ELITE Dental CARE & Orthodontics

ELITE Dental CARE & Orthodontics Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ELITE Dental CARE & Orthodontics, Dentist & Dental Office, 96, Rafique building, 2nd floor, Hathazari Road, Muradpur, Chattogram, Chittagong.

Elite Dental Care is a specialised Dental solution Center running by
Dr. Shahriar Kabir Pavel
Address: Rafiq Building,
Beside CPDL midtown Tower & opposite to ONE bank, (2nd floor)
Muradpur,CTG
(01647-110314)

দাঁতের ফাঁকা জায়গা (Generalized Spacing) নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। এটি শুধু দেখতে খারাপ লাগে তা নয়, অনেক সময় খাবার আটকে...
05/08/2026

দাঁতের ফাঁকা জায়গা (Generalized Spacing) নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। এটি শুধু দেখতে খারাপ লাগে তা নয়, অনেক সময় খাবার আটকে গিয়ে দাঁতের স্বাস্থ্যেরও ক্ষতি করে। কিন্তু সঠিক অর্থোডন্টিক চিকিৎসার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব, আর তার প্রমাণ আমাদের এই সফল কেসটি!আমাদের একজন রোগী এসেছিলেন দাঁতের ফাঁকা জায়গা নিয়ে। তার হাসিটা ছিল অগোছালো, যা হয়তো তার আত্মবিশ্বাসেও প্রভাব ফেলছিল। "এলিট ডেন্টাল কেয়ার"-এ আমরা তার জন্য একটি সুচিন্তিত অর্থোডন্টিক চিকিৎসা পরিকল্পনা তৈরি করি।কীভাবে এলো এই পরিবর্তন?ধাপে ধাপে ব্রেসেসের মাধ্যমে দাঁতগুলোকে সঠিক অবস্থানে আনা হয়েছে। প্রতিটি দাঁতের নড়াচড়া ছিল সুনিয়ন্ত্রিত, যাতে কোনো রকম ক্ষতি না হয় এবং ফলাফল হয় নিখুঁত। দীর্ঘদিনের প্রচেষ্টার পর আজ তিনি পেয়েছেন এক ঝলমলে হাসি!ফলাফল নিজেই কথা বলছে:
•দাঁতের সব ফাঁকা জায়গা সুন্দরভাবে বন্ধ হয়ে গেছে।•দাঁতগুলো এখন একদম সোজা ও সুবিন্যস্ত।
•হাসিটা হয়েছে আরও আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী।•রোগী এখন মন খুলে হাসতে পারছেন, যা দেখে আমরাও আনন্দিত!
এই পরিবর্তন শুধু দাঁতের নয়, এটি রোগীর আত্মবিশ্বাসেরও পরিবর্তন এনেছে। "এলিট ডেন্টাল কেয়ার"-এ আমরা প্রতিটি রোগীর হাসিকে সুন্দর করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনার দাঁতের ফাঁকা জায়গা বা অন্য কোনো অর্থোডন্টিক সমস্যা থাকলে, আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আছি আপনার পাশে, আপনার স্বপ্নের হাসি বাস্তবে রূপ দিতে।

সিরিয়াল: 01647-110314

আপনার চিকিৎসক
ডা: শাহরিয়ার কবির পাভেল
বিডিএস( চট্টগ্রাম মেডিকেল কলেজ)
এম এস( অর্থোডন্টিক্স)
রেসিডেন্ট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
অর্থোডন্টিস্ট এবং ব্রেসেস এন্ড এলাইনার স্পেশালিষ্ট
ট্রেইন্ড ইন স্মাইল ডিজাইন এন্ড ডেন্টাল ইমপ্লান্ট

চেম্বারের ঠিকানা:

চট্টগ্রাম শহরের মুরাদপুর মোড় থেকে ২ মিনিট হাটা দুরত্ব

ঠিকানা: রফিক বিল্ডিং ৩য় তলা,সিপিডিএল মিডটাউন মার্কেট এর পাশের বিল্ডিং,ওয়ান ব্যাংক এর বিপরীতে, মুরাদপুর টু অক্সিজেন রোড,মুরাদপুর,চট্টগ্রাম।

মুরাদপুর থেকে হামজারবাগ যাবার পথে মক্কা হোটেলের পরেই দেখবেন একটা মার্কেট হচ্ছে (CPDL MIDTOWN MARKET). মার্কেটের পরের বিল্ডিং এর ৩ য় তলায় এলিট ডেন্টাল কেয়ার এন্ড অর্থোডন্টিক্স এর সাইনবোর্ড দেখবেন।

