Dr. Md. Zahid Bin Shahadat

Dr. Md. Zahid Bin Shahadat Dental chamber

Oral And Dental Surgeon|
Specialist In Implants & cosmetics
Root Canal Specialist
Visit me
://maps.app.goo.gl/iqo7HEbdVjHJ2g9f6

Book Your Appointment Today
01738423564

🦷 কুমিল্লার মানুষের জন্য দাঁতের যত্নে ১০টি গুরুত্বপূর্ণ টিপসসুস্থ দাঁত ও সুন্দর হাসি ধরে রাখতে প্রতিদিনের কিছু সহজ অভ্যা...
12/06/2026

🦷 কুমিল্লার মানুষের জন্য দাঁতের যত্নে ১০টি গুরুত্বপূর্ণ টিপস

সুস্থ দাঁত ও সুন্দর হাসি ধরে রাখতে প্রতিদিনের কিছু সহজ অভ্যাসই যথেষ্ট। দাঁতের সমস্যা হওয়ার পর চিকিৎসা নেওয়ার চেয়ে আগে থেকেই প্রতিরোধ করা অনেক ভালো।

✅ দিনে অন্তত ২ বার ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে ব্রাশ করুন

✅ প্রতিদিন ডেন্টাল ফ্লস ব্যবহার করুন

✅ চা, কফি ও কোমল পানীয় গ্রহণের পর পানি দিয়ে কুলি করুন

✅ ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন

✅ অতিরিক্ত মিষ্টি ও চিনিযুক্ত খাবার কম খান

✅ পর্যাপ্ত পানি পান করুন

✅ দাঁতের ব্যথা বা শিরশির ভাব অবহেলা করবেন না

✅ মাড়ি থেকে রক্ত পড়লে দ্রুত ডেন্টিস্টের পরামর্শ নিন

✅ প্রতি ৬ মাস অন্তর ডেন্টাল চেকআপ করান

✅ প্রয়োজনে স্কেলিং ও পলিশিং করিয়ে দাঁত পরিষ্কার রাখুন

⚠️ মনে রাখবেন, অনেক ডেন্টাল সমস্যা শুরুতে ব্যথাহীন থাকে। তাই নিয়মিত চেকআপই সুস্থ দাঁত ও মাড়ির সবচেয়ে বড় চাবিকাঠি।

😁 Healthy Teeth, Healthy Smile, Healthy Life

👨‍⚕️ ডাঃ মোঃ জাহিদ বিন শাহাদাৎ
BDS (DDCH), PGT (OMFS)
Oral & Dental Surgeon

📞 Appointment: 01738-423564

Location

https://maps.app.goo.gl/UjnqodrXVCDQV65eA

দাঁতের কালো দাগ দূর করার কার্যকর উপায়দাঁতের কালো দাগ শুধু সৌন্দর্য নষ্ট করে না, অনেক সময় এটি দাঁতের ক্ষয়, টারটার বা ম...
11/06/2026

দাঁতের কালো দাগ দূর করার কার্যকর উপায়
দাঁতের কালো দাগ শুধু সৌন্দর্য নষ্ট করে না, অনেক সময় এটি দাঁতের ক্ষয়, টারটার বা মাড়ির সমস্যার লক্ষণও হতে পারে।
✅ দিনে ২ বার সঠিকভাবে ব্রাশ করুন
✅ প্রতিদিন ফ্লস ব্যবহার করুন
✅ চা, কফি ও ধূমপান কমিয়ে দিন
✅ নিয়মিত স্কেলিং ও ডেন্টাল চেকআপ করান
✅ প্রয়োজনে Professional Teeth Whitening-এর সাহায্য নিন
⚠️ যদি কালো দাগের সাথে দাঁতে ব্যথা, শিরশির অনুভূতি, মাড়ি থেকে রক্ত পড়া বা মুখে দুর্গন্ধ থাকে, তাহলে দ্রুত ডেন্টিস্টের পরামর্শ নিন।
মনে রাখবেন, সব কালো দাগ Whitening দ্বারা দূর হয় না। সঠিক কারণ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
📞 Appointment: 01738-423564
Location
https://maps.app.goo.gl/ZLuhg6y8DjuzRPV88?g_st=ac
👨‍⚕️ ডাঃ মোঃ জাহিদ বিন শাহাদাৎ
BDS (DDCH), PGT (OMFS)
Oral & Dental Surgeon

https://zahidsdental.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%97/

ঈদের আনন্দ হোক সুন্দর হাসিতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 🌙🤍আপনার এবং আপনার পরিবার...
27/05/2026

