Mannan dental care

Call Directions Contact the practice

Mannan dental care I treat your family like my family.

"চেম্বারে একটু নতুনত্ব এনেছি" এই নতুনত্বের পেছনে যে শ্রম, ধৈর্য, সময় আর মেধা ব্যয় হয়েছে-তার পরিমাণ আমার কাছে মনে হয়েছে প...
18/08/2026

"চেম্বারে একটু নতুনত্ব এনেছি"

এই নতুনত্বের পেছনে যে শ্রম, ধৈর্য, সময় আর মেধা ব্যয় হয়েছে-তার পরিমাণ আমার কাছে মনে হয়েছে পাহাড়সম। আর সেই পাহাড়সম শ্রমের পুরো কৃতিত্ব আমার ভাগিনা সাজ্জাদের। সে পাশে না থাকলে এই পরিবর্তনটা আমার পক্ষে সম্ভব হতো কি না, সেটাই বরং আরেকটি বড় প্রশ্ন। সত্যিকার অর্থে আমার একটি কথাও সে এই সৌন্দর্যে রাখেনি। আমি যখনই বলতাম এভাবে না, এভাবে হবে! তখনই আপত্তি আমার পরিকল্পনা ভেস্তে দিতো। এভাবেই শেষতক পরিসমাপ্তি।

চেম্বারটি কাজ শুরু করেছি মাস দুয়েক হলো। এই অল্প সময়ের মধ্যে কোনো অর্থনৈতিক যোগান ছাড়াই যে সৌন্দর্য ও নান্দনিকতা দাঁড় করানো হয়েছে, সেখানে আমার নিজের কৃতিত্ব বলতে গেলে কিছুই নেই। ভালো-মন্দ মিলিয়ে এখানে যা কিছু দেখছেন, তার শতভাগ প্রাপ্তি ও কৃতিত্ব তার। আমি শুধু তার শ্রম, মেধা ও ভালোবাসার ফলটা উপভোগ করছি।

আমার সাজানো এই ‘চিকিৎসা-বাগানে’ আপনাদের সবাইকে স্বাগত।

এটা আমার কোনো ফ্যাশন নয়; বরং আমার ভালো লাগার একমাত্র আশ্রয়স্থল। চেম্বারের এই শান্ত, পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশের মধ্যে কখনো কখনো এমন প্রশান্তি অনুভব করি যে, নিজের শয়নঘরের কথাই মনে পড়ে।

আপনারা অবশ্য কালেভদ্রে আসবেন। যারা নিয়মিত আসেন, তারা সঙ্গে বকশিস নিয়ে আসবেন!😆

দরজায় টেবিল না থাকলেও সহকারী থাকবে-তাই বলার আগেই ‘উপভোগ ফি’ দিয়ে আমাদের বাধিত করতে ভুলবেন না!
(দুষ্টুমি করলাম।) 😄

তবে এই সমস্ত আয়োজনের মাঝেও একটা সত্য বারবার মনে পড়ে-

একদিন সবই রয়ে যাবে; শুধু শূন্য হাতে আমাকে ফিরে যেতে হবে আমার রবের নিকটে।

সেই দিনটি আসার আগ পর্যন্ত আমার সীমাবদ্ধতার মধ্যে থেকে প্রতিটি রোগীকে সর্বোচ্চটা দেওয়ার তাওফিক যেন আল্লাহ আমাকে দেন-এই দোয়াটুকু আপনাদের কাছে চাই।

চেম্বারটি কতটা সুন্দর, কতটা রুচিশীল-তার কোনো মার্ক আমি চাই না। আমার কাছে সৌন্দর্যের সবচেয়ে বড় সংজ্ঞা হলো, একজন রোগী এখানে এসে যেন পরিচ্ছন্নতা, স্বস্তি, নিরাপত্তা এবং আন্তরিকতার অনুভূতি নিয়ে বের হতে পারেন।

দীর্ঘ এই পথচলায় আমার চেষ্টা শুধু এতটুকুই-চিকিৎসার পাশাপাশি আপনাদের জন্য একটি পরিচ্ছন্ন, শান্ত ও মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করা।