**অর্থোডন্টিস্ট আর সাধারণ ডেন্টিস্টের পার্থক্য কোথায়?**অনেকে ভাবেন দাঁতের ডাক্তার মানেই সব একই, কিন্তু ধারণাটা ভুল। একজ...
01/08/2026

**অর্থোডন্টিস্ট আর সাধারণ ডেন্টিস্টের পার্থক্য কোথায়?**

অনেকে ভাবেন দাঁতের ডাক্তার মানেই সব একই, কিন্তু ধারণাটা ভুল। একজন অর্থোডন্টিস্ট সাধারণ ডেন্টাল ডিগ্রি নেওয়ার পর আরও ৫-৭ বছর শুধু দাঁত-চোয়ালের আঁকাবাঁকা ঠিক করার (ব্রেসেস) ওপর বিশেষ প্রশিক্ষণ (MS/FCPS ডিগ্রি) নেন। এই সময় তাঁরা দাঁতের জটিল সমস্যা, বিভিন্ন ধরনের ব্রেসেস ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে গভীর জ্ঞান অর্জন করেন। অন্যদিকে সাধারণ ডেন্টিস্টের মূল কাজ দাঁত তোলা, ফিলিং, রুট ক্যানেল বা দাঁত পরিষ্কার করা — অর্থোডন্টিক্স তাঁদের মূল দক্ষতা নয়।

**কেন অবিশেষজ্ঞের কাছে চিকিৎসা ঝুঁকিপূর্ণ?**
1. **ভুল চিকিৎসা** — গভীর জ্ঞান ছাড়া লুপ মেকানিক্সের মতো জটিল কৌশল প্রয়োগে দাঁতের ভুল নড়াচড়া ও ক্ষতি হতে পারে
2. **সমস্যা জটিল হওয়া** — ভুল রোগ নির্ণয় বা পরিকল্পনায় চিকিৎসা ব্যর্থ হয়ে নতুন সমস্যা তৈরি হতে পারে
3. **দীর্ঘমেয়াদী ক্ষতি** — দাঁতের গোড়া ক্ষয়, মাড়ির ক্ষতি, এমনকি দাঁত হারানো এবং চোয়ালের জয়েন্টে ব্যথার মতো স্থায়ী সমস্যা
4. **টাকা ও সময়ের অপচয়** — শুরুতে কম খরচে হলেও পরে সংশোধনে বেশি খরচ, কিছু ক্ষেত্রে ক্ষতি অপূরণীয়
5. **পর্যবেক্ষণের অভাব** — নিয়মিত ফলো-আপ ও ব্রেসেস অ্যাডজাস্টমেন্টে ধারাবাহিকতার ঘাটতি

**"এলিট ডেন্টাল কেয়ার"-এর অঙ্গীকার**
আমরা বিশ্বাস করি, আপনার অমূল্য হাসির যত্ন কেবল একজন বিশেষজ্ঞ অর্থোডন্টিস্টের হাতেই নিরাপদ। অত্যাধুনিক প্রযুক্তি ও গভীর জ্ঞান দিয়ে আমরা নিশ্চিত করি সেরা ও নিরাপদ চিকিৎসা। আপনার দাঁতের সুস্বাস্থ্য ও সুন্দর হাসির জন্য আজই যোগাযোগ করুন।

---
**আপনার চিকিৎসক**
ডা. শাহরিয়ার কবির পাভেল
বিডিএস (চট্টগ্রাম মেডিকেল কলেজ) | এমএস (অর্থোডন্টিক্স)
রেসিডেন্ট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
অর্থোডন্টিস্ট এবং ব্রেসেস এন্ড এলাইনার স্পেশালিস্ট
ট্রেইন্ড ইন স্মাইল ডিজাইন এন্ড ডেন্টাল ইমপ্ল্যান্ট

📍 রফিক বিল্ডিং ৩য় তলা, সিপিডিএল মিডটাউন মার্কেটের পাশের বিল্ডিং, ওয়ান ব্যাংকের বিপরীতে, মুরাদপুর টু অক্সিজেন রোড, মুরাদপুর, চট্টগ্রাম (মুরাদপুর মোড় থেকে ২ মিনিট হাঁটা দূরত্ব)

27/07/2026

Do braces and smile without hesitation..

