চৌধুরীহাট মাদার ডেন্টাল এন্ড হেল্থ কেয়ার

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • চৌধুরীহাট মাদার ডেন্টাল এন্ড হেল্থ কেয়ার

চৌধুরীহাট মাদার ডেন্টাল এন্ড হেল্থ কেয়ার Our thoughts are Best Treatment & Beautiful Smile.

Total treatment planing this Broken upper Anterior Tooth...
15/12/2022

Total treatment planing this Broken upper Anterior Tooth...

মানুষ যদি কখনও অটোপসি(পোস্টমর্টেম) কিভাবে করা হয় তা দেখতো তাহলে কখনই হয়তো  ুইসাইডের কথা চিন্তাও করতো না।আজকে দ্বিতীয়বার ...
05/11/2022

মানুষ যদি কখনও অটোপসি(পোস্টমর্টেম) কিভাবে করা হয় তা দেখতো তাহলে কখনই হয়তো ুইসাইডের কথা চিন্তাও করতো না।

আজকে দ্বিতীয়বার অটোপসি দেখার সুযোগ হয়।অনেক এক্সাইমেন্ট নিয়ে দেখতে গিয়েছিলাম।
তিনটা লাশ (কেস) ছিলো তখন।
একজন ২৩ বছর বয়সি মেয়ের ফাসি দিয়ে আত্মহত্যার কেস।
আরেকজন ৩০ বছর বয়সি মহিলার বিষ খেয়ে আত্মহত্যার কেস।
এবং আরেকজন ৩০-৩২ বছর বয়সি পুরুষকে দা দিয়ে কুপিয়ে মার্ডার কেস।

প্রথমেই ডোম মামা গায়ের সব জামা কাপর কেটে খুলে ফেলে ২৩ বছর বয়সি মেয়েটার।আহা...আজ সেই পর্দা,লজ্জা,সম্ভ্রম সবই যেন অসহায়। তারপরেই গলা থেকে নাভির নিচ পর্যন্ত একটানে দুইভাগ করে দেয়।হয়তো আমরা কুরবানির সময়ও গরুকে অনেক কেয়ার করে কাটি।বাট এখানে দুইপাশে টেনে চামড়া ছিলে ফেল্লো।পাজরের কার্টিলেজ টা নাইফের একটানে কেটে ভেতরের সব অর্গান দেখা হলো।পেটে বাচ্চা ছিলো কিনা চেক করলো।
মাথার পেছনে একটা ইনসিশন দিয়ে নারিকেলের ছোবড়া ছোলার মত টেনে মাথার চামড়া টা কপাল পর্যন্ত ছোলে খুলিটা কুপিয়ে ভাঙ্গছিলো।কেমন যেনো গরুর হাড্ডি কুপানোর কথা মনে পরে যাচ্ছিলো🙂

এমন ভাবেই পয়সনিং এর মহিলাটারও এভাবেই কেটে স্টমাক,লিভার,কিডনি,ব্রেন বের করে ফেরিনসিক এর জন্য পাঠিয়ে দিলো।

মার্ডার কেসটা তো চোখের দেখাতেই মার্ডার কেস।তাও কাটাকাটি করতেই হলো।

সব শেষে আবার বস্তা সেলাইয়ের এর মত নিচ থেকে উপরে সেলাই করে লাশ খালাস।
বাথরুমে নাকি আরেকটা নতুন লাশ আসছে।সেটাকে আনতে চলে গেলো মামারা।

কোথায় গেলো এত সম্ভ্রম এত দাম্ভিকতা?
বার বার একটা কথাই মনে হচ্ছিলো...মরে গেলে শরীরটার যেন আর একপয়সার ও দাম নেই।
বেচে থাকতে হয়তো ওই দুইটা মহিলার দিকে কেউ তাকানোর সাহস ও পেত না।বাট এখন মরার পরে নিথর দেহ পরে আছে।বিবস্র অবস্থায় লাশ ঘরে ধারালো ছুড়ি আর কড়াতের ধারে মাথার খুলি আলাধা হওয়ার অপেক্ষায়।

আত্মহত্যার পরে তার শরীরটার সাথে কি করা হয় যদি কেউ কখনও দেখতো তাহলে হয়তো দেশে আত্মহত্যার পরিমান অনেকটা কমে যেতো।

