TOOTH FAIRY Dental CARE

TOOTH FAIRY Dental CARE Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TOOTH FAIRY Dental CARE, Sezan Mansion ( beside general hospital) hospital Road cox' sbazar, Cox's Bazar.

দাঁত তুললে চোখের ক্ষতি !?আমরা দন্ত চিকিৎসকরা প্রায়ই একটি প্রশ্নের সম্মুখীন হই যে, দাঁত তুললে চোখের ক্ষতি হবে কিনা। এটি...
11/08/2023

দাঁত তুললে চোখের ক্ষতি !?

আমরা দন্ত চিকিৎসকরা প্রায়ই একটি প্রশ্নের সম্মুখীন হই যে, দাঁত তুললে চোখের ক্ষতি হবে কিনা। এটি একেবারেই অমূলক এবং ভ্রান্ত একটি ধারণা। দাঁত প্রদাহ হলে ব্যথাটি অতি দ্রুত ছড়িয়ে পড়ে চোখে। পালপাইটিস (Pulpitis) নামক দাঁতের এই রোগটিই মূলত ভীতির কারণ হয়ে দাঁড়ায় রোগীদের নিকট। কেননা ব্যথাটি তখন অতি দ্রুত ছড়িয়ে পড়ে যে পাশের দাঁতে ব্যথা সে পাশে চোখের দিকে এ ছাড়াও আক্রান্ত দাঁত যে পাশে অবস্থিত সে পাশের মাথা, ঘার ও কানও ব্যাথা করতে পারে । আর এতেই অধিকাংশ ভুক্তভোগী রোগীগণ মনে করেন দাঁতের সাথে চোখের সম্পর্ক আছে। এছাড়াও উপরের দাঁতের শিকড়গুলো (Roots) চোখের কাছাকাছি অবস্থান-তাই এটিও রোগীদের দুর্ভাবনার অন্যতম একটি কারণ।

এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল। কেননা দাঁত এবং চোখ দুটি আলাদা আলাদা স্নায়ুতন্ত্রের সাথে জড়িত। এদের স্নায়ুপ্রবাহ এবং রক্তপ্রবাহ দুটিই স্বতন্ত্র।

চোখের স্নায়ুপ্রবাহ হচ্ছে অপথালমিক ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ এবং নিচের দিকে হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ। রক্ত প্রবাহিত হয় অপথালমিক এবং ল্যাক্রিমাল আর্টারি দ্বারা। অন্যদিকে উপরের পাটির দাঁতে স্নায়ুপ্রবাহ দেয়া হলো, অ্যান্টিরিয়র পোস্টিরিয়র, মিডল সুপিরিয়র নার্ভ। নিচের পাটিতে দেয় ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্রাঞ্চ অব ম্যান্ডিবুলার নার্ভ।

সুতরাং দেখা যাচ্ছে যে, দাঁত এবং চোখ দুটি ভিন্ন ভিন্ন গঠনে সজ্জিত-যার একটির সাথে অপরটির কোন সম্পর্ক নেই। অতএব আপানার ডাক্তার যদি প্রয়োজন মনে করেন তাহলে একেবারে ভাঙ্গা, বেশি ইনফেকশন, অথবা আক্কেল দাঁত ফেলে দিতে বলেন তাহলে ভয় পাবেন না। কারন এ সকল দাঁত আপনার স্বাস্থ্য ঝুকি বাড়াতে পারে।

তবে এখন চিকিৎসা পদ্ধতি অনেক আধুনিক তাই অনেক ভাঙ্গা দাঁতও আমারা রেখে সেটিকে ক্যাপ করে দিই। আবার অনেক হাতুড়ে ডাক্তার না বুঝে অনেক দাঁত ফেলে দেয় সেক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না।

অপরপক্ষে আমরা ডেন্টিস্টরা অনেক সময় ভাঙ্গা দাঁত, আঁকা- বাঁকা দাঁতের চিকিৎসার প্রয়োজনে কিংবা আক্কেল মাড়ির সমস্যাযুক্ত দাঁত সমূহ তুলে ফেলতে বলি রোগী তখন না বুঝেই অনেক টেনশনে পড়ে যায়।

অতএব বাঁচতে হলে, জানতে হবে....
Copied

31/12/2022
শরণাগত দীনার্ত পরিত্রাণ-পরায়ণে। সর্বস্যার্তিহরে দেবী নারায়ণী নমোহস্তুতে’।
12/10/2021

শরণাগত দীনার্ত
পরিত্রাণ-পরায়ণে।
সর্বস্যার্তিহরে দেবী
নারায়ণী নমোহস্তুতে’।

 1. Brush 3 times daily (after breakfast, lunch and dinner) for 2-3 minutes.2. Use a toothbrush with a flexible handle; ...
13/06/2020



1. Brush 3 times daily (after breakfast, lunch and dinner) for 2-3 minutes.

2. Use a toothbrush with a flexible handle; soft medium-sized bristles preferably. Better to use cream-based toothpaste rather than granular or abrasive ones.

3. use dental floss and interdental brushes.

4.Eat a healthy and balanced diet.

