10/05/2022
বি.ডি.এস. নয় তো ডেন্টিস্ট নয়...
সচেতন হোন
সচেতনতার বিকল্প নেই।।
মানিকগঞ্জে এক ডেন্টাল কোয়াক (হাতুড়ে)ভুল চিকিৎসার জরিমানা দিতে গিয়ে হতাশায় মানসিক ভারসাম্য হারিয়ে স্ত্রী সহ দুই কন্যাকে হত্যা করেছে। সে নিজেও আত্নহত্যার চেষ্টা করেছে বলে জানা যায়৷ গত কয়েক বছর ধরে দেখছি ডেন্টাল কোয়াকদের বেশ কয়েক জন আত্নহত্যা করেছে বা এ জাতীয় ঘটনার চেষ্টা করেছে ৷ ব্যাপারটা দুঃখজনক। বলা ভালো কোয়াকরা ভাবেন দন্ত চিকিৎসা এ আর এমন কি? বিডিএস রা যা পারে আমরাও তা পারি।। কিন্তু চিকিৎসা করতে গিয়ে টের পান কত ধানে কত চাল। ডাক্তারি পাশ করার পর আজ পর্যন্ত কোয়াকদের অপচিকিৎসার যত রোগী আমরা পেয়েছি এটা নিশ্চিত যে এদের অন্তত ২০ ভাগও যদি আইনী আশ্রয় কিংবা সালিস বিচারে যেতেন তাহলে দলে দলে জেলে যাওয়া কিংবা আত্নহত্যা করা ছাড়া এদের আসলে কোন উপায় থাকতো না। চিকিৎসা বিদ্যা এত সহজ না। যেখানে লেখাপড়ার করার পর অনেক পরীক্ষা নিরীক্ষা প্র্যাকটিক্যাল এক্সামে পাশ করা চিকিৎসকদেরই ভুল হয় সেখানে তো কোয়াকদের ভুল করাটা নিতান্তই সাধারণ ব্যাপার। চিকিৎসার মত একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কোয়াকদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে৷ আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে হাতুড়ে চিকিৎসায় ঘটে যেতে পারে মরণঘাতী ক্যান্সার সহ অন্যান্য জটিলতা...সারা দেশব্যপী রয়েছে এরকম হাজার হাজার হাতুড়ে চিকিৎসক! প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অপচিকিৎসা চালিয়ে যাচ্ছে প্রশাসনের নাকের ডগায়।
নিজেরা সচেতন হোন,অপরকে সচেতন করুন।।
© Md Rifayet hossain