Dr. Syma Amin

Dr. Syma Amin Dr. Syma Amin is a professional dental surgeon offering affordable treatments with high patient satisfaction

সুস্থ ও সুন্দর দাঁত এবং সাস্থ্যকর মাড়ি নিশ্চিত করতে নিয়মিত ডেন্টাল চেক আপ করুন। অন্যথায় অগোচরেই আক্রান্ত হতে পারেন যে কোন জটিল এবং কঠিন রোগে। আপনার দাঁত ও মাড়ি সম্পর্কিত যে কোন সমস্যায় আমাদের পরামর্শ নিন। চিকিৎসার খরচ নির্ভর করে রোগীর দাঁতের অবস্থার উপর। চিকিৎসা বা খরচ সম্পর্কিত যে কোন তথ্যের জন্য আমাদের ইনবক্স করুন অথবা ফোন করুন।

সামনের দাতঁ এ ক্যারিজ? 🤔 কথা বলতে বা হাসতে দ্বিধা বোধ করছেন?  চিন্তার কিছু নেই ... এস্থেটিক (Tooth-colored) / লেজার ফিলি...
24/02/2026

সামনের দাতঁ এ ক্যারিজ? 🤔
কথা বলতে বা হাসতে দ্বিধা বোধ করছেন?
চিন্তার কিছু নেই ...
এস্থেটিক (Tooth-colored) / লেজার ফিলিং এখন দেয়—
✅ দাঁতের স্বাভাবিক রং
✅ নিখুঁত ফিনিশ
✅ মিনিমাল ইনভেসিভ ট্রিটমেন্ট
হাসুন নির্ভয়ে 😀
সঠিক সময়ে চিকিৎসা নিন, চিন্তা মুক্ত থাকুন।
📞 যোগাযোগ করুন:
ডাঃ সায়মা আমিন
বিডিএস, পিজিটি (পেডিয়েট্রিক ডেন্টিস্ট্রি)
বিএমডিসি রেজিস্ট্রেশন :৮১১২
চেম্বার :
📌 জামালখান ব্রাঞ্চ : সেনসিভ এর বিপরীতে, ইস্টার্ন ব্যাংক, আই ভিশন বিল্ডিং, লিফটে ২
📌 চকবাজার ব্রাঞ্চ : কুটুমবাড়ি, সবুজ হোটেলের বিপরীতে, অলি খাঁ মসজিদের মোড়, ওয়াল্টন শোরুম এর উপর তলায়।
এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন
☎️01825072677

🩺 রোজা রেখে ডেন্টাল ট্রিটমেন্ট করা যাবে কি?✨ রোগীদের জন্য পরিষ্কার গাইডলাইনরমজান এলেই ডেন্টাল চেম্বারে সবচেয়ে বেশি শোনা ...
21/02/2026

🩺 রোজা রেখে ডেন্টাল ট্রিটমেন্ট করা যাবে কি?
✨ রোগীদের জন্য পরিষ্কার গাইডলাইন
রমজান এলেই ডেন্টাল চেম্বারে সবচেয়ে বেশি শোনা যায় একটি প্রশ্ন—
“রোজা রেখে দাঁতের চিকিৎসা করলে রোজা ভেঙে যাবে না তো?”
এই প্রশ্ন একেবারেই স্বাভাবিক। তাই ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও চিকিৎসা–দুই দিক থেকেই বিষয়টি পরিষ্কারভাবে জানা জরুরি।
🟢 রোজা রেখে দাঁতের চিকিৎসা — করা যাবে কি?
সংক্ষিপ্ত উত্তর: যাবে।
চেকআপ, স্কেলিং, ফিলিং, রুট ক্যানেল, ক্রাউন বা ডেনচারের কাজ—
এসব চিকিৎসা নিজে থেকে রোজা ভঙ্গ করে না।
ইসলামী ফিকহ অনুযায়ী রোজা ভঙ্গ হয় তখনই—

👉 যখন কোনো খাবার বা পুষ্টিদায়ক বস্তু ইচ্ছাকৃতভাবে শরীরে প্রবেশ করে।
ডেন্টাল চিকিৎসা এই ক্যাটাগরিতে পড়ে না।