ঈদের আনন্দ হোক সুন্দর হাসিতে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 🌙🤍
আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য, শান্তি ও সুন্দর হাসি কামনা করছি।
ঈদের ব্যস্ততার মাঝেও দাঁতের যত্ন নিতে ভুলবেন না: ✔ অতিরিক্ত মিষ্টি খাওয়ার পর কুলি করুন
✔ রাতে অবশ্যই ব্রাশ করুন
✔ দাঁতে ব্যথা বা সমস্যা অবহেলা করবেন না
আল্লাহ সবাইকে সুস্থ রাখুন।
ঈদ মোবারক 🌙
— Dr. Md. Zahid Bin Shahadat

🦷 কুরবানির ঈদে অতিরিক্ত মাংস খাওয়া ও দাঁতের সমস্যাঃ সচেতন আছেন তো?কুরবানির ঈদে স্বাভাবিকভাবেই খাবারের পরিমাণ বেড়ে যায়। অ...
22/05/2026

🦷 কুরবানির ঈদে অতিরিক্ত মাংস খাওয়া ও দাঁতের সমস্যাঃ সচেতন আছেন তো?
কুরবানির ঈদে স্বাভাবিকভাবেই খাবারের পরিমাণ বেড়ে যায়। অতিরিক্ত মাংস, ঝাল-মসলাযুক্ত খাবার, অনিয়মিত খাওয়া এবং দাঁতের সঠিক যত্ন না নেওয়ার কারণে অনেকেই বিভিন্ন শারীরিক ও দাঁতের সমস্যায় ভুগতে শুরু করেন।
বিশেষ করে অনেকের দেখা দেয়ঃ
❌ মুখে দুর্গন্ধ (Halitosis)
❌ মাড়ি দিয়ে রক্ত পড়া
❌ দাঁতের ফাঁকে মাংস আটকে থাকা
❌ মাড়ি ফুলে যাওয়া
❌ দাঁতে ব্যথা বা সংবেদনশীলতা
❌ অতিরিক্ত টুথপিক ব্যবহারের কারণে মাড়ির ক্ষতি
⚠️ অনেকেই দাঁতের ফাঁকে মাংস আটকে গেলে বারবার টুথপিক ব্যবহার করেন। এতে মাড়িতে ক্ষত তৈরি হয়ে Gingivitis ও পরবর্তীতে Periodontitis হওয়ার ঝুঁকি বেড়ে যায়। দীর্ঘদিন অবহেলা করলে দাঁত নড়ে যাওয়া পর্যন্ত হতে পারে।
🍖 এছাড়াও অতিরিক্ত তেল-চর্বিযুক্ত ও ঝাল খাবার খাওয়ার ফলে হতে পারেঃ
🔸 বদহজম ও কোষ্ঠকাঠিন্য
🔸 মুখে দুর্গন্ধ বৃদ্ধি
🔸 Hypercholesterolemia (রক্তে কোলেস্টেরল বৃদ্ধি)
🔸 Triglyceride বৃদ্ধি
🔸 Acid reflux এর কারণে মুখের দুর্গন্ধ ও দাঁতের ক্ষয়
😷 মুখে দুর্গন্ধ বা মাড়ি দিয়ে রক্ত পড়া কখনোই স্বাভাবিক নয়। এগুলো Oral Health সমস্যার গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে।
✅ ঈদের পর দাঁত ও শরীর সুস্থ রাখতে করণীয়ঃ
✔ প্রতিদিন ২ বার সঠিকভাবে ব্রাশ করুন
✔ অতিরিক্ত টুথপিক ব্যবহার এড়িয়ে চলুন
✔ Dental Floss ব্যবহার করুন
✔ প্রচুর পানি পান করুন
✔ অতিরিক্ত ঝাল ও তেলযুক্ত খাবার কম খান
✔ নিয়মিত ডেন্টাল চেকআপ করুন
😊 সুস্থ দাঁত, সুস্থ মাড়ি এবং সতেজ নিশ্বাস আত্মবিশ্বাস বাড়ায়।
📍 Zahid’s Dental Care, Cumilla.
38 Ramghat, kandirpar, Cumilla.
Location
https://maps.app.goo.gl/ojAYKXMYNfYxLF436?g_st=ac
Phone 📱 01738-423564
আধুনিক, বিশ্বস্ত ও Patient-Friendly Dental Care