অবশ্য মানুষের বডির মূল্য আর কত?!
মারা গেলে পশুরাও খায় না।এখন মনে হচ্ছে আখেরাতটাই আসল।এই দুনিয়ায় আমরা শুধু ব্যাটারি লাগানো একটা শরীর।
আত্মা ছাড়া শরীরের কোনো দাম নাই।আর বাপদাদার টাকা না থাকলে ডেডবডিটার ও কোনো সম্মান নাই। 🙂

  ,,, মুখের হাঁসিকে আরো সুন্দর আরো চোখধাঁধানো করতে উন্নত প্রযুক্তির মাধ্যমে এটি স্থাপন করা হয়...😜 #প্রিয় মানুষের চোখ ফির...
02/11/2022

,,, মুখের হাঁসিকে আরো সুন্দর আরো চোখধাঁধানো করতে উন্নত প্রযুক্তির মাধ্যমে এটি স্থাপন করা হয়...

😜 #প্রিয় মানুষের চোখ ফিরানো অসম্ভব❤️

🖇️Appointment number : 01845690913

Opening Diastema....
18/10/2022

Opening Diastema....

আজকে বন্ধুর বিয়েতে প্রিয় শিক্ষকদের সাথে দেখা..;প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন শেষ হয়েছে আজকে প্রায় ১ যুগ(12 বছর) হল...
09/09/2022

আজকে বন্ধুর বিয়েতে প্রিয় শিক্ষকদের সাথে দেখা..
;
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন শেষ হয়েছে আজকে প্রায় ১ যুগ(12 বছর) হলো। এখনো সে সময়ের শিক্ষকদের চোখের মনি হিসেবে রয়েছি আমাদের (এসএসসি ব্যাচ 2011)।। এখনো মনে রেখেছে ওনাদের সাথে কাটানো আমাদের সেই স্মৃতিগুলো।😍 যখন একসাথে হই কোন অনুষ্ঠানে হাসিখুশি তে মাতিয়ে রাখে সেই সময়ের স্মৃতি গুলো মনে করিয়ে দিয়ে। 😍 শিক্ষদের সাথে রাস্তাঘাটে দেখা হলে সেই আদর, ভালোবাসার কমতি নেই, বুকে জড়িয়ে রাখে,,😍 শুধু শিক্ষকগণ নয় বরং আমরা যত বন্ধু-বান্ধব ছিলাম তখন, এখনো একই পরিবারের সন্তান হিসেবে রয়েছি, যেভাবে প্রাথমিক থেকে মাধ্যমিক শিক্ষা জীবন শেষ করেছিলাম। একটু অবসর পেলেই ছুটে যায় তাদের কাছে আবার ফিরে আসি গন্তব্যে।...এমন অনেক শিক্ষকদের হারিয়েছি পৃথিবী থেকে।
❣️
মহান আল্লাহ সকলকে হায়াতে, রিজিকে বরকত দান করুন, এবং যারা ইন্তেকাল করেছেন তাদের যেনো সুউচ্চ মর্যাদা দান করেন.. (আমিন)

এই সাগর পাড়ে আইসা আমারমাতাল মাতাল লাগেএই রুপ দেখিয়া মন পিঞ্জরায়সুখের পক্ষী ডাকে।পারতাম যদি থাইকা যাইতেএই সাগরের পাড়ে।
07/07/2022

এই সাগর পাড়ে আইসা আমার
মাতাল মাতাল লাগে
এই রুপ দেখিয়া মন পিঞ্জরায়
সুখের পক্ষী ডাকে।
পারতাম যদি থাইকা যাইতে
এই সাগরের পাড়ে।

মানুষের ত্বকে ৩টি স্তর থাকে। এপিডার্মিস, ডার্মিস এবং সাবকিউট্যানিয়াস স্তর। ত্বক পুড়ে গেলে এ ৩টি স্তরে ক্ষতের ভিত্তিতে যথ...
05/06/2022

মানুষের ত্বকে ৩টি স্তর থাকে। এপিডার্মিস, ডার্মিস এবং সাবকিউট্যানিয়াস স্তর। ত্বক পুড়ে গেলে এ ৩টি স্তরে ক্ষতের ভিত্তিতে যথাক্রমে ১ ডিগ্রি, ২ ডিগ্রি এবং ৩ ডিগ্রি বার্ন চিহ্নিত করা হয়।

পুড়ে গেলে কী করবেন?