আর আমার টেবিল ও চেয়ারের পাশে যে তাকটি দেখছেন, সেটি আমার ছোট্ট লাইব্রেরি। বাসার লাইব্রেরির কোনো কালেকশন এখানে আনব না। নিজের পছন্দ, প্রয়োজন আর সময়ের সঙ্গে ধীরে ধীরে তাকগুলো সাজাব—ইনশাআল্লাহ।

হয়তো একদিন এই তাকগুলো বইয়ে ভরে যাবে, চেম্বার আরও বদলে যাবে, সময়ও অনেক দূর এগিয়ে যাবে।

কিন্তু আমি চাই, এই জায়গাটার সঙ্গে একটি বিষয় যেন সবসময় থেকে যায়—

এখানে মানুষ শুধু চিকিৎসা নিতে আসেনি; একটু স্বস্তি, একটু আস্থা আর একটু আন্তরিকতা নিয়েও ফিরে গেছে।

আমার এই ছোট্ট চিকিৎসা-বাগানে আপনাদের আগমন, ভালোবাসা, আস্থা ও দোয়াই হোক সবচেয়ে বড় প্রাপ্তি।

অসহনীয় ব্যথা থেকে আত্মবিশ্বাসী হাসি প্রথম ছবির অসহায় হাসি আর এখনকার আত্মবিশ্বাসী উজ্জ্বল হাসি—এটাই আসলে সঠিক চিকিৎসা ও ধ...
19/09/2025

অসহনীয় ব্যথা থেকে আত্মবিশ্বাসী হাসি

প্রথম ছবির অসহায় হাসি আর এখনকার আত্মবিশ্বাসী উজ্জ্বল হাসি—এটাই আসলে সঠিক চিকিৎসা ও ধৈর্যের ফলাফল।

“একটি স্মিত হাসি প্রকাশ করে হৃদয়ের গভীর অনুভূতি, আর আত্মার অন্তরঙ্গ স্বচ্ছতা”! এই ছবিগুলোও তার প্রমাণ।

রোগীর নাম মঞ্জুর আলম, বয়স ৬২ বছর। তিনি একজন সরকারি চাকরিজীবী। এসেছিলেন দাঁতের অসহনীয় যন্ত্রণার কারণে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেল, মুখের প্রায় সব দাঁতই ক্যারিসে আক্রান্ত, অনেকগুলো ভেঙে পড়ার মতো অবস্থায়। তিনি মূলত একটি দাঁতের ব্যথার চিকিৎসা করাতে এসেছিলেন।

ডায়াগনোসিসে দেখা গেল—

প্রায় ১৮টি দাঁতে রুট ক্যানেল প্রয়োজন।

৭টি দাঁত ভেঙে গেছে, যেগুলো ধীরে ধীরে ফেলে দিতে হবে। সবশেষে আমরা ২৮টি দাঁত মুখে প্রতিস্থাপন করে দিতে পারবো ইনশাআল্লাহ।

সুবিধা-অসুবিধা বুঝিয়ে বলার পর তিনি হঠাৎ বললেন—
“আপনি সব দাঁতের চিকিৎসা করে আমাকে খাওয়ার উপযোগী করে দিন। যেন জীবনে আর দাঁতের ব্যথায় কষ্ট না পাই, সুস্থভাবে থাকতে পারি।

আমি বললাম, “যদি এটাই করতে চান তবে এটিই হবে সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। এর জন্য প্রয়োজন মানসিক প্রস্তুতি, ধৈর্য এবং পর্যাপ্ত অর্থ। এগুলোর সমন্বয়ে আপনাকে আবারও সুন্দর একটি মুখের অবয়ব উপহার দেওয়া সম্ভব।”

তিনি রাজি হলেন। দুই দিন পরেই চিকিৎসা শুরু হলো। ধীরে ধীরে তিনি ফিরে পেলেন তার হারানো আত্মবিশ্বাস, মুখের সৌন্দর্য এবং একটি উজ্জ্বল স্মিত হাসি।

মুখে সুন্দর হাসি ফিরিয়ে আনুন— সঠিক চিকিৎসা ও পরিচর্চার মাধ্যমে।

It is a dream come true to be able to announce my Graduation.Faculty: Medicine University of Chittagong
15/05/2025

It is a dream come true to be able to announce my Graduation.

