TANJEEN’s Iconic Dentistry

TANJEEN’s Iconic Dentistry Providing comprehensive dental services. Call @ 01407-072775 for Appointment.

Offering latest Dental Treatment with modern facilities in
SAFE DIABETIC & DIAGNOSTIC CENTER (1st Floor), Opposite to the Bibirhat Kacha Bazar, Ctg-Hatazari Road, Chattogram.

21/07/2025
12/05/2025

আগামী ১৩/০৫/২৫ তারিখ, মঙ্গলবার একটি তার্কিশ কার্ডিয়াক টিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভিজিটে আসবেন।এই ভিজিটিং চলাকালীন সময়ে তাঁরা ১৮ বছর বয়স পর্যন্ত যাদের হৃদপিন্ডে জন্মগত ত্রুটি আছে তাদেরকে বিনামূল্যে স্ক্রিনিং করা এবং পরবর্তীতে প্রয়োজনীয় সার্জারী সহ চিকিৎসা সেবা প্রদান করবেন।

এজন্য যাঁদের বাচ্চার এই ধরনের সমস্যা আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বহির্বিভাগে অথবা অন্ত:বিভাগে ভর্তির জন্য অনুরোধ করা যাচ্ছে।

সংগৃহীত

থাকছে দিনব্যাপী ফ্রি ডেন্টাল চেকআপ.... স্থান: সেইফ ডায়াবেটিক ও ডায়াগনস্টিক সেন্টার (বিবিরহাট কাঁচা বাজারের বিপরীতে)তার...
27/04/2025

থাকছে দিনব্যাপী ফ্রি ডেন্টাল চেকআপ....

স্থান: সেইফ ডায়াবেটিক ও ডায়াগনস্টিক সেন্টার (বিবিরহাট কাঁচা বাজারের বিপরীতে)
তারিখ: ০১-মে-২০২৫
সময়: সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা এবং সন্ধ্যা ৬:০০ টা থেকে রাত ৮:০০ টা

শীঘ্রই বিশেষজ্ঞ ডেন্টাল সার্জনদের জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং এমন বিশেষ কেমপেইন / অফার সম্পরকে জানতে এই পেইজ ফলো দিয়ে আমাদের সাথে থাকুন।

📞 ০১৪০৭-০৭২৭৭৫

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফ্রী হেলথ চেকআপ।
সকলে আমন্ত্রিত।

Offering packages that combine essential comprehensive Dental services at a discounted price....."Healthy Gums Start Her...
22/04/2025

Offering packages that combine essential comprehensive Dental services at a discounted price.....

"Healthy Gums Start Here..... 😁"

Please book your appointment & Visit us .....

Safe Diabetic and Diagnostic Centre.
Al-Hamd Sultan Centre (1st Floor), East side of Bibirhat Kacha Bazar, Ctg-Hathazari Road, Chittagong.
For Serial: 📞01407-072775.

21/01/2025

দাঁতের চিকিৎসা ব্যায়বহুল কেনো?

দাঁতের চিকিৎসায় ব্যবহৃত পণ্যের মধ্যে বাতাস, বিদ্যুৎ এবং পানি ছাড়া সবকিছুই দেশের বাইরের পণ্য।
দেশে বিভিন্ন আমদানীকারক রয়েছে,যারা দেশের বাইরে থেকে দাঁতের চিকিৎসায় ব্যবহৃত পণ্য আমদানি করে থাকে।এরমধ্যে জাপান,দক্ষিণ কোরিয়া,জার্মানি,আমেরিকা,ভারত এবং চায়নার পণ্য অন্যতম।অর্থাৎ পণ্যের দাম আমদানীকারকদের উপর নির্ভর করে!

দাঁতের চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতির একটা বড় অংশ একবারের বেশী ব্যবহার করা যায়না। অর্থাৎ যদি আপনার একটা দাঁতের চিকিৎসার জন্য ৬ বার যেতে হয় তবে ৬ বারই আপনার জন্য নতুন পণ্য ব্যবহার করতে হবে,যেগুলো দেশের বাইরে থেকে আমদানীকৃত।

দাঁতের ফিলিং করতে গেলে সাধারণ মানুষ ভাবে এগুলো অনেক সস্তা!একটা জাপানি ফিলিং ৩/৪ গ্রামের দাম ১০ হাজারেরও অধিক।আবার এই ফিলিং দেবার আগে বন্ডিং নামে একটা আঠালো জিনিস ব্যবহার করা হয় যেটার ২/৩ এমএল এর দাম ৮-১০ হাজার আবার কিছু কিছু তারচেয়েও অধিক।এটা না দিলে ফিলিং আটকাবে না।আবার এই বন্ডিং আটকানোর জন্য আলাদা একটা কাজ করা হয় যাকে ইচিং বলে,যেটা ছাড়া বন্ডিং আটকাবে না!যেটার ৫ মিলির মূল্য ২-৩ হাজার টাকা।এত কিছুর পরেও ফিলিং আটকাবে না ,যদিনা এটাতে আলাদা একধরণের মেশিনের মাধ্যমে নীল আলো দেয়া না হয়(যেটার ওয়েভলেন্থ নির্ধারিত)।আর এই ফিলিং করতে যে শুধু এসবই লাগে সেটাই নয় আলাদা যন্ত্রপাতি লাগে যেগুলোর কিছু একবারের বেশী ব্যবহার করা যায়না আবার কিছু একাধিকবার ব্যবহার করা গেলেও সেগুলো ১০০ ভাগ জীবাণুমুক্ত করতে হয়।

যন্ত্রপাতি শতভাগ জীবাণুমুক্ত করতে যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশনের জন্য যে স্টেরিলাইজার যন্ত্র ব্যবহার করা হয় তার দাম দেড় লক্ষ টাকার মত (ভাল মানের)।এই যন্ত্রে পানি এবং বিদ্যুৎ এর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়।তবে সাধারণ কোন পানি ব্যবহার করা যায়না।ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে হয় এসব যন্ত্রে।অর্থাৎ পানিটাও কেনা!