Serial: 01647-110314

Your Doctor

Dr. Shahriar Kabir Pavel
BDS (Chittagong Medical College)
MS (Orthodontics)
Resident, Bangladesh Medical University
Orthodontist & Braces and Aligner Specialist
Trained in Smile Design and Dental Implant
Chamber Address:
Just a 2-minute walk from Muradpur More, Chattogram.
Address: Rafiq Building, 3rd Floor, beside CPDL Midtown Market, opposite One Bank, Muradpur to Oxygen Road, Muradpur, Chattogram.

23/07/2026

Do Braces and have a beautiful convincing and confident smile..

Your specialist Orthodontist

Dr. Shahriar Kabir Pavel
BDS (CMC), MS (Orthodontics)
Resident, BSMMU
Orthodontist & Braces/Aligner Specialist
​📍 Chamber Location:
Rafiq Building (3rd Floor), next to CPDL Midtown Market, opposite One Bank, Muradpur-Oxygen Road, Muradpur, Chattogram (Just a 2-minute walk from Muradpur intersection)

Serial: 01647-110314

ফাঁকা দাঁতের সবচেয়ে সহজ এবং কার্যকর সমাধান কম্পোজিট ভিনিয়ার।❌ ব্যাথাহীন❌কাটাছেড়াবিহীন❌দাঁতের কোনো প্রকার ক্ষতিবিহীন✅ন্যা...
22/07/2026

ফাঁকা দাঁতের সবচেয়ে সহজ এবং কার্যকর সমাধান কম্পোজিট ভিনিয়ার।
❌ ব্যাথাহীন
❌কাটাছেড়াবিহীন
❌দাঁতের কোনো প্রকার ক্ষতিবিহীন
✅ন্যাচারাল লুক
✅১০০% কালার ম্যাচ
✅২ বছরের যেকোনো সমস্যা ফ্রি তেই সমাধান করে দেয়া হয়

আপনার চিকিৎসক
ডা: শাহরিয়ার কবির পাভেল
বিডিএস( চট্টগ্রাম মেডিকেল কলেজ)
এম এস( অর্থোডন্টিক্স)
রেসিডেন্ট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
অর্থোডন্টিস্ট এবং ব্রেসেস এন্ড এলাইনার স্পেশালিষ্ট
ট্রেইন্ড ইন স্মাইল ডিজাইন এন্ড ডেন্টাল ইমপ্লান্ট

চেম্বারের ঠিকানা:

চট্টগ্রাম শহরের মুরাদপুর মোড় থেকে ২ মিনিট হাটা দুরত্ব

ঠিকানা: রফিক বিল্ডিং ৩য় তলা,সিপিডিএল মিডটাউন মার্কেট এর পাশের বিল্ডিং,ওয়ান ব্যাংক এর বিপরীতে, মুরাদপুর টু অক্সিজেন রোড,মুরাদপুর,চট্টগ্রাম।

মুরাদপুর থেকে হামজারবাগ যাবার পথে মক্কা হোটেলের পরেই দেখবেন একটা মার্কেট হচ্ছে (CPDL MIDTOWN MARKET). মার্কেটের পরের বিল্ডিং এর ৩ য় তলায় এলিট ডেন্টাল কেয়ার এন্ড অর্থোডন্টিক্স এর সাইনবোর্ড দেখবেন।

,

ব্রেসেস নিয়ে সবচেয়ে বেশি যে প্রশ্নটা শুনি—" আমার বয়স তো হয়ে গেছে, এখন কি ব্রেসেস লাগানো যাবে?"উত্তরটা শুনলে অবাক হবে...
16/07/2026

