ইস্মাইল ডেন্টাল কেয়ার

ইস্মাইল ডেন্টাল কেয়ার উন্নত প্রযুক্তির দ্বারা সকল প্রকার দ?

20/06/2022
============================কেন  ডেন্টিস্টরা দাঁতে ফিলিং /রুট ক্যানেল ক্যাপ করতে বেশী খরচ নেয়?উত্তরঃ বেশী বলতে আমরা কি ব...
15/01/2022

============================
কেন ডেন্টিস্টরা দাঁতে ফিলিং /রুট ক্যানেল ক্যাপ করতে বেশী খরচ নেয়?
উত্তরঃ
বেশী বলতে আমরা কি বুঝি? কোন মাপ দন্ডে আপনার মনে হয় ডেন্টিস্ট আপনার দাঁত ফিলাপ /ক্যাপ করতে খরচ বেশী নেয়?
কোয়াক/ হাতুড়ে ডাক্তার এবং অবস্থা দৃষ্টে বুঝা যায় কিছু কু-ডাক্তার অল্প দামে হয়ত ৩০০/ ৫০০ ৳ তে আপনার দাঁত ফিলিং/পুডিং / ঢালাই /কেপ ইত্যাদি করে দিয়েছে, এখন যেই মুহুর্তে আপনার ডেন্টিষ্ট আপনার কাছে ১৫০০/২৫০০/৫০০০৳ ফিলিং /কেপ এ চাইল, আপনার অনেক বেশী মনে হল, এই তো কথা! আসুন বাস্তবতা বুঝি।
_________________________________

আপনি খাবারে ভেজাল নিয়ে সচেতন হতে চান, ফর্মালিন / কার্বাইড দেয়া খাবার এভোয়েড করতে চান, এমন কি কোক/ পেপসি তে কালার আছে তাই এভোয়েড করেন! মোট কথা সাধ্যের মাঝে সুস্থতা খুজতে চান যতটুকু আপনার জ্ঞান ও বিবেকে কুলায়, কিন্তু আপনার মুখ, যে রাস্তা দিয়ে সকল খাবার যাতায়াত করে শরীরে তা কে বানিয়ে রাখেন পাবলিক টয়লেটের মত বিষাক্ত, লাভ হবে? বুঝে আসলো না কথা! এবার বুঝুন।

★ দাঁতে গর্ত হলে তো বাজার থেকে ২০ টাকার সুপার গ্লু কিনে দাতে লাগিয়ে রাখুন, কিম্বা ১০ টাকায় টিনের চালে লাগানোর সুপার পুডিং, আপনার দাঁত থেকে সহজে সে ফিলিং পরবে না। আপনি কি তা নিজে করেন? না করেন না। কারন তা দাঁতে কি, মুখে নেয়ার জিনিস না, বিষাক্ত।
★ তেমনি আপনার মুখে সল্প দামে যা লাগানো হয়, তার বেশির ভাগই সেল্ফ কিউর মনোমার, /চায়না কেপ যা অত্যান্ত বিষাক্ত বিপদ জনক এক পন্য, যা দাঁতের ভিতর ব্যবহারের জন্য কোন ভাবেই উপযুক্ত নয়। অত্যন্ত ক্ষতিকর, ভয়ানক বাজে বিষাক্ত জিনিস।অনেক সময় কেপ খুলে পেটে চলে যায়।
★ আপনি খুজে ভাল খেয়ে লাভ কি, এই মনোমার এর বাস্প নষ্ট করছে আপনার লিভার, কিডনী, ব্রেন। আরো অন্যান্য অংগে ক্ষতি ব্যপক। আপনি ভাবছেন ফরমালিন খেয়ে কিডনী গেছে আসলে গেছে সেল্ফকিউর মনোমারে!!
★দাঁতের এবং সকল উপকরনে দাম এজন্যই বেশী, যে এগুলি শরীরের জন্য ক্ষতিকর হবে না।
★ যেমন কাপড়ের রং আর ফুড কালারের দামে বিশাল তফাৎ, তেমনি সুপার গ্লু/ সেল্ফ কিউর মনোমার' আর বায়োকমেটেবল স্টেরাইল মেটেরিয়ালের দামের পার্থক্যটা ও অনেক বড়।