🩸 দাঁত তুললে বা রক্ত বের হলে কি রোজা ভেঙে যাবে?
না, ভাঙবে না।
হাদিসে বর্ণিত আছে—
রোজা অবস্থায়ও নবী ﷺ হিজামা (রক্ত বের করা চিকিৎসা) করিয়েছেন।
(রেফারেন্স: )
ফিকহি সিদ্ধান্ত অনুযায়ী—
শরীর থেকে রক্ত বের হওয়া রোজা ভঙ্গের কারণ নয়।
অতএব:
★দাঁত তোলা
★স্কেলিং
★মাড়ির অপারেশন
★রুট ক্যানেল
এসব করলে রক্ত বের হলেও রোজা ঠিক থাকবে।
⚠ গুরুত্বপূর্ণ বিষয়: রক্ত বা পানি গিলে ফেলা
এখানেই আসল সতর্কতা।
যদি— ✔ মুখের রক্ত বা পানি ইচ্ছাকৃতভাবে গিলে ফেলেন
✔ এবং তা স্পষ্টভাবে অনুভূত হয়
তাহলে রোজা নষ্ট হতে পারে।
কিন্তু— ✔ অনিচ্ছাকৃতভাবে সামান্য গিলে গেলে
✔ লালা ও রক্ত মিশে গেলে
✔ দ্রুত কুলি করে ফেলে দিলে
👉 রোজা নষ্ট হবে না।
💉 লোকাল অ্যানেসথেশিয়া কি রোজা ভাঙে?
না।
দাঁতের চিকিৎসায় যে ইনজেকশন দেওয়া হয় (Local anesthesia):
পুষ্টি দেয় না
খাবারের বিকল্প নয়
খাদ্যনালী দিয়ে যায় না
তাই রোজা ভঙ্গ হয় না।
🦷 কোন কোন চিকিৎসা করা যাবে?
✔ চেকআপ
✔ এক্স-রে (RVG/OPG)
✔ স্কেলিং
✔ ফিলিং
✔ রুট ক্যানেল
✔ দাঁত তোলা
✔ ক্রাউন ও ব্রিজ
✔ ডেনচার (কৃত্রিম দাঁত)
❌ তবে যেগুলো রোজা ভঙ্গ করবে:
ওরাল মেডিসিন/সিরাপ গিলে ফেলা
সেডেটিভ ড্রিংক
👨‍⚕ রোগীদের জন্য পরামর্শ
✔ চিকিৎসার সময় রক্ত বা পানি গিলে ফেলবেন না
✔ প্রয়োজনে বারবার কুলি করুন
✔ জটিল সার্জারি ইফতারের পরে রাখলে স্বস্তি বেশি
✔ চিকিৎসার আগে ডেন্টিস্টকে বলুন আপনি রোজায় আছেন
🎯 শেষ কথা
রোজা রেখে দাঁতের চিকিৎসা নেওয়া সম্পূর্ণ বৈধ।
প্রয়োজনে দাঁত তোলা, রুট ক্যানেল, ফিলিং—সবই করা যাবে।
রোজা ভাঙার বিষয়টি চিকিৎসার উপর নয়,
বরং কিছু গিলে ফেলা হয়েছে কিনা তার উপর নির্ভর করে।
স্বাস্থ্য ও ইবাদত—দুটিই গুরুত্বপূর্ণ।
সঠিক তথ্য জানুন, নিশ্চিন্ত থাকুন।

✍️ লেখক:
ডা. কার্জন নাজমুল
বিঃদ্রঃ - যেকেউ প্রয়োজনে শেয়ার/কপি
করতে পারেন।

23/01/2026

“Free Dental & Oral Health Check-Up Camp – Hathazari 🦷”
হাটহাজারীতে বিনামূল্যে ডেন্টাল ও ওরাল হেলথ চেক-আপ 🦷

জনস্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে ডা. সাইমা আমিন হাটহাজারীর সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ডেন্টাল ও ওরাল হেলথ চেক-আপ সেবা প্রদান করেন।
মানুষের মুখ ও দাঁতের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং প্রতিরোধমূলক চিকিৎসার গুরুত্ব তুলে ধরতেই তাঁর এই উদ্যোগ।

With a strong commitment to public health awareness, Dr. Syma Amin organized a free dental and oral health check-up camp for the community of Hathazari.
This initiative reflects her genuine concern for preventive dental care and her belief that everyone deserves access to basic oral health services. Through awareness, early diagnosis, and guidance, she continues to work toward building a healthier community.