ধন্যবাদ আজকের দৈনিক #যুগান্তর ৪|৪|২০পৃষ্ঠা ০৫সম্মানিত বাকি সদস্যদের নাম যত তাড়াতাড়ী সম্ভব আসছে।দেশের এই দূর্যোগপূর্ণ সময়...
04/04/2020

ধন্যবাদ
আজকের দৈনিক
#যুগান্তর
৪|৪|২০
পৃষ্ঠা ০৫
সম্মানিত বাকি সদস্যদের নাম যত তাড়াতাড়ী সম্ভব আসছে।
দেশের এই দূর্যোগপূর্ণ সময়ে সাধারণ জনগনের ডেন্টাল কষ্টে টেলিপরামর্শে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ্ ।
#বাংলাদেশ_ফেডারেশন_অফ_ডেন্টাল_সাইন্স_বিএফডিএস

26/03/2020

করোনা যুদ্ধে দাঁত ও মুখের চিকিৎসা
ডাঃ মুসা সিদ্দিক (জুয়েল)


বর্তমান সময়ের এই সংকটময় পরিস্থিতিতে দেশের বেশিরভাগ ডেন্টাল সার্জনই করোনা বিস্তার রোধে জরুরী চিকিৎসা ছাড়া সাধারন চিকিৎসা দেয়া থেকে বিরত রয়েছেন ।

যেহেতু নভেল করোনা একটি সংক্রমন ব্যাধি এবং যথাযথ নিয়ম না মেনে দাঁতের চিকিৎসা দিলে যে কোন একজনের মাধ্যমে পুরো এলাকায় ছড়িয়ে পরতে পারে, তাই সবার এবং দেশের ভালোর স্বার্থেই বলবো

“আপাতত কিছু দিনের জন্য ঘরের বাহিরে বের হবেন না”

দরকার হলে আমার দেয়া নিচের কিছু পরামর্শ মেনে চলুন, তারপরেও দরকার হলে আপনার পরিচিত ডেন্টাল সার্জন এর সাথে মোবাইলে যোগাযোগ করুন।

(যদিও সংক্রমণ বিস্তারের কথা চিন্তা না করে এই সুযোগে অনেক কোয়াক /হাতুড়ে স্বাভাবিক ভাবেই দাঁতের চিকিৎসা চালিয়েই যাচ্ছেন , দয়া করে সেখানে যাওয়া থেকে বিরত থাকুন)

নিজেকে, নিজের পরিবারকে এবং সর্বপরি দেশের সুরক্ষার কথা চিন্তা করে ঘড়ে বসেই আমাকে/আমাদেরকে অথবা আপনার পরিচিত ডেন্টাল সার্জনকে মোবাইল ফোনের মাধ্যমেই আপাতত চিকিৎসা গ্রহন করুন।

সাধারণ কিছু দাঁত ও মুখের সমস্যার ডেমো ব্যবস্থাপত্র নিচে দিলাম......

১। দাঁত, দাঁতের মাড়ি, গাল, মুখ, গলা ও জিহবার ব্যথা ঃ
ব্যথার ধরনের উপর ভিত্তি করে আপনি প্যারাসিটামল থেকে শুরু করে কিটোরলাক, ইটোরিকক্সিব বা এই জাতীও পেইন কিলার খেতে পারবেন, তবে নিজে নিজে খাওয়ার জন্য প্যারাসিটামলেই উত্তম।
Paracetamol 500mg ভরাপেটে একটি করে দিনে দুইবার বা তিনবার খেতে পারবেন যদি লিভার ডিজিজ না থাকে।

২।উপরোক্ত যায়গার সংক্রমণ ঃ
বেশীরভাগ সংক্রমণ এর খেত্রেই আমরা এন্টিবায়োটিক ব্যবহার করে থাকি তবে সেটা দেখার পর। যেহেতু এখন একটা অন্যরকম সময় পার করছি আমরা, তাই যদি এই রকম কিছু মনে করেন তাহলে METRONIDAZOLE 400/500 mg দিনে তিনবার করে ৭ দিন খেতে পারেন।METRONIDAZOLE ছাড়াও CEFIXIME OR CEFUROXIME খাওয়া যেতে পারে তবে না দেখে না খাওয়াই ভাল।

৩।পান, সুপারি, জর্দা , বিড়ি , সিগারেট, গুল এই ধরনের কোন কিছুর যদি অভ্যাস থাকে তাহলে অবশ্যই বাদ দিতে হবে।

৪। সকালে ও রাত্রে দাঁত ব্রাশ করার অভ্যাস তৈরি করতে হবে।

৫। প্রয়োজনে 1% POVIDONE IODINE or LISTERINE এই জাতীও কুলি করার ঔষধ দিয়ে দিনে দুই বা তিন বার কুলি করতে পাড়বেন।

৬।লোকাল প্রদাহ জনিত স্থানে কিছু পেস্ট বা জেল জাতীও ঔষধ যেমন AMLEXANOX or TRIAMCINOLONE দিনে দুই/তিন বার ব্যাবহার করতে পারেন।

আরও অনেক সমস্যা আছে যা এভাবে আপাতত বাসায় বসে মোবাইলে অথবা ফেসবুক ইনবক্সে এসে চিকিৎসা নিতে পারবেন।

(মনে রাখবেন এখন আপনার ঘড়ে থাকাটাই আপনার এবং সবার জন্য নিরাপদ)

আসুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে করোনা মুক্ত হতে সাহায্য করি।

Address

Sezan Mansion ( Beside General Hospital) Hospital Road Cox' Sbazar
Cox's Bazar
4700

Telephone

01680913390

Website

Alerts

Be the first to know and let us send you an email when TOOTH FAIRY Dental CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share