Pacific Dental Care

Pacific Dental Care Welcome To PACIFIC DENTAL CARE.It will be officially opened On 01 February 2021.We provide a w

Alhamdulillah.I Have Done The Orthodontic TreatmentIn My Chamber... It's an art of Dentistry.
08/08/2021

Alhamdulillah.
I Have Done The Orthodontic Treatment
In My Chamber...
It's an art of Dentistry.

হেলথ চেকআপ ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা!
13/05/2021

হেলথ চেকআপ ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা!

 .Practice good oral hygiene. Brush teeth thoroughly twice a day and floss daily between the teeth to remove dental plaq...
06/03/2021

.

Practice good oral hygiene. Brush teeth thoroughly twice a day and floss daily between the teeth to remove dental plaque. Visit your dentist at least once a year, even if you have no natural teeth or have dentures. Do not use any to***co products.

04/03/2021

এসকল ভুয়া কথিত দন্ত চিকিৎসক থেকে সাবধান! নাহয় অল্প বয়সেই নিজের দাঁত হারাতে হবে! এছাড়াও শিকার হতে পারেন ট্রান্সমিশন ডিজিস সহ নানা রকম সমস্যার!

আলহামদুলিল্লাহ প্যাসিফিক ডেন্টাল কেয়ার (ইউনিট - ১) ১মার্চ ২০২১ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো!
03/03/2021

আলহামদুলিল্লাহ
প্যাসিফিক ডেন্টাল কেয়ার (ইউনিট - ১) ১মার্চ ২০২১ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো!

সচেতনতা মুলক পোষ্ট:বাচ্চাকে ঘুমের মধ্যে খাওয়ানোর কুফল :Nursing Bottle Caries/early childhood caries.অনেক মায়েদের অভিযোগ,...
24/02/2021

সচেতনতা মুলক পোষ্ট:

বাচ্চাকে ঘুমের মধ্যে খাওয়ানোর কুফল :
Nursing Bottle Caries/early childhood caries.
অনেক মায়েদের অভিযোগ, “বাচ্চা খেতে চায় না”। আসলে এই অভিযোগ করেন না এমন মা খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। আর এই সমস্যার সহজ সমাধান বের করে নেন অনেকে। আর তা হল বাচ্চাকে ঘুমের মধ্যে খাওয়ানো। আর এই ঘুমের মধ্যে খাইয়ে মায়েরা কিছুদিনের জন্য ঝামেলার হাত থেকে তো বেচে যান, কিন্তু নিজেদের এবং বাচ্চাদেরকে ঠেলে দেন আরো বড় ভোগান্তির দিকে। সেই ভোগান্তির নাম নারসিং বটল ক্যারিজ।

নারসিং বটল ক্যারিজ কি?
যখন বাচ্চাদের ঘুমের মধ্যে খাওয়ানো হয় কিন্তু খাবার পর মুখ পরিষ্কার করে দেয়া হয় না তখন খাবার দাঁতে লেগে থাকে এবং সারারাত ঐ অবস্থায় থাকে। আমরা জানি যে দুধ দাঁত এমনিতেই স্থায়ী দাঁতের চেয়ে দুর্বল এবং ক্ষয় প্রতিরোধে কম কার্যকরী। আর ডেন্টাল ক্যারিজ বা দাঁত ক্ষয় নিয়ে আমাদের এই পোস্টটি যদি পড়ে থাকেন তাহলে এটাও নিশ্চয়ই জানেন যে ক্যারিজ বা দাঁত ক্ষয় হবার জন্য যতগুলো ফ্যাক্টর লাগে তার সবই একসাথে কাজ করতে থাকে যদি রাতে ব্রাশ না করে (বাচ্চাদের ক্ষেত্রে মুখ ভেজা তুলা বা কাপড় দিয়ে পরিষ্কার করে না দিয়ে) ঘুমানো হয়। এরকম দীর্ঘদিন চলতে থাকলে বাচ্চাদের খুব অল্প বয়সে সামনের ও পিছনের দুধ দাঁতগুলো ডেন্টাল ক্যারিজ বা ক্ষয় দ্বারা আক্রান্ত হয় এবং নষ্ট হয়ে যায়।

