ᵀᵃʷʰⁱᵈ ᴰᵉⁿᵗᵃˡ ᶜᵃʳᵉ

ᵀᵃʷʰⁱᵈ ᴰᵉⁿᵗᵃˡ ᶜᵃʳᵉ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ᵀᵃʷʰⁱᵈ ᴰᵉⁿᵗᵃˡ ᶜᵃʳᵉ, Dentist & Dental Office, Bhola.

🕌✨ তাওহীদ ডেন্টাল কেয়ার-এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা!পবিত্র ঈদুল ফিতরের শুভক্ষণে আমাদের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শু...
30/03/2025

🕌✨ তাওহীদ ডেন্টাল কেয়ার-এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা!

পবিত্র ঈদুল ফিতরের শুভক্ষণে আমাদের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আল্লাহ আপনাদের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন। সুস্থ থাকুন, হাসিখুশি থাকুন!

🌙✨ ঈদ মোবারক!

👉 মাড়ি থেকে রক্ত পড়লে বুঝতে হবে মাড়িতে জিনজিভাইটিস বা মাড়ির প্রদাহ হয়েছে। যদি আপনার মাড়ি থেকে সহজেই রক্ত পড়ে কিংবা দাঁত ...
18/05/2024

👉 মাড়ি থেকে রক্ত পড়লে বুঝতে হবে মাড়িতে জিনজিভাইটিস বা মাড়ির প্রদাহ হয়েছে। যদি আপনার মাড়ি থেকে সহজেই রক্ত পড়ে কিংবা দাঁত ব্রাশের সময় রক্ত পড়ে, তা হলে শুরুতেই ডেন্টিস্টের কাছে যান। জিনজিভাইটিস নিরাময়যোগ্য ও সহজে প্রতিকার করা যায়।

🦷 রক্ত পড়ার কারণ :

১. মাড়ি দিয়ে রক্ত পড়ার প্রধান ও অন্যতম কারণই হচ্ছে নিয়মিত দাঁত ব্রাশ না করা।

২. ক্যালকুলাস দাঁত ও মাড়ির মাঝখানে অবস্থান করে এবং প্রতিনিয়ত নরম মাড়ির সঙ্গে ক্যালকুলাসের ঘর্ষণের কারণে খুব সহজেই মাড়ি দিয়ে রক্ত পড়ে। মাড়ির ফোলা এবং প্রদাহের কারণও এ ক্যালকুলাস। এটিকে বলা হয় জিনজিভাইটিস।

৩. ক্রমশই জিনজিভাইটিস বেড়ে গিয়ে যখন প্রকট আকার ধারণ করে, তখন একে বলা হয় পেরিওডন্টাইটিস। এ অবস্থায় দাঁতটা ধীরে ধীরে মাড়ি থেকে সরে যায় এবং নড়তে থাকে।

👉 এ সমস্যা প্রাথমিক যত্নের মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব। তবে অনেক সময় যদি ভালো না হয় তা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

📌 প্রতিদিন সঠিক নিয়মে সকালে ঘুম থেকে জেগে ও রাতে ঘুমোতে যাওয়ার আগে দুবার দাঁত ব্রাশ করতে হবে।

📌 ভালো মানের পেস্ট ও ব্রাশ ব্যবহার করতে হবে। দীর্ঘদিন এক টুথপেস্ট ব্যবহার করবেন না।

📌 ডেন্টাল ফ্লস ব্যবহারের মাধ্যমে দুই দাঁতের মাঝখানে লেগে থাকা খাদ্যকণা দূর করতে হবে। নিয়মিত ভিটামিন সি-সমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন- আমলকী, কমলালেবু, বাতাবিলেবু, আমড়া ইত্যাদি।

📌 এ ছাড়া কুসুম গরমপানিতে লবণ দিয়ে কুলকুচি করতে হবে।

📌 ছয় মাস পর পর ডেন্টিস্টের পরামর্শ নিন।

21/04/2024

" *Heat Wave" আসিতেছে?*
----------------------------------
*তাই সাবধান হোন।*
*সম্ভবতঃ ৪০°-৫০° সে.।*
--------------------------------
*স্বভাবিক পানি পান করুন।*
*ধীরে ধীরে।*

ঠান্ডা পানি পান পরিহার করুন।
বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

*বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।*

*করণীয় ও পরিত্যজ্য--------*

*১) যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন* চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে
হঠাৎই স্ট্রোক হতে পারে।

*২) যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন।*

ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি।
তাও ধীরে ধীরে।

*৩) ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন* ।

অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

*৪) অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন।জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন।*

স্বাভাবিক শরবত,ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে।

*প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না,যদিও ওইসময়*

ঠান্ডা পানি খুব ভালো লাগে।এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়।কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

পান খাওয়ার পরে দাঁতের অবস্থাস্কেলিং বা দাঁত ওয়াশের পরের অবস্থা।
19/01/2024

পান খাওয়ার পরে দাঁতের অবস্থা
স্কেলিং বা দাঁত ওয়াশের পরের অবস্থা।

আপনার মূল্যবান দাঁত ও মাড়িকে সুস্থ রাখতে নিয়মিত ডেন্টাল চেকআপ খুবই গুরুত্বপূর্ণ। প্রতি ৬-১২ মাস অন্তর নিয়ম অনুযায়ী দাঁতে...
04/10/2023

আপনার মূল্যবান দাঁত ও মাড়িকে সুস্থ রাখতে নিয়মিত ডেন্টাল চেকআপ খুবই গুরুত্বপূর্ণ। প্রতি ৬-১২ মাস অন্তর নিয়ম অনুযায়ী দাঁতের চিকিৎসা করা উচিত। দাঁতের যত্নে অবহেলা দাঁতের ক্ষয়, ক্যাভেটি, মাড়ি ফোলা, মাড়ির অন্যান্য রোগ সৃষ্টি করে। তাই সময় থাকতে দাঁতের বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে দাঁতের যত্ন নেওয়া প্রয়োজন।
তাওহীদ ডেন্টাল কেয়ারে এ পাচ্ছেন বিশেষায়িত ডেন্টাল সেবা-

🦷 অত্যাধুনিক প্রযুক্তি ও জীবানুমুক্ত যন্ত্রপাতির সাহায্যে দাঁতের চিকিৎসা।
🦷 মহিলা, শিশু ও সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সেবা।
🦷 শুক্রবারসহ সপ্তাহের সাতদিনই খোলা
🦷 তুলনামুলক কম খরচ

☎ 01798-650627

সি,এসপি সুপার মার্কেট,বোরহানগঞ্জ,বোরহানউদ্দিন,ভোলা।

dental care

দাঁত তুললে কি চোখের সমস্যা হয়?-----------বিভিন্ন কারণে দাঁত ফেলে দিতে হয়। তাই রোগীরা উদ্বিগ্ন থাকেন এবং সংগত কারণে প্রশ...
24/09/2023

দাঁত তুললে কি চোখের সমস্যা হয়?
-----------
বিভিন্ন কারণে দাঁত ফেলে দিতে হয়। তাই রোগীরা উদ্বিগ্ন থাকেন এবং সংগত কারণে প্রশ্ন করেন, দাঁত তুললে কি চোখের কোনো সমস্যা হবে? আর সে দাঁত যদি হয় ওপরের মাড়ির, তাহলে তো আর কথাই নেই, এ ধরনের প্রশ্ন হবেই।
তা ছাড়া ওপরের মাড়ির দাঁতের গোড়াগুলো চোখের কাছাকাছি থাকার কারণে এটি রোগীদের ভাবায়। দাঁত ও চোখ দুটির আলাদা স্নায়ুতন্ত্র বিদ্যমান। এদের স্নায়ুপ্রবাহ ও রক্তপ্রবাহ দুটিই আলাদা। চোখের স্নায়ুপ্রবাহ হচ্ছে অপথালমিক ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ এবং নিচের দিকে হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ। রক্ত প্রবাহিত হয় অপথালমিক ও ল্যাক্রিমাল আর্টারির মাধ্যমে।
অন্যদিকে, ওপরের পাটির দাঁতে স্নায়ুপ্রবাহ হলো অ্যান্টিরিয়র পোস্টিরিয়র, মিডল সুপিরিয়র নার্ভ। নিচের পাটিতে থাকে ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্রাঞ্চ অব ম্যান্ডিবুলার নার্ভ। তাই চিকিৎসার প্রয়োজনে দাঁত তুললে চোখের সমস্যা হবে, এমনটি ভাবার কোনো কারণ নেই।
রেফার্ড পেইন (Reffered Pain)

মানুষের শরীরে নির্দিষ্ট সংখ্যক স্নায়ু তাদের শাখাপ্রশাখার মাধ্যমে শরীরের সমস্ত অনুভূতি বহন করে। একটি স্নায়ু ভিন্ন ভিন্ন শাখা ভিন্ন ভিন্ন স্থানের ব্যাথার অনুভূতি বহন করতে পারে। কিন্তু এরা যখন একত্রিত হয় তখন অনেকসময় এক স্থানের ব্যাথা অন্যস্থানে হচ্ছে বলে মনে হয়। একে রেফার্ড পেইন বলে।

যে নার্ভ বা স্নায়ু দাঁতে ব্যাথার অনুভূতি বহন করে তা ট্রাইজেমিনাল নার্ভ এর একটি শাখা। এই ট্রাইজেমিনাল নার্ভ আবার তার ভিন্ন কিছু শাখার মাধ্যমে সম্পূর্ণ মুখের, মাথার উপরিভাগ এবং গলার কিছু অংশের ব্যাথার অনুভূতি বহন করে। এজন্য দাঁতের ব্যাথায় অনেকসময় মাথাব্যাথা,গলা, মুখ এমনকি চোখেও ব্যাথা হচ্ছে বলে মনে হয়।

এই ব্যাথার তীব্রতা অনেকসময় এত বেশি হয় যে রোগীরা চোখে কম দেখছেন বলেও মনে হতে পারে। কিন্তু এসবই আপেক্ষিক। ব্যাথা কমে যাওয়ামাত্র রোগীরা ভালো অনুভব করেন এবং দাঁত ভিন্ন যেসব যায়গায় ব্যাথা হচ্ছিল বলে মনে হয় সেখানে আদৌ কোন সমস্যা ছিলই না।

এটাও সম্ভবত আরেকটা কারন যে কারনে রোগীরা দাঁত ও চোখকে অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন। কিন্তু দাঁত ও চোখের যেটুকু সম্পর্ক আছে তাতে দাঁত তোলার পর চোখের পাওয়ার কমার প্রশ্নই আসে না।
তার মানে কি দাঁতের সমস্যা থেকে চোখের কোন ধরনের সমস্যাই হতে পারে না?

দুই ক্ষেত্রে দাঁতের সমস্যা থেকে চোখে সমস্যা হবার সম্ভাবনা থাকে।
যদি রোগী রোগী দীর্ঘদিন দাঁতের সমস্যা জিইয়ে রাখেন (বিশেষ করে উপরের পাটির দাঁতের সমস্যা), তবে সেখানকার ইনফেকশন চোখে ছড়িয়ে পড়তে পারে। এর ফলে ব্যাকটেরিয়া জমে সেলুলাইটিস (cellulitis) হতে পারে।

এতে চোখের পাওয়ার নয় বরং চোখের অস্তত্বই সংকটে পড়তে পারে এবং রোগীর জীবনও হুমকির মুখে থাকে। তখন জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন হয়। তাই দাঁতের চিকিৎসা সময়মত করানো জরুরি।

Address

Bhola

Opening Hours

Monday 09:00 - 14:00
14:00 - 21:00
Tuesday 09:00 - 14:00
16:00 - 21:00
Wednesday 09:00 - 14:00
16:00 - 21:00
Thursday 09:00 - 14:00
16:00 - 21:00
Saturday 09:00 - 14:00
16:00 - 21:00
Sunday 09:00 - 14:00
16:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ᵀᵃʷʰⁱᵈ ᴰᵉⁿᵗᵃˡ ᶜᵃʳᵉ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share