ALO DENTAL CARE

ALO DENTAL CARE Mirpur 1, near longor khana(Avenue road), sahali thana, Dhaka 121

 #পেরিকরোনাইটিসঃ         . .   অবহেলা করবেন নাঅবস্থায় দাঁতের উপরস্থ পার্শ্বস্থ টিস্যুর সংক্রামিত অবস্থা পেরিকরোনাইটিস ন...
16/07/2023

#পেরিকরোনাইটিসঃ
. . অবহেলা করবেন না

অবস্থায় দাঁতের উপরস্থ পার্শ্বস্থ টিস্যুর সংক্রামিত অবস্থা পেরিকরোনাইটিস নামে পরিচিত। সাধারণতঃ ১৮-৩০ বৎসরের যুবক যুবতীরাই এই রোগের শিকার হয়ে থাকে। নিচের চোয়ালের আক্কেল দাঁতটি যখন আংশিক গজানো থাকে বা গজানোর চেষ্টা করে তখনই এ রোগের প্রকোপ বেশি দেখা যায় এবং এটিই আলোচ্য বিষয়।

কখন বুঝতে পারবেন এই রোগ হচ্ছেঃ

❇️ আপনার বয়স ১৮-৩০ বৎসর (সাধারণতঃ)।

❇️কয়েকদিন যাবৎ নিচের চোয়ালের সর্বশেষ প্রান্তে চাপা চাপা ব্যথা অনুভব করছেন।

❇️ খাবারের সময় বা দাঁত ব্রাশ করার সময় ঐ স্থানে ব্যথা অনুভূত হচ্ছে।

❇️ মুখে দুর্গন্ধ হচ্ছে।

❇️ ধীরে ধীরে মুখ ফুলে যাচ্ছে।

❇️ হা করতে কষ্ট হচ্ছে, কোন কিছু চিবিয়ে খেতে পারছেন না।

❇️ শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, দুর্বল অনুভব করছেন।

উপরোক্ত লক্ষণগুলো আংশিক দেখা দিলেই আপনার উচিৎ হবে মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয়া। এর পূর্বে আপনি নিজেও কিছুটা পরিচর্যার ভার নিতে পারেন।

❇️ হালকা গরম পানিতে কিছুটা লবণ মিশিয়ে তা দিয়ে কুলকুচি করতে পারেন।

❇️ কিছুটা ব্যথা করলেও ব্রাশ করে মুখ ও দাঁত পরিষ্কার রাখবেন।

মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ এই রোগের সম্ভাব্য যে চিকিৎসা সমূহ করবেনঃ

❇️ প্রয়োজনীয় ক্ষেত্রে এন্টিবায়োটিক ও ব্যথা নিরোধক ঔষধ দেবেন।

❇️ উপরস্থ টিস্যুগুলোর আভ্যন্তরে খাদ্যকণা জমা থাকে-তা ওয়াশ করবেন।

❇️ পুজ জমা থাকলে তা নির্গমনের ব্যবস্থা করবেন।

❇️ পরবর্তীতে যদি প্রয়োজন মনে হয রেডিওগ্রাফ এর মাধ্যমে দাঁতের অবস্থান দেখে তা সংরক্ষণ বা উত্তোলনের ব্যবস্থা করবেন।

কোন কোন ক্ষেত্রে উপরের চোয়ালের আক্কেল দাঁতটি তুলে ফেলার প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় আক্কেলদাঁত সংরক্ষণের জন্য রােগী বা রােগীর আত্মীয় স্বজন চিকিৎসকের উপর চাপ সৃষ্টি করে অথবা আক্কেল দাঁত উত্তোলনের কথা শুনে পরবর্তীতে আর চিকিৎসার জন্যেই আসেন না। আপনার যে আক্কেল দাঁতটি তুলে ফেলাই চিকিৎসক উত্তম মনে করেন তা আপনি পুষতে থাকলেন যা জন্ম দিতে পারে নতুন জটিলতা।

