Islam Dental Care / ইসলাম ডেন্টাল কেয়ার

Islam Dental Care / ইসলাম ডেন্টাল কেয়ার A Modern Dental Clinic with Modern Technology. A qualitiful dental care for your family and children

ইসলাম ডেন্টাল কেয়ার এর পক্ষ থেকে সকল ভিউয়ার্স, মেম্বারস, বন্ধু, পরিবার ও শুভানুধ্যায়ীদের জানাই ঈদুল ফিতর এর আন্তরিক শুভে...
21/03/2026

ইসলাম ডেন্টাল কেয়ার এর পক্ষ থেকে সকল ভিউয়ার্স, মেম্বারস, বন্ধু, পরিবার ও শুভানুধ্যায়ীদের জানাই ঈদুল ফিতর এর আন্তরিক শুভেচছা ও অভিনন্দন। :)

💫 🌠🌟 💥 " ঈদ মোবারক " 🎉 🎊 🎆 💖


শুভেচ্ছান্তে,
ডাঃ মোঃ তানভীর ইসলাম।
বি ডি এস (ডি. ইউ)
বিএমডিসি রেজিঃ নং- ৫৭৮০।

🦷 রমজানে দাঁতের যত্ন✨ কখন ব্রাশ করবো? ব্রাশ করলে রোজা ভাঙবে?রমজান মাসে প্রায় সবার মনেই একটি সাধারণ প্রশ্ন ঘুরে—“রোজা রেখ...
19/02/2026

🦷 রমজানে দাঁতের যত্ন

✨ কখন ব্রাশ করবো? ব্রাশ করলে রোজা ভাঙবে?
রমজান মাসে প্রায় সবার মনেই একটি সাধারণ প্রশ্ন ঘুরে—
“রোজা রেখে দাঁত ব্রাশ করা যাবে তো?”
সেহরি শেষে, সকালে ঘুম থেকে উঠে, কিংবা দুপুরে—কখন ব্রাশ করা নিরাপদ—এই নিয়ে দ্বিধা থাকে অনেকেরই।
চলুন সহজভাবে পুরো বিষয়টি পরিষ্কার করি।
🌙 সেহরির সময় আজান শুরু হয়ে গেলে কি দাঁত ব্রাশ করা যাবে?
যদি সেহরি খাওয়ার সময় ফজরের আজান শুরু হয়ে যায়—
👉 সঙ্গে সঙ্গে খাওয়া-দাওয়া বন্ধ করতে হবে
👉 কিন্তু মুখ ধোয়া ও দাঁত ব্রাশ করা যাবে
তবে সতর্কতা:
টুথপেস্ট বা পানি গিলে ফেলা যাবে না
ভালোভাবে কুলি করে ফেলতে হবে
যদি কিছু গিলে না ফেলেন, তাহলে রোজা ভঙ্গ হবে না।

🌅 সকালে ঘুম থেকে উঠে কি দাঁত ব্রাশ করা যাবে?
হ্যাঁ, অবশ্যই যাবে।
রোজা অবস্থায় সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা সম্পূর্ণ বৈধ।
এতে রোজা ভঙ্গ হয় না।
কারণ: দাঁত ব্রাশ করা কোনো খাবার গ্রহণ নয়।
রোজা ভঙ্গ হবে তখনই, যখন ইচ্ছাকৃতভাবে কিছু গিলে ফেলা হবে।

❓ দাঁত ব্রাশ করলে কি রোজা ভেঙে যেতে পারে?
সরাসরি নয়।
✔ ব্রাশ করা → রোজা ভাঙে না
❌ টুথপেস্ট/পানি গিলে ফেললে → রোজা ভেঙে যেতে পারে
তাই ব্রাশ করার সময় কিছু নিয়ম মেনে চলুন:
অল্প টুথপেস্ট ব্যবহার করুন
ধীরে ব্রাশ করুন
বারবার কুলি করুন
কিছু যেন গিলে না যায়

🕰 রমজানে কখন দাঁত ব্রাশ করা সবচেয়ে ভালো?
✔ আদর্শ সময়গুলো:
1️⃣ সেহরির পর (ফজরের আগে বা পরে)
2️⃣ সকালে ঘুম থেকে উঠে
3️⃣ ইফতারের পরে
4️⃣ ঘুমানোর আগে
দিনে একাধিকবার ব্রাশ করলেও সমস্যা নেই—
শুধু সতর্ক থাকুন, কিছু যেন গিলে না যায়।

😷 রোজায় মুখের দুর্গন্ধ কেন বাড়ে?
অনেকেই ভাবেন ব্রাশ না করলে ভালো—এটা ভুল ধারণা।
রোজায়:
দীর্ঘ সময় না খাওয়ায় লালা কমে যায়
মুখ শুকিয়ে যায়
ব্যাকটেরিয়া বেড়ে যায়
ফলে মুখে দুর্গন্ধ তৈরি হয়।
নিয়মিত ব্রাশ ও কুলি করলে: ✔ মুখ পরিষ্কার থাকবে
✔ মাড়ি সুস্থ থাকবে
✔ দাঁত ক্ষয় কমবে
✔ আত্মবিশ্বাস বাড়বে
🪥 রমজানে দাঁতের যত্নের পূর্ণ রুটিন
✔ সেহরির পর ভালোভাবে ব্রাশ করুন
✔ দিনে অন্তত ২ বার ব্রাশ
✔ জিহ্বা পরিষ্কার করুন
✔ ইফতারের পরে ফ্লস ব্যবহার করুন
✔ অতিরিক্ত মিষ্টি ও সফট ড্রিংক কমান
✔ প্রচুর পানি পান করুন (ইফতার–সেহরি সময়)
🎯 শেষ কথা
রমজানে দাঁতের যত্ন নেওয়া যেমন জরুরি,
তেমনি সঠিক নিয়ম জানা আরও জরুরি।
দাঁত ব্রাশ করা রোজা ভঙ্গ করে না।
রোজা ভঙ্গের বিষয়টি নির্ভর করে—
👉 কিছু গিলে ফেলেছেন কি না তার উপর।
সচেতন থাকুন, সুস্থ থাকুন,
রমজান হোক ইবাদত ও স্বাস্থ্যের সুন্দর সমন্বয়।
✍️ লেখক:
ডাঃ কার্জন নাজমুল স্যার।