১ ডিগ্রি পোড়ার ক্ষেত্রে যত দ্রুত সম্ভব ১৫-৩০ মিনিট কলের নিচে রেখে ক্ষতস্থানে সরাসরি পানি প্রবাহ চালাতে হবে। ২ ডিগ্রি পোড়ার ক্ষেত্রে একই কাজ করতে হবে ১-২ ঘণ্টা। ফোসকা পড়বে, ফোসকা গলারনোর কোনো প্রয়োজন নেই। এরপর ডাক্তারের কাছে যেতে হবে।

৩ ডিগ্রি পোড়ার ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে নিরাপদ স্থানে নিয়ে দ্রুত কাপড় খুলে দিতে হবে। এরপর আস্তে আস্তে পানির প্রবাহ চালাতে হবে। পুড়ে যাওয়া অংশ গজ বা পরিস্কার কাপড় দিয়ে ঢেকে একটু উঁচু করে রাখতে হবে। ব্যক্তির জ্ঞান থাকলে পানিতে একটু লবণ মিশিয়ে শরবত, স্যালাইন কিংবা ডাবের পানি, এমনকি এসব না পেলে সাধারণ পানি খাওয়াতে হবে যতক্ষন/যতটুকু খেতে পারে। এর মাঝে দ্রুততর বেগে হাসপাতালে নিয়ে যেতে হবে।

যা যা করবেন না-

১. ভুল করেও ক্ষতস্থানের অবস্থা চিকিৎসককে না দেখিয়ে কোনো মলম বা ক্রিম লাগাবেন না।
২. ফোসকা পড়লে কোনো ক্রমেই তা ফাটাবেন না।
৩. পোড়া স্থানে বরফ, তুলো, ডিম, টুথপেস্ট লাগাবেন না।
৪. পোড়া স্থানে যেনো কাপড়ের ঘষা না লাগে, খেয়াল রাখবেন।
৫. পুড়ে গেলেই আগে সাধারণ তাপমাত্রার পানির প্রবাহ দিতে হবে এবং দ্রুততর সময়ে হাসপাতালে নিতে হবে।
সংগ্রহীত

দেখতে কালো হতে পারি 😞😭🥺কিন্তু, সেলফি সুন্দর না হওয়া পর্যন্ত হাল ছাড়ি না 🤣😄😃
23/05/2022

দেখতে কালো হতে পারি 😞😭🥺
কিন্তু,
সেলফি সুন্দর না হওয়া পর্যন্ত হাল ছাড়ি না 🤣😄😃

যারা ঈদে বাইক নিয়ে বাড়িতে যাচ্ছেন তাদের জন্য বলছি!* অতিরিক্ত গতিতে বড় গাড়ি ওভারটেক করবেন না। সবাই তাড়াহুড়া মাঝে থাকবে সু...
30/04/2022

যারা ঈদে বাইক নিয়ে বাড়িতে যাচ্ছেন তাদের জন্য বলছি!

* অতিরিক্ত গতিতে বড় গাড়ি ওভারটেক করবেন না। সবাই তাড়াহুড়া মাঝে থাকবে সুতরাং সচেতন থাকবেন।
* ওভারটেক করার সময় হর্ন বা সিগনাল দিন। ড্রাইভার বা হেলপারের সিগনাল দেওয়ার পর ওভারটেক করুন।
* বড় গাড়ি একদম পিছনে থাকবেন না। এতে করে ড্রাইভার বা হেলপার আপনাকে দেখতে পারবেন না।
* হুট করে ডানে বামে যাবেন না। নির্দিষ্ট লেনে বাইক চালান।
* দাড়ানো বড় গাড়ির একদম পিছনে দাড়াবেন না। কারণ বড় গাড়ি সামনে যাওয়ার সময় পিছনে যায়। সুতরাং একটু যায়গা নিয়ে দাড়াবেন।
* অতিরিক্ত ব্যাগ বহন করবেন না, এতে আপনার ব্যালেন্স হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
* সব সময় চেষ্টা করবেন নিজের কাদ ফ্রি রেখে বাইক চালাতে।
* দূরের রাস্তায় যাওয়ার আগে অবশ্যই বাইক ভালো করে চেকআপ করে নিবেন।
* সব সময় মাথা ঠান্ডা রেখে বাইক চালাবেন।