❇️ পূনঃ পূনঃ পেরিকরােনাইটিস রােগ হতে পারে ।

❇️ চিকিৎসায় দেরি হলে সংক্রমণ ছড়িয়ে মুখ মন্ডলের অন্যান্য দিক ও গলার দিকও আক্রান্ত হতে পারে যা সেলুলাইটিস নামে পরিচিত। এটি অনেক সময় মৃত্যুঝুকি পরিণত হয়।

❇️ আক্কেল দাঁতের পার্শ্বস্থ হাড়ে অসটিওমাইলাইটিস রোগ হতে পারে।

❇️ আক্কেল দাঁতের সম্মুখের দাঁতটি ধীরে ধীরে নষ্ট হবার সম্ভাবনা থাকে।

যে কারণে পেরিকরােনাইটিস রােগ হতে পারেঃ

❇️ দাঁতের উপরস্থ টিস্যুগুলাে স্বাভাবিক নিয়মে ক্ষয় প্রাপ্ত না হলে বিপরীতে অবস্থিত দাঁত থেকে উত্তোলিত দাঁতের উপরস্থ টিস্যুগুলোর উপর বার বার কামড় পড়লে অথবা আঘাত লাগলে ।

❇️ উত্তোলিত দাঁতের উপরস্থ নরম টিস্যুগুলাের ফাঁকে খাদ্যকণা, রোগজীবাণু প্রবেশ করলে।

যেহেতু পেরিকরােনাইটিস দাঁত বৃদ্ধির প্রাক্কালে হয়ে থাকে যে কোন সুস্থ্য যুবক যুবতী যারা দাঁতের পরিচর্যা করেন সঠিকভাবে তারাও এই রোগে আক্রান্ত হতে পারেন। নির্দিষ্ট সময়ে সঠিক চিকিৎসা এই রোগের পরবর্তী জটিলতা সমূহ থেকে আপনাকে রক্ষা করবে।

Composite light cure filling....
16/07/2023

Composite light cure filling....

06/01/2023
 #দাঁতের_চিকিৎসা_ও_প্রচলিত_সাধারণ_বিশ্বাস🟩 দাঁত হচ্ছে সৌন্দর্যের প্রথম প্রকাশ First Beauty of the face) চেহারা/মুখশ্রী য...
17/11/2022

#দাঁতের_চিকিৎসা_ও_প্রচলিত_সাধারণ_বিশ্বাস
🟩 দাঁত হচ্ছে সৌন্দর্যের প্রথম প্রকাশ First Beauty of the face) চেহারা/মুখশ্রী যত সুন্দরই হোক না কেন দাঁত যদি ( বিশেষ করে সামনের দাঁত) খারাপ হয় তবে তাকে হাসি ঢেকে কথা বলতে হয় অথবা মানসিকভাবে বিপর্যস্ত বোধ করার ফলে সব জায়গায় কথা বলতে দ্বিধা বোধ হয়। এতো গেলো সৌন্দর্যের কথা।
🟩 দাঁতে ব্যাথা থাকলে ঠিকমত খাবার চিবানো সম্ভব হয়না, ফলশ্রুতিতে হজমের কাজ যেমন ব্যাহত হয়, তেমনি শক্ত খাবার যেমন পেয়ারা, হাঁড়যুক্ত গোশত ইত্যাদি থেকে শত ইচ্ছে থাকা সত্বেও লোভকে সংবরণ করতে হয়।
🟩 যাক এবার আসি দাঁতের কিছু নিয়মিত চিকিৎসা ও প্রচলিত সাধারণ বিশ্বাস প্রসঙ্গে।