ব্রেসেস নিয়ে সবচেয়ে বেশি যে প্রশ্নটা শুনি—" আমার বয়স তো হয়ে গেছে, এখন কি ব্রেসেস লাগানো যাবে?"
উত্তরটা শুনলে অবাক হবেন—বয়স কোনো বাধা না। 😊
🦷 বাচ্চাদের ক্ষেত্রে কেন তাড়াতাড়ি ভালো?
যাদের বয়স ৭-১৪ এর মধ্যে, তাদের চোয়ালের হাড় তখনও বাড়ছে, নরম থাকে। তাই দাঁত আর চোয়াল দুটোকেই একসাথে ঠিক করা যায় সহজে। ট্রিটমেন্টের সময়ও তুলনামূলক কম লাগে।
🦷 বড়দের বেলায় কী হয়?
২৫, ৩০, এমনকি ৪০-৫০ বছর বয়সেও ব্রেসেস লাগানো একদম স্বাভাবিক একটা ব্যাপার। পার্থক্য শুধু একটাই—হাড় শক্ত হয়ে যাওয়ায় দাঁত নড়াতে একটু বেশি সময় লাগে, আর চোয়ালের গঠন পরিবর্তন করা যায় না (শুধু দাঁত ঠিক করা যায়)। কিন্তু ফলাফল ঠিকই সুন্দর হয়।
🦷 তাহলে দেরি হয়ে গেলে করণীয় কী?
যত দেরি করবেন, দাঁতের সমস্যা তত জটিল হতে পারে—মাড়ির সমস্যা, দাঁত ক্ষয়, এমনকি চোয়ালের জয়েন্টেও চাপ পড়তে পারে। তাই "বয়স হয়ে গেছে" ভেবে ফেলে না রেখে, একবার চেক-আপ করিয়ে নেওয়াই ভালো।
মনে রাখবেন, সুন্দর হাসির কোনো বয়স নেই। ✨
📍 Elite Dental Care and Orthodontics, মুরাদপুর, চট্টগ্রাম
🗓️ শনিবার বিকেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এই নাম্বারে

01647-110314
আপনার হাসি আপনার সম্পদ

আপনার চিকিৎসক
ডা: শাহরিয়ার কবির পাভেল
বিডিএস( চট্টগ্রাম মেডিকেল কলেজ)
এম এস( অর্থোডন্টিক্স)
রেসিডেন্ট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
অর্থোডন্টিস্ট এবং ব্রেসেস এন্ড এলাইনার স্পেশালিষ্ট
ট্রেইন্ড ইন স্মাইল ডিজাইন এন্ড ডেন্টাল ইমপ্লান্ট

চেম্বারের ঠিকানা:

চট্টগ্রাম শহরের মুরাদপুর মোড় থেকে ২ মিনিট হাটা দুরত্ব

ঠিকানা: রফিক বিল্ডিং ৩য় তলা,সিপিডিএল মিডটাউন মার্কেট এর পাশের বিল্ডিং,ওয়ান ব্যাংক এর বিপরীতে, মুরাদপুর টু অক্সিজেন রোড,মুরাদপুর,চট্টগ্রাম।

আপনার কনফিডেন্ট হাসির সবচেয়ে আপন ঠিকানাELITE Dental CARE & Orthodontics যারা ফাঁকা দাঁতের সমস্যা নিয়ে ভুগছেন, মাত্র ১ ঘন...
15/07/2026

আপনার কনফিডেন্ট হাসির সবচেয়ে আপন ঠিকানা

ELITE Dental CARE & Orthodontics

যারা ফাঁকা দাঁতের সমস্যা নিয়ে ভুগছেন, মাত্র ১ ঘন্টা সময় ব্যয় করেই আপনার ফাঁকা দাঁতের হাসিকে করে নিতে পারেন ন্যাচারালি সুন্দর এবং পারফেক্ট। এই চিকিৎসা নিতে আপনার কোনো প্রকার কাটাছেড়া করা লাগে না, সুতরাং এটি সম্পুর্ন ব্যাথা হীন প্রক্রিয়া। এটি করতে কোনো প্রকার দাঁত কাটা লাগে না, তাই ভবিষ্যতে কোনো প্রকার সমস্যা হবার চান্স নেই এবং চাইলে আবার পরবর্তীকালে ব্রেসেস করার অপশন থাকে।

এই সপ্তাহের শনিবার ভিনিয়ার চিকিৎসা নিলে স্কেলিং পলিশিং এর উপর থাকছে ১৫% ছাড়।

তাই দেরী না করে এখনই এপয়েন্টমেন্ট নিন এই নাম্বারে

01647-110314

আপনার চিকিৎসক
ডা: শাহরিয়ার কবির পাভেল
বিডিএস( চট্টগ্রাম মেডিকেল কলেজ)
এম এস( অর্থোডন্টিক্স)
রেসিডেন্ট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
অর্থোডন্টিস্ট এবং ব্রেসেস এন্ড এলাইনার স্পেশালিষ্ট
ট্রেইন্ড ইন স্মাইল ডিজাইন এন্ড ডেন্টাল ইমপ্লান্ট

চেম্বারের ঠিকানা:

চট্টগ্রাম শহরের মুরাদপুর মোড় থেকে ২ মিনিট হাটা দুরত্ব

ঠিকানা: রফিক বিল্ডিং ৩য় তলা,সিপিডিএল মিডটাউন মার্কেট এর পাশের বিল্ডিং,ওয়ান ব্যাংক এর বিপরীতে, মুরাদপুর টু অক্সিজেন রোড,মুরাদপুর,চট্টগ্রাম।

