08/09/2026
🦷আক্কেল দাঁত/Wisdom teeth কী?🦷
সাধারণত ১৭-২৪ বছর বয়সে মুখের দুই চোয়ালের শেষের দিকে একটি করে মোট চারটি দাঁত ওঠে, সেগুলোকেই আক্কেল দাঁত/third molar tooth/wisdom tooth/ বাংলায় গেজ দাঁত বলা হয়ে থাকে।
🦷কেন একে আক্কেল দাঁত বলা হয়?🦷
মানুষের অন্যান্য স্থায়ী দাঁতগুলো শিশু বয়সে (১৪ বছর বয়সের মধ্যে) আসলেও চোয়ালের শেষ দাঁত তুলনামূলক “আক্কেলসম্পন্ন” হওয়ার বয়সে আসে। তাই একে আক্কেল দাঁত বা wisdom tooth বলা হয়। তবে এই দাঁতের সঙ্গে আক্কেল বা wisdom এর সরাসরি কোনো সংযোগ নেই। 😊
🦷আক্কেল দাঁত না ওঠা কি কোনও সমস্যা?🦷
জন্মগতভাবে অনেকের চোয়ালের ভেতর আক্কেল দাঁত অনুপস্থিত থাকতে পারে। সেটা সবসময় খুব একটা সমস্যার নয়। তবে ভেতরে দাঁত আছে, কোনও কারণে উঠে আসতে পারছে না, এমন দাঁত সমস্যা করার আশংকা থাকে।
🦷আক্কেল দাঁত উঠতে কী ধরণের সমস্যা হতে পারে?🦷
১) দাঁত অস্বাভাবিক পজিশানে থাকার কারণে স্বাভাবিকভাবে দাঁত উঠে আসতে পারে না। গালের দিকে, তালু/জিহ্বার দিকে, সামনে বা পেছনের দিকে দাঁত হেলে থাকতে পারে।
২) দাঁত ওঠার পথে বাধা- কখনও কখনও দাঁতের উপরস্থ মাড়ির কিছু অংশ আবার কখনও চোয়ালের হাড় সহ বাধা হয়ে দাঁড়াতে পারে। সিস্টের কারণেও দাঁত উঠে আসতে বাধা পায়।
৩) মুখের চোয়ালে দাঁত নির্বিঘ্নে উঠে আসার মতো পর্যাপ্ত জায়গা না থাকা।
🦷লক্ষণ/উপসর্গ কী কী হতে পারে?🦷
✅ দাঁতে ব্যথা হওয়া। এই ব্যথা চোয়াল, গলা, কানের দিকেও অনুভূত হতে পারে।
✅ ব্যথার কারণে মুখ হাঁ করতে কষ্ট হওয়া।
✅আক্রান্ত দাঁতের মাড়ি, গাল, চেহারা ফুলে ওঠা।
✅মাড়ি থেকে পুঁজ, রক্ত বের হওয়া।
✅ফোলা মাড়িতে বিপরীত দিকের দাঁতের কামড় লেগে ক্ষত সৃষ্টি হওয়া।
🦷সম্ভাব্য জটিলতাগুলো কী?🦷
👉আক্কেল দাঁত হেলে থাকলে সেই দাঁত ও তার সামনের দাঁতের মধ্যবর্তী জায়গায় একটি ফাঁকা স্থান তৈরি হয়। এই ফাঁকা অংশে খাদ্যকণা জমে দুই দাঁতেই ক্ষয় সৃষ্টি করতে পারে। সাথে এই অংশের মাড়ির প্রদাহ ও সংক্রমণের ঝুঁকি তো থাকেই।
👉নিচের চোয়ালের আক্কেল দাঁতকে ঢেকে রাখা মাড়ি ফুলে উঠলে তাতে ওপরের চোয়ালের দাঁতের অনবরত কামড় লেগে ক্ষত সৃষ্টি হতে পারে। দাঁত গাল বা জিহ্বার দিকে বাঁকা হয়ে উঠলেও গাল/জিহ্বায় দাঁতের অনবরত ঘষা লেগে ক্ষত হতে পারে। মনে রাখা দরকার, মুখে অনবরত আঘাতজনিত যেকোনও দীর্ঘমেয়াদী ক্ষত ক্যান্সারে রূপ নিতে পারে!
