29/06/2023
গরুর মাংসের গুণাগুণ:
গরু অথবা খাসির বিভিন্ন অঙ্গে আছে নানা রকম পুষ্টিগুণ। লিভার, হার্ট, কিডনি ও মগজ নানা রকম ভিটামিন ও খনিজ লবণে বেশ সমৃদ্ধ।
সব রকমের অর্গান মিটে ভিটামিন বি-১২ আছে প্রচুর পরিমাণে। প্রতি ১০০ গ্রাম অর্গান মিট প্রতিদিনকার ভিটামিন বি-১২-এর চাহিদার শতভাগ পূরণ করতে সক্ষম।এছাড়া আমিষ, আয়রন, ফলিক এসিড, জিংক, রিবোফ্লাভিন, নায়াসিন ও ভিটামিন এ-এর উত্তম উৎস।
গরুর গোস্ত কিভাবে হৃদরোগ,ডায়াবেটিস ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায় :
গোস্ত যখন অতিরিক্ত উচ্চ তাপমাত্রায় রান্না করা হয় (গ্রিল, বারবিকিউ) তখন কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যেমন পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন (PAH), অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ডপ্রডাক্ট (AGE) তৈরি হয়। ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী এই পদার্থগুলো মানুষের ডিএনএ পরিবর্তন করতে পারে যা ক্যান্সারের ঝুঁকি ত্বরান্বিত করে (কলরেক্টাল ক্যান্সার)।
আরেকটি গবেষণায় দেখা গেছে যারা অতিরিক্ত পরিমাণে লাল গোস্ত গ্রহণ করে তাদের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকে১৫- ২৭% বৃদ্ধি পায় যারা গ্রহণ করে না তাদের তুলনায়। গরুর গোশতে প্রতি ১০০ গ্রামে ৬০ থেকে ৯০ মিলিগ্রামের মতো কোলেস্টরেল ও ১৭-২০মিলিগ্রাম ফ্যাট থাকে যা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।
কতটুকু পরিমাণ গরুর গোশত আমাদের জন্য স্বাস্থ্যসম্মত :
ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ডের গবেষণা অনুযায়ী ৭ দিনে ৫০০ গ্রাম গ্রহণ করার স্বাস্থ্যসম্মত। এবং রান্না করতে হবে স্বাভাবিক তাপমাত্রায়। (গ্রিল, বারবিকিউ ছাড়া)। বছরে ঈদের সময় দু-তিন বার গ্রিল কিংবা বারবিকিউ করে খাওয়া যেতে পারে তবে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত পুড়ে না যায় এবং কালো হয়ে যাওয়া অংশ গুলোকে ফেলে দিয়ে তারপর বাকি অংশটা গ্রহণ করতে হবে।
সুস্থ থাকি এবং পরিমিত খাবার গ্রহণ করি।
সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
ডা. মোঃ আবদুস সালাম
বি. ডি. এস.(গোল্ড মেডেলিস্ট), এম. এস. (রেসিডেন্ট)
ডিপার্টমেন্ট অব প্রস্থডন্টিক্স
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
চীফ ডেন্টাল সার্জন
গোমতী হাসপাতাল
📞 01601-486153