Araf Specialised Dental Care

Araf Specialised Dental Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Araf Specialised Dental Care, General Dentist, Shantibag R/A, Agrabad, Chittagong.

✨One stop solution for all dental treatment✨

🦷Root Canal Treatment🔹Cosmetic Filling 🔹Braces🔹Clear aligner🔹Implant🔹Tooth whitening🔹 Scaling & Polishing

👨‍⚕️Dr.Md Sifat Uddin
📍Shantibag|Agrabad|Chittagong
📞01535220648

💬Inbox For Appointment

18/05/2026

দাঁতের গোঁড়া বা মাড়ীর আশেপাশে জমা পাথর এবং মাড়ী থেকে ঘটা রক্তপাত হতে সাবধান থাকুনঃ

দাঁতের গোড়ায় পাথর জমার পদ্ধতি খুবই ধীর। স্বাভাবিক নিয়মেই খাবার পর কিছু খাবার দাঁত ও মাড়ির মাঝের খাঁজ, যেটাকে gingival crevice বলে,সেখানে আটকে যায়। আমাদের দাঁতের গোড়ায় সাধারনত সবসময়ই ব্যাকটেরিয়া ও খাদ্যকনার একটি নরম হালকা আবরণ থাকে। একে প্লাক (plaque) বলে। প্রতিবার ব্রাশ করার সাথে সাথে প্লাকের বেশিরভাগ অংশ চলে যায়, কিন্তু যদি এই সামান্য খাবার এর অংশ লেগে থাকা অবস্থায় ব্রাশ না করা হয় তাহলে সেটা কিছুটা শক্ত হয়ে যায়।একে বলে প্লাক (plaque)। এই কিছুটা শক্ত হয়ে যাওয়া প্লাক এর কিছু অংশ পরবর্তীতে ব্রাশের সাথে উঠতে চায়না। আর প্রত্যেকবার এরকম একটু একটু প্লাক জমে শক্ত হয়ে তৈরি হয় ক্যালকুলাস(calculus)। সহজ বাংলায় পাথর।

কিন্তু দ্রুতই আবার আগের অবস্থায় ফিরে আসে। এটা স্বাভাবিক। এই প্লাক দুইটি কাজ করতে পারে।
1. ক্যারিজ সৃষ্টি করে দাঁত ক্ষয় করা।
2. পাথর(calculus) সৃষ্টি করে দাঁতের মাড়ি দুর্বল করা ও হাঁড় ক্ষয় করা।

এই ক্যালকুলাস যেভাবে আপনার ক্ষতি করে

• দাঁত থেকে মাড়িকে আলাদা করে দেয় এবং দাঁতের সংবেদনশীল অংশ ডেন্টিন(dentine) উন্মুক্ত করে দেয়। ফলে ঠান্ডা, মিষ্টি ইত্যাদি খাবারে দাঁত শিরশির করে।
• ক্যালকুলাসে থাকা ব্যাকটেরিয়া মাড়িতে প্রদাহ (inflammation) তৈরি করে। ফলে মাড়ি লালচে হয়ে যায় এবং ব্রাশ করার সময় বা শক্ত কিছুতে কামড় দিলে মাড়ি থেকে রক্ত পড়ে। মাড়ির প্রদাহ বেশি হলে কখনো কখনো এমনিতেও রক্ত আসতে পারে মুখে।
• মুখে দুর্গন্ধ হয় যেটাকে Halitosis বলা হয়।
• ক্যালকুলাস মাড়ির নীচের হাড়কেও ক্ষয় করে ফেলে ধীরে ধীরে। একসময় দাঁত নড়তে থাকে এবং একটা পর্যায়ে স্কেলিং এ আর তা ভালো হয় না। দাঁত ফেলে দিতে হয়।
এই ক্যালকুলাসকে পরিষ্কার করার প্রসেসের নামই হল স্কেলিং। এটি সাধারনত আল্ট্রাসনিক মেশিনে করা হয়।

স্কেলিং সম্পর্কে কিছু ভুল ধারনাঃ

• বছরে একবার/দুইবার স্কেলিং করতে হয়::
এটি ভুল ধারনা। স্কেলিং একমাত্র চিকিৎসক এর পরামর্শ মোতাবেক করতে হবে। অনেক ভালো ওরাল হাইজিন মেইনটেইন করেন এমন ব্যক্তির সাধারনত অনেক বছর পর (যদি কোন সমস্যা থাকে তবে) স্কেলিং করা লাগে। আর যিনি ওরাল হাইজিন এর প্রতি কেয়ারলেস তার স্কেলিং এর প্রয়োজন হবে বেশী। সহজ কথায়, চিকিৎসক যদি প্রয়োজন মনে করেন তবেই স্কেলিং এর জন্য বলেন। নিয়মিত ইন্টারভেলে স্কেলিং করানোর প্রয়োজন নেই।