আপনার দাঁতে যদি এমালগাম বা সিলভার ফিলিং থেকে থাকে, তবে তা দ্রুত পরিবর্তন করে ফেলুন।
31/01/2026

আপনার দাঁতে যদি এমালগাম বা সিলভার ফিলিং থেকে থাকে, তবে তা দ্রুত পরিবর্তন করে ফেলুন।

 #স্কেলিং_Scalingদাঁতের গোড়ায় জমে থাকা ক্যালকুলাস/পাথর /প্লাক পরিষ্কার এর জন্য যে ট্রিটমেন্ট করা হয়,তার নাম স্কেলিং(Scal...
26/01/2026

#স্কেলিং_Scaling

দাঁতের গোড়ায় জমে থাকা ক্যালকুলাস/পাথর /প্লাক পরিষ্কার এর জন্য যে ট্রিটমেন্ট করা হয়,তার নাম স্কেলিং(Scaling)
স্কেলিং নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারনা প্রচলিত আছে।আজ সেই বিষয় নিয়ে কথা বলবো....

#স্কেলিং_কখন_করাবেন

যদি কারো দাতে পাথর বা ক্যালকুলাস জমে তবেই স্কেলিং করিয়ে নিতে হবে।অনেকের বছরের পর বছর কোন সমস্যা হয় না,আবার অনেকের ৪-৬মাসের মধ্যে মুখে প্লাক জমে,ক্যালকুলাস বা পাথর জমে যায়।অনেকের দাতের গোড়া দিয়ে রক্ত আসে,দাত ব্রাশ করার পরেও মুখে গন্ধ হয়, মাড়িতে সব সময় ব্যথা করে এসব ক্ষেত্রে আপনার ডেন্টিস্টের পরামর্শ মেনে স্কেলিং করান।

#স্কেলিং_করালে_সুবিধা

দাঁতের গোড়ায় পাথর বা ময়লা জমে দাঁত ও মাড়ির ইনফেকশন হয় সেটা সেরে ওঠার জন্য ।মুখে দুর্গন্ধ হতে পারে,মাড়ি দিয়ে রক্ত পড়তে পারেস্কেলিং করে এই সমস্যা গুলা দূর হয়ে যায়।দাঁত নড়া অনেক টা কমায়।তাই স্কেলিং করাটা জরুরী।

#স্কেলিং_নিয়ে_যত_ভুল_ধারনা

➡দাঁত ফাকা হয়ে যায়ঃঅনেকের ধারণা স্কেলিং করলে দাঁত ফাকা হয়ে যায়।কিন্তু বিষয় টি তা নয়।দাঁতের গোড়ায় পাথর জমার কারনে মাড়ি নিচে সরে যায় এবং স্কেলিং করলে পাথর পরিষ্কার হয়ে যায়। তখন ওই জায়গাটা ফাকা ফাকা লাগে।জিহবা বার বার ওই ফাকা জায়গায় যায়।কিন্তু কিছুদিন পরেই মাড়ি আবার আগের স্থানে ফিরে আসে।তখন ফাকা অনুভূতি ও চলে যায়।
➡ দাঁত শিরশির করাঃস্কেলিং করার সময় একটু আধটু দাঁত শিরশির করতে পারে।তবে দীর্ঘদিনধরে জমে থাকা পাথর অপসারণের পর দাঁতের ওই অংশটা কিছুটা সেনসিটিভ হয়ে যায়।ফলে কিছুটা শিরশির করতে পারে যা পরে ঠিক হয়ে যায়।
➡দাঁত সাদা হয়ে যাবেঃস্কেলিং এ দাঁতের ময়লা,পাথর ও দাগ পরিষ্কার করা হয়।কিন্তু সাদা হয়ে যাবে এ ধারণা সম্পূর্ণ ভুল।দাঁত সাদা করার অন্য ট্রিটমেন্ট আছে।
➡স্কেলিং এ ব্যথা লাগেঃস্কেলিং করার সময় খুব ব্যথা হয় এমন কিন্তু নয়।সামান্য ব্যথা বা শিরশির অনুভূত হতে পারে।

#স্কেলিং_সর্তকতাঃ

🚫অবশ্যই রেজিষ্টার্ড ডাক্তারের কাছে স্কেলিং করান।তা না হলে পাথর বা ময়লা তুলতে যেয়ে দাঁতের এনামেল ক্ষয় করে ফেলতে পারে।
🚫স্কেলিং করার সময় সামান্য ব্লিডিং হতে পারে।এতে ভয় পাওয়ার কিছু নেই।
🚫স্কেলিং এর পর পরই চা-কফি,ধুমপান, কোল্ড ড্রিংক এগুলো এড়িয়ে চলুন।
🚫একবার স্কেলিং করালে বার বার করাতে হবে এটি একটা ভুল ধারনা।ডাক্তারের পরামর্শ অনুযায়ী করাবেন না হলে নয়।

Address

Barishal
8200

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

8801712098479

Alerts

Be the first to know and let us send you an email when Islam Dental Care / ইসলাম ডেন্টাল কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Islam Dental Care / ইসলাম ডেন্টাল কেয়ার:

Shortcuts

Share