Salman Dental Care

Directions Contact the practice

Salman Dental Care Good Health is Depends on a Good teeth

3rd Molar Teeth Extraction Done 🤘
27/07/2025

3rd Molar Teeth Extraction Done 🤘

খাওয়া শেষ করেই দাঁত ব্রাশ করা স্বাস্থ্যকর অভ্যাস মনে হতে পারে—কিন্তু এটা আসলে ক্ষতির কারণও হতে পারে। বিশেষ করে টক জাতীয়...
23/07/2025

খাওয়া শেষ করেই দাঁত ব্রাশ করা স্বাস্থ্যকর অভ্যাস মনে হতে পারে—কিন্তু এটা আসলে ক্ষতির কারণও হতে পারে। বিশেষ করে টক জাতীয় ফল, টমেটো বা সফট ড্রিঙ্কসের মতো অ্যাসিডযুক্ত খাবার খাওয়ার পর দাঁতের এনামেল কিছুটা নরম হয়ে যায়। এমন সময় দাঁত ব্রাশ করলে এই দুর্বল এনামেল ঘষে উঠে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে দাঁতের ক্ষয় ও সংবেদনশীলতা তৈরি করে।

ডেন্টাল বিশেষজ্ঞরা পরামর্শ দেন, খাওয়ার অন্তত ৩০ মিনিট পর দাঁত ব্রাশ করা উচিত। এতে করে আপনার লালা মুখের অ্যাসিডকে প্রাকৃতিকভাবে নিরপেক্ষ করে এবং এনামেলকে আবারও শক্ত করে তোলে। তবে যদি মুখটা সাথে সাথেই একটু ফ্রেশ করতে চান, তাহলে শুধু পানি দিয়ে কুলি করতে পারেন বা চিনি-মুক্ত চুইংগাম চিবাতে পারেন—এতে লালার নিঃসরণ বাড়ে।

এনামেল হচ্ছে আপনার শরীরের সবচেয়ে শক্ত পদার্থগুলোর একটি—কিন্তু একবার ক্ষয় হলে এটা আর ফিরে আসে না। তাই পরবর্তীবার খাওয়ার পরপরই ব্রাশ করার আগে একটু সময় দিন দাঁতগুলোকে পুনরুদ্ধার করার। এই ছোট্ট পরিবর্তনটিই আজীবন আপনার হাসিটাকে সুন্দর রাখতে সাহায্য করবে।

#মুখের_পরিচর্যা #দাঁতের_সচেতনতা

দাঁত তোলার আগে যা করণীয়👉 চিকিৎসককে অন্য সব যেমন ডায়াবেটিস, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, রক্তরোগ, রক্তস্বল্পতা, লিভ...
14/09/2023

দাঁত তোলার আগে যা করণীয়

👉 চিকিৎসককে অন্য সব যেমন ডায়াবেটিস, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, রক্তরোগ, রক্তস্বল্পতা, লিভার বা কিডনির সমস্যা, অ্যালার্জি, কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার অভিজ্ঞতা, গর্ভাবস্থা, আগে কোনো অস্ত্রোপচার হয়েছিল কি না ইত্যাদি খুলে বলুন।

👉 অ্যাসপিরিন, স্টেরয়েড ইত্যাদি ওষুধ সেবন করলে জানান। বিষয়গুলো স্পষ্ট না হলে অ্যানেসথেসিয়া ও দাঁত তোলা থেকে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। এর মধ্যে অতিরিক্ত রক্তপাত, অচেতন হয়ে পড়া, রক্তচাপের ওঠানামা, অ্যালার্জি, ক্ষত না শুকানো ইত্যাদি অন্যতম।

👉 যদি রক্তচাপ বা রক্তের শর্করা অনিয়ন্ত্রিত থাকে, তবে আগে এগুলো নিয়ন্ত্রণে আনতে হবে। কোনো ওষুধ বন্ধ করার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

