Dentique

Dentique Dentique is prepared to treat your any kind of Oral & Dental problems! Book an appointment to visit

আক্কেল দাঁতে ব্রাশ ঠিকমতো না পৌঁছানোর কারণেই বেশিরভাগ ক্ষেত্রে আক্কেল দাঁতের ক্ষয় হয়, যার কারণে ছবির দাঁতটি ফেলতে হল। ...
15/05/2021

আক্কেল দাঁতে ব্রাশ ঠিকমতো না পৌঁছানোর কারণেই বেশিরভাগ ক্ষেত্রে আক্কেল দাঁতের ক্ষয় হয়, যার কারণে ছবির দাঁতটি ফেলতে হল। তাই ব্রাশ বাছাই করার সময় দেখে নিন ব্রাশের মাথা/হেড ছোট কিনা। এতে করে ব্রাশ করার সময় আপনার আক্কেল দাঁত পর্যন্ত পৌঁছাতে সহজ হবে।

রোগী অনেক দিন ধরে আক্কেল দাঁতের ব্যথায় ভুগছিলেন।প্রশ্ন হল, কেন এই ব্যথা? সাধারণত যে কোনো খাবার, বিশেষত মিষ্টি খাবার খাও...
15/05/2021

রোগী অনেক দিন ধরে আক্কেল দাঁতের ব্যথায় ভুগছিলেন।
প্রশ্ন হল, কেন এই ব্যথা?

সাধারণত যে কোনো খাবার, বিশেষত মিষ্টি খাবার খাওয়ার পর মুখে এক ধরনের অ্যাসিড তৈরি হয়, যা ধীরে ধীরে সময়ের সাথে দাঁতের ওপরের শক্ত আবরণটিকে ক্ষয় করে থাকে। ক্ষয় হতে হতে একসময় গর্তের সৃষ্টি হয়। দাঁতের মধ্যে গর্ত বা ক্যাভিটি হলে তাতে ময়লা ও খাদ্য কণা জমে এবং ব্যাকটেরিয়া সংক্রমণ হয়।

যদি সংক্রমণ দাঁতের মজ্জা পর্যন্ত না পৌঁছায়, সেক্ষেত্রে "ফিলিং" এর মাধ্যমে চিকিৎসা সম্ভব। আর সংক্রমণ যদি দাঁতের মজ্জা পর্যন্ত পৌঁছায়, সেক্ষেত্রে "রুট ক্যানেল ট্রিটমেন্ট" এর মাধ্যমে চিকিৎসা সম্ভব।

কিন্তু উক্ত রোগীর ক্ষেত্রে ব্যাকটেরিয়া সংক্রমণ, মজ্জা সহ দাঁতের শিকড়ে গিয়ে ইনফেকশন করায় প্রচন্ড ব্যথায় ভুগতেন। তাই এই অবস্থায়, আক্কেল দাঁত বিবেচনা পূর্বক দাঁতটি ফেলার সিদ্ধান্ত নেয়া হয়।

সুতরাং দাঁতে কালো দাগ/ গর্ত দেখলে বা ব্যথা অনুভব করলে দ্রুত চিকিৎসক এর পরামর্শ নিন!

বিঃদ্রঃ
"বিডিএস ডিগ্রি ছাড়া কেউ দন্ত চিকিৎসক নয়!"

দাঁত ফাঁকা থাকলে করণীয়ঃসামনের ফাঁকা থাকে তাহলে অনেকেই কথা বলতে বা দাঁত দেখিয়ে হাসতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না!  সে‌‌ক্ষে...
15/05/2021

দাঁত ফাঁকা থাকলে করণীয়ঃ

সামনের ফাঁকা থাকে তাহলে অনেকেই কথা বলতে বা দাঁত দেখিয়ে হাসতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না!

সে‌‌ক্ষেত্রে কোন চিকিৎসা গ্রহনের মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন?