🦷 আক্কেল দাঁত (Wisdom Tooth)অনেকে ভাবেন আক্কেল দাঁত ফেলা খুব ভয়ংকর 😟আধুনিক ডেন্টাল পদ্ধতিতে এটি এখন নিরাপদ, দ্রুত ও কম ব...
07/01/2026

🦷 আক্কেল দাঁত (Wisdom Tooth)
অনেকে ভাবেন আক্কেল দাঁত ফেলা খুব ভয়ংকর 😟
আধুনিক ডেন্টাল পদ্ধতিতে এটি এখন নিরাপদ, দ্রুত ও কম ব্যথার চিকিৎসা।
সঠিক সময়ে বিডিএস পাশকরা ডাক্তারের হাতে চিকিৎসা নিন, ব্যথা মুক্ত থাকুন।
📞 যোগাযোগ করুন:
ডাঃ সায়মা আমিন
বিডিএস, পিজিটি (পেডিয়েট্রিক ডেন্টিস্ট্রি)
বিএমডিসি রেজিস্ট্রেশন :৮১১২
চেম্বার :
📌 জামালখান ব্রাঞ্চ : সেনসিভ এর বিপরীতে, ইস্টার্ন ব্যাংক, আই ভিশন বিল্ডিং, লিফটে ২
📌 চকবাজার ব্রাঞ্চ : কুটুমবাড়ি, সবুজ হোটেলের বিপরীতে, অলি খাঁ মসজিদের মোড়, ওয়াল্টন শোরুম এর উপর তলায়।
এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন
☎️01825072677

🥊🦷 ৮ বছর বয়সী শিশুদের দাঁতের ফিলিং প্রসংগ :চিকিৎসা কেন জরুরী ?অনেক বাবা–মা মনে করেন,👉 “এগুলো তো দুধ দাঁত, পড়ে যাবে—ফিলিং...
16/12/2025

🥊🦷 ৮ বছর বয়সী শিশুদের দাঁতের ফিলিং প্রসংগ :
চিকিৎসা কেন জরুরী ?

অনেক বাবা–মা মনে করেন,
👉 “এগুলো তো দুধ দাঁত, পড়ে যাবে—ফিলিং দরকার নেই।”
কিন্তু বাস্তবতা হলো—এই ধারণাটাই ভবিষ্যতের বড় সমস্যার কারণ হতে পারে ❗

🔍 চলুন জেনে নিই কেন বাচ্চাদের দুধ দাঁতের ফিলিং বা চিকিৎসা গুরুত্বপূর্ণ?

✅ দুধ দাঁতের সংক্রমণ স্থায়ী দাঁতের ক্ষতি করতে পারে
✅ ব্যথা ও ইনফেকশন শিশুর খাওয়া, পড়াশোনা ও ঘুমে সমস্যা করে
✅ সময়মতো ফিলিং না করলে দাঁত তুলতে হতে পারে
✅ সময়ের আগে দাত ফেলে দিলে ফাঁকা জায়গার কারণে স্থায়ী দাঁত বাঁকা হয়ে উঠতে পারে।

🧒 শিশুদের ক্যাভিটি (গর্ত) হলে কী করবেন?

✔️ দাঁতে কালচে দাগ বা গর্ত দেখলে দেরি করবেন না।
✔️ ব্যথা না থাকলেও ডেন্টিস্ট বা ডেন্টাল সার্জন এর পরামর্শ নিন।
✔️ প্রয়োজন অনুযায়ী ডেন্টাল ফিলিং করানোই সঠিক সমাধান।

🪥 বাবা–মায়ের করণীয় :

🔹 দিনে ২ বার ফ্লুরাইড টুথপেস্ট দিয়ে ব্রাশ
🔹 অতিরিক্ত চকলেট, চিপস, মিষ্টি এড়িয়ে চলা
🔹 ৬ মাস পরপর ডেন্টাল চেকআপ
🔹 ছোট সমস্যা বড় হওয়ার আগেই চিকিৎসা