চিকিৎসার আগে সঠিক যোগাযোগ: ডেন্টিস্ট্রির সবচেয়ে শক্তিশালী অস্ত্র“শুধু ইনজেকশন আর দাঁত তোলা দিয়েই একজন ডেন্টিস্ট মহান হন...
15/05/2026

চিকিৎসার আগে সঠিক যোগাযোগ: ডেন্টিস্ট্রির সবচেয়ে শক্তিশালী অস্ত্র

“শুধু ইনজেকশন আর দাঁত তোলা দিয়েই একজন ডেন্টিস্ট মহান হন না…
তিনি মহান হন রোগীর বিশ্বাস অর্জনের মাধ্যমে।”

ডেন্টিস্ট্রিতে সফল চিকিৎসা শুধু হাতের দক্ষতার উপর নির্ভর করে না। রোগীর সাথে সঠিক যোগাযোগ, সম্মানজনক ব্যবহার এবং পরিষ্কার ব্যাখ্যা—এসবই একজন ভালো চিকিৎসকের প্রকৃত পরিচয়।

যদি আমরা—

❌ রোগীর সম্পূর্ণ মেডিকেল হিস্ট্রি না নিই
❌ চিকিৎসার ঝুঁকি ও বিকল্প ব্যাখ্যা না করি
❌ Proper Consent না নিই
❌ রোগীর উদ্বেগ মন দিয়ে না শুনি

তাহলে সমস্যা শুধু ট্রিটমেন্ট ফেইল্যুরেই সীমাবদ্ধ থাকে না। অনেক সময় তা পেশাগত সম্মান, মানসিক চাপ এবং ডাক্তার-রোগী সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলে।

━━━━━━━━━━━━━━━━━━━

১. Proper Medical History কেন জরুরি?

অনেক রোগীই বলেন—
“স্যার, আমার কোনো সমস্যা নেই।”

কিন্তু বিস্তারিত জানতে গেলে পাওয়া যেতে পারে:

⚠️ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ
⚠️ Blood thinner medication
⚠️ অ্যালার্জি বা হৃদরোগ
⚠️ Pregnancy বা Epilepsy history

এসব তথ্য জানা না থাকলে সাধারণ একটি dental procedure-ও জটিল হয়ে যেতে পারে।

তাই সঠিক History Taking শুধু Formality নয়—এটি Patient Safety-এর গুরুত্বপূর্ণ অংশ।

━━━━━━━━━━━━━━━━━━━

২. Written Consent কেন গুরুত্বপূর্ণ?

শুধু মুখে বলা যথেষ্ট নয়।

রোগীকে চিকিৎসার সম্ভাব্য ঝুঁকি, ব্যথা, ফোলা, সীমাবদ্ধতা বা সম্ভাব্য জটিলতা সহজ ভাষায় বুঝিয়ে বলা উচিত।

কারণ রোগী যখন আগে থেকেই প্রস্তুত থাকেন, তখন তিনি চিকিৎসা-পরবর্তী পরিস্থিতিও অনেক বেশি বাস্তবসম্মতভাবে গ্রহণ করতে পারেন।