👉 প্রথমেই বলতে হয় মাড়ি রোগ সম্বন্ধে। বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় আমাদের দেশের প্রায় ৮০ ভাগ লোকই মাড়ি রোগে ভুগছেন।মাড়ি ফুলে যাওয়া মাড়ি থেকে রক্ত পড়া, পুঁজ পড়া এ রোগের লক্ষণ। এ রোগের সাধারণ বা প্রাথমিক চিকিৎসা হচ্ছে স্কেলিং করা এবং কিছু ঔষধ খাওয়া,
👉 কিন্তু প্রচলিত বিশ্বাস হচ্ছে - স্কেলিং করলে দাঁত নড়ে যায়। এ ধারণা সম্পূর্ণ ভুল। স্কেলিং এর মাধ্যমে শুধুমাত্র দাঁত ও মাড়ির মাঝে পাথর (খাদ্যকনা দীর্ঘদিন জমে শক্ত অবস্থা) সরানো বর্তমানে আলট্রাসনিক স্কেলার মেশিনের সাহায্যে দাঁতে কোন প্রকার Pressure বা চাপ ব্যতিরেখে পাথর সরানো হয়ে থাকে, যার ফলে দাত নড়বড়ে হওয়ার কোন সম্ভরনাই নেই। নিয়মিত বৎসরে ১ বার স্কেলিং করালে দাঁত নিয়ে কবরে যাওয়া যায় অথাৎ বৃদ্ধ অবস্থায়ও দাঁত থাকে মজবুত।
👉আর একটি প্রচলিত বিশ্বাস হচ্ছে দাঁত উঠালে (Extraction ) চোখের ক্ষতি হয়। আসলে দাঁতের সাথে চোখের সরাসরি কোন সম্পর্ক নেই। কিন্তু শরীরের অন্যান্য অঙ্গের মতো সামগ্রিক সম্পর্ক ত রয়েছেই যেমন হাতের সাথে পায়ের সম্পর্ক। মুখে কোন দাঁত নেই (edentulous jaw) এমন বহু লোক দিব্যি চশমা ছাড়াই বা চোখের সমস্যা মুক্ত আছেন। দাঁতের গর্ত বা Dental Caries হলে তা যথাসম্ভব তাড়াতাড়ি ফিলিং করা উচিৎ। এক্ষেএে অনেকের মধ্যে একটা বিশ্বাস হচ্ছে ছোট গর্ত ছিল, ডাক্তার কেটে বড় করে ফিলিং করেছেন। এখানে মুখ্য বিষয় হলো Dental Caries দূর করা অথাৎ কালো দাগ সম্পূর্ণ পরিষ্কার করা, তা না হলে ফিলিং-এর নিচে আবার Secondary Caries হবে যা কিছু দিন পর মজ্জা পযন্ত পৌছাবে এবং তখন দরকার হবে রুট ক্যানাল থেরাপি যা একটি সুক্ষ,সময় সাপেক্ষ, ও ব্যয়বহুল চিকিৎসা।

দাঁতে গর্ত হলে করনিয় কি? ফিলিং,রুট ক্যানেল, না অন্য কোন ব্যাবস্থা আছে?দাঁতের ক্ষয়, গর্ত বা ব্যাথা নিয়ে চিকিৎসা নিতে এলে ...
20/09/2022

দাঁতে গর্ত হলে করনিয় কি?
ফিলিং,রুট ক্যানেল, না অন্য কোন ব্যাবস্থা আছে?

দাঁতের ক্ষয়, গর্ত বা ব্যাথা নিয়ে চিকিৎসা নিতে এলে রোগীরা বেশির ভাগ ক্ষেত্রে আক্রান্ত দাঁত রক্ষায় দুটি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে পারেন। একটি ফিলিং, অন্যটি RCT বা রুট ক্যানেল চিকিৎসা। যেহেতু ফিলিংয়ের চেয়ে রুট ক্যানেল চিকিৎসা পদ্ধতি জটিল, সময়সাপেক্ষ ও ব্যয়বহুল, তাই অনেকেই জানতে চান দাঁতের গর্তে ফিলিং না করে কেন রুট ক্যানেল করতে হবে। এমন যুক্তিসংগত প্রশ্নের উত্তর শুধু রোগীদের নয়, সাধারণ মানুষেরও জানা জরুরি।


ফিলিং কখন করতে হয়?

