Arish Dent-O-Care

Arish Dent-O-Care A Complete Dental Clinic

Happy New Year-2026
01/01/2026

Happy New Year-2026

রুগী দেখা শেষ দিকে বেশ ক্লান্ত ছিলাম। এমন সময় শেষ রুগী একটা ছোট ক্লাস ৩ বা ৪ এ পড়া বাচ্চা প্রবেশ করলো তার মা কে নিয়ে। দে...
17/08/2025

রুগী দেখা শেষ দিকে বেশ ক্লান্ত ছিলাম। এমন সময় শেষ রুগী একটা ছোট ক্লাস ৩ বা ৪ এ পড়া বাচ্চা প্রবেশ করলো তার মা কে নিয়ে। দেখে মনে হলো এই রুগী টা কে আগেও কয়েকবার দেখেছি। ঢুকেই মা একটা মিষ্টি হাসি দিয়ে বলল আমার মেয়েটার যখন ৫ বছর বয়সে প্রথম আপনার কাছে এসেছিল দাত ফেলতে, সেই থেকে সে আপনার বড় ভক্ত। আগে যখনি বলতাম বড় হলে ডাক্তার হবে না কি, সে বলতো, সে কাটাছেঁড়া ভয় পায়, তাই ডাক্তার হবে না। কিন্তু আপনাকে দেখে দেখে তার এখন একজন দাতের ডাক্তার হওয়ার ইচ্ছা অনেক বেড়ে গেছে এবং আজ সে নিজের হাতে আকা একটা ড্রয়িং বাধাই করে নিয়ে এসেছে আপনার জন্য। দেখে তো আমি অবাক হয়ে তাকিয়ে ছিলাম। বাচ্চা রুগী গুলো আমাকে অনেক পছন্দ করে এটা আমি দেখেছি, কিন্তু এতটা পছন্দ করবে তা ভাবিনি। আলহামদুলিল্লাহ।। ঐ মুহুর্ত টা খুবই উপভোগ করলাম।। মহান আল্লাহকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই মূহুর্ত টা দান করার জন্য।

Eid Mubarak
06/06/2025

Eid Mubarak

EID MUBARAK TO ALL
30/03/2025

EID MUBARAK TO ALL

RAMADAN KAREEM 🌙🌙🌙রমজানে রোজা অবস্থায়  দাঁত ও মুখের যত্ন এবং চিকিৎসার ব্যাপারে আমরা প্রায়ই দ্বিধান্বিত হয়ে থাকি। ক্লিনিক...
11/03/2024

RAMADAN KAREEM 🌙🌙🌙
রমজানে রোজা অবস্থায় দাঁত ও মুখের যত্ন এবং চিকিৎসার ব্যাপারে আমরা প্রায়ই দ্বিধান্বিত হয়ে থাকি। ক্লিনিকে আসা রোগীরা অনেকেই এ বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেন। আমরা রোজা অবস্থায় দাঁতের যত্ন ও চিকিৎসার ব্যাপারে যতটা সন্দিহান থাকি, আসলে ব্যাপারটা সেরকম জটিল কিছু নয়।

রমজান মাসেও আমরা দাঁত ও মাড়ির যথাযথ যত্ন নিতে পারি তবে কিছু নিয়ম মেনে যেন রোজা মাকরুহ না হয় বা ভেঙে না যায়। এমনকি প্রয়োজনে দাঁতের চিকিৎসাও নেওয়া যেতে পারে। বিশেষ করে ডায়েবেটিক ও কার্ডিয়াক রোগীদের সারা বছর তো বটেই রোজার মাসে দাঁতের ব্যাপারে বিশেষভাবে যত্নবান হতে হবে।

Get 10% Discount on all dental treatment for Independence month of Bangladesh.
29/02/2024

Get 10% Discount on all dental treatment for Independence month of Bangladesh.

