Dr. Sabrina's dental care

Dr. Sabrina's dental care This is a place Where you can get your healthy smile and proper oral and dental care, we care for your oral health.

With Shadhin Ahmed – I just got recognized as one of their rising fans! 🎉
10/11/2025

With Shadhin Ahmed – I just got recognized as one of their rising fans! 🎉

09/11/2025

কখন দাঁতে ফিলিং করা যাবে না?
Part 2.
.

05/11/2025


২৬ বছরের পেশেন্ট মারিয়াম খুব হতাশ হয়ে এসেছিলেন দাঁত ফেলতে, প্রচন্ড ব্যাথা আর মাঁড়ি ফোলা নিয়ে, ভেবেছিলেন দাঁতটি হয়ত ফেলেই...
17/08/2025

২৬ বছরের পেশেন্ট মারিয়াম খুব হতাশ হয়ে এসেছিলেন দাঁত ফেলতে, প্রচন্ড ব্যাথা আর মাঁড়ি ফোলা নিয়ে, ভেবেছিলেন দাঁতটি হয়ত ফেলেই দিতে হবে, কারন প্রায় দুই তৃতীয়াংশ ই ভেংগে গিয়েছিল দাঁতটির।
কিন্তু না! একজন ডেন্টিস্ট এর প্রধান কাজই হল যেকোন অবস্থায় দাঁত ও মাঁড়ির সুরক্ষা করা, সংরক্ষণ করা যদি না তা একেবারেই শেষ পর্যায় না হয়। তাই পেশেন্ট কে ভরসা দিলাম যে উনি চাইলে দাঁতটি রাখতে পারবেন, সেই সাথে ব্যাথা তো দূর হবেই ইনশাআল্লাহ!
কিভাবে??
রুট ক্যানেল করে, ফাইবার পোস্ট এর মাধ্যমে দাঁতটির ক্রাউন পোর্শন টুকু বাড়িয়ে, তারপর ক্রাউন রিপ্লেস্মেন্ট এর মাধ্যমে!! ☺️
সে আবার কি জিনিস?
জানতে হলে তো চেম্বার ভিজিট করতে হবে 😊
যাই হোক, অবশেষে আমার পেশেন্ট তার প্রায় হারিয়ে ফেলা দাতটিকে আগের চেয়েও বেটার কন্ডিশনে সংরক্ষণ করতে পেরে মহাখুশি, আর তার মুখের হাসি ফিরিয়ে দিতে পেরে ডাক্তার হিসেবে আমিও খুশি! এখানেই তো একজন ডাক্তার এর স্বার্থকতা!!

মাড়ি ও বোন্স কিংবা হাড্ডির মাঝে  বাঁকা হয়ে ওঠা দাঁতগুলো কে ডাক্তারি ভাষায় আমরা বলি ইম্প্যাক্টেড বা পার্শিয়ালি ইরাপ্টেড দ...
05/08/2025

মাড়ি ও বোন্স কিংবা হাড্ডির মাঝে বাঁকা হয়ে ওঠা দাঁতগুলো কে ডাক্তারি ভাষায় আমরা বলি ইম্প্যাক্টেড বা পার্শিয়ালি ইরাপ্টেড দাঁত। যার মানে হল দাঁত টি মাড়ির মাঝে জায়গা প্রোপারলি না পেয়ে বাঁকা হয়ে ওঠে যার কিছুটা অংশ বাইরে থেকে দেখা যায়, আর বাকি অংশ টুকু মাড়ির/ হাড্ডির মাঝখানে থাকে।
এ ধরনের দাঁত পাশের দাঁতটিকে ও ইনফেক্টেড করে ফেলে ৯০% ক্ষেত্রেই, কারন পাশের দাতের সাথে হেলানো অবস্থায় থাকে বলে কন্টিনিউয়াস একটা প্রেশার ক্রিয়েট হয় যার ফলে পাশের দাতটি ক্ষতিগ্রস্ত হয়।
মাড়ির মাঝে এই ধরনের দাঁত থাকলে ব্যাথা হয়, দাঁত ও মাড়ির ফাঁকা জায়গায় খাবার জমে থেকে ব্যাকটেরিয়া ডেভেলপ করে ও ইনফ্লামেশন হয়ে প্রচন্ড প্রদাহের সৃষ্টি করে, যার ফলে মুখে দূর্গন্ধ হয় এবং ওই সময়ে হা করতে বা খাবার চিবাতে কষ্ট হয় কিংবা ব্যথা করে। এই পরস্থিথিকে মেডিকেল এর ভাষায় পেরিকরোনাইটিস বলা হয়। যেটি প্রচন্ড পেইনফুল!
তাই এই ধরনের দাঁত থাকলে ব্যাথা হোক বা না হোক ফেলে দেয়াই শ্রেয়, কারন এটি পাশের দাঁতটিকে ও নষ্ট করে ফেলে।
আর কথায় ই তো আছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল, তাই নয় কি?? 😊
আজকে ৪২ বছরের একজন ভদ্রমহিলা এসেছিলেন এমন ই একটি মিসিওবাক্কাল( Mesiobuccal Impaction) ইম্প্যাকশন নিয়ে, সাথে ছিল পেরিকরোনাইটিস। অত্যন্ত দক্ষতার সাথে দাত টিকে অপসারন করতে সক্ষম হয়েছি আমি। সাথে ছিলেন আমার কলিগ এবং ফ্রেন্ড ডাঃ ফাইজুন্নেসা। আলহামদুলিল্লাহ!
যেকোন ধরনের নরমাল/ সার্জিকাল এক্সট্রাকশনের জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানায়।
Dr sabrina's dental care
Contact no: 01622576665

Address

26/3/1, North Pirerbagh, Mirpur 60 Feet
Dhaka

Opening Hours

Monday 17:00 - 22:00
Tuesday 17:00 - 22:00
Wednesday 17:00 - 22:00
Thursday 17:00 - 22:00
Saturday 17:00 - 22:00
Sunday 17:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sabrina's dental care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category