয়।

৭. এসি শুধু ত্বক নয়, চোখকেও শুষ্ক করে দেয়। এর ফলে চোখে চুলকানি, চোখ লাল হওয়া, চোখ থেকে জল ঝরা— প্রভৃতি রোগের সৃষ্টি হয়।

৮. এসি ঘরে থাকলে হাঁটু, কোমর, কনুই কিংবা ঘাড়ের কার্যকারিতাও প্রভাবিত হয়। সাধারণত এই সমস্ত জয়েন্টে এসি-র হাওয়ার প্রভাবে যন্ত্রণা দেখা দেয়।

৯. দীর্ঘ সময় ধরে এসি ঘরে থাকলে অ্যাজমা অর্থাৎ হাঁপানির সম্ভাবনা বেড়ে যায়। যদি আপনার ঘন ঘন সর্দি-কাশিতে আক্রান্ত হওয়ার রোগ কিংবা ধুলোর অ্যালার্জি থেকে থাকে, তা হলে এসি ঘরে না থাকাই ভাল।

১০. এসি ঘরে থাকা হলে ধমনী বা শিরা সংকুচিত হয়ে যায়। এর ফলে দেহে রক্ত সঞ্চালন প্রভাবিত হয়।

এ তো গেল সমস্যা। কিন্তু গরম কালে এসি না চালিয়ে থাকাও তো সম্ভব নয়। আর অফিস যদি এয়ারকন্ডিশনড হয়, তা হলে তো এসি বন্ধ করার কোনও উপায়ই নেই। তা হলে কীভাবে নিজেকে রক্ষা করা যাবে এসি-র কুপ্রভাব থেকে। ডাক্তার সিংহল জানাচ্ছেন, এর জন্য কয়েকটি কৌশল অনুসরণ করা যেতে পারে। যেমন—

১. অফিসে যদি এসি থাকে, তা হলে এক-দু’ঘন্টা বাদে বাদে এসি ঘর থেকে বেরিয়ে স্বাভাবিক তাপমাত্রা সম্পন্ন কোনও জায়গায় পাঁচ-সাত মিনিট কাটিয়ে আসুন।

২. বাড়িতে এসি থাকলে ঘণ্টা খানেক বাদে বাদে পাঁচ-সাত মিনিটের জন্য এসি অফ করে দিন।

৩. বাড়ি হোক বা অফিস— চেষ্টা করুন, এসি-র হাওয়ার এক্সপোজার যেন সরাসরি মাথায় না লাগে।
(তথ্য সংগ্রহ - ইন্টারনেট)

09/07/2022

Happy Eid Day ...
May Allah Accept our Sacrifice ...
Keep Smile ...

Too much sweets create caries🍬🍬🍼🍼
04/06/2022

Too much sweets create caries🍬🍬🍼🍼

04/06/2022
06/04/2022

ইফতারের পর হার্ট এটাক বাড়ছে :
সতর্ক হতে হবে:
ইফতারের পর হাসপাতালে হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হওয়ার হার অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি।অনেকে হার্ট এটাকের ব্যাথা কে ভুল করে এসিডিটির পেইন মনে করে এন্টাসিড বা ইনো খেয়ে আরো বেশী অসুস্থ হয়ে বা তীব্র বুকের ব্যাথা নিয়ে রমজান মাসে সন্ধ্যা বেলা ইফতারির পর চিকিৎসক এর চেম্বারে বা হসপিটালের ইমারজেন্সী বিভাগে চলে আসেন। ইসিজি করার পর প্রতীয়মান হয় যে উনার হার্ট এটাক হয়েছে এবং ততক্ষণে জটিলতা বেড়ে যায়।

যেকোনো ভারী খাবার দাবারের পর হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। প্রচুর খাবার একসাথে গেলে সেগুলোকে সামাল দেয়ার জন্য পাকস্থলীকে তার কাজ অনেক বেশি বাড়িয়ে দিতে হয়। বেশি কাজ মানেই বেশি শক্তি। এই অতিরিক্ত শক্তির জন্য তার রক্তও দরকার হয় বেশি। কিন্তু এই রক্ত সে পাবে কই?
পাকস্থলীর মোটামোটি কাছের প্রতিবেশী যেহেতু হার্ট, তখন হার্টকে স্যাক্রিফায়েস করতে হয় বেশ খানিকটা রক্ত। আর ঠিক তখনই ঘটে যেতে পারে দুর্ঘটনা।

রোজায় সারাদিন না খেয়ে আমরা স্বাভাবিকভাবেই বেশ ক্ষুধার্ত থাকি। ব্রেইন বারবার সিগনাল পাঠাতে থাকে - খাবার দাও, খাবার দাও।
টেবিলে সাজানো সুস্বাদু সব খাবার আর ব্রেইনের সিগনালের ফাঁদে আমরা খুব সহজেই ধরা পড়ে যাই। গোগ্রাসে প্রচুর খাবার গিলতে থাকি।
তারপর আমাদের অজান্তেই শরীরের মধ্যে চলতে থাকে আন্তঃপ্রতিবেশী রক্ত আদান-প্রদান। কখনো কখনো হজম প্রক্রিয়াকে তরান্বিত করতে শরীরের বিভিন্ন অর্গান বা অংগ থেকে পাকস্থলী বা স্টম্যাক এর দিকে রক্তের ডাইভারসন হয়, এর মাঝে হৃদপিন্ড বা হার্ট অন্যতম যেখানে রক্ত চলাচলে স্বল্পতা ঘটে।ফলশ্রুতিতে ভারী খাবার দাবারের ২ ঘন্টার মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় প্রায় চারগুণ।

তাই, ইফতারে খাবার কম খান। দরকার হলে অল্প অল্প করে ২/৩ বারে খান।
নিজের স্বজনদের খাবারের দিকেও খেয়াল রাখুন।
Courtesy:
PROFESSOR DR AKM SHAMSUL KABIR
MBBS FCPS MD

She was a special child as well too intelligent ❤ After extraction, she told that mom please call the ambulance ambulanc...
28/03/2022

She was a special child as well too intelligent ❤ After extraction, she told that mom please call the ambulance ambulance bcz I am patient 😅
(A special child is a youth who has been determined to require special attention )

অমর একুশে তে কিছুটা খুনসুটি🤍🖤
21/02/2022

অমর একুশে তে কিছুটা খুনসুটি🤍🖤

Dentology-Dental Carewe care your smile ....😊😀😃
14/02/2022

Dentology-Dental Care
we care your smile ....😊😀😃

Address

5 Lane (zia College Road), Mirpur 12, E Block
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dentology- Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dentology- Dental Care:

Share