চিকিৎসাঃ
১.অর্থোডন্টিক চিকিৎসা
২. ক্রাউন / ক্যাপ, ব্রিজ
৩. ফিলিং

বর্তমানে তুলনামূলক কম খরচের হ‌ওয়ায়, এই সমস্যার সমাধানে, চিকিৎসা হিসেবে "ফিলিং" করতে বেশিরভাগ রোগী আগ্রহী হয়ে থাকেন।

নিম্নের রোগীর ক্ষেত্রে ফিলিং এর মাধ্যমে এই সমস্যার সমাধান ‌করা হয়েছে।

[বিঃদ্রঃ- "বিডিএস ডিগ্রি ছাড়া কেউ দন্ত চিকিৎসক নয়"]

স্কেলিং (Scaling) কি?স্কেলিং এক বিশেষ পরিষ্কার পদ্ধতি যা আপনার দাঁতের গোঁড়ায় জমে থাকা প্ল্যাক, ক্যালকুলাস(দাঁতের চারপা...
15/05/2021

স্কেলিং (Scaling) কি?

স্কেলিং এক বিশেষ পরিষ্কার পদ্ধতি যা আপনার দাঁতের গোঁড়ায় জমে থাকা প্ল্যাক, ক্যালকুলাস(দাঁতের চারপাশে জমা পাথর) এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দূর করা হয়। দীর্ঘদিন এরকম জমে থাকা প্ল্যাক, ক্যালকুলাস যদি দূর করা না হয়, তবে তা মাড়িতে সংক্রমণের সৃষ্টি করে, ফলে মাড়ি নরম হয়ে যায় যার কারণে "জিনজিভাইটিস পেরিওডনটাইটিস (মাড়ির রোগ)" রোগ দেখা দেয়, এমনকি দাঁত নড়বড়ে হয়ে যেতে পারে।

নিয়মিত স্কেলিং কেন প্রয়োজনীয়?

আমরা প্রতিদিন যে খাবার খাই তা দাঁতের চারপাশে জমা হয়। যদি আমরা সঠিক পদ্ধতিতে ও নিয়মিতভাবে দাঁত পরিষ্কার না করি তাহলে এসব খাদ্যকনাগুলো দাঁতের আবরন “পেরিওডেনটাল মেমব্রেনের” উপর শক্ত হয়ে জমে থাকে। এভাবে জমে একসময় পাথরের মতো সৃষ্টি করে। একে ডেন্টাল সাইন্সে "ক্যালকুলাস" বলে। এইসব পাথর দীর্ঘদিন জমে থাকলে তা একসময় দাঁতের মেমব্রেনটিকে নষ্ট করে ফেলে এবং দাঁত ও মাড়ির বিভিন্ন রোগ যেমন জিনজিভাইটিস পেরিওডনটাইটিস, মাড়ি হতে রক্ত পড়া, মুখে দুর্গন্ধ, দাঁত শিরশির সহ নানা ধরনের সমস্যার সৃষ্টি করে।
তাই এই ক্যালকুলাস রিমুভ করার জন্যে প্রতি ছয় মাস (কমপক্ষে ১ বছর) পরপর "বিডিএস ডিগ্রিধারী ডেন্টাল সার্জন" এর পরামর্শ নেওয়া আবশ্যক। তিনি আপনার দাঁত পরীক্ষা করে বলবেন, আপনার স্কেলিং করার দরকার আছে কিনা? এছাড়াও আমাদের দেশে অনেকে তামাক জাতীয় দ্রব্য যেমন বিড়ি, সিগারেট, পান, জর্দা, গুল সেবন করে যার ফলে দাঁতে বিশেষ করে সামনের দাঁতে কালো বা বাদামি দাগ পড়ে।
প্রাথমিক অবস্থায় এইসব দাগ দূর করার জন্যে স্কেলিং খুবই আবশ্যক। সুতরাং স্কেলিং করলে দাঁত দুর্বল হয় না বরং তা মাড়ির রোগকে প্রতিরোধ করে যাতে মাড়ি হতে রক্ত পড়া, মুখে দুর্গন্ধ, দাঁত শিরশির করা ইত্যাদি সবই ঠিক হয়ে যায়।

30/12/2020

Address

Chittagong
GPO4000

Opening Hours

Monday 18:00 - 22:00
Tuesday 18:00 - 22:00
Wednesday 18:00 - 22:00
Thursday 18:00 - 22:00
Friday 18:00 - 22:00
Saturday 18:00 - 22:00
Sunday 18:00 - 22:00

Telephone

+8801795875630

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dentique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dentique:

Share