সাবধানে বাইক চালান। মনে রাখবেন কখনো না ফেরার থেকে একটু দেরিতে ফেরা অনেক ভালো।🙃

27/04/2022

আমাদেরকে অনেক অনেক সচেতন হতে হবে।আমাদের সকলের বাসায়ই বাচ্চা আছে।কিছু সচেতনতা নিম্নরুপ -

১)বুকের দুধ খাওয়ানোর পর ৫-৭ মিনিট বাচ্চাকে কাধে নিয়ে হাটতে হবে এবং আলতো করে বাচ্চার পিঠে থাবা দিতে হবে,তাহলে দুধটা হজমে সহায়তা করবে,খাওয়ানোর সাথে সাথে শুইয়ে দিলে বাচ্চা বমি করে দম বন্ধ হয়ে মারা যেতে পারে।
২)বাচ্চাকে জোর করে কখনো খাওয়ানো যাবেনা।ধস্তাধস্তি করতে গেলে বাচ্চা ঘাড়ে আঘাত পাবে ও শ্বাস বন্ধ হয়ে যাবে কারণ আমাদের শ্বাস-প্রশ্বাস কেন্দ্র ঘাড়ে অবস্থিত।
৩)বাচ্চাকে চামচে অল্প করে খাওয়াতে হবে।একসাথে বেশি দিলে বাচ্চা গিলতে পারবেনা।
৪)৪ বছরের নিচের বাচ্চাকে কক্ষনোই চকলেট খেতে দেওয়া উচিত না।
৫)৩ বছরের নিচের বাচ্চাকে আটি জাতীয় খাবার যেমন-কুল,লিচু,জাম,ছোট আম ইত্যাদি খেতে দিলে অবশ্যই আটি ফেলে শুধু শাসটুকু খেতে দিতে হবে।
৬)বাচ্চার হাতের নাগালে কোন কারেন্টের সকেট থাকলে অবশ্যই সেগুলাতে টেপ লাগিয়ে রাখতে হবে।
৭)বাচ্চা যে সময় ঘুমাবে সেই সময় গোসল করতে যেতে হবে, কাপড় আয়রন করতে হবে।
৮)যারা হিটার/ইলেকট্রনিক চুলায় রান্না করেন,সেগুলাকে বাচ্চার হাতের নাগালের বাইরে রাখতে হবে।
৯)গরম পানির বালতি থেকে বাচ্চাকে দুরে রাখতে হবে।
১০)গরম পানি বালতিতে ঢালার সময় বা অন্য গরম কিছু অন্য কোথাও ঢালার সময় বাচ্চা পিছনে আছে কিনা আগে দেখে নিতে হবে।
১০)ঘরে কোথাও পানি পড়ে থাকলে সাথেসাথেই মুছে ফেলতে হবে।
১১)দরজার কোন ছিটকিনি বাচ্চার হাতের নাগালে থাকলে সেটা বেধে রাখতে হবে।
১২)শীতকালে বাচ্চাকে মাঝখানে রেখে একই কম্বলে বাবা-মা দুইপাশে ঘুমাবেননা।বাচ্চাকে আলাদা কম্বল দিয়ে একপাশে রাখবেন।
১৩)সিড়ির দরজা সবসময় বন্ধ রাখবেন।
১৪)ঘর সব-সময় পরিস্কার রাখতে হবে,যেন কোন পোকামাকড় না থাকে।
১৫)বাচ্চাকে গামলাতে অল্প পানি দিয়ে গোসল করাতে হবে,এবং সাথে থাকতে হবে যেন বাচ্চা ডুবে না যায়।
১৬)বাসার কাছে বড় ড্রেন বা পুকুর,ডোবা থাকলে বাচ্চাকে সবসময় নজরে রাখতে হবে।
১৭)ছুরি,কাচি,বটি,দা,ব্লেড ইত্যাদি ধারালো অস্ত্র নিরাপদে রাখতে হবে।
১৮)যে কোন ওষধ বাচ্চার নাগালের বাইরে রাখতে হবে।
১৯)ছোট বাচ্চাকে দড়ি অথবা তার দেওয়া যাবেনা খেলার জন্য,সে গলায় পেচিয়ে ফেলতে পারে।
২০)বাচ্চা যেন খাট থেকে পড়ে না যায় সেইজন্য নিচু খাট অথবা মেঝেতে তোশক বিছিয়ে বাচ্চাকে রাখতে হবে।