👉দাঁতের গোড়ায় পুঁজ জমা হয়ে ইনফেকশন হতে পারে।
👉রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিকের ভুলভাল ও যথেচ্ছ ব্যবহার সাধারণ সমস্যাটিকে আরও জটিল করে তুলতে পারে।
🦷আক্কেল দাঁতের সমস্যায় কী ঔষধ খাবো?🦷
অধিকাংশ ক্ষেত্রেই শুধু ঔষধ কোনও সমাধান না। ঔষধ খেলে কি আপনার হেলে থাকা দাঁত সঠিক অবস্থানে চলে আসবে? দাঁত উঠতে গিয়ে যে হাড়ে বাধা পাচ্ছে, ঔষধ খেলে সেই হাড় সরে গিয়ে দাঁত উঠে আসবে? কখনোই না। ব্যথানাশক খেয়ে ব্যথা হয়তো সাময়িক কমে যেতে পারে, কিন্তু সমস্যাযুক্ত দাঁতটি মুখে রয়েই যাচ্ছে। সেই সাথে থেকে যাচ্ছে ভবিষ্যতে আবারও ব্যথা বা অন্যান্য জটিলতা হবার ঝুঁকিও। তাছাড়া রেজিস্টার্ড ডাক্তার ছাড়া অন্য কারও কথায় ঔষধ সেবন করা নিরাপদ নয়।
🦷তাহলে আক্কেল দাঁতের সমস্যায় করণীয় কী?🦷
♦️দাঁত ব্রাশ করার সময় শেষের দাঁতটি প্রায়শই অবহেলিত থেকে যায়। এ ব্যাপারে সচেতন হতে হবে। সঠিক পদ্ধতিতে, সময় নিয়ে মুখগহ্বর পরিষ্কার করতে হবে।
♦️কোনও ধরণের ব্যথা, ফোলা দেখা দিলেই রেজিস্টার্ড (বিডিএস) ডেন্টাল সার্জনকে দেখিয়ে ফেলতে হবে এবং উনি যে পরামর্শ দেন সেই অনুযায়ী চিকিৎসা করিয়ে ফেলতে হবে। হেলাফেলা করলে ক্ষতি ছাড়া লাভ নেই।
♦️সাধারণত ৬ মাস পরপর যাঁরা মুখ ও দাঁতের চেকআপ করান, তাঁরা দাঁতের যন্ত্রণায় তুলনামুলক কম ভোগেন। কারণ ডাক্তার আগেই তাঁদের মুখের অবস্থা দেখে সম্ভাব্য সমস্যা এবং তা প্রতিরোধে করণীয় সম্পর্কে জানিয়ে দেন। ফলে রোগযন্ত্রণা শুরুর আগেই সেটিকে রুখে দেওয়া যায়।
👨⚕️🩺🦷 মুখ ও দাঁতের যেকোনো ধরনের সমস্যায় পরামর্শ ও সেবা পেতে আজই যোগাযোগ করুন -
🌟 প্রিমিয়াম ওরাল এন্ড ডেন্টাল কেয়ার 🌟
🏠চেম্বার:
৩৬/৪, জহিরুল ইসলাম এভিনিউ, পল্লবী কাজী অফিস সংলগ্ন, মিরপুর ১১.৫, ঢাকা-১২১৬।
⏰ সাক্ষাতের সময় -
প্রতিদিন -
সকাল ১০টা থেকে দুপুর ২টা
বিকাল ৫টা থেকে রাত ১০ টা পর্যন্ত।
⭐⭐ অ্যাপয়েন্টমেন্টের জন্য -
☎️০১৭৮৬-৬১২৫৬৯
🚩Google Maps Location-https://g.co/kgs/DJ5K4v
✅ নিয়মিত রোগী দেখছেন ✅
ডা. দীপ সাহা
বিডিএস( ডিইউ), পিজিটি
ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী
কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিক্স
ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল
চীফ কনসালটেন্ট
প্রিমিয়াম ওরাল এন্ড ডেন্টাল কেয়ার