☎ যোগাযোগঃ ০১৭৩৪০১৬৬৮০
Salman Dental Care

03/09/2023

🦷 স্কেলিং ও পলিশিং ২৫ মিনিটে চৌমুহনীতে।
আমরা প্রতিদিন ব্রাশ করার পরে ও কিছু খাবার গাম বা মাড়িতে জমা হয়। যা খালি চোখে দেখা যায় না,এবং আমারা প্রতিনিয়ত চা,কফি,মিষ্টি, বা সিগারেট খেয়ে থাকি যা আমাদের দাঁতে কাল দাগের সৃষ্টি করে যা ধীরেধীরে শক্ত হয়ে যায়।
সেটা ব্রশ করলে উঠে না,তখন স্কেলিং করে দাঁতের অবাঞ্ছিত পাথর দূর করা হয়। এই ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতের অবাঞ্ছিত দাগও দূর করা সম্ভব। স্কেলিং করার জন্য বিশেষ রকমের আধুনিক আল্ট্রাসনিক স্কেলার মেশিন ব্যবহার করা হয়। এতে রোগী কোন ধরনের ব্যথা পাওয়া যায় না। সাধারণত কোন ধরনের রক্তপাত হয়না । স্কেলিং করলে দাঁতের ক্ষতি হয় না। স্কেলিং করার পর পলিশিং করা হয়। কারণ স্কেলিং করার ফলে দাঁতের বাইরের আবরণ অমসৃণ হয়ে যায়, তাই পলিশিং করলে তা মসৃণ হয়ে যায় এবং দাঁতের গেলেজি ফিরে আসে তাই সেখানে দ্রুত পাথর জমা হওয়ার কোন চান্স থাকে না । পলিশিং করা হয় বিশেষ রকমের পলিশিং পেস্ট এবং অত্যাধুনিক ব্রাশের মাধ্যমে।
🦷🦷 প্রতি ৬ মাস অন্তর অন্তর দাঁতের স্কেলিং
ও পলিশিং" ট্রিটমেন্ট করুন, আপনার দাঁত ও
মাড়িকে সুস্থ ও সুরক্ষিত রাখুন।
🦷 আসুন স্কেলিং ও পলিশিং ট্রিটমেন্ট এর৷
সুফল গুলো জেনে নিই :-
> মাড়ি থেকে রক্ত পড়া দূর হবে।
> মুখের দূর্গন্ধ দূর হবে।
> দাঁতের গোড়া মজবুত থাকবে এবং, দাঁত ও
মাড়ি সুস্থ থাকবে।
> দাঁতের দাগ সম্পূর্ণভাবে দূর হবে।
> প্রতি ৬ মাস বা কমপক্ষে ১ বছর পর পর
স্কেলিং ট্রিটমেন্ট করার ফলে মাড়ি ফোলা ও
প্রদাহজনিত রোগ হতে মুক্তি পাওয়া যায়।
🦷 হাসুন প্রাণখুলে।
আপনার দাঁতের সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
Salman Dental Care
সিরিয়ালের জন্য কল করুনঃ–
01734-016680
======================== ঠিকানা
নোয়াখালী, চৌমুহনী হর্কাস মার্কেট, মসজিদ গলি
রোগী দেখার সময়ঃ
প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার-
দুপুর ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

11/02/2023

Finally Done🤟🤟🥰🥰

29/11/2022
4 Teeth Root canal Treatment  & 6 unit capbridge
29/11/2022

4 Teeth Root canal Treatment & 6 unit capbridge

স্কেলিং ও পলিশিং ট্রিটমেন্ট🤟🤟
23/10/2022

স্কেলিং ও পলিশিং ট্রিটমেন্ট🤟🤟

কতক্ষণ দাঁত ব্রাশ করা উচিত..!!!দিনে দুবার দাঁত ব্রাশ করার কথা জানা থাকলেও কতক্ষণ ব্রাশ করা উচিত সেটা অনেকেই জানেন না। মু...
22/10/2022

কতক্ষণ দাঁত ব্রাশ করা উচিত..!!!