✨ মনে রাখবেন:
দুধ দাঁতের যত্ন = স্থায়ী দাঁতের সুন্দর ভবিষ্যৎ 🌱

📞 আপনার সন্তানের দাঁত নিয়ে কোনো প্রশ্ন থাকলে ইনবক্স করুন অথবা পরামর্শ নিতে সরাসরি চেম্বারে আসুন।
👩‍⚕️ সচেতন অভিভাবকই দিতে পারেন বাচ্চাদের সুস্থ হাসির প্রথম ধাপ 😃

📞 যোগাযোগ করুন:
ডাঃ সায়মা আমিন
বিডিএস, পিজিটি (পেডিয়েট্রিক ডেন্টিস্ট্রি)
বিএমডিসি রেজিস্ট্রেশন :৮১১২
চেম্বার :
📌 জামালখান ব্রাঞ্চ : সেনসিভ এর বিপরীতে, ইস্টার্ন ব্যাংক, আই ভিশন বিল্ডিং, লিফটে ২
📌 চকবাজার ব্রাঞ্চ : কুটুমবাড়ি, সবুজ হোটেলের বিপরীতে, অলি খাঁ মসজিদের মোড়, ওয়াল্টন শোরুম এর উপর তলায়।
এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন
☎️01825072677
Doctor's Den Ctg-ডক্টরস ডেন-ইওর ফ্যামিলি ডেন্টিস্ট

28/11/2025

𝑭𝒍𝒆𝒙𝒊𝒃𝒍𝒆 𝑫𝒆𝒏𝒕𝒖𝒓𝒆
🦷 ফ্লেক্সিবল ডেনচার ব্যবহারের নিয়ম
(Flexible Denture Care Instructions)

✅ ১. প্রথম কিছুদিন

♦প্রতিদিন যত বেশি সময় পরবেন, মুখ তত দ্রুত অভ্যস্ত হবে।
♦রাতে ঘুমানোর সময় খুলে রাখুন (যদি না ডাক্তার অন্য পরামর্শ দেন)।
✅ ২. পরিষ্কার রাখার নিয়ম

♦প্রতিবার খাবারের পর ডেনচার খুলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।

♦দিনে ১–২ বার নরম ব্রাশ বা ডেনচার ব্রাশ দিয়ে হালকা করে পরিষ্কার করুন।

♦গরম পানি ব্যবহার করবেন না, এতে ডেনচার বিকৃত হতে পারে।

♦প্রয়োজনে ডেনচার ক্লিনিং সলিউশন বা ট্যাবলেট ব্যবহার করুন।

✅ ৩. পরা ও খোলার সময় সতর্কতা

♦নরম কাপড়ের উপর বা পানির কাছে খুলুন ।

♦জোর করে মুখে ঢোকাবেন না বা তুলবেন না — ধীরে ধীরে একপাশ থেকে খুলুন।

✅ ৪. খাওয়া ও কথা বলা

♦প্রথমে নরম খাবার খান, ধীরে ধীরে শক্ত খাবার খাওয়া শুরু করুন।

♦দুই পাশ দিয়েই চিবান, যাতে চাপ সমানভাবে পড়ে।

♦কথা বলার অনুশীলন করুন — যেমন উচ্চস্বরে পড়া বা কথা বলা।

✅ ৫. ডেন্টাল চেকাপ

প্রতি ৬ মাসে একবার বিডিএস পাশ করা দন্তচিকিৎসকের কাছে চেকআপ করুন।

যদি আলগা লাগে, ঘষা লাগে, বা মুখে ঘা হয় — নিজে ঠিক করবেন না, ডাক্তারকে দেখান।

⚠️ সতর্কতা

🚫 টুথপেস্ট বা শক্ত ব্রাশ ব্যবহার করবেন না।
🚫 ফুটন্ত পানি বা চা-তে ডুবিয়ে রাখবেন না।
🚫 শিশুদের নাগালের মধ্যে রাখবেন না।