মুরাদপুর থেকে হামজারবাগ যাবার পথে মক্কা হোটেলের পরেই দেখবেন একটা মার্কেট হচ্ছে (CPDL MIDTOWN MARKET). মার্কেটের পরের বিল্ডিং এর ৩ য় তলায় এলিট ডেন্টাল কেয়ার এন্ড অর্থোডন্টিক্স এর সাইনবোর্ড দেখবেন।

তবুও চিনতে কষ্ট হলে এই নাম্বারে ফোন দিন

01647110314

দাঁত উঁচু বা আঁকাবাঁকা দেখে অনেকে জিজ্ঞেস করেন — "ব্রেসেস তো বুঝলাম, কিন্তু দাঁত ফেলে দিতে হবে কেন?"প্রশ্নটা স্বাভাবিক। ...
04/07/2026

দাঁত উঁচু বা আঁকাবাঁকা দেখে অনেকে জিজ্ঞেস করেন — "ব্রেসেস তো বুঝলাম, কিন্তু দাঁত ফেলে দিতে হবে কেন?"
প্রশ্নটা স্বাভাবিক। সুস্থ একটা দাঁত ফেলে দেওয়ার কথা শুনলে চিন্তা হওয়াটাই উচিত।
আসল ব্যাপারটা হলো জায়গার হিসাব। আমাদের চোয়ালের একটা নির্দিষ্ট সাইজ থাকে, কিন্তু দাঁতের সাইজ অনেক সময় তার তুলনায় বড় হয়ে যায়। তখন সব দাঁত সোজাভাবে বসার মতো স্পেস থাকে না — দাঁত একে অপরের উপর উঠে যায়, সামনে ঠেলে যায়, ঠোঁট উঁচু হয়ে থাকে।
এই অবস্থায় একটা বা দুটো দাঁত (বেশিরভাগ সময় পিছনের প্রিমোলার) সরিয়ে নিলে বাকি দাঁতের জন্য ঠিক যে স্পেসটা দরকার, সেটা তৈরি হয়ে যায়। তারপর ব্রেসেস দিয়ে ধীরে ধীরে দাঁতগুলো সেই স্পেসে এনে সাজানো হয়।
ফলে দাঁত যেমন সোজা হয়, ঠোঁট আর মুখের প্রোফাইলও স্বাভাবিক জায়গায় ফিরে আসে।
আর হ্যাঁ — দাঁত ফেলা লাগবে কিনা, এই সিদ্ধান্ত কখনো random না। এক্স-রে আর ক্লিনিক্যাল চেকআপের পরই এটা ঠিক করা হয়, রোগী ভেদে আলাদা হয়।
দাঁত উঁচু বা আঁকাবাঁকা নিয়ে দ্বিধায় থাকলে সরাসরি দেখিয়ে নিন।
📍 Elite Dental Care and Orthodontics, মুরাদপুর, চট্টগ্রাম
🗓️ শনিবার সন্ধ্যায় অর্থোডন্টিক কনসালটেশন
📞 এপয়েন্টমেন্টের জন্য ইনবক্স/কল করুন

👨‍⚕️ আপনার চিকিৎসক
ডা. শাহরিয়ার কবির পাভেল (BDS)
MS (Orthodontics) Resident, BSMMU (PG Hospital), Dhaka
স্মাইল ডিজাইন ও ব্রেসেস/অ্যালাইনার স্পেশালিস্ট
BMDC Reg. No: 10824
🏥 Elite Dental Care and Orthodontics
🗓️ প্রতি শনিবার — বিকাল ৪টা থেকে রাত ১০টা
📞 01647-110314
💬 আপনার হাসি আপনার সম্পদ। সঠিক সিদ্ধান্ত নিন — বিশেষজ্ঞের তত্ত্বাবধানে নিরাপদ চিকিৎসা নিন। 🦷