দিনে দুবার দাঁত ব্রাশ করার কথা জানা থাকলেও কতক্ষণ ব্রাশ করা উচিত সেটা অনেকেই জানেন না। মুখগহ্বর ও দাঁতের সুস্বাস্থ্যের জন্য এই প্রশ্নের উত্তর জানা থাকা চাই।
আর ব্রাশ করা ছাড়াও দাঁতের সুরক্ষায় আরও অনেককিছু রয়েছে। এই বিষয়ে এ দাঁতের যত্ন নেওয়ার বেশ কয়েকটি পন্থা বলেছিল তা হল :-

প্রয়োজনীয়তা :- অল্প সময়ে ব্র্রাশ করা সেরে ফেললে দাঁত পুরোপুরি পরিষ্কার নাও হতে পারে। জরিপ বলে, বেশিরভাগ মানুষ ৩০ থেকে ৪৫ সেকেন্ডেই দাঁত ব্রাশের পাট চুকিয়ে ফেলেন। ফলে ‘পেরিওডনটাইটিস’ ও ‘জিনজিভাইটিস’ নামক জটিলতা দেখা দিতে পারে। আবার মুখে পুরু ‘প্লাক’য়ের আস্তর থেকে ধমনীতেও ‘প্লাক’ জমতে পারে। এজন্যই বলা হয় মুখগহ্বরের স্বাস্থ্য আপনার সার্বিক স্বাস্থ্য সম্পর্কে অনেক তথ্য দিতে পারে।
ব্রাশ করার সময় :- দন্ত্যচিকিৎসকদের মতে, দুই মিনিট ধরে দাঁত ব্রাশ করা আদর্শ। আবার কিছু চিকিৎসকের মতে, দুই মিনিট যথেষ্ট নয়, তিন মিনিট সময় ব্যয় করা উচিত। তবে তিন মিনিট ধরে ব্রাশ করা ছোটদের ক্ষেত্রে কষ্টসাধ্যও বটে।

গবেষকদের মতে, দুই মিনিটের তুলনায় যারা মাত্র ৪৫ সেকেন্ড ব্রাশ করেন তারা মুখগহ্বর থেকে মাত্র ২৬ শতাংশ ‘প্লাক’ পরিষ্কার করতে পারেন।
কৌশল :- কতক্ষণ দাঁত ব্র্রাশ করছেন তার থেকেও জরুরি বিষয় হল কোন কৌশলে দাঁত ব্রাশ করছেন। হালকা চাপে, সবগুলো দাঁতের গোড়া ও মাঢ়ির প্রতিটি অংশে ব্রাশ করা অত্যন্ত জরুরি। দাঁত আর মাঢ়ির পাশাপাশি জিহ্বা ও গালের ভেতরের অংশেও ব্রাশ চালানো গুরুত্বপূর্ণ।
ফ্লস :- ব্রাশ করার মতোই জরুরি ফ্লসের ব্যবহার। এতে ‘প্লাক’ জমা হওয়া রোধ হয় এবং মুখগহ্বরের বিভিন্ন জটিলতা এড়ানো যায়।

টুথব্রাশ :- ভালোমানের ব্রাশ ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন শক্ত ব্রাশ ব্যবহার করা ভালো। কারণ এতে দাঁত আরও ভালোভাবে পরিষ্কার হবে, যা ভুল ধারণা। সবসময় নরম ব্রাশ ব্যবহার করা উচিত। কারণ শক্ত ব্রাশের কারণে দাঁতের এনামেলের আস্তর ক্ষতিগ্রস্ত হয়।
সাধারণ ব্রাশের বদলে বৈদ্যুতিক ব্রাশ ব্যবহার করার উল্লেখযোগ্য কোনো বাড়তি উপকার নেই। তবে বৈদ্যুতিক ব্রাশে সময় নির্ধারণ করে দেওয়া যায়। ফলে ওই সময় পর ব্রাশটি সয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
বেশিক্ষণ ব্রাশ করলে: দীর্ঘক্ষণ ব্রাশ করার কোনো ক্ষতি নেই। তবে, অতিরিক্ত চাপ প্রয়োগ করে দাঁত ব্রাশ করলে দাঁতের ক্ষতি হয়। এতে দাঁতের এনামেলের আস্তর এবং মাঢ়ির টিস্যু ক্ষতিগ্রস্ত হয়, ফলাফল হতে পারে দাঁতের সংবেদনশীলতা। তাই হালকা চাপে দাঁত ব্রাশ করতে হবে।