দাঁতের ক্ষয় যখন প্রথম স্তর অর্থাৎ এনামেলের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন ফিলিংয়ের মাধ্যমেই দাঁতকে স্বাভাবিক রাখা যায়। এনামেল ক্ষয় হওয়ার প্রাথমিক পর্যায়ে দাঁতে তেমন কোনো অস্বাভাবিকতা অনুভব হয় না। এ অবস্থায় একজন অনুমোদিত ডেন্টাল টেকনোলজিস্ট অথবা ডেন্টাল সার্জন দাঁত ক্ষয়ের গভীরতা বুঝে খুব অল্প সময়ের মধ্যে দাঁতের রঙের সঙ্গে রং মিলিয়ে ফিলিং পদার্থ দিয়ে দাঁতের গর্ত পূরণ করে সহজেই দাঁতকে সুস্থ করে তোলে। ফিলিংয়ের রং ও আকৃতি এতটাই নিখুঁত হয়, দাঁতে ফিলিংয়ের উপস্থিতি অনুভব করা যায় না। তাই শুরুতেই দাঁতের চিকিৎসা নেয়া উত্তম।

RCT বা রুট ক্যানেল (Root Canal Treatment)
কখন করতে হয়?

আমাদের অবহেলা বা উদাসীনতার কারণে দাঁতের গর্তের গভীরতা যখন মধ্যকার মজ্জা বা পাল্পে চলে যায়, এবং পাল্প খুব বাজে ভাবে ড্যামেজ করে ফেলে তখন দাঁত রক্ষার এই একটি পদ্ধতি রয়েছে। তবে অভিজ্ঞতা থেকে বলছি এমনো দেখা যায় পাল্প ইনফেক্টেড হয় নি, শুধুমাত্র পাল্প চেম্বার ওপেন হয়েছে অর্থাৎ ছিদ্রটি বা গর্তটি কেবলমাত্র দাঁতের এনামেল এবং ডেন্টিন পার করে পাল্পে পৌছেছে তখনো রুট ক্যানেল না করে পাল্প ক্যাপিং করা যায় এবং দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি তার রেজাল্ট রুট ক্যানেল থেকে ভালো। প্রায়শই গর্তের শুরুতে আমরা চিকিৎসা নিতে যাই না, যতক্ষণ না ব্যাথা অনুভব হয়।

মজ্জা খুব সংবেদনশীল। কারণ দাঁতের স্তরের মধ্যে
শুধু এখানেই প্রচুর স্নায়ু ও রক্তের সঞ্চালন রয়েছে।
এই ব্যথা নিয়েও অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে ওষুধ নিয়ে ব্যাথা কমিয়ে রাখেন,
যা পরে সঠিক চিকিৎসা ব্যবস্থাকে জটিল করতে পারে। ফলে এমনও দেখা যায় রুট ক্যানেল করেও দাঁতটি অনেকক্ষেত্রে টিকিয়ে রাখা যায় না। তাই আবারো অনুরোধ করছি, শুরুতেই ব্যবস্থা নিন।

রুট ক্যানেল নিয়ে কিছু প্রচলিত ভুল ধারনাঃ

রুট ক্যানেল চিকিৎসা নিয়ে আমাদের অনেকের নেতিবাচক মনোভাব রয়েছে। এটা হতে পারে রোগীর নিজের বা পরিচিত কারোর পূর্ব অভিজ্ঞতা থেকে। যেমন- কেউ হয়তো চিকিৎসাটা যথানিয়মে শেষ না করে বা অপচিকিৎসার শিকার হয় চিকিৎসাটি সফল না হওয়া থেকে। অসফল রুট ক্যানেল প্রায়ই বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, তার মাঝে সবচেয়ে বেশী দেখা যায় খাবার চিবালে ব্যাথা লাগা। রুট ক্যানেল করা দাঁতের গোড়ায় পুঁজ হওয়া বা ফুলে যাওয়া,
ক্যানেল ইনফেকশন হওয়া।