━━━━━━━━━━━━━━━━━━━

৩. ব্যবহারই চিকিৎসকের আসল পরিচয়

অনেক সময় রোগীরা চিকিৎসার ফলাফলের চেয়ে খারাপ ব্যবহার বেশি মনে রাখেন।

একজন চিকিৎসক যদি—

✅ সময় নিয়ে কথা বলেন
✅ রোগীর ভয় ও উদ্বেগ শোনেন
✅ সম্মান ও সহানুভূতির সাথে আচরণ করেন

তবে রোগীর আস্থাও অনেক বেড়ে যায়।

━━━━━━━━━━━━━━━━━━━

৪. Communication Is Half Of The Treatment

ডেন্টিস্ট্রিতে শুধু Clinical Skill যথেষ্ট নয়।

রোগীকে যদি আগেই বোঝানো হয়—

✔ কিছুটা ব্যথা হতে পারে
✔ সাময়িক ফোলা থাকতে পারে
✔ Recovery time লাগতে পারে

তাহলে রোগী মানসিকভাবে প্রস্তুত থাকেন এবং unnecessary panic অনেক কমে যায়।

━━━━━━━━━━━━━━━━━━━

৫. Unrealistic Promise এড়িয়ে চলুন

❌ “একদম ব্যথা হবে না”
❌ “১০০% গ্যারান্টি”

এ ধরনের কথা বলা উচিত নয়।

কারণ প্রতিটি মানুষের শরীর এবং healing response ভিন্ন। বাস্তবসম্মত ব্যাখ্যা রোগীর বিশ্বাস বাড়ায়।

━━━━━━━━━━━━━━━━━━━

৬. Documentation আপনার সুরক্ষা

সবসময় লিখিতভাবে সংরক্ষণ করুন:

📄 Medical History
📄 Allergy Information
📄 BP / Sugar Findings
📄 Treatment Discussion
📄 Consent

Proper Documentation ভবিষ্যতে চিকিৎসক ও রোগী—দুই পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ।

━━━━━━━━━━━━━━━━━━━

৭. সহজ ভাষায় বোঝান

রোগীকে কঠিন Medical Terminology দিয়ে বিভ্রান্ত না করে সহজ ভাষায় বোঝান।

উদ্দেশ্য রোগীকে Impress করা নয়—বরং তাকে সচেতন ও আত্মবিশ্বাসী করা।

━━━━━━━━━━━━━━━━━━━

একজন আদর্শ ডেন্টিস্টের Golden Rules

✔ রোগীকে মনোযোগ দিয়ে শুনুন
✔ রোগ ও চিকিৎসা পদ্ধতি পরিষ্কারভাবে ব্যাখ্যা করুন
✔ Risk, alternative & cost নিয়ে খোলামেলা আলোচনা করুন
✔ রোগীর প্রশ্নের উত্তর ধৈর্যের সাথে দিন
✔ Trust build করুন

━━━━━━━━━━━━━━━━━━━

উপসংহার

“চিকিৎসা শুরুর আগের সঠিক কথাগুলোই অনেক সময় সবচেয়ে কার্যকর অ্যানেস্থেশিয়ার মতো কাজ করে।”

মনে রাখবেন—
রোগীরা শুধু আপনার treatment নয়, আপনার ব্যবহার, সততা এবং যোগাযোগও মনে রাখে।

বিশ্বাস তৈরি করুন।
সফল প্র্যাকটিস ধীরে ধীরে নিজেই তৈরি হবে।

— Dr. Md. Zahid Bin Shahadat
Oral & Dental Surgeon

আপনার সন্তানের প্রথম দাঁত কত বছর বয়সে উঠেছিল?
02/05/2026

আপনার সন্তানের প্রথম দাঁত কত বছর বয়সে উঠেছিল?

🦷 দাঁতের ব্যথা সহ্য করা খুবই কষ্টকর!হঠাৎ শুরু হয়ে রাতে বেড়ে গেলে ঘুমও নষ্ট হয়ে যায় 😣ডাক্তারের কাছে যাওয়াই স্থায়ী সমাধান,...
29/04/2026

🦷 দাঁতের ব্যথা সহ্য করা খুবই কষ্টকর!
হঠাৎ শুরু হয়ে রাতে বেড়ে গেলে ঘুমও নষ্ট হয়ে যায় 😣

ডাক্তারের কাছে যাওয়াই স্থায়ী সমাধান, তবে তার আগে কিছু ঘরোয়া উপায় সাময়িকভাবে ব্যথা কমাতে সাহায্য করতে পারে👇

দাঁতের ব্যথা কমানোর ১০টি ঘরোয়া উপায়:

1️⃣ কুসুম গরম লবণ পানি দিয়ে কুলি করুন
2️⃣ গালের বাইরে ঠান্ডা সেক দিন (Cold Compression)
3️⃣ লবঙ্গ তেল (Clove Oil, eugenol etc.) ব্যথার জায়গায় লাগান
4️⃣ রসুন বাটা হালকা করে ব্যবহার করতে পারেন
5️⃣ পুদিনা চা ব্যাগ (Peppermint Tea Bag) ব্যবহার করুন
6️⃣ ঘুমানোর সময় মাথা একটু উঁচু রাখুন
7️⃣ হাইড্রোজেন পারঅক্সাইড (Diluted, must add some water) দিয়ে কুলি (গিলবেন না)
8️⃣ খুব ঠান্ডা, গরম বা মিষ্টি খাবার এড়িয়ে চলুন
9️⃣ দাঁত পরিষ্কার রাখুন, ফ্লস ব্যবহার করুন
🔟 প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পেইন কিলার নিন

⚠️ মনে রাখবেন:
এগুলো শুধু সাময়িক আরাম দেয়, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান নয়।

❗ নিচের লক্ষণ থাকলে দেরি না করে দ্রুত ডেন্টিস্ট দেখান:
✔ তীব্র ব্যথা
✔ মুখ বা মাড়ি ফুলে যাওয়া
✔ জ্বর
✔ পুঁজ বা বাজে স্বাদ

📍 দাঁতের যেকোনো সমস্যায় সঠিক চিকিৎসার জন্য যোগাযোগ করুন:
ডা: জাহিদ’স ডেন্টাল এন্ড ইমপ্লান্ট সার্জারি

👨‍⚕️ Dr. Md. Zahid Bin Shahadat
BDS( Dhaka Dental College),
PGT ( Oral & Maxillofacial Surgery)

👩‍⚕️ Dr. Tanim Tasnova
BDS ( DU), PGT (OMFS )
📞 আজই অ্যাপয়েন্টমেন্ট নিন
Room no 300, Robust Life Hospital Pvt Ltd , 38 Ramghat , Kandirpar , Cumilla.
https://maps.app.goo.gl/FhHuYRrr3LDUyEQt6

রাতে দাঁতের ব্যথা কেন বেড়ে যায়?অনেকেই বলেন,“ডাক্তার, দিনে সহ্য হয়… কিন্তু রাতে ব্যথা অনেক বেড়ে যায়!”👉 এর কারণ কী?✔ ...
27/04/2026

রাতে দাঁতের ব্যথা কেন বেড়ে যায়?

অনেকেই বলেন,
“ডাক্তার, দিনে সহ্য হয়… কিন্তু রাতে ব্যথা অনেক বেড়ে যায়!”

👉 এর কারণ কী?

✔ রাতে শুয়ে পড়লে মাথার দিকে রক্ত চলাচল একটু বেশি হয়
➡️ এতে দাঁতের ভিতরে চাপ বাড়ে, আর ব্যথা বেশি অনুভূত হয়

✔ দিনে কাজের ব্যস্ততায় মন অন্যদিকে থাকে
➡️ রাতে শান্ত পরিবেশে ব্যথাটা বেশি টের পাওয়া যায়

✔ যদি দাঁতে ইনফেকশন বা গভীর ক্যাভিটি থাকে
➡️ রাতে সেটা বেশি রিঅ্যাক্ট করে

🚨 এই ধরনের ব্যথা সাধারণত ইঙ্গিত দেয়:
• গভীর পোকা (cavity)
• দাঁতের ইনফেকশন
• Root Canal Treatment লাগতে পারে

✅ অস্থায়ীভাবে যা করতে পারেন:
• মাথা একটু উঁচু করে ঘুমান
• ঠান্ডা বা মিষ্টি খাবার এড়িয়ে চলুন
• প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নিন

⚠️ কিন্তু দেরি করবেন না।
রাতে ব্যথা বাড়া মানে সমস্যাটা ভিতরে বাড়ছে।

📍 সময়মতো চিকিৎসা নিলে বড় সমস্যা এড়ানো যায়।

— Dr. Md. Zahid Bin Shahadat
BDS (DDCH) , PGT ( OMFS )

ইদানীং মারামারি–হাতাহাতি বেড়েই চলেছে…আঘাত পেয়ে দাঁত নড়ে গেলে কী করবেন?বর্তমান পরিস্থিতিতে প্রায়ই এমন রোগী আসছেন, যারা মা...
24/04/2026

ইদানীং মারামারি–হাতাহাতি বেড়েই চলেছে…
আঘাত পেয়ে দাঁত নড়ে গেলে কী করবেন?
বর্তমান পরিস্থিতিতে প্রায়ই এমন রোগী আসছেন, যারা মারামারি, খেলাধুলা বা দুর্ঘটনায় দাঁতে আঘাত পেয়ে দাঁত নড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন। অনেকেই দেরি করে আসেন বা বাসায় বসে ভুলভাবে হ্যান্ডেল করেন—যার কারণে সহজে বাঁচানো যেত এমন দাঁতও নষ্ট হয়ে যায়।
👉 প্রথম করণীয়:
আঘাতের পর দাঁত নড়ে গেলে একদমই হাত দিয়ে নাড়াবেন না, সোজা করার চেষ্টা করবেন না। আঙুল দিয়ে বারবার চেক করাও ক্ষতিকর—এতে দাঁতের সাপোর্ট আরও লুজ হয়ে যায়।
👉 রক্তপাত বা ফোলা থাকলে:
পরিষ্কার পানি দিয়ে হালকা কুলি করুন। গজ/পরিষ্কার কাপড় দিয়ে আলতো চাপ দিন। বাইরে থেকে ঠান্ডা সেঁক দিলে ফোলা ও ব্যথা কমে।
👉 সবচেয়ে গুরুত্বপূর্ণ:
যত দ্রুত সম্ভব ডেন্টিস্টের কাছে আসুন।
“দাঁত নড়েছে = দাঁত পড়ে যাবে”—এটা ভুল ধারণা। বেশিরভাগ ক্ষেত্রে দাঁতের শিকড় ঠিক থাকে, শুধু আশেপাশের লিগামেন্ট ইনজুরড হয়।
ক্লিনিক্যালি আমরা এক্স-রে করে অবস্থা দেখে অনেক সময় দাঁতটিকে পাশের দাঁতের সাথে স্প্লিন্ট করে স্থির রাখি—যাতে প্রাকৃতিকভাবে হিলিং হতে পারে। সঠিক সময়ে এ চিকিৎসা নিলে দাঁত বাঁচানোর সম্ভাবনা অনেক বেশি থাকে।
👉 এই সময় যা মেনে চলবেন:
• শক্ত খাবার এড়িয়ে চলুন
• নরম/ঠান্ডা খাবার খান
• ব্রাশ করবেন খুব আস্তে, আঘাতের জায়গায় চাপ না দিয়ে
👉 একটা গুরুত্বপূর্ণ বিষয়:
কিছুদিন পর যদি দাঁত কালচে হয়ে যায়, সেটা দাঁতের ভেতরের নার্ভ ড্যামেজ হওয়ার লক্ষণ হতে পারে। তখন রুট ক্যানাল ট্রিটমেন্ট লাগতে পারে। তাই ব্যথা না থাকলেও ফলো-আপ খুব জরুরি।
✔️ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে নড়ে যাওয়া দাঁতও পুরোপুরি বাঁচানো সম্ভব।
❌ দেরি বা ভুল হ্যান্ডলিং অনেক সময় দাঁত হারানোর কারণ হয়ে দাঁড়ায়।
Tooth Avulsion (দাঁত সম্পূর্ণ পড়ে যাওয়া) — করণীয় কী?
হঠাৎ আঘাতে যদি দাঁত পুরোটা (রুটসহ) মুখ থেকে বের হয়ে যায়, এটাকে tooth avulsion বলা হয়। এই অবস্থায় সঠিক ও দ্রুত পদক্ষেপ নিলে অনেক সময় দাঁত আবার আগের জায়গায় বসানো সম্ভব।
🚨 প্রথম ৩০ মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ
👉 ১. দাঁতটি খুঁজে বের করুন
দাঁতটি সবসময় ক্রাউন (উপরের সাদা অংশ) ধরে তুলুন।
❌ রুট (নিচের অংশ) স্পর্শ করবেন না।
👉 ২. ময়লা থাকলে পরিষ্কার করুন
হালকা করে পরিষ্কার পানি/স্যালাইন দিয়ে ৫–১০ সেকেন্ড ধুয়ে নিন।
❌ ঘষাঘষি করবেন না, ব্রাশ করবেন না।
👉 ৩. সম্ভব হলে সাথে সাথে জায়গায় বসিয়ে দিন (Reimplantation)
দাঁতটি আলতো করে আগের জায়গায় বসিয়ে দিন এবং রোগীকে হালকা কামড় দিয়ে ধরে রাখতে বলুন (গজ/কাপড় দিয়ে)।
✔️ এটা সবচেয়ে ভালো অপশন—সময় নষ্ট না করলে সাফল্যের সম্ভাবনা বেশি।
👉 ৪. বসানো সম্ভব না হলে কী করবেন?
দাঁতটি শুকাতে দেবেন না। নিচের যেকোনো একটিতে রাখুন:
• ঠান্ডা দুধ 🥛 (best practical option)
• স্যালাইন
• রোগীর মুখের ভেতর (গালের পাশে) — যদি গিলে ফেলার ঝুঁকি না থাকে
❌ পানি বা টিস্যুতে শুকনা অবস্থায় রাখবেন না।
🏥 তারপর কী করবেন?
👉 অতি দ্রুত ডেন্টিস্টের কাছে যান (৩০–৬০ মিনিটের মধ্যে হলে সবচেয়ে ভালো)
ডেন্টিস্ট দাঁতটি সঠিকভাবে বসিয়ে splint করে স্থির করবেন।
👉 পরবর্তীতে প্রয়োজন হতে পারে:
• টিটেনাস আপডেট
• অ্যান্টিবায়োটিক
• রুট ক্যানাল ট্রিটমেন্ট (বিশেষ করে কয়েকদিন/সপ্তাহ পর)
⚠️ কিছু গুরুত্বপূর্ণ বিষয়
• সময় যত বেশি যাবে, দাঁত বাঁচানোর সম্ভাবনা তত কমে
• রুট শুকিয়ে গেলে success rate অনেক কমে যায়
• শিশুদের ক্ষেত্রে (milk tooth) পড়ে গেলে সাধারণত পুনরায় বসানো হয় না—ডেন্টিস্টের পরামর্শ জরুরি
👨‍⚕️ ডা. মোঃ জাহিদ বিন শাহাদাৎ
Dental Surgeon
📍 চেম্বার:
কান্দিরপাড়, কুমিল্লা
https://maps.app.goo.gl/X3SfW7o7qhBx4SMcA?g_st=ac
🕓 সময়: বিকাল ৪টা – রাত ৯টা
📞 যোগাযোগ: 01738-423564
Recent news...
https://share.google/5XyZc8jgXI13fSR58
https://share.google/nbLrv2nfViEKIkbda

Address

Room No-300, Robust Life Hospital Pvt Ltd, 38 Ramghat, Kandirpar
Cumilla
3500

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:15
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:15
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801738423564

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Zahid Bin Shahadat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Zahid Bin Shahadat:

Share