• স্কেলিং করলে দাঁত ফাকা হয়ে যায়::
এটিও ভুল ধারনা। আসলে যখন ক্যালকুলাস সরে যায়, তখন ক্যালকুলাস এর দরুন দাঁত এর থেকে আলাদা হয়ে যাওয়া মাড়ি পুনরায় স্বাভাবিক জাগায় আসতে কয়েকদিন সময় লাগে। এই সময় ঐ জায়গাগুলো জিহ্বায় ফাকা ফাকা মনে হয় এবং ঠান্ডা পানিতে দাঁত শিরশির করে। কয়েকদিন পরই যখন মাড়ি স্বাভাবিক জায়গায় চলে আসে তখন এই দাঁত ফাকা হয়ে যাবার অনুভূতি ঠিক হয়ে যায়।

• স্কেলিং করলে দাঁতের ক্ষতি হয়::
স্কেলার মেশিন এর মূল মেকানিজম হল আল্ট্রাসনিক ভাইব্রেশন। এবং স্কেলিং করার কিছু স্পেসিফিক নিয়ম আছে। হ্যাঁ, এসব নিয়ম না মেনে স্কেলিং করলে দাঁতের ক্ষতি হতে পারে। তাই সবসময় দাঁত ও মুখের চিকিৎসায় বিডিএস ডিগ্রী সম্পন্ন ডাক্তার এর শরণাপন্ন হওয়া উচিত।

• স্কেলিং এ অনেক ব্যাথা পাওয়া যায়::
এটা আরেকটি ভুল ধারনা। স্কেলার এর ভাইব্রেশনের জন্য স্কেলিং এর সময় শিরশির অনুভূতি হয়। তবে হ্যাঁ, ক্যালকুলাসের পরিমান যদি খুব বেশি হয় তবে স্কেলিং এর সময় বেশি শিরশির করতে পারে। তাই সময় মত স্কেলিং করানো উচিত। সমস্যা দেখা দিলেই, বা অন্তত বছরে একবার ডেন্টিস্ট এর কাছে চেক আপ করানো উচিত।

-প্রতিদিন দুইবেলা ব্রাশ করতে হবে দুই মিনিট সময় ধরে
- ডেন্টাল ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ দিয়ে দুই দাঁতের মাঝে জমে থাকা খাবার পরিষ্কার করতে হবে
-এন্টিসেপ্টিক মাঊথওয়াশ দিয়ে কুলি করতে হবে।

নিয়মিত দাঁতের যত্ন নিন,সুস্থ থাকুন।

•রোগী দেখার সময়ঃ
*প্রতিদিন সকাল ১১ঃ০০ টা থেকে দুপুর ২ঃ০০ টা
*প্রতিদিন বিকাল ৫ঃ০০ টা থেকে রাত ১০:৩০ টা ।

•আমাদের ঠিকানাঃ
৯৬/ডি (নিচতলা), বশির মোহাম্মদ সড়ক, ১০নং রোড, শান্তিবাগ আবাসিক এলাকা, আগ্রাবাদ, চট্টগ্রাম।

এ্যপয়েন্টমেন্টের জন্য 📞01535220648

কুরবানী ঈদ উপলক্ষে আরাফ স্পেশালাইজড ডেন্টাল কেয়ার নিয়ে এলো সকল চিকিৎসার উপরে ২৫% বিশেষ ছাড়।এই অফার চলবে ৫ মে থেকে ২৪ ...
06/05/2026

কুরবানী ঈদ উপলক্ষে আরাফ স্পেশালাইজড ডেন্টাল কেয়ার নিয়ে এলো সকল চিকিৎসার উপরে ২৫% বিশেষ ছাড়।

এই অফার চলবে ৫ মে থেকে ২৪ মে পর্যন্ত

তাই আর দেরি কেন এখনি চলে আসুন আমাদের আরাফ স্পেশালাইজড ডেন্টাল কেয়ারে আর উপভোগ করুন ঈদ পূর্ববর্তী বিশেষ ছাড়। ঈদে গরুর মাংস খান একদম নিশ্চিন্তে।

📞সিরিয়ালের জন্য কল করুনঃ
01535220648

🕛রোগী দেখার সময়ঃ
*প্রতিদিন সকাল ১১ঃ০০ টা থেকে দুপুর ২ঃ০০ টা ।
*প্রতিদিন বিকাল ৫:০০ টা থেকে রাত ১০ঃ৩০ টা ।

📍আমাদের ঠিকানাঃ
৯৬/ডি, বশির মোহাম্মদ সড়ক, ১০নং রোড, শান্তিবাগ আবাসিক এলাকা, আগ্রাবাদ, চট্টগ্রাম।

Address

Shantibag R/A, Agrabad
Chittagong

Opening Hours

Monday 11:00 - 14:00
17:00 - 23:00
Tuesday 11:00 - 14:00
17:00 - 23:00
Wednesday 11:00 - 14:00
17:00 - 23:00
Thursday 11:00 - 14:00
17:00 - 23:00
Saturday 11:00 - 14:00
17:00 - 23:00
Sunday 11:00 - 14:00
17:00 - 23:00

Telephone

+8801535220648

Website

Alerts

Be the first to know and let us send you an email when Araf Specialised Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Araf Specialised Dental Care:

Share