📞 যোগাযোগ করুন:
ডাঃ সায়মা আমিন
বিডিএস, পিজিটি (পেডিয়েট্রিক ডেন্টিস্ট্রি)
বিএমডিসি রেজিস্ট্রেশন :৮১১২
চেম্বার :
📌 জামালখান ব্রাঞ্চ : সেনসিভ এর বিপরীতে, ইস্টার্ন ব্যাংক, আই ভিশন বিল্ডিং, লিফটে ২
📌 চকবাজার ব্রাঞ্চ : কুটুমবাড়ি, সবুজ হোটেলের বিপরীতে, অলি খাঁ মসজিদের মোড়, ওয়াল্টন শোরুম এর উপর তলায়।
☎ এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন
☎️ 01825-072677
🌐 Doctor's Den Ctg-ডক্টরস ডেন-ইওর ফ্যামিলি ডেন্টিস্ট

🌿 দাতঁ  ব্যথায় কষ্ট পাচ্ছেন? দাঁত ফেলে দেয়া একমাত্র সমাধান নয়! সঠিক সময়ে দাতঁ এর চিকিৎসা নিন; দাতঁ  — বাঁচান! 🦷👉 রুট ক্য...
06/11/2025

🌿 দাতঁ ব্যথায় কষ্ট পাচ্ছেন? দাঁত ফেলে দেয়া একমাত্র সমাধান নয়! সঠিক সময়ে দাতঁ এর চিকিৎসা নিন; দাতঁ — বাঁচান! 🦷

👉 রুট ক্যানেল ট্রিটমেন্ট (Root Canal Treatment) হলো ক্যারিজ বা নষ্ট হওয়া দাঁতের ভেতরের সংক্রমিত অংশ পরিষ্কার করে দাঁতকে নতুন ভাবে ব্যবহার উপযোগী করে তুলে এবং নতুন জীবনের সুযোগ দেয়!

✨ উপকারিতা:
✅ ব্যথা ও ইনফেকশন থেকে মুক্তি
✅ দাঁত তুলতে হয় না
✅ দাঁত দীর্ঘসময় টিকে থাকে

💫 আবার হাসুন নির্ভয়ে, ব্যথামুক্তভাবে!
Your tooth deserves a second chance 💖

ডাঃ সায়মা আমিন
বিডিএস, পিজিটি (পেডিয়েট্রিক ডেন্টিস্ট্রি)
বিএমডিসি রেজিস্ট্রেশন :৮১১২
চেম্বার :
📌 জামালখান ব্রাঞ্চ : সেনসিভ এর বিপরীতে, ইস্টার্ন ব্যাংক, আই ভিশন বিল্ডিং, লিফটে ২
📌 চকবাজার ব্রাঞ্চ : কুটুমবাড়ি, সবুজ হোটেলের বিপরীতে, অলি খাঁ মসজিদের মোড়, ওয়াল্টন শোরুম এর উপর তলায়।
☎ এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন
📍Dr.Syma Amin's Dental Surgery
📞 01825-072677

16/10/2025

🌺 𝑴𝒊𝒅𝒍𝒊𝒏𝒆 𝑫𝒊𝒂𝒔𝒕𝒆𝒎𝒂 𝑪𝒍𝒐𝒔𝒖𝒓𝒆 𝑻𝒓𝒆𝒂𝒕𝒎𝒆𝒏𝒕 🌺
সামনের দুই দাতঁ এর মাঝে ফাঁকা!!
ফাঁকা দাতঁ এর কারণে লজ্জা ও অস্বস্তি… আর না 😊
২৩ বছর বয়সী এক ফিমেল পেশেন্ট আমাদের কাছে এসেছিলেন, সামনের দাতঁ ফাঁকা থাকার কারণে তিনি হাসতে সংকোচ বোধ করতেন। রিসেন্টলি জয়েন করেছেন কর্পোরেট কোম্পানিতে, যেটা তার জন্য ছিলো আরও অস্বস্তির কারণ।

সঠিক চিকিৎসা ও কসমেটিক ডেন্টাল ট্রিটমেন্টের পর, এখন তার মুখে আত্মবিশ্বাসী উজ্জ্বল হাসি 🌸
তিনি নিজেই বললেন — “ডাক্তার, এখন হাসতেও ভালো লাগে!” 😄