দাঁতের শিরশির বন্ধে সঠিক যত্নকমবেশি অনেকের মধ্যেই দাঁত শিরশির নিয়ে অস্বস্তি রয়েছে। এতে খাবার গ্রহণ বা তরলজাতীয় কোনো ক...
18/10/2022

দাঁতের শিরশির বন্ধে সঠিক যত্ন

কমবেশি অনেকের মধ্যেই দাঁত শিরশির নিয়ে অস্বস্তি রয়েছে। এতে খাবার গ্রহণ বা তরলজাতীয় কোনো কিছু খাওয়া, ব্রাশ করা, এমনকি শ্বাস নেওয়ার সময় অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, ঠান্ডা কোনো খাবার খেলে দাঁত শিরশির করে, যদি দাঁতে সমস্যা থাকে। তবে টক বা মিষ্টিজাতীয় খাবার গ্রহণের সময়ও একই ধরনের অনুভূতি হতে পারে। কারও দাঁতের সাদা অংশ এনামেল ক্ষয় হয়ে ডেন্টিন নামের অংশটি যখন বের হয়ে যায়, তখনই দাঁতে ঠান্ডা কিছু লাগলে শিরশির করে।

কারণ
দাঁতের এনামেল ক্ষয়
দাঁতে গর্তের সৃষ্টি
অনেক দিনের পুরোনো ফিলিং

মাড়ি ক্ষয় হয়ে দাঁতের রুট বা গোড়া বের হয়ে গেলে, দাঁত আঘাতপ্রাপ্ত হলে প্রাথমিক অবস্থায় বা সঠিক সময়ে সঠিক কারণ নির্ধারণ করে একজন চিকিৎসকের পরামর্শে চিকিৎসা গ্রহণ করলে অনেক ভালো ফল পাওয়া যায়।
দাঁতের শিরশির বন্ধে সঠিক যত্ন

নিয়মিত দাঁত ব্রাশ করলে দাঁতের ফাঁকে কোনো জীবাণু তৈরি হতে পারবে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাশতা করার পরে দাঁত ব্রাশ করুন নিয়মিত।

দাঁত ব্রাশ করার জন্য সেনসিটিভিটি রোধ করে—এমন টুথপেস্ট ব্যবহার করুন। এমনটাই মত প্রায় ৯ শতাংশ ডেন্টিস্টের। তাঁরা মনে করেন, এমন টুথপেস্ট আপনার দাঁত শিরশিরের যন্ত্রণা থেকে রেহাই দেবে অনেকটা।

ব্রাশ করুন আস্তে আস্তে। দাঁতের ওপর চাপ দেবেন না। জোরে ব্রাশ করাটা দাঁতের শিরশির ভাব আরও বাড়িয়ে দেবে। হালকা কোমল ব্রাশ ব্যবহার করুন। এতে সমস্যা থেকে রেহাই মিলবে অনেকটা।

যেকোনো অ্যাসিটিক খাবার খাওয়ার সময়ও একটু সচেতন হোন। যেমন: ফলের জুস, কোমল
পানীয়—এসব দাঁতের এনামেল নষ্ট করে ফেলে। তাই এসব পান করার পরই দাঁত পরিষ্কার করে ফেলুন।

আপনার যদি নিয়মিত দাঁতে দাঁত ঘষা বা দাঁত চেপে রাখার অভ্যাস থাকে, তাহলে সেটা ত্যাগ করাই ভালো।

অনেকেই দাঁতের শিরশির করা অংশটি ব্রাশ করে না। কিন্তু এতে সমস্যা বেড়ে প্রকট আকার ধারণ করতে পারে।
আর এই সংক্রান্ত সকল টিপস এবং চিকিৎসার জন্য চলে আসুন Salman Dental Care

Address

Begumganj
3850

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salman Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Salman Dental Care:

Shortcuts

Share