12/11/2025
অ্যামালগাম ফিলিং :
অ্যামালগাম ফিলিং বা মার্কারি ফিলিং হলো পারদ দ্বারা তৈরি করা ফিলিং যা দাঁতের ক্যাভিটি চিকিৎসার কাজে ব্যাবহার করা হয়।।। এই ফিলিংটা সস্তা ও দীর্ঘস্থায়ী হয়ে থাকে।।। কিন্তু এই ফিলিং এর বেশ কিছু ক্ষতিকারক দিক থাকায় উন্নত দেশে এই ফিলিং নিষিদ্ধ করা হয়েছে।।।
আমি আমার প্র্যাকটিস লাইফে এই ফিলিং কখনো করি নি। কারন আমি জেনে শুনে কারো ক্ষতি করতে পারিনা।।
অ্যামালগাম ফিলিং বা মার্কারি ফিলিং বা পারদ ফিলিং এর বেশ কিছু ক্ষতিকারক দিক নিম্নরূপ :
১. পারদ নিঃসরণ: অ্যামালগাম ফিলিং থেকে সামান্য পরিমাণে পারদ বাষ্প নির্গত হয়, যা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে যা ভ্রূণ ও শিশুদের স্নায়ুতন্ত্রের ক্ষতিকর হতে পারে।।।
২. গর্ভাবস্থায় ঝুঁকি: গর্ভবতী মায়েদের দাঁতে নতুন অ্যামালগাম ফিলিং ব্যবহার করলে মা ও ভ্রূণের পারদের সংস্পর্শের মাত্রা বেড়ে যেতে পারে,,, যা ভ্রূণের মারাত্মক ক্ষতি করতে পারে।।।
৩. অ্যালার্জি: কিছু মানুষের অ্যামালগামের ধাতুর কারনে অ্যালার্জির সমস্যা হয়ে থাকে।
৪. মানুষের স্মৃতিশক্তি কমে যেতে পারে।।
৫. শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তির ক্ষতি হতে পারে।।
৬. দাঁতের গঠন দুর্বল হয়ে যেতে পারে।।
৭. এই ফিলিং মানুষের ঘুমের ব্যাঘাত ঘটায় এবং মানুষ হাত পা কাঁপা রোগে আক্রান্ত হতে পারে।।।।
৮. মার্কারি ফিলিং মানুষের কিডনিতে সমস্যা তৈরি করে।।।
ডা: হারুন ডেন্টাল কেয়ার