আর আমরা ডেন্টিষ্ট রা যেহেতু মুদি ব্যবসাহী নই, আমরা শুধু ফিলিং মেটেরিয়াল বেচি না, বেচি আমাদের জ্ঞান তাই এইসব মেটেরিয়াল ব্যবহারের জন্যও যে জ্ঞান লাগে আপনাকে সেটার চার্জ তো দিতেই হবে।

দাঁত তুললে কি চোখের সমস্যা হয়?বিভিন্ন কারণে দাঁত ফেলে দিতে হয়। তাই রোগীরা উদ্বিগ্ন থাকেন এবং সঙ্গত কারণেই প্রশ্ন করেন দা...
15/01/2022

দাঁত তুললে কি চোখের সমস্যা হয়?

বিভিন্ন কারণে দাঁত ফেলে দিতে হয়। তাই রোগীরা উদ্বিগ্ন থাকেন এবং সঙ্গত কারণেই প্রশ্ন করেন দাঁত তুললে কি চোখের কোনো সমস্যা হয় কিনা?

আর সে দাঁত যদি হয় উপরের মাড়ির তাহলে তো আর কথাই নেই, এ ধরনের প্রশ্ন হবেই।

আমরা রোগীদের আশ্বস্ত করতে চাই, দাঁত তুললে চোখের সমস্যা, আসলে এমনটি নয়। যেসব কারণে দাঁত ফেলে দিতে হয় তার মধ্যে প্রদাহ রোগটি অন্যতম। উপরের মাড়ির দাঁতে যদি এই প্রদাহ হয় তাহলে ব্যথাটি অতি দ্রুত চোখের দিকে ছড়িয়ে পড়ে। এটিই মূলত রোগীদের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়ায়। এই ব্যথাটি অতি দ্রুত ছড়িয়ে পড়ে যে পাশের দাঁতে ব্যথা সে পাশে চোখে ব্যথা অনুভব হয়। এ জন্য অনেকেই মনে করে থাকেন দাঁতের সঙ্গে চোখের সম্পর্ক আছে। তা ছাড়া উপরের মাড়ির দাঁতের গোড়াসমূহ চোখের কাছাকাছি থাকার কারণে এটি রোগীদের অনেক বেশি ভাবায়। দাঁত এবং চোখ দুটির আলাদা স্নায়ুতন্ত্র বিদ্যমান।

এদের স্নায়ুপ্রবাহ (হবত্াব) এবং রক্তপ্রবাহ দুটিই আলাদা ও স্বতন্ত্র। চোখের স্নায়ুপ্রবাহ হচ্ছে অপথালমিক ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ এবং নিচের দিকে হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ। (maxillary division of trigeminal nerve) রক্ত প্রবাহিত হয় অপথালমিক (opthalmic) এবং ল্যাক্রিমাল আর্টারি (lacrimal artery) দ্বারা। অন্যদিকে উপরের পাটির দাঁতে স্নায়ুপ্রবাহ দেওয়া হলো, অ্যান্টিরিয়র, পোস্টিরিয়র, মিডল সুপিরিয়র নার্ভ (anterior, posreior and middle superior nerve)। নিচের পাটিতে দেয় ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্রাঞ্চ অব ম্যান্ডিবুলার নার্ভ। তাই চিকিত্সার প্রয়োজনে দাঁত তুললে চোখের সমস্যা হবে এমনটি ভাবার কোনো কারণ নেই।

দাঁত তোলার পর কি করবেন???রোগাক্রান্ত দাঁতকে সংরক্ষণের উপায় না থাকলে উক্ত দাঁতকে  ফেলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বিশেষ করে...
15/01/2022

দাঁত তোলার পর কি করবেন???