রুট ক্যানেলের প্রকারভেদঃ
সাধারণত রুটক্যনেল দুই প্রকারঃ

১. ম্যানুয়াল রুট ক্যানেলঃ

নামেই বোঝা যাচ্ছে এটা ম্যানুয়ালি করা হয়।
শুধুমাত্র এক্সরের উপর নির্ভর করে ম্যানুয়াল রুট ক্যানেল করা হয়। এ প্রক্রিয়ায় এক্সরে থেকে ক্যানেল লেন্থ মেপে নিয়ে সেই অনুযায়ী রুট ক্যানেল করা হয়। সাধারনত এ প্রক্রিয়ায় বাকা ক্যানেল হলে এপিক্যাল পার্ফোরেশন হওয়ার পসিবিলিটি বেশী থাকে। যেহেতু হাতের সাহায্যে পরিস্কার করা হয় তাই বেশীরভাগ ক্ষেত্রেই পাল্প চেম্বার, পাল্প ক্যাভিটি ঠিকমতো ক্লিন করা সম্ভব হয় না। যার ফলে অল্প কিছুদিনেই ইনফেকশন দেখা দেয়। আপনারা যাদের কাছে নেতিবাচক মন্তব্য শুনবেন তাদের প্রায় সকলকেই জিজ্ঞেস করলে পাবেন রুট ক্যানেল মানে হাতে খুচিয়ে খুচিয়ে ময়লা পরিস্কার করা, কেউ আবার বলবে চিকন সুই দিয়ে খুচিয়ে ময়লা পরিস্কার করে দেয়, আবার কেউ বলবে দাঁতের রগ বের করে দেয়। আসলে উনারা সকলেই ম্যানুয়াল রুট ক্যানেল করেছিলেন যেখানে ডেন্টাল ড্রিল দিয়ে ছিদ্র করে ব্রোচ, ফাইল, রিমার দিয়ে হাতে খুঁচিয়ে ক্যানেল পরিস্কার করা হয়েছে। তাছাড়াও এটি একটি দীর্ঘ মেয়াদী চিকিৎসা। দাঁতের উপর ভিত্তি করে ১০-৩০ দিন পর্যন্ত সময় লেগে থাকে। দুঃখ জনক হলেও সত্য আমাদের দেশে এখনো ৯৯% ক্লিনিকে ম্যানুয়াল রুট ক্যানেল করা হয়, হাসপাতাল গুলোর কথা না হয় বাদই দিলাম।

২. মাইক্রোস্কোপিক রুট ক্যানেলঃ

এ প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির ব্যাবহার। শুরুটা হয় পেইনলেস ইনজেকশন টেকনোলজি দিয়ে, তারপর ম্যানুয়াল রুট ক্যানেলের মতোই এক্সরে দেখে ডেন্টাল ড্রিলের সাহায্যে পাল্প চেম্বার ওপেন করা হয়, এবং রিমার,ফাইল, ব্রোচ দিয়ে ক্যানেল ডিটেকশন এবং প্রাইমারি ক্লিনিং করা হয়।

মাইক্রোস্কোপিক ক্যামেরার সাহায্যে ক্যানেল
পজিশন চেক করে নেয়া হয়। এবার এপেক্স লোকেটর এর সাহায্যে নিখুঁত ও নির্ভূল ভাবে প্রতিটা ক্যানেলের আলাদা আলাদা লেন্থ বের করা হয় যা রাডারে পরিস্কার দেখা যায় অতঃপর এন্ডোরাডার ও কন্ট্রাএজ্ঞেলের সাহায্যে দাঁতের রুট পার্টে অবস্থিত ক্যানেল ক্লিনিং ফাইলিং করা হয় যা সেকেন্ডে কয়েক হাজার বার মুভ করে ফলে অল্প সময়েই ক্যানেল পুরোপুরি পরিস্কার হয়ে যায়। এরপর এন্ডো ইরিগেটর স্প্রের সাহায্যে ডিপ ক্লিনিং করা হয়।

