19/09/2025
😠মিসিং টুথ?
🫵ফিরিয়ে আনুন আপনার হাসি!
▫️'ডেন্টাল ইমপ্ল্যান্ট' হচ্ছে এক্ষেত্রে এক আধুনিক ও স্থায়ী সমাধান।
যদি আপনার একটি বা একাধিক দাঁত মিসিং হয়ে হারিয়ে যায় (দুর্ঘটনা, দাঁতের পঁচন বা মাড়ির রোগের কারণে), তাহলে সেখানে ফাঁকা জায়গা তৈরি হয়। এই ফাঁকা শুধু আপনার হাসির সৌন্দর্য নষ্ট করে না বরং খাবার চিবাতে সমস্যা হয়, হাড় ক্ষয় হতে শুরু করে এবং পাশের দাঁতগুলোও সরে যেতে পারে।
'ডেন্টাল ইমপ্ল্যান্ট' হলো সবচেয়ে আধুনিক সমাধান– যা হারানো দাঁতের জায়গায় স্থায়ীভাবে বসানো যায়।
🌱পরামর্শ ও পরিকল্পনা– এক্স-রে বা সিবিসিট'র মাধ্যমে ডেন্টাল সার্জন আপনার চোয়ালের হাড় পরীক্ষা করবেন এ কারণে যে, তা ইমপ্ল্যান্ট বসানোর উপযোগী কিনা।
🌱'ডেন্টাল ইমপ্ল্যান্ট' বসানো – স্থানীয় অবশ করা ইনজেকশন (লোকাল এনেস্থিসিয়া) দিয়ে চোয়ালের হাড়ে টাইটানিয়ামের একটি স্ক্রু (কৃত্রিম দাঁতের রুট) স্থাপন করা হয়।
🌱 সুস্থ হওয়ার সময় – এই স্ক্রু হাড়ের সঙ্গে পুরোপুরি মিশে যেতে (অসিও ইন্টিগরেশন) প্রায় ২-৩ মাস বা, আরো বেশী সময় লাগে।
🌱'ডেন্টাল ক্রাউন' বসানো - সবশেষে স্ক্রুর উপর কাস্টম-মেড ডেন্টাল ক্রাউন বসানো হয়, যা দেখতে একেবারেই প্রাকৃতিক দাঁতের মতো।
🎈ডেন্টাল ইমপ্লান্টের উপকারিতা
✔️ দেখতে ও ব্যবহার করতে প্রাকৃতিক দাঁতের মতো
✔️ স্থায়ী ও দীর্ঘস্থায়ী সমাধান
✔️ হাড় ক্ষয় রোধ করে
✔️ পাশের দাঁত কেটে ফেলার/ছোট করে ফেলার প্রয়োজন হয় না
✔️ আত্মবিশ্বাসী হাসি ফিরিয়ে আনে
📍 Core Dent – ডেন্টাল এন্ড ইমপ্লান্ট সেন্টার
📞 Appointment: 01840-145455
▫️আজই শুরু করুন আত্মবিশ্বাসী হাসির যাত্রা!