Faculty: Medicine

University of Chittagong

ভালো কাজের প্রচার মানুষের মুখে মুখে তার জন্যে মিডিয়া প্রয়োজন হয় না। তবুও যারা মিডিয়াকে ফোকাস করেন তাদের জন্যে মাঝে মাঝে ...
12/07/2024

ভালো কাজের প্রচার মানুষের মুখে মুখে তার জন্যে মিডিয়া প্রয়োজন হয় না। তবুও যারা মিডিয়াকে ফোকাস করেন তাদের জন্যে মাঝে মাঝে আমাদের কাজের দৃশ্য প্রদর্শন করা হয়।

বড়ো বড়ো ডিগ্রি থাকলেই চিকিৎসা যথাযথ বিষয়টি এমন নয়।

ব্যস্ততা এমন যে, সব সময় পেইজে লেখালেখি বা বিস্তারিত
দেওয়া সম্ভব হয় না।

৬ নং দাঁতের কাজটি বিখ্যাত একজন ডেন্টিস্টের আর ৫ নং দাঁতের কাজটি সাধারণ একজন ডেন্টিস্টের (আমার)।বড়ো বড়ো ডিগ্রি থাকলেই কেব...
12/07/2024

৬ নং দাঁতের কাজটি বিখ্যাত একজন ডেন্টিস্টের আর ৫ নং দাঁতের কাজটি সাধারণ একজন ডেন্টিস্টের (আমার)।

বড়ো বড়ো ডিগ্রি থাকলেই কেবল চিকিৎসা যথাযথ হয় কথাটা ঠিক এমন নয়।।

04/07/2024

দাঁত শির শির কেনো করে? কারণঃ লক্ষণঃ চিকিৎসাঃ পরামর্শ সব থাকছে ভিডিওতে।

এক প্রবাসী রোগী বিদেশে ৩ বছর অপেক্ষা করছিলেন আমাদের চেম্বারে দাঁতের কাজ করবেন বলে। আজ তার মুখের দৃশ্য এটি। এর আগে ৩-৪ জন...
03/07/2024

এক প্রবাসী রোগী বিদেশে ৩ বছর অপেক্ষা করছিলেন আমাদের চেম্বারে দাঁতের কাজ করবেন বলে। আজ তার মুখের দৃশ্য এটি। এর আগে ৩-৪ জন দাঁতের ডাক্তারের কাছে কাজ করেও কারো প্রতি বিশ্বাস রাখতে পেরে শেষতক আমার চেম্বারেই তার স্মিত হাসি।

ঈদ মুবারক
16/06/2024

ঈদ মুবারক

27/05/2024

আইসিইউতে কী কী করা হয় এবং রোগীদের কীভাবে সেবা দেওয়া তার বিস্তারিত।

৬৮ বছরের বয়স্ক এই রোগীটি ভয়াবহ এক দুর্ঘটনায় উপরের চোয়ালের ৪টি দাঁত হারায় এবং তাতে তিনি সীমাহীন কষ্ট পান। শরীরে নানা ধরনে...
12/05/2024

৬৮ বছরের বয়স্ক এই রোগীটি ভয়াবহ এক দুর্ঘটনায় উপরের চোয়ালের ৪টি দাঁত হারায় এবং তাতে তিনি সীমাহীন কষ্ট পান। শরীরে নানা ধরনের জটিলতা থাকায় দাঁত লাগাতে আমাদের কিছুটা সময় যায়। দুর্ঘটনা পরবর্তী সময়ে আমাদের সাথে যোগাযোগ করলে প্রোপার গাইডলাইন মেনে চিকিৎসা চালিয়ে যাই। আজ তার ফলাফল এই ছবিগুলো।

আপনার হাসি ফিরিয়ে দিতে আমরা দিন-রাত কাজ করছি। বিশ্বাস রাখুন এবং সঠিক চিকিৎসা নিন, হাসি ফিরিয়ে আনুন।

Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

01732557987

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mannan dental care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mannan dental care:

Shortcuts

Share