03/07/2026

১১-১৫ বছর বয়সে উঁচু চোয়ালের সমস্যায় Forsus appliance অসাধারন ভুমিকা পালন করে।

দাঁত উঁচু (Class II) সমস্যায় ভুগছেন? চোয়ালের গঠনগত সমস্যার কারণে অনেকের উপরের পাটির দাঁত সামনের দিকে বের হয়ে থাকে, যা দেখতে যেমন অস্বস্তিকর লাগে, তেমনি কথা বলা কিংবা খাবার চিবানোতেও সমস্যা তৈরি করে।
এই সমস্যার আধুনিক ও কার্যকর সমাধান হলো ফরসাস অ্যাপ্লায়েন্স। এটি একটি ফিক্সড ফাংশনাল অ্যাপ্লায়েন্স, যা ব্রেসের সাথে যুক্ত করে ব্যবহার করা হয়। এর কাজ হলো নিচের চোয়ালকে সামনের দিকে নিয়ে আসতে সাহায্য করা এবং উপরের চোয়ালের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, ফলে দুই পাটির দাঁতের মধ্যে সঠিক সামঞ্জস্য তৈরি হয়।
কখন দেওয়া উচিত?
সাধারণত ১১-১৫ বছর বয়সের মধ্যে, যখন শরীরের বৃদ্ধির সময়কাল (growth spurt) চলে, তখন ফরসাস দিলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। এই বয়সে দিলে শুধু দাঁত না, চোয়ালের গঠনেও প্রকৃত পরিবর্তন আসে। তাই বাচ্চাদের এই বয়সে দাঁত বা চোয়াল নিয়ে কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে দ্রুত অর্থোডন্টিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত।
ফরসাসের কিছু সুবিধা:
রোগীর সহযোগিতার উপর কম নির্ভরশীল (হেডগিয়ারের মতো বাসায় খুলে পরতে হয় না)
তুলনামূলক কম সময়ে ফলাফল পাওয়া যায়
মুখের ভেতরেই স্থাপন করা হয়, তাই দেখতে বিব্রতকর নয়
দৈনন্দিন কাজকর্মে তেমন কোনো বাধা সৃষ্টি করে না
তবে মনে রাখতে হবে, প্রতিটি রোগীর জন্য চিকিৎসার পরিকল্পনা আলাদা হয়, বয়স, চোয়ালের গঠন ও সমস্যার ধরন অনুযায়ী পরিবর্তিত হয়। তাই সঠিক মূল্যায়নের জন্য একজন অভিজ্ঞ অর্থোডন্টিস্টের পরামর্শ নেওয়া জরুরি।
আপনার বা আপনার সন্তানের দাঁত নিয়ে কোনো সমস্যা থাকলে আজই যোগাযোগ করুন Elite Dental Care and Orthodontics-এ।

👨‍⚕️ আপনার চিকিৎসক
ডা. শাহরিয়ার কবির পাভেল (BDS)
MS (Orthodontics) Resident, BSMMU (PG Hospital), Dhaka
স্মাইল ডিজাইন ও ব্রেসেস/অ্যালাইনার স্পেশালিস্ট
BMDC Reg. No: 10824
🏥 Elite Dental Care and Orthodontics
🗓️ প্রতি শনিবার — বিকাল ৪টা থেকে রাত ১০টা
📞 01647-110314
💬 আপনার হাসি আপনার সম্পদ। সঠিক সিদ্ধান্ত নিন — বিশেষজ্ঞের তত্ত্বাবধানে নিরাপদ চিকিৎসা নিন। 🦷✨

Smile design done in just 1 hour.. Book your serial : 01647-110314 আপনার চিকিৎসকডা. শাহরিয়ার কবির পাভেল (BDS)MS (Orthod...
27/06/2026

Smile design done in just 1 hour..

Book your serial : 01647-110314

আপনার চিকিৎসক
ডা. শাহরিয়ার কবির পাভেল (BDS)
MS (Orthodontics) Resident, BSMMU (PG Hospital), Dhaka
স্মাইল ডিজাইন ও ব্রেসেস/অ্যালাইনার স্পেশালিস্ট
BMDC Reg. No: 10824
🏥 Elite Dental Care and Orthodontics
🗓️ প্রতি শনিবার — বিকাল ৪টা থেকে রাত ১০টা
📞 01647-110314
💬 আপনার হাসি আপনার সম্পদ। সঠিক সিদ্ধান্ত নিন — বিশেষজ্ঞের তত্ত্বাবধানে নিরাপদ চিকিৎসা নিন। 🦷✨

Address

96, Rafique Building, 2nd Floor, Hathazari Road, Muradpur, Chattogram
Chittagong
4217

Telephone

+8801647110314

Website

Alerts

Be the first to know and let us send you an email when ELITE Dental CARE & Orthodontics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ELITE Dental CARE & Orthodontics:

Shortcuts

Share