14/11/2023
মুখের স্বাস্থ্য ভালো রাখতে এবং হাসির সৌন্দর্য বাড়ানোর জন্য দাঁতের চিকিৎসার বিষয়ে কিছু জিনিস জেনে রাখা জরুরি।কোন সমস্যার ...
10/11/2023

মুখের স্বাস্থ্য ভালো রাখতে এবং হাসির সৌন্দর্য বাড়ানোর জন্য দাঁতের চিকিৎসার বিষয়ে কিছু জিনিস জেনে রাখা জরুরি।

কোন সমস্যার কোন চিকিৎসা

ডেন্টাল স্কেলিং (প্রফিল্যাক্সিস) : নিয়মিত ডেন্টাল ক্লিনিংয়ে আপনার দাঁত থেকে প্লাক, টারটার (কঠিন ফলক) এবং দাগ অপসারণ জরুরি। এটি গহ্বর, মাড়ির রোগ এবং নিঃশ্বাসের দুর্গন্ধ প্রতিরোধ করতে সহায়তা করে।

দাঁতের পরীক্ষা : রুটিন ডেন্টাল চেকআপের মধ্যে আপনার দাঁত, মাড়ি, জিহ্বা এবং অন্য মৌখিক টিস্যুগুলোর একটি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হয়, যাতে কোনো সম্ভাব্য সমস্যা আগেভাগেই শনাক্ত করা যায়।

ফিলিং : ডেন্টাল ফিলিং অথবা ক্ষয় হওয়া দাঁত বিশেষ মেডিসিনের মাধ্যমে পূরণ করা জরুরি। দাঁতের ক্ষয়প্রাপ্ত অংশ অপসারণ করে এবং অ্যামালগাম বা সিরামিকের মতো উপাদান দিয়ে স্থান পূরণ করে গহ্বরের চিকিৎসা করা হয়।

রুট ক্যানেল থেরাপি : যখন দাঁতের মজ্জা (অভ্যন্তরীণ অংশ) সংক্রমিত হয় বা স্ফীত হয়, তখন এই চিকিৎসা করা হয়। সংক্রমিত টিস্যু সরানো হয় এবং পরে সংক্রমণ প্রতিরোধের জন্য দাঁতটি সিল করা হয়।

দাঁত অপসারণ : যখন একটি দাঁত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়, ক্ষয়প্রাপ্ত হয় বা আঁকাবাঁকা, উঁচু-নিচুর কারণ হয়, তখন এটি তোলার প্রয়োজন হতে পারে। ইনফেকশনজনিত সমস্যা সৃষ্টি করলে সাধারণত আক্কেল দাঁতও তোলা হয়।

ডেন্টাল ক্রাউন : ক্রাউন হলো কাস্টম-মেড ক্যাপ, যা ক্ষতিগ্রস্ত বা দুর্বল দাঁতকে তাদের আকৃতি, শক্তি এবং দাঁতের গঠন পুনরুদ্ধার করতে ঢেকে রাখে।

Eid Ul Adha Mubarak to All ❤️❤️❤️এই ঈদে দাতের যত্ন নিতে ভুলবেন না।।
27/06/2023

Eid Ul Adha Mubarak to All ❤️❤️❤️
এই ঈদে দাতের যত্ন নিতে ভুলবেন না।।

Arish Dent-O-Care A Dental Clinic That You Can Trust.Dr-Mahin Imtiaz Oral & Dental Surgeon Location: A- Block, Lane-10, ...
12/09/2022

Arish Dent-O-Care
A Dental Clinic That You Can Trust.
Dr-Mahin Imtiaz
Oral & Dental Surgeon
Location: A- Block, Lane-10, Road-10, Halishahar, CTG.
Call- 01778-793441, 01718-133372

Address

A-Block, Lane-10, House-10, Road-1, Halishahar H/E
Chittagong
4216

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00
Sunday 17:00 - 21:00

Telephone

+8801718133372

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arish Dent-O-Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Arish Dent-O-Care:

Share