রোগাক্রান্ত দাঁতকে সংরক্ষণের উপায় না থাকলে উক্ত দাঁতকে ফেলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বিশেষ করে আক্কেল দাঁতের জটিলতায় সেটা ফেলে দেয়ার জন্যই চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন। দাঁত তুলে ফেলার পর অনেকেই চিকিৎসকের পরামর্শ মেনে চলেন না অথবা পরামর্শ ভুলে যান। তখনই হয়ত নানা সমস্যায় পড়তে হয় রোগীদের। যেমন, রক্তক্ষরণ দাঁত তোলার সময় ও পরবর্তি কয়েক ঘন্টা রক্তক্ষরণ হতে পারে। সে জন্য ৪৫ থেকে ৬০ মিনিট পরিষ্কার ভেজা গজ বা তুলা দিয়ে ক্ষত স্থান যথা সম্ভব স্থিরভাবে কামড় দিয়ে চেপে রাখতে হবে।
প্রয়োজনে টি-ব্যাগ বা চায়ের ব্যাগ ভিজিয়ে ক্ষতস্থানে চেপে রাখলে ভালো ফল পাওয়া যায়। কারণ চায়ের মধ্যকার ট্যানিক এসিড রক্ত বন্ধ করতে সাহায্য করে। প্রথম ২৪ ঘন্টা জোরে জোরে কুলি করা, গরম তরল খাবার যেমন- চা, কফি, দুধ, স্যুপ পান করা এবং চুষে বা স্ট্র দিয়ে খাওয়া ও ধূমপান থেকে বিরত থাকা বাঞ্ছনীয়। এতে রক্ত জমাট বাঁধতে ও ক্ষত শোকাতে বাঁধার সৃষ্টি হতে পারে। তবে মুখ ভরে তাজা রক্ত এলে দ্রুত ডেন্টিষ্টের পরামর্শ নিতে হবে।
ক্ষতস্থান বা মুখ ফুলে যাওয়া: জটিল দাঁত বা আক্কেল দাঁত তোলার পর বিশেষ কিছু ক্ষেত্রে মুখ ফুলে যেতে পারে। এ সমস্যা রোধে ৩ থেকে ৪ ঘন্টা বরফ থেরাপী দেয়া যেতে পারে। আর তা হচ্ছে পরিষ্কার কাপড়ে বরফ পেচিয়ে ২০ মিনিট অন্তর অন্তর ১০ মিনিট ধরে ক্ষতস্থানে ধরে রাখতে হবে।
খাদ্য গ্রহণ: প্রথম ২৪ ঘন্টা নরম খাবার গ্রহণ করা উচিত। চিকিৎসকের পরামর্শ মত ব্যথার ও এন্টিবায়োটিক সহ সকল ওষুধ খাওয়ার আগে না পরে জেনে নিয়ে সঠিক ভাবে সম্পূর্ণ কোর্স শেষ করতে হবে। প্রেসক্রিপশনে লিখিত ওষুধের সাথে ক্রয়ক্রত ওষুধ মিলিয়ে ও মেয়াদ দেখে সেবন করতে হবে।
মুখ পরিষ্কার রাখতে হবে: ২৪ ঘন্টা পর থেকে নরম টুথ ব্রাশ দিয়ে নিয়মিত ও নিয়ম অনুযায়ী দাঁত ব্রাশ করা যাবে। প্রয়োজনে অর্ধেক টেবিল চামচ লবণ ১ কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে তিন বেলা খাবার পর কুলি করলে ভালো ফল পাওয়া যায়। সেলাই কাটার প্রসঙ্গ থাকলে সাত দিন পর সেলাই কাটিয়ে নিতে হবে। এ সময় ডেন্টিষ্টের পরামর্শ ছাড়া বাজারজাত মাউথ ওয়াশ ব্যবহার করা যাবে না। দাঁত তোলার সাত দিন পরও ব্যথা রয়ে গেলে বা অন্য কোন অস্বাভাবিককতা অনুভব করলে অবশ্যই ডেন্টিষ্টের পরামর্শ নিতে হবে।