ঠিক একইভাবে একটা রুট ক্যানেল করতে গেলে ৭/৮ রকমের মেডিসিন ব্যবহার করা হয়।ব্যবহৃত যন্ত্রপাতি সবগুলোই বিদেশী।যদি আপনার দাঁতের কাজের সময় কোন যন্ত্র নষ্ট নয় তবে নিশ্চয় ডাক্তার আপনার থেকে সেটার ক্ষতিপূরণ নিবেন না।তাহলে ডাক্তারের এই ক্ষতি পোষাবে কিভাবে? তাহলে বুঝতে পারছেন অত্যন্ত মূল্যবান এগুলোর একটা নূন্যতম ক্ষয়ের খরচ চিকিৎসার সঙ্গে যুক্ত হয়।

একজন ডাক্তারের সময় এবং অভিজ্ঞতার মূল্যায়ন অবশ্যই করতে হবে।যদি হিসেব করে দেখেন তাহলে দেখবেন ডাক্তারের শ্রমের মূল্য নেই বললেই চলে।কারণ আমাদের মত দেশে আমাদের পক্ষে অধিক মূল্যে চিকিৎসা করা সম্ভব নয়।নূন্যতম চিকিৎসা ব্যায় হিসেব করে চিকিৎসা দেয়া হয়।

এছাড়া একটা ডেন্টাল ক্লিনিক বা ডেন্টাল চেম্বারের স্টাফ,ইলেকট্রনিক খরচ সবকিছুতো আছেই।মজার ব্যাপার হচ্ছে সিটি কর্পোরেশন এলাকাতে আলাদা ক্যাটাগরিতে ডেন্টাল চেম্বারের ময়লা ফেলার জন্য নির্ধারিত টাকা কর্পোরেশনকে দিতে হয়!অর্থাৎ ময়লাও হিসেব করে ফেলতে হয়।

এখন আপনি বলতে পারেন অনেকে অনেক সস্তায় তাহলে ডেন্টাল চিকিৎসা দেয় কিভাবে?আসলে ডেন্টালেও মেডইন জিঞ্জারা আছে 😄
যেটা আপনার স্বাস্থের জন্য মারাত্মক হুমকি!এবং জীবাণুমুক্ত ছাড়া যন্ত্রপাতি ব্যবহার,এক রোগীর সুঁচ,গ্লাভস ইত্যাদি আরেক রোগীতে ব্যবহারে আপনি মরণঘাতী রোগ AIDS,HEPATITIS সহ রক্ত ও থুঁতুর মাধ্যমে ছড়ানো বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন।আপনার আজকের সস্তা চিকিৎসা আপনাকে আগামীতে কিভাবে ভোগাবে আপনি টেরও পাবেন না।

এটা খুবই ছোট একটা চিত্র তুলে ধরলাম।এতকিছুর পরেও যদি আপনার কাছে মনে হয় সস্তার চিকিৎসাই মানসম্পন্ন তাহলে আপনি বোকার রাজ্যেই থেকে গেলেন।আপনার সঙ্গে তর্কে না জড়ানোই শ্রেয়।আপনাদের সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করি।

আপনার কষ্টের টাকার সঠিক ব্যবহার করতে শিখুন।আপনি ও আপনার পরিবার বুঝে শুনে সঠিক জায়গায় সঠিক চিকিৎসা নিন।ভূল চিকিৎসা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন।

সচেতন হোন। মনে রাখবেন দাঁত ও মুখের চিকিৎসায় BDS ছাড়া কোন বৈধ্য ডিগ্রী নেই এবং BDS ডিগ্রি ছাড়া কেউ দাঁতের চিকিৎসক নয়।
©
Dr.Musa Siddique BDS,FCPS

08/01/2025

১. এসিডিক ও মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলুন। এ ধরনের খাবারগুলো দাঁতের ক্ষয় করে।

২. প্রচুর পানি পান করে মুখকে আর্দ্র রাখুন। শুষ্ক মুখ দাঁতের ক্ষয় বাড়িয়ে দেয়।

৩. দাঁত ব্রাশের জন্য সঠিক টুথব্রাশ ব্যবহার করা উচিত। তাই নরম টুথব্রাশ ব্যবহার করুন। শক্ত টুথব্রাশ ব্যবহারে দাঁতের ক্ষতি হয়।

৪. ফ্লোরাইড বেজ মাউথওয়াশ দিয়ে নিয়মিত মুখ কুলি করুন।

৫. দাঁত ভালো রাখার জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি জাতীয় খাবার খান।

৬. দাঁতে সমস্যা থাকলে তো চিকিৎসকের কাছে যাবেনই, তবে নিয়মিত চেকআপের মধ্যে থাকার জন্য বছরে অন্তত দুবার দন্ত্যচিকিৎসকের কাছে যান।

৭. প্রতিদিন মাড়ি ম্যাসাজ করুন। মাড়িতে ম্যাসাজ করা রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয়।

Address

Safe Diabetic & Diagnostic Center; Bibirhat
Chittagong
4203

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00
Sunday 17:00 - 21:00

Telephone

+8801911127444

Website

Alerts

Be the first to know and let us send you an email when TANJEEN’s Iconic Dentistry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to TANJEEN’s Iconic Dentistry:

Share