আপনাদের হাসি ফিরিয়ে দেওয়া — আমাদের সবচেয়ে বড় আনন্দ 💖

ডাঃ সায়মা আমিন
বিডিএস, পিজিটি (পেডিয়েট্রিক ডেন্টিস্ট্রি)
বিএমডিসি রেজিস্ট্রেশন :৮১১২
চেম্বার :
📌 জামালখান ব্রাঞ্চ : সেনসিভ এর বিপরীতে, ইস্টার্ন ব্যাংক, আই ভিশন বিল্ডিং, লিফটে ২
📌 চকবাজার ব্রাঞ্চ : কুটুমবাড়ি, সবুজ হোটেলের বিপরীতে, অলি খাঁ মসজিদের মোড়, ওয়াল্টন শোরুম এর উপর তলায়।
☎ এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন :
01825-072677

13/10/2025

🔸জিরকোনিয়া ক্রাউন / ক্যাপ 🔸

Attending  4th International Conference of Bangladesh Endodontic Society..  ( )
27/09/2025

Attending 4th International Conference of Bangladesh Endodontic Society.. ( )

⚽✨ হাসি ফিরে পেলেন আমাদের রোগী ✨⚽ফুটবল খেলতে গিয়ে সামনের দাতঁ এ আঘাত পান ২২ বছর বয়সী  এক রোগী।প্রথম দিকে তেমন অসুবিধা না...
29/08/2025

⚽✨ হাসি ফিরে পেলেন আমাদের রোগী ✨⚽

ফুটবল খেলতে গিয়ে সামনের দাতঁ এ আঘাত পান ২২ বছর বয়সী এক রোগী।প্রথম দিকে তেমন অসুবিধা না হলেও ধীরে ধীরে দাতঁ এর রং পরিবর্তিত হয়ে কালো হয়ে যায়। এই কারণে তিনি স্বাভাবিকভাবে হাসতে পারছিলেন না, আত্মবিশ্বাসও কমে গিয়েছিল।

🦷 ওরাল চেকাপ এবং প্রয়োজন অনুযায়ী এক্সরে, যাবতীয় পরীক্ষা ও পরামর্শ অনুযায়ী সঠিক ডেন্টাল চিকিৎসা নেওয়ার পর এখন তিনি সম্পূর্ণ সুস্থ এবং আগের মতো সুন্দরভাবে হাসতে পারছেন। 😊

👉 মনে রাখবেন, দাতঁ এ আঘাত বা রং পরিবর্তন হলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সময়মতো চিকিৎসা নিলে সহজেই হাসি ও আত্মবিশ্বাস ফিরে পাওয়া সম্ভব।

😊 সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন।
আপনাদের যে কোনো দাতঁ এর সমস্যায় পাশে আছি 😊
ডাঃ সায়মা আমিন
বিডিএস, পিজিটি (পেডিয়েট্রিক ডেন্টিস্ট্রি)
বিএমডিসি রেজিস্ট্রেশন :৮১১২
চেম্বার :
📌 জামালখান ব্রাঞ্চ : সেনসিভ এর বিপরীতে, ইস্টার্ন ব্যাংক, আই ভিশন বিল্ডিং, লিফটে ২
📌 চকবাজার ব্রাঞ্চ : কুটুমবাড়ি, সবুজ হোটেলের বিপরীতে, অলি খাঁ মসজিদের মোড়, ওয়াল্টন শোরুম এর উপর তলায়।
☎ এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন :
01825-072677

Address

ওয়ালি খাঁন মসজিদ মোড়। সবুজ হোটেল/কুটুমবাড়ি রেস্টুরেন্ট এর বিপরীতে। দ্বিতীয় তলা ।চকবাজার।
Chittagong

Opening Hours

Monday 10:00 - 13:00
17:00 - 21:00
Tuesday 10:00 - 13:00
17:00 - 21:00
Wednesday 10:00 - 13:00
17:00 - 21:00
Thursday 10:00 - 13:00
17:00 - 21:00
Saturday 10:00 - 13:00
17:00 - 21:00
Sunday 10:00 - 13:00
17:00 - 21:00

Telephone

+8801825072677

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Syma Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share