নারসিং বটল ক্যারিজ কেন অন্যান্য ক্যারিজ বা ক্ষয়ের চেয়ে বেশি ভোগান্তির কারন?
নারসিং বটল ক্যারিজ হয় খুব কম বয়সে হয়। সাধারনত ২-৪ বছর বয়সের মধ্যেই দেখা যায়। এই ধরনের ক্যারিজে খুব দ্রুত অনেকগুলো দাঁত নষ্ট হয় এবং যতদিনে অভিভাবক বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে আসেন ততদিনে অনেকগুলো দাঁতে পাল্প থেরাপি (রুট ক্যানাল/পাল্পেক্টোমি) প্রয়োজন হয়ে পড়ে। এই পাল্পেক্টোমি চিকিৎসা একটু সফিস্টিকেটেড এবং রোগীকে অনেক্ষন হা করে থাকতে হয়। কিন্তু বাচ্চারা এত ছোট থাকে যে তারা যথেষ্ট বুঝতে ও সহযোগীতা করতে পারেনা যা চিকিৎসাকে আরো ঝামেলাপূর্ণ ও ব্যয়বহুল করে তোলে। আবার বাচ্চার বয়স এত কম থাকে যে দাঁত ফেলে দেয়াও ভবিষ্যতে নানা সমস্যার সৃষ্টি করতে পারে। ফলে দেখা যায় হয় বাচ্চা ও অভিভাবক অনেক ভোগান্তির মধ্য দিয়ে চিকিৎসা করান অথবা বাচ্চাকে ওষুধ খাইয়ে রাখেন যার নিজস্ব কুফল তো আছেই।
অতএব, দেখা যাচ্ছে যে শুধুমাত্র রাতে ঘুমানো অবস্থায় বাচ্চাকে খাওয়ানোর দরুন কি পরিমান জটিল ও ঝামেলার হয়ে যাচ্ছে দাঁতের চিকিৎসা।

নারসিং বটল ক্যারিজ এড়ানোর উপায়:
প্রথম করণীয় হচ্ছে বাচ্চাকে ঘুমের মধ্যে না খাওয়ানো। কোন কারনে যদি একান্তই ঘুমন্ত বাচ্চাকে খাওয়াতেই হয় তবে খাওয়ানোর পর ভেজা তুলা বা কাপড় দিয়ে ভালো করে দাঁত ও মুখ পরিষ্কার করে দেয়া। দ্বিতীয় করণীয় হল আপনার আশেপাশে যাদের অল্পবয়েসী বাচ্চা আছে তাদের কাছে এই মেসেজ পৌঁছে দেয়ার চেষ্টা করবেন।

# হেলথ চেকআপ ডেন্টাল কেয়ার

24/02/2021

🔲দাঁত তুললে কি চোখের সমস্যা হয় ?
উত্তর : না

⚫দাঁত ও চোখ দুটির আলাদা স্নায়ুতন্ত্র বিদ্যমান। এদের স্নায়ুপ্রবাহ ও রক্তপ্রবাহ দুটিই আলাদা।

🌲চোখের স্নায়ুপ্রবাহ হচ্ছে অপথালমিক ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ এবং নিচের দিকে হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ।

রক্ত প্রবাহিত হয় অপথালমিক ও ল্যাক্রিমাল আর্টারির মাধ্যমে।

🌲অন্যদিকে,
ওপরের পাটির দাঁতে স্নায়ুপ্রবাহ হলো অ্যান্টিরিয়র পোস্টিরিয়র, মিডল সুপিরিয়র নার্ভ।
নিচের পাটিতে থাকে ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্রাঞ্চ অব ম্যান্ডিবুলার নার্ভ।

⏩তাই চিকিৎসার প্রয়োজনে দাঁত তুললে চোখের সমস্যা হবে, এমনটি ভাবার কোনো কারণ নেই।
.......... .......... ..........

আপনি জানেন কি?সকালের চেয়ে রাতে টুথব্রাশ করা বেশি জরুরী!!!!কিন্তু কেন???কারণ রাতে ঘুমানের পর মুখের লালা কম হয়ে থাকে!আর  ম...
22/02/2021

আপনি জানেন কি?
সকালের চেয়ে রাতে টুথব্রাশ করা বেশি জরুরী!!!!
কিন্তু কেন???

