Dr. Mohammad Saiful Alam Talukder

Dr. Mohammad Saiful Alam Talukder I am a Cosmetic Dentist and implant Dental Surgeon by Profession. A Cupping therapy, Ruqyah, lifestyle and diet expert by occupation. And a Dayee by passion.

If you need appointments: +88 01827 901 901 Make appointments for all kinds of dental treatment and hijama cupping therapy.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
ডেন্টাল ট্রিটমেন্টের এ্যাপয়েন্টমেন্ট করতে আপনার কাছের বা পছন্দের ব্রাঞ্চে ফোন করুনঃ
�Sat, Mon, Wed
�+88.0187.3368478 (Dhanmondi, Dhaka)

�Sun, Tue, Thu
�+88.0197.3368478 (Banani, Dhaka)

�Once in a Month.
�+88.0188.9992900 (Kuakata Branch)
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

11/06/2026

গত পোস্টে বাইতে উম্মে হানি রা.এর স্থান-নির্ধারণ নিয়ে যে তথ্য দিয়েছিলাম, তাতে অনেকে প্রশ্ন করেছেন, এরকম হালকা-লালচে গোলাপি আভাযুক্ত পিলার তো আরো আছে। সেগুলোর ব্যাখ্যা-তাৎপর্য কি?

ব্যতিক্রমী আরো কিছু পিলার বা কলাম আছে, যেটার মাঝখানে আবার অতিরিক্ত রিং লাগানো।

আসলে বাইতে উম্মে হানি রা.এর স্থান নির্ধারক যেই লালচে গোলাপি পিলার, ঠিক অনুরূপ পিলার আমার জানা ও দেখা মতে আর মাত্র একটি আছে। সেটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য আরো অনেক বেশি।

উম্মে হানির বাড়ির পিলারের মতো 'বাব আল-ফাতহ' এর পেছনের এই বিশেষ পিলারটি কেবল সাধারণ কোনো প্রাচীন কলাম নয়, বরং এর পেছনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার যোগসূত্র রয়েছে:
আর তা হচ্ছে এটি রাসুলুল্লাহ সা.-এর মক্কা বিজয়ের প্রবেশ পথ (The Path of the Conquest of Makkah)।

৮ম হিজরির ২০শে রমজান রাসুলুল্লাহ সা. যখন ১০,০০০ সাহাবীর বিশাল বাহিনী নিয়ে মক্কা বিজয় করেন, তখন তিনি মক্কার উপরিভাগ দিয়ে (কাদা নামক স্থান হয়ে) পবিত্র হারাম শরীফে প্রবেশ করেছিলেন। কাবা প্রাঙ্গণে প্রবেশের জন্য তিনি যে পথটি ব্যবহার করেছিলেন, ঠিক সেই ঐতিহাসিক প্রবেশদ্বার ও অবস্থানকে স্মরণীয় করে রাখতেই পরবর্তী সময়ে খলিফারা সেখানে 'বাব আল-ফাতহ' (বিজয় তোরণ) নির্মাণ করেন। এবং বর্তমানেও এর বরাবর বাহিরের অংশে (باب الفتح) নামে সুউচ্চ জোড়া মিনার বিশিষ্ট বিশাল গেট রয়েছে।

তো এটি মূলত মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাবার দিকে অগ্রসর হওয়ার মূল ঐতিহাসিক পথ এবং তৎকালীন কাবার প্রাচীনতম সীমানার চিহ্ন। যা শতাব্দীর পর শতাব্দী ধরে রাখা হয়েছে।

আব্বাসীয় উসমানীয় পোর্টিকোর (বারান্দা) এই নির্দিষ্ট পিলারগুলোকে আধুনিক সৌদি সম্প্রসারণের সময়ও ইচ্ছাকৃতভাবে সরানো বা পরিবর্তন করা হয়নি।
এর উদ্দেশ্য হলো, একজন জিয়ারাহকারী যেন এই ভিন্ন রঙের পিলারগুলো দেখে বুঝতে পারেন যে, ১৪০০ বছর আগে ঠিক এই স্থানটি দিয়েই বিশ্বনবী সা. বিজয়ী বেশে কাবা প্রাঙ্গণে পা রেখেছিলেন। আমাদের নবীজি আমাদেরকে বিজয়ী জাতি হিসেবে দুনিয়াতে রেখে গিয়েছিলেন।

আর মাঝখানে রিং লাগানো তিন দিকের তিনটি পিলারের অর্থ হচ্ছে, তৎকালীন উসমানীয় আমলের কা'বা প্রাঙ্গণ বা চত্বরের সীমানা ঠিক এই জায়গাটি পর্যন্ত বিস্তৃত ছিল।

Address

Tooth Planet/ Hijama Planet, Building: C, House 91/1, Road, 11a, Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801612079727

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mohammad Saiful Alam Talukder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mohammad Saiful Alam Talukder:

Share