------------------------------

পাথর দাঁতের কি ক্ষতি করেঃ**দাঁতের গোড়ায় জমে থাকা পাথর দাঁতের যে কতবড় শত্রু তা আঁচ করা খুব কঠিন।কারণ পাথর জমার বহুকাল পরে...
15/01/2022

পাথর দাঁতের কি ক্ষতি করেঃ

**দাঁতের গোড়ায় জমে থাকা পাথর দাঁতের যে কতবড় শত্রু তা আঁচ করা খুব কঠিন।কারণ পাথর জমার বহুকাল পরেও রোগীর অনুভূতিতে বিশেষ কোন পরিবর্তন লক্ষ্য কারা যায় না।শুধুমাত্র মাঝে মধ্যে দাঁতের মাড়ি দিয়ে রক্তক্ষরণ রোগীর বিবেচনায় আসে।কিন্তুু মাড়ির এ সাময়িক এবং স্বল্প রক্তপাতকে অনেকেই খুব একটা গুরুত্ব দেয় না।ফলে পাথর জমার প্রাথমিক পর্যায়ে মাড়ির আকার- আকৃতি ও বর্ণ স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে তা পরিবর্তিত হতে থাকে।মাড়ির রং হালকা গোলাপি থেকে গাঢ় লাল রং ধারণ করে এবং ফুলে গিয়ে নরম তুলতুলে হয়ে এর স্বাভাবিকতা হারিয়ে যায়।ফলশ্রুতিতে, দাঁত ব্রাশ কিংবা খাদ্যগ্রণের সময় সামান্য আঘাত পেলে এমন কি চোষণ দিলেও মাড়ি দিয়ে রক্ত পড়ে।এ ধরনের অবস্থা মূলত মাড়ীর প্রদাহজনিত কারণে ঘটে থাকে।মাড়ির এ প্রদাহকে বলা হয় Gingivitis ( জিনজিভাইটিস ) যার দীর্ঘমেয়াদি পরিণতিতে দাঁতের চারিপার্শ্বের মাংস, হাড় ক্ষতিগ্রস্ত হয়ে দাঁত নড়ে গিয়ে অকালে হারাতে হয়।মানব দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কারণে মাড়ির প্রদাহ ঘটলেও দাঁতের গোড়ায় জমে থাকা পাথরকেই এর প্রাথমিক কারণ রূপে চিহ্নিত করা হয়।মোটকথা পাথর হলো প্রদাহ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বাসা।যার ফলশ্রুতিতে মাড়ি সংক্রমিত হয়ে মুখ দিয়ে রক্তপাড়া,পূঁজ পড়া,দাঁতের মিড়ি ফোলা এবং মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া ইত্যাদি নানা প্রকার সমস্যার সৃষ্টি হয়।তাছাড়া দাঁতের গোড়ায় জমে থাকা পাথর দেখতে কালচে বা বাদামী রং এর বিধায় তা মুখের স্বাভাবিক সৌন্দর্যকে ব্যাহত করে।দীর্ঘদিন পাথর থাকার ফলে দাঁতের মাড়িতে প্রদাহজনিত কারণে এক ধরনের পকেট সৃষ্টি হয়।ঐ পকেটে খাদ্যকণা জমে পচে গিয়ে মুখে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে।ফলে দেখা যায় নিয়মিত দাঁত পরিস্কার করার পরও মুখে দুর্গন্ধ হওয়া, মাড়ি দিয়ে রক্ত পড়া,হালকা ব্যাথা ইত্যাদি সমস্যা লেগেই থাকে।
___________________________________________________________________
ইস্মাইল ডেন্টাল কেয়ার
মালতী নগর M.S ক্লাব মাঠ সংলগ্ন,বগুড়া।

Address

Bogura

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 12:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801744577575

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইস্মাইল ডেন্টাল কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ইস্মাইল ডেন্টাল কেয়ার:

Share