কারণ রাতে ঘুমানের পর মুখের লালা কম হয়ে থাকে!
আর মুখে এন্টিসেপ্টিক হিসাবে কাজ করে স্যালিইভা ব্যাকটেরিয়া হতে মুখের ভিতরের অংশগুলোকে রক্ষা করে।
আশ্চর্যের কথা হচ্ছে, মুখের ভিতরে প্রায় ১০বিলিয়ণ ব্যাক্টেরিয়া থাকতে পারে,তার মানে আপনার আমার দাঁতে যে পরিমাণ জীবাণু আছে,দুনিয়ার সকল মানুষের চেয়েও বেশি!
প্রায় ৪০০ধরণের ব্যাক্টেরিয়া আমাদের ওরাল ক্যাভিটিতে রয়েছে,এদের মধ্য বেশিরভাগ নরমাল ফ্লোরা কিন্তু এরাই আবার শরীরের অন্যান্য অংগে রোগ সৃষ্টি করতে পারে।
একজন মানুষের গড়ে প্রতিদিন (১লি-১.৫লিটার) স্যালাইভা সিক্রেশন হয়ে থাকে!
এরা আবার সেরাস,মিউকাস সমন্বয়ক যা আমাদের দাঁত,মাড়ি,মুখ গহব্বর কে জীবাণুর হাত থেকে রক্ষা করে!
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি,যদি আমাদের মুখগহ্বররে স্যালাইভা সিক্রেশন কমে যায় বা না হয়, তাহলে আমরা মুখ ও দাঁতের জন্য নানা রকম রোগে আক্রান্ত হয়ে আমাদের দৈনন্দিন কাজে ব্যাঘাতগ্রস্থ হবো
উপরন্ত আপনার দাঁতে এবং মুখে সমস্যা দেখা দিলে সেখান থেকে কানের সমস্যা দেখা দিতে পারে
এবং এর জীবাণু থেকে আপনাদের হ্রদরোগ ও বক্ষব্যাধি রোগ হতে পারে এবং ক্রমানুসারে আপনার ব্রেনের বিভিন্ন অংশে আক্রমণ করতে পারে,যেমন মেনিনজাইটিস।

সুতরাং রাতে ব্রাশ না করা হলে ব্যাক্টেরিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভবনা আরো বেশি,কারণ রাতে যেসব খাবার খাই সেসব খাদ্যকনিকা দাঁতের মাঝে থেকে যায়,যা থেকে ক্যাভিটি তৈরি হয়!
এজন্যই, আমাদের অবশ্যই,
প্রতিদিন রাতে ও সকালে ব্রাশ করা খুবই জরুরী!কিন্তু আমাদের দেশে উল্টা নিয়ম, সকালে টুথব্রাশ করেই সবাই ক্ষান্ত দেয়।
** ব্রাশ ছোট আকারে হলে ভাল হয়,৪৫ডিগ্রী এগ্রেল এ ব্রাশ করা দরকার!
**তিনমাস পর পর টুথ ব্রাশ চেঞ্জ করা প্রয়োজন!
**একজন এর টুথব্রাশ আরেকজন কখনোই ব্যবহার করবেন না!
**ব্রাশ করার পর মিস্টিজাতীয় খাবার,ফলমুল, ঠান্ডাজাতীয় খাবার যেমন আইসক্রিম খাওয়া পরিহার করতে হবে!

ধন্যবাদ, ভাল থাকুন সুস্থ থাকুন!
সময় থাকতে দাঁতের যত্ন নিন!

 #রুটক্যানাল চিকিৎসা বা দাঁত রক্ষার চিকিৎসা। এমন এক সময় ছিল, যখন দাঁতে ক্যারিজ হয়ে যদি মজ্জা পর্যন্ত পৌঁছে যেত,তখন দাঁত...
10/02/2021

#রুটক্যানাল চিকিৎসা বা দাঁত রক্ষার চিকিৎসা।

এমন এক সময় ছিল, যখন দাঁতে ক্যারিজ হয়ে যদি মজ্জা পর্যন্ত পৌঁছে যেত,তখন দাঁতটি ফেলে দেওয়া ছাড়া আর উপায় ছিল না। এখন রুট ক্যানাল চিকিৎসার মাধ্যমে সেই দাঁতটি রক্ষা করা যায়। যদিও এতটুকু শুনে মনে হবে,রুট ক্যানাল বোধ হয় খুব নতুন কোনো চিকিৎসা। কিন্তু তা নয়। বিদেশে রুট ক্যানাল চিকিৎসা শুরু হয়েছে বহুদিন আগে। আমাদের দেশেও অনেক বছর ধরেই কাজটি হচ্ছে; কিন্তু রোগীরা চিকিৎসাটি সম্পর্কে ততটা সচেতন হননি। বরং কিছু ভুল ধারণা নিয়ে তাঁরা চিকিৎসাটি করতে অনেক সময়ই আগ্রহী হন না।

√রুট ক্যানাল চিকিৎসা কী?

যখন দাঁতের ক্যারিজ বা গর্ত বেশি বিস্তৃত হয় এবং দন্তমজ্জার কাছাকাছি যায়, তখন দাঁতে তীব্র ব্যথা হয়। সাধারণত এ রকম ব্যথা হয় রাতের দিকে এবং ব্যথা তীব্র ধরনের হয়। দন্তমজ্জার নরম টিস্যু, যার ভেতরে থাকে রক্তনালি ও যোজক কলা, পুরো দাঁতের ভেতর থাকে এ মজ্জা, রুট ক্যানাল চিকিৎসার মাধ্যমে এ মজ্জা সরিয়ে ফেলে ওই স্থান গাটাপার্চা ও সিলার দিয়ে ভরাট করে দেওয়া হয়।

√মজ্জায় আঘাত পেলে কেন ব্যথা হয়?