★ কোক কিংবা পেপসির বোতলে কেরোসিন তেল কিংবা এই ধরনের বিষাক্ত কিছু কখনোই রাখা যাবেনা। এই দূর্ঘটনা অনেক কমন।

আজকের শিশুই আগামীর ভবিষ্যত।তাই আমদেরকে আমাদের নিজেদের জন্যই অনেক বেশি সচেতন হতে হবে বাবুগুলাকে নিরাপদে রাখার জন্য।আর কোন বাচ্চাই যেন এভাবে অকালে ঝরে না যায়।

Courtesy :Dr.Md Aminul Islam Amin

20/04/2022

আমার কাছে কুরআানের সবচেয়ে কষ্টদায়ক আয়াত হলো সূরা কাসাস এর এই আয়াতটি -

"আপনি যাকে ভালোবাসেন, ইচ্ছা করলেই তাকে হেদায়াত করতে পারবেন না।আল্লাহ যাকে ইচ্ছা হেদায়াত দান করে থাকেন!"
~[সূরা-কাসাসঃ৫৬]

যতবার এই আয়াত এর মর্মটা উপলব্ধি করি ততবার চোঁখের পানি ঝড়ে! দুনিয়াতে আমরা নিজের আপনজনকে খুব বেশীই ভালবাসি, হয়তো অনেক সময় নিজের থেকেও কাউকে বেশীই ভালবেসে ফেলি, তাদের হেদায়েতের জন্য প্রতিনিয়ত দুআ করি কিন্তু ফলাফল তাদের হেদায়েত নসিব হয়না!

হেদায়েত অনেক দামি নিয়ামত স্বয়ং আল্লাহ সুবাহানাহু ওয়া তা'আলার পক্ষ থেকে আসে! আর দুনিয়াতে হেদায়েত পাওয়া এবং হেদায়েতের পথে টিকে থাকতে পারা পরকালের জন্য নিশ্চয় সুসংবাদ!

এজন্যই আল্লাহ সুবাহানাহু ওয়া তা'আলা বলেছেন, তিনি যাকে ভালবাসেন তাকে হেদায়েত দান করেন, যাকে ইচ্ছা তাকে সেখানে আমি আপনি কাঁদলেও কি! আহ! কতশত আহাজারি, কত বুঝানোর ব্যর্থ চেষ্টা ভালবাসার মানুষগুলো যেন বুঝে দুনিয়াটা ক্ষনিকের এখানে সবদিক দিয়ে কেউ পরিপূর্ণ নয়! একদিন মরতে হবে! দুনিয়া নয় বরং দুনিয়াতে বেঁচে থেকে জান্নাতের চিন্তা করে নফসকে পরাজিত করতে হবে! মন যা চাই তা করা যাবেনা বরং কুরআান হাদীস যেটা বলে সেটাই মানতে হবে! তবেই তো আমরা সফল হবো।

হে আমার রব! আপনি সবাইকে হেদায়েত দান করুন। আমীন।🌸

19/04/2022

আমার ছেলেকে শাসন করার তুই কে???😡😡😡
;
যখন থেকে এই কথার প্রচলন শুরু হয়েছে,
ঠিক তখন থেকে সমাজে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে 😡😡

Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 13:00
16:00 - 21:00
Tuesday 09:00 - 13:00
16:00 - 21:00
Wednesday 09:00 - 13:00
16:00 - 21:00
Thursday 09:00 - 13:00
16:00 - 21:00
Friday 09:00 - 12:00
16:00 - 21:00
Saturday 09:00 - 13:00
16:00 - 21:00
Sunday 09:00 - 13:00
16:00 - 21:00

Telephone

+8801845690913

Website

Alerts

Be the first to know and let us send you an email when চৌধুরীহাট মাদার ডেন্টাল এন্ড হেল্থ কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share