তারপরেও আল্ট্রাসনিক এন্ডোক্লিনিং মেশিনের
সাহায্যে ভালোমতো পরিস্কার করা হয়। আবার ইরিগেটর ব্যাবহার করে পরিস্কার করা হয়। এরপর পেপার পয়েন্ট দিয়ে ড্রাই করে রুট ক্যানেল ফিলার এন্ড সিলার দিয়ে অবটুরেশন পেনের সাহায্যে হিট দিয়ে সিল করে দেয়া হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে পাল্প ডিভাইটালাইজিং এজেন্ট বা এ ধরনের অন্য কিছু ব্যাবহারের প্রয়োজন হলে ৩-৪ দিন পর রুট ক্যানেল সিল করা যেতে পারে।

ম্যানুয়াল বা হাতে করা রুট ক্যানেলের সাক্সেস রেট যেখানে ৬৭% সেখানে মাইক্রোস্কোপিক রুট ক্যানেলের সাক্সেস রেট ৯৮% !

আমাদের দেশে এখন রুট ক্যানেল চিকিৎসা উন্নত বিশ্বের মতো। সঠিক স্থান থেকে চিকিৎসা পেলে এর সফলতা ৯৮ ভাগের বেশি। সুতরাং, এই চিকিৎসা নিয়ে সংশয়ের কোনো সুযোগ নেই। রুট ক্যানেল শেষে দাঁতটির ওপর কৃত্রিম মুকুট বা ক্যাপ করে নেওয়া জরুরি। কারণ এই চিকিৎসা শেষে দাঁতের ইলাস্টিসিটি কমে যাওয়াতে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।
তবে ক্যাপ ছাড়াও শুধু ফিলিং দিয়ে কিছুটা সময় পার করা যায়, এ সম্পর্কে আপনার ডেন্টিস্ট কে জিজ্ঞেস করুন। উনি দাঁতের অবস্থা বুঝে আপনাকে একটা সময় দিয়ে দিবেন। তবে সম্ভব হলে সাথে সাথেই ক্যাপ করানো উত্তম।

সুতরাং দাঁতের গর্তে বা ব্যাথায় দাঁতকে সঠিক চিকিৎসার মাধ্যমে রক্ষা করতে হবে। সংখ্যাতে বেশি হলেও প্রতিটি দাঁতের আলাদা প্রয়োজনীয়তা আছে। সারা বিশ্ব বলে ছয় মাস অন্তর অন্তর ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিলে মুখের যেকোনো রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায়। তখন তার চিকিৎসা পদ্ধতিও সহজ হয়। মুখ আমাদের শরীরের প্রবেশদ্বার, তাকে সঠিক নিয়মে নিয়মিত যত্নের কোনো বিকল্প নেই। দুইবেলা দাঁত ব্রাশ করুন, ছয়মাস পরপর স্কেলিং ও ডেন্টাল চেকাপ করুন। দাঁত ও মুখের ৯০% সমস্যা হয়ে থাকে স্কেলিং (চিকিৎসক দিয়ে দাঁত পরিস্কার) না করানোর কারনে!

