21/04/2026
অল্প বয়সে উঁচু- নিচু মাড়ির চিকিৎসা করালে পরবর্তীতে সমস্যা আর এতোটা জটিল হয় না বা সাধারণত কোন প্রকার সার্জারীর প্রয়োজন হই না। ঠিক এই মেয়েটির মতো।মেয়েটি আমাদের নিকট ১২ বছর বয়সে আসে।ওর উপরের চোয়াল কিছুটা পেছনের দিকে অবস্থিত( সাধারণত একজন স্বাভাবিক মানুষের উপরের চোয়াল সামনের দিকে থাকে),সাথে আবার উপর ও নিচের চোয়ালের সামনের দাঁতগুলোর মধ্যে কোন সামঞ্জস্যতা নেই।তার ওপর ওপরের সামনের একটি দাঁতও মিসিং, মানে ওঠেনি।এতোসব সমস্যার সমাধানটাও সময়সাপেক্ষ। দীর্ঘদিন চিকিৎসার পর উপর ও নিচের চোয়ালের সামঞ্জস্যতা ঠিক করা ও যে দাঁতটি মিসিং ছিলো সেটাকে চিকিৎসার মাধ্যমে ভেতর থেকে নিয়ে আসাটা অনেকটাই চ্যালেঞ্জিং ব্যাপার।
আলহামদুলিল্লাহ, দীর্ঘ চিকিৎসার পর রোগীর সমস্যাগুলো সমাধান হয়েছে, এটাই বড় পাওয়া।
এ চিকিৎসায় রোগীর সহযোগিতাও আমাদেরকে চিকিৎসা শেষ করতে সাহায্য করেছে।