মজ্জায় রক্তনালি থাকে, স্নায়ু থাকে। স্নায়ু ব্যথার অনুভূতি বহন করে। যদি কোনো কারণে দন্তমজ্জায় আঘাত বা ক্ষয়রোগের কারণে ইনফ্লামেশন হয়, তখনই তীব্র ব্যথা হতে পারে। বেশি আঘাত পেলে বা ক্যারিজ বেশি হলে দন্তমজ্জা সাধারণত মরে যায়। এর সঙ্গে যুক্ত হয় ব্যাকটেরিয়ার সংক্রমণ। ফলে দন্তমজ্জা অনেক সময় পচে যায়, পুঁজ তৈরি হয়। পুঁজ তৈরি হলে তখন রোগটিকে বলা হয়
অ্যাবসেস। সাধারণত হাড়ের ভেতরে এ পুঁজ জমা হয় বলে দাঁতে ব্যথা হয়।

√কেন এ আক্রান্ত মজ্জা সরানো প্রয়োজন?

মজ্জায় ব্যাকটেরিয়া আক্রমণ করে। এ ব্যাকটেরিয়া ক্রমে বংশ বৃদ্ধি করে এবং ইনফেকশন তৈরি করে। এ অবস্থায় অ্যান্টিবায়োটিক খেয়ে সাময়িকভাবে ইনফেকশন নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু কিছুদিন পর পরই ইনফেকশন হতে থাকে। যদি এর পরও চিকিৎসা করা না হয় তাহলে ফুলে যায়। এরপর সিস্ট, টিউমার, এমনকি ক্যান্সারও হতে পারে।
তাই যখন দন্তমজ্জা মরে বা পচে যায়, তখনই তা সরিয়ে ফেলা দরকার। যথাসময়ে তা করতে পারলে দাঁতটি আর ফেলে দেওয়ার প্রয়োজন পড়ে না। আর এ দাঁত না ফেলার চিকিৎসাটিই রুট ক্যানাল।

√চিকিৎসায় কী করা হয়?

সাধারণত তিনবার ডাক্তারকে কাজ করতে হয়। প্রথমবার ভেতরের দন্তমজ্জা সরিয়ে সেখানে লোকাল অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট দেওয়া হয়। দ্বিতীয় ধাপে ড্রেসিং করা হয়। শেষ ধাপে দাঁতের ভেতরের পুরো অংশটি শিকড় পর্যন্ত ভরাট করে দেওয়া হয়।

√পুরো পদ্ধতিটি এ রকম :

* দাঁতের ওপরের দিক থেকে একটা ফুটো করতে হয়। প্রয়োজন হলে তার আগে অ্যানেসথেশিয়া করে দাঁতটি অবশ করে নিতে হয়।

* দন্তমজ্জা ও দাঁতের রুটের ভেতরে থাকা মজ্জা এক ধরনের বিশেষ ইনস্ট্র“ুমেন্টের (ব্রস) সাহায্যে বের করা হয়।

* এরপর ভেতরের ক্যানালগুলো শেপিং করা হয়।

* ভেতরের ইনফেকশন নিয়ন্ত্রণের জন্য কিছু ওষুধ প্রয়োগ করা হয়।

* ভেতরটা পরিষ্কার করা হলে অস্থায়ী একটি ফিলিং দিয়ে আপাতত তৈরি করা ফুটোটি বন্ধ করে দেওয়া হয়।

* পরবর্তী সাক্ষাৎকালে ড্রেসিং করা হয়।

* শেষ সাক্ষাতে ভেতরের ক্যানালটি গাটাপার্চা ও সিলার দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

সাধারণত রুট ক্যানাল করা দাঁতে ক্যাপ বসানোর প্রয়োজন হয়।

√কত দিন স্থায়ী হয়

রুট ক্যানাল চিকিৎসাটি সফল হলে দাঁতটি আজীবন মুখে থাকে এবং তা ব্যবহার করা যায়। তবে নিয়মিত চেকআপ করাতে হয় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ক্রাউন বা ক্যাপ বসিয়ে নিতে হয়।

Address

T & T Gate, Wireless Mor
Chittagong
4202

Telephone

+8801831974452

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pacific Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pacific Dental Care:

Share