Oral Health Foundation, Bangladesh

Oral Health Foundation, Bangladesh Oral Health Foundation, Bangladesh is a Dental Charity Organization.

 #শোকবার্তাঃ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ওরাল হেলথ ফাউন্ডেশন, বাংলাদেশ Oral Health Foundation, Bangladesh এর সভাপতি...
27/04/2024

#শোকবার্তাঃ

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ওরাল হেলথ ফাউন্ডেশন, বাংলাদেশ Oral Health Foundation, Bangladesh এর সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‍্যাল বিশ্ববিদ্যালয় এর সাবেক ট্রেজারার, ডেন্টাল ফ্যাকাল্টির ডীন, বাংলাদেশ এন্ডোডন্টিকস সোসাইটির সভাপতি, অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল Mohammad Ali Asgor Moral স্যার এর শ্বাশুড়ি জেরিনা সালাম খান (৮০) গতকাল ২৬ শে এপ্রিল ২০২৪, দুপুর - ১টায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

এই মৃত্যুতে ওরাল হেলথ ফাউন্ডেশন পরিবার মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন।

ডা. হেলাল উদ্দিন
মহাসচিব, ওরাল হেলথ ফাউন্ডেশন, বাংলাদেশ

http://www.bbarta24.net/education-premises/243246
06/10/2023

http://www.bbarta24.net/education-premises/243246

দেশের বিভিন্ন ডেন্টাল কলেজে অধ্যয়নরত ৭০ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছেন ওরাল হেলথ ফাউন্ডেশন। ৫ অক্টোবর, ....

https://www.desh.tv/health/14960/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-%E0%...
05/10/2023

https://www.desh.tv/health/14960/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%81-%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%9C-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95

দেশের বিভিন্ন ডেন্টাল কলেজে অধ্যয়নরত ৭০ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে ওরাল হেলথ ফাউন্ডেশন। বৃহস্পতিবা....

৭০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল ওরাল ওরাল হেলথ ফাউন্ডেশনবিশ্বমানের চিকিৎসক হিসেবে নিজেকে তৈরি করতে হবে: বিএসএমএমইউ’...
05/10/2023

৭০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল ওরাল ওরাল হেলথ ফাউন্ডেশন
বিশ্বমানের চিকিৎসক হিসেবে নিজেকে তৈরি করতে হবে: বিএসএমএমইউ’র মাননীয় উপাচার্য
‘জাতির পিতা বঙ্গবন্ধু সব চাইতে বড় শিক্ষক’
‘প্রত্যেকের মা বাবা হলেন এক নম্বর শিক্ষক’
দেশের বিভিন্ন ডেন্টাল কলেজে অধ্যয়নরত ৭০ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে ওরাল হেলথ ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুর ১ টায় (৫ অক্টোবর ২০২৩ খ্রিষ্টাব্দ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মেধাবী শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির চেক তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, নিজেকে বিশ্বমানের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তৈরি করতে হবে। যাতে করে দেশে বিদেশে রোগীদেরকে সেবা প্রদান করা যায়। তিনি বলেন, দেশে চিকিৎসা পেশায় শিক্ষকদের কিছুটা সংকট রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সেই সংকট নিরসনে কাজ করছে। এক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে পারলে এ সংকট নিরসন সম্ভব। বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাননীয় উপাচার্য বলেন, আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকের মা- বাবা তার সন্তানদের জন্য এক নম্বর শিক্ষক। এজন্য সন্তানদেরকে তাদের মা বাবার প্রতি যথাযথ দায়িত্ব ও কর্তব্য অবশ্যই পালন করতে হবে। আরেকটি কথা হলো আমি মনে করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাঙালি জাতির সবচাইতে বড় শিক্ষক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন একজন বিশ্ব নেতা ছিলেন তেমনই তিনি একজন শ্রেষ্ঠ শিক্ষকও ছিলেন। জাতির পিতা বাঙালি জাতিকে সঠিক শিক্ষা দিয়েছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। বর্তমানে দেশের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশের শিক্ষক সমাজ যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি আরো বলেন, যারা বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সংগীত এবং বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে মোকাবিলা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থাকতে হবে।

ওরাল হেলথ ফাউন্ডেশনের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল এর সভাপতিত্বে এবং ওরাল হেলথ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও দন্তরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশরাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অর্থোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, ওরাল এন্ড মেক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ ওয়ারেছ উদ্দিন, কুমুদিনী মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটের অধ্যক্ষ অধ্যাপক ডা. জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওরাল হেলথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. আশীষ কুমার বনিক।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন ও ওরাল হেলথ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ডেন্টাল বান্ধব। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয় দন্ত অনুষদের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তিনি ডেন্টাল অনুষদের ৫টি বিভাগে বেসিক কোর্স চালু করেছেন। ডেন্টাল অনুষদকে ক্ষুদ্র পরিসর থেকে বহির্বিভাগ ভবন-১ এর বৃহত্তর পরিসরে স্থানান্তর করেছেন। ডেন্টাল অনুষদে বিভাগ সমূহের শিক্ষক সংকট দূর করার জন্য উল্লেখযোগ্য পদ একাডেমিক কাউন্সিলে অনুমোদন দিয়েছেন। তিনি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষা জীবনই শ্রেষ্ঠ সময়। এই সময়কে যথাযথ কাজে লাগাতে পারলে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তৈরি করা সম্ভব।

15/08/2023

কবিতা: শাপমুক্তি / Shapmuktiকবি: মুহাম্মদ সামাদ / Muhammod Shamadআবৃত্তিশিল্পী: হেলাল উদ্দিন / Helal Uddin

26/12/2022

কবিতা: জীবন যাপন / Jibon Japonকবি: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ / Rudra Mohammad Shahidullahআবৃত্তিশিল্পী: হেলাল উদ্দিন / Helal Uddin

Address

48, Azimpur Road, (Atim Khana Market) Azimpur
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Oral Health Foundation, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Oral Health Foundation, Bangladesh:

Share