Alo dental care

 #যাদের মুখে এইরকম ফিলিং আছে তারা একটু  #সতর্ক হই,  👉👉লেখাটা পড়ি... 😟♦️দাঁতের চিকিৎসায় স্থায়ী ফিলিং দেয়ার সময় অর্থাৎ সিল...
17/09/2022

#যাদের মুখে এইরকম ফিলিং আছে তারা একটু #সতর্ক হই, 👉👉লেখাটা পড়ি... 😟

♦️দাঁতের চিকিৎসায় স্থায়ী ফিলিং দেয়ার সময় অর্থাৎ সিলভার এমালগাম ফিলিং দেয়ার সময় মারকারী বা পারদ ব্যবহার করা হয়। #ডেন্টাল_এমালগাম ফিলিংয়ে প্রায় ৫০ শতাংশ মারকারী বা পারদ বিদ্যমান থাকে।

♦️পারদ সহজেই বাষ্পীভূত হয় এবং চর্ম ও শ্বাসনালি দ্বারা শোষিত হয়। পারদ প্রাকৃতিক পরিবেশকে দূষিত করে। ডেন্টাল এমালগাম ফিলিং দেয়ার সময় কোনোভাবে পারদ মুখের মিউকাস মেমব্রেনের সংস্পর্শে এলে এবং মোটামুটি একটি নির্দিষ্ট সময় অবস্থান করলে #মুখে_আলসার বা অন্য যে কোনো সমস্যা দেখা দিতে পারে।

♦️পারদের বাষ্প কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতিকারক যা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। মারকারী বা পারদের প্রভাবে #কেন্দ্রীয়_স্নায়ুতন্ত্রের ডিজেনারেশন হয়ে থাকে। সিলভার এমালগাম ফিলিং আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

👉এটি বিজ্ঞানসম্মত সত্য যে, বিষাক্ত পারদের বাষ্প #সিলভার_এমালগাম ফিলিং থেকে নিঃসৃত হয়। এমালগাম ফিলিং যে দাঁতে থাকে তার পাশে মিউকোসায় রেটিকুলেট, লেসি, প্ল্যাকের মতো বা ইরোসিভ লাইকেনয়েড রিঅ্যাকশন দেখতে পাওয়া যায়। তবে সবসময় বা সবার ক্ষেত্রে এ ধরনের লক্ষণ দেখা যায় না।

👍দাঁতে সিলভার এমালগাম ফিলিং দেয়ার সময় অসাবধানতাবশত ফিলিংয়ের উপাদান মুখে থেকে গেলে তা মুখের মিউকোসাতে পিগমেন্টেড প্লাগ তৈরি করতে পারে যা এমালগাম টাট্টু নামে পরিচিত। অনেক সময় মুখের মিউকোসাতে মারকারী বা পারদ শোষিত হলে মুখের মিউকোসাতে আলসার দেখা যায়, যা ভালো হতে সময় লাগে।

আলো ডেন্টাল কেয়ার
মিরপুর ১ শাহআলী থানা রোড।।

দাঁতের চিকিৎসা খরচ নিয়ে একধরনের লুকোচুরি আছে সমাজে।অনেকেই চিকিৎসা খরচ জানতে চাইলে আমরা বলি inbox আসেন। ওখানেই আছে গোপন র...
12/09/2022

দাঁতের চিকিৎসা খরচ নিয়ে একধরনের লুকোচুরি আছে সমাজে।অনেকেই চিকিৎসা খরচ জানতে চাইলে আমরা বলি inbox আসেন। ওখানেই আছে গোপন রহস্য, মানে চোরাগোপ্তা হামলা চালানোর মত ব্যাপার স্যাপার😆😆।বহুল পরিচিত রুট ক্যানেল চিকিৎসা নিয়ে আছে আলো আঁধারি অস্পষ্ট ধারণা। আধুনিক রুট ক্যানেল চিকিৎসা অনেক ব্যায় বহল।এক সেট রোটারি ফাইলের দাম ৩৬০০-৪২০০ টাকা।সাথে কিছু হ্যান্ড ফাইল ও লাগে ২০০০-২৫০০ টাকা।হ্যান্ডপিসের কার্টিস এবং বার ১৫০০-২০০০ টাকা।ইরিগেশন মানে (একধরনের তরল পদার্থ) ৫০০-১০০০ টাকা।ফিলিং ১০০০-২০০০ টাকা।লোকাল এনেস্থিসিয়া, গ্লাবস, কটন,, মোটামুটি ৮-১০ হাজার টাকা খরচ করতে হয় ১ টা দাঁতের জন্য।আমার এক পরিচিত লোক চেম্বারে এসে বললেন সবচেয়ে ভাল চিকিৎসা দিবেন। খরচ নিয়ে চিন্তা কইরেননা। অতপর চিকিৎসা শেষে খরচ শুনে ওনার কপালে হাত।অনেক মনঃক্ষুণ্ণ হয়েছেন।অনেক কষ্ট পেয়েছেন। কাজ শেষে হাঁসি মুখ নিয়ে যাননি।কিছু টাকা আর দেননি।লজ্জায় আমিও আর চাইনি।হিসেবে করে দেখলাম উল্টো আমার লস হয়েছে। পেশেন্ট ভেবে নিয়েছেন আমি উনার কাছ থেকে অনেক টাকা নিয়ে উনার উপর জুলুম করেছি।দাঁতের চিকিৎসা খরচ নির্ভর করে কোন ধরনের মেটেরিয়াল ব্যাবহার করা হচ্ছে তার উপর।অনেকে না জেনে না-বুঝে হাতুড়ে চিকিৎসকের সাথে মিলানোর চেষ্টা করেন।যেটা চরম মুর্খতা। দাঁতের চিকিৎসা খরচ সম্পর্কে সাধারণ মানুষের ধারনা খুব একটা নেই বললেই চলে।অনেকে ভেবে নেন সবই মনে হয় এক সিস্টেম সেটি মোটেও ঠিক নয়।খরচ কমানোর জন্য উপায় হিসেবে নিম্ন মানের ঔষধ, ইন্সট্রুমেন্ট,মানদ্বাতা আমলের পদ্ধতি ব্যবহার করেন। এতে অনেক কম খরচ হয় ঠিকই।প্রথম দিকে মনে হয় লাভ হয়েছে, জিতে গেছি 😆😆😆 কিন্তু কিছু দিন পর দাঁত হারাতে হয়।এমনকি দাঁত ফেলে দেয়া ছাড়া উপায় থাকেনা।সঠিক ভাবে নাজানলে মানুষ অনেক উল্টো পাল্টা ভেবে নেয়।একসময় বড় ধরনের ভোগান্তিতে পড়েন রোগীরা।জনসচেতনতায় পোস্ট টি লিখলাম।

patient mukhe hasi futanoi amarder kaj🙂Transformation -before/after  Alo dental care .     Mirpur1 sahali thana road (lo...
26/05/2022

patient mukhe hasi futanoi amarder kaj🙂

Transformation -before/after

Alo dental care .
Mirpur1 sahali thana road
(longor khanar samne)..

Extraction lower 8... ❤️
25/05/2022

Extraction lower 8... ❤️

Extraction upper left 8....  Alo dental care  Mirpur1 near sahali thana... Dhaka1216
27/03/2022

Extraction upper left 8....

Alo dental care
Mirpur1 near sahali thana... Dhaka1216

চিকিৎসার আগে ও পরে।আলো ডেন্টাল কেয়ার.  মিরপুর ১ শাহআলি থানা রোড (লঙ্গর খানা) ঢাকা ১২১৬    যোগাযোগঃ০১৯৯৭৫০২১৫৭
12/02/2022

চিকিৎসার আগে ও পরে।

আলো ডেন্টাল কেয়ার.
মিরপুর ১ শাহআলি থানা রোড (লঙ্গর খানা)
ঢাকা ১২১৬
যোগাযোগঃ০১৯৯৭৫০২১৫৭

Address

Chak Mirpur

Opening Hours

Monday 11:00 - 22:00
Tuesday 11:00 - 22:00
Wednesday 11:00 - 22:00
Thursday 11:00 - 22:00
Friday 17:00 - 22:00
Saturday 11:00 - 22:00
Sunday 11:00 - 22:15

Website

Alerts

Be the first to know and let us send you an email when ALO DENTAL CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share