20/07/2026
আচ্ছা একবার ভাবুন তো,বাচ্চা জন্মের পরপরই বাচ্চার মুখে দুই দাঁত উঠে আছে, তখন কেমন মনে হবে আপনার কাছে?
ছবির বাচ্চাটির বয়স ৯ দিন। আজকে এসেছে আমার চেম্বারে নিচে চোয়ালে দুই দাঁত নিয়ে।
এটি একটি বিরল রোগ হলেও অস্বাভাবিক কিছু নয়।এটাকে বলা হয় Natal Teeth.
নেটাল টিথে কিছু জটিলতা দেখা দিতে পারে তার মধ্যে অন্যতম হলো:-
১.শিশুর মায়ের বুকের দুধ খেতে অসুবিধা হয়।
২.মায়ের নিপলে ব্যথা বা ক্ষত হয়।
৩.জিহ্বার নিচে ঘা (Riga–Fede disease) হয়।
৪.দাঁত খুব নড়বড়ে হলে পড়ে গিয়ে শ্বাসনালীতে চলে যাওয়ার (aspiration) ঝুঁকি থাকে।
চিকিৎসা:-
১.দাঁত শক্ত ও সমস্যা না করলে সাধারণত রেখে পর্যবেক্ষণ করা হয়।
২.দাঁত খুব নড়বড়ে হলে, aspiration-এর ঝুঁকি থাকলে, বা Riga–Fede disease/feeding problem থাকলে দাঁত অপসারণ (extraction) বিবেচনা করা হয়।
সব শেষে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শিশুর জন্মের পর Vitamin K prophylaxis দেওয়া আছে কিনা নিশ্চিত হয়ে দাঁত ফেলতে হবে।
ডা.আতিক
Farida Dental Clinic