Dr. Rakhi's Dental Surgery

Dr. Rakhi's Dental Surgery Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Rakhi's Dental Surgery, Dentist & Dental Office, এসপি মার্কেট, চন্দ্রদ্বীপের ২য় তলা। , পুলিশ লাইন মেইন গেটের বিপরীতে।, পুলিশ লাইন রোড, বরিশাল।, Barishal.

Service provided -
Consultation, Scaling & Polishing, Cosmetic Filling, Median diastema closure, Root Canal Treatment, Zirconia Crown & Bridge, PFM crown & Bridge, Normal & Surgical Extraction, Minor Oral surgery,
Child patient management with extra Care.

শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের  এরকম সবুজ সুন্দর রুপ, সত্যিই মনোমুগ্ধকর!  💚 এরকম সুন্দর একটা ভিউ দেখে দেখে আজকে স্ট...
19/08/2026

শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এরকম সবুজ সুন্দর রুপ, সত্যিই মনোমুগ্ধকর! 💚
এরকম সুন্দর একটা ভিউ দেখে দেখে আজকে স্টুডেন্ট দের আইটেম পরীক্ষা নিলাম।
প্রতিদিন মেডিকেল ক্যাম্পাসে ঢুকলে পুকুর গুলো আর অসংখ্য গাছপালা দেখে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। খুব ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি এই শের ই বাংলা মেডিকেল। আব্বুর কাছে সবসময় শুনতাম ছোটবেলায়, এটা নাকি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাসপাতাল ছিলো। জানিনা তখন সত্যিই ছিলো, নাকি আব্বু মেডিকেল লাইফের প্রতি আমার আগ্রহ বাড়ানোর জন্য বলতো! আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আব্বুর স্বপ্ন পুরন করেছেন। তার মেয়ে কে শের ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষক হিসেবে কবুল করেছেন।
আমার স্বপ্নের জীবনটাই আমি কাটাচ্ছি আলহামদুলিল্লাহ! আমি নিজেকে যেভাবে ছোটবেলা থেকে দেখতে চেয়েছি, নিজেকে নিয়ে যে স্বপ্ন সাজিয়েছি আলহামদুলিল্লাহ আমি এখন তার মধ্যেই আছি। ❤️

আলহামদুলিল্লাহ!  রোগী দের এসব সুন্দর সুন্দর রিভিউ, রোগীদের আস্থা, ভালোবাসা প্রচন্ড শরীর খারাপ থাকা সত্ত্বেও চেম্বারে যেত...
18/08/2026

আলহামদুলিল্লাহ! রোগী দের এসব সুন্দর সুন্দর রিভিউ, রোগীদের আস্থা, ভালোবাসা প্রচন্ড শরীর খারাপ থাকা সত্ত্বেও চেম্বারে যেতে বাধ্য করে। ❤️

★★★★★

অসম্ভব সুন্দর এই নীলাদ্রি লেকে বর্ষাকালে একবার যাবার খুব ইচ্ছা ছিলো!  জানিনা কোন বছর সেই বর্ষাকাল আসবে!!  কবে ছুটি হবে! ...
14/08/2026

অসম্ভব সুন্দর এই নীলাদ্রি লেকে বর্ষাকালে একবার যাবার খুব ইচ্ছা ছিলো! জানিনা কোন বছর সেই বর্ষাকাল আসবে!! কবে ছুটি হবে! 💚

ছবিঃ কোন এক শীতের পড়ন্ত বিকেলে! বাংলার কাশ্মীর খ্যাত - নীলাদ্রি লেক,সুনামগঞ্জ।

কেন আপনার ডাক্তার এর কথা শোনা এবং মেনে চলা খুবই জরুরী!!! আমার এই রোগী বেশ কয়েকবছর আগে অটোতে এক্সিডেন্ট করে নিচের চোয়ালের...
11/08/2026

কেন আপনার ডাক্তার এর কথা শোনা এবং মেনে চলা খুবই জরুরী!!!

আমার এই রোগী বেশ কয়েকবছর আগে অটোতে এক্সিডেন্ট করে নিচের চোয়ালের সামনের দাঁতে আঘাত পায়! নিকটস্থ কোয়াক বা হাতুড়ে ডাক্তার এর কাছে চিকিৎসা নেয়। বেশ কিছুদিন সিম্পটম ফ্রি থাকে কিন্তু যেহেতু কাজ টা সঠিক ভাবে সম্পুর্ন হয় নাই তাই রোগী কিছুদিন পরেই দাঁত এর গোড়ায় ইনফেকশন নিয়ে ভুগতে থাকে।

পটুয়াখালী থেকে রোগী দাঁত নড়া এবং দাঁত এর গোড়া ফুলে যাওয়া নিয়ে আমার কাছে বরিশাল চেম্বারে আসে। রোগী প্রথমে অপারেশনে রাজি না থাকায় আমি পুনরায় রুট ক্যানাল ট্রিটমেন্ট শুরু করি এবং ড্রেসিং দিয়ে দেই। দুইবার ড্রেসিং দেবার পরেই আল্লাহর রহমতে রোগী দাঁত নড়া এবং ফোলা কমে যায়। তৃতীয় বার ড্রেসিং দেবার সময় এক্স রে তে দেখি লেশনের সাইজ অনেকটাই ছোট হয়ে আসছে।

রোগী খুব সুন্দর ইম্প্রুভ করছিলো! কিন্তু এখানেই আমার রোগী মারাত্মক ভুল টা করে। যেহেতু কোন সমস্যা ছিলো না তাই দীর্ঘদিন তারা পটুয়াখালী থেকে আর ড্রেসিং দিতে বরিশালে আসে না।

এরপর কয়েক মাস পরে যখন রোগী আবার সমস্যায় পড়ে তখন আসে। কিন্তু তখন তো ক্যানাল ওপেন করতেই সিস্টিক ফ্লুইড উপচে পড়ছিল ক্যানাল থেকে। আর এক্স রে করার পরেই দেখা গেলো সিস্ট এর সাইজ অনেক বেড়ে গেছে।
এখনি সিস্ট অপারেশন করে রিমুভ না করলে পাশের দাঁত গুলো কেও আর বাঁচানো যাবে না।

আমার দীর্ঘ দিনের দাত টা রাখার প্রচেষ্টা শুধু মাত্র আমার রোগীর সময় মত চেম্বারে না আসার কারনে ব্যর্থ হলো। রোগী অল্প বয়সে তার সামনের দাঁত টা হারালো!

শুধু সিস্ট রিমুভ করে এপিসেকটমি করেