06/02/2023
Composite filling নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ১:-
filling করার পর color চেঞ্জ হওয়ার কারণ ও প্রতিরোধের উপায় :-
Composite filling এ oxygen inhibited layer কি, এর সুবিধা ও অসুবিধা কি? এবং composite এর layering technique কি?
Composite filling করার সময় প্রথমে খুব সুন্দর করে cavity preparation করে etching দিয়ে bonding দিয়ে, Bonding টা light cure করে তারপর composite filling দিয়ে light cure করলেই যে সব কাজ শেষ এমনটা নয়!
কাউকে যদি জিজ্ঞাসা করা হয় composite filling করা সহজ নাকি amalgam filling করা সহজ?
প্রায় সবাই এক বাক্যে বলবে composite filling করা সহজ কারণ
Etching দিয়ে bonding দিয়ে composite দিয়ে light cure দিলেই সব কাজ শেষ !
আসলেই কি সব কাজ শেষ?
আমাদের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত হচ্ছে আমরা RCT কে অনেক বড়, জটিল, কঠিন, জানার এবং শেখার বিষয় মনে করি কিন্তু Composite কে মনে করি অনেক সহজ, এখানে কিছু শেখার, জানার বা বোঝার নেই।
আমরা composite এর সব পারি, সব জানি এমন মনে করি।
বাস্তবিক composite এর পড়াশোনা বা জানার বিষয় RCT থেকে অনেক অনেক বেশি।
অনেক বড় cavity তে bonding দিয়ে একবারে composite দিয়ে light cure করলে composite 2-3% সংকুচিত হয়ে যায়।
Composite লাইট দিলে যে শক্ত হয়ে যায় এটাকে বলা হয় polymerization.
আর light দিয়ে cure করার পরে composite যে সংকুচিত হয় এটাকে বলা হয় polymerization shrinkage.
চলেন জিনিসটার একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি:-
কংক্রিট দিয়ে অনেক বড় কোন কিছু বানালে কংক্রিট যখন শক্ত হয় তখন অনেক গরম হয়ে প্রসারিত হয়ে যায়, পরে যখন ঠান্ডা হয়ে সংকুচিত হয় তখন ফেটে ফেটে যায়।
এজন্য কংক্রিট দিয়ে অনেক বড় কোন স্থাপনা করলে প্রথমে কংক্রিটের ছোট ছোট ব্লক তৈরি করে পরে সেই ছোট ছোট ব্লক গুলো একসাথে লাগানো হয় এই ফাটল প্রতিরোধ করার জন্য।
ঠিক একই ভাবে অনেক বড় কোন cavity তে একসাথে পুরোটা composite দিয়ে ভরাট করে light দিয়ে cure করলে একই রকম সমস্যা হয় এবং ফাটল গুলো দাঁত এবং কম্পোজিটের মাঝখানে হয় অর্থাৎ bonding টা composite কে দাঁতের সাথে নিশ্চিদ্রভাবে ধরে রাখতে পারেনা, কিছু কিছু জায়গায় ফাটল ধরে।
যেহেতু পুরো composite এর 2-3% সংকুচিত হয়, তাই composite যত বেশি পরিমাণ একসাথে দেওয়া হবে ততো বেশি সংকুচিত হবে শক্ত হওয়ার পরে। আর যদি অল্প অল্প করে দেওয়া হয় তাহলে খুবই সামান্য পরিমাণ সংকুচিত হবে।
আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেখতে পারি:-
১০০ টাকার ৩% হলো ৩ টাকা। কিন্তু ১০০০ টাকার ৩% হলো ৩০ টাকা।
এখান থেকে আমরা বুঝতে পারলাম composite একসাথে যত বেশি দেওয়া হবে সেটা তত বেশি সংকুচিত হবে। আর composite যত কম দেওয়া হবে সেটা তত কম সংকুচিত হবে।
এই সমস্যা প্রতিরোধ করার জন্য composite কে অল্প অল্প layer করে করে light দিয়ে cure করে পুরো cavity ভরাট করতে হয়।
এটাকে composite এর layering technique বলে।
কিন্তু এখানে একটা বিষয় আছে composite এর প্রথম layer দাঁতের সাথে লাগানোর জন্য bonding agent লাগে কিন্তু একটা composite এর উপর আবার composite লাগানোর জন্য কোন bonding agent এর প্রয়োজন হয় না, কিন্তু কেন?
কারণ composite এর উপরের অংশ যেটা বাতাসের oxygen এর সংস্পর্শে থাকে সেটা কখনোই শক্ত হয় না। ৫ বার light দিয়ে cure করলেও composite এর উপরে ১০ মাইক্রোমিটার (যেটা খালি চোখে দেখা যায় না) নরম থেকে যায়।
Composite এর উপরের যে অংশ বাতাসের সংস্পর্শে থাকে সেই অংশের ১০ মাইক্রোমিটার এর মত অংশ নরম থাকে, এই নরম layer টাকে oxygen inhibited layer বলে।
এই layer টাকে খালি চোখে দেখা যায় না কারণ ১ মিটারের ১০ মিলিয়ন ভাগের এক ভাগ হচ্ছে ১ মাইক্রোমিটার সেখানে composite এর oxygen inhibited layer এর দৈর্ঘ্য ১০ মাইক্রোমিটার।
Composite কে light দিয়ে cure করলে শক্ত হয়ে যায় এটাকে polymerization বলে কিন্তু oxygen এর সংস্পর্শে থাকা composite এর ১০ মাইক্রোমিটার পর্যন্ত নরম থাকে কারণ oxygen composite এর polymerization এ বাধা দেয় এজন্য বলা হয় oxygen inhibitted layer এখানে Inhibited মানে বাধা দেওয়া।
Oxygen inhibited layer এর সুবিধা :-
Oxygen যেহেতু composite এর polymerization এ বাধা দেয় তাই composite এর উপরের সামান্য একটু অংশ নরম থাকে, এজন্য composite এর ওপর composite করলে কোন bonding লাগে না।
Oxygen inhibited layer এর অসুবিধা :-
Composite এর উপরের অংশ নরম থাকলে তার উপর composite যুক্ত করতে সুবিধা তো হয় কিন্তু সর্বশেষ layer এ যদি নরম অংশ থাকে তাহলে তো বিপদ কারণ আমরা তো সর্বশেষ layer এর উপর কোন composite add করবো না।
আবার composite এর ওই নরম অংশে পেশেন্ট কোন রঙিন খাবার খেলে সেটা লেগে composite filling টা discolored হয়ে যাবে।
এই সমস্যার সমাধানের দুইটা উপায় :-
১. Oxygen inhibited layer তৈরি হওয়াটা প্রতিরোধ করা।
২. Composite এর উপরের কিছু অংশ polishing করে কেটে ফেলা।
কিন্তু আমরা সব সময় composite এর উপরের অংশ পলিশিং করে কেটে ফেলতে পারিনা কারণ অনেক সময় আমরা composite দিয়ে molar বা premolar দাঁতের cusps তৈরি করি বা বিভিন্ন রকম pits and fissure ডিজাইন করি তাই আমরা সেটা কেটে ফেলতে পারি না।
এরকম অবস্থায় আমাদের oxygen inhibited layer তৈরি হওয়া প্রতিরোধ করার প্রয়োজন পড়ে। আর সেটা একমাত্র সম্ভব composite এর final layer cure করার সময় সেটা বাতাস থেকে দূরে রাখা।
আমরা composite কে বাতাস থেকে দূরে রাখতে পারি matrix band/ mylar strip/ cellophane paper দিয়ে ঢেকে রেখে কিন্তু এটা বেশি কার্যকর পদ্ধতি না।
Oxygen inhibited layer প্রতিরোধ করার জন্য সবথেকে বেশি ব্যবহার করা হয় glycerin কে।
সব কাজ complete করে final light দিয়ে cure করার আগে glycerin cotton এ নিয়ে সমস্ত নরম composite এর উপর মাখিয়ে সুন্দর করে একটা প্রলেপ তৈরি করে light দিয়ে cure করার ফলে বাতাসের অক্সিজেনের সাথে light দিয়ে cure করার সময় composite এর কোন সংস্পর্শ থাকে না ফলে পুরো composite সম্পূর্ণভাবে শক্ত হয়ে যায় এবং কোন পলিশিং করার প্রয়োজন হয় না এবং composite করার পরপরই colourful খাবার খেলে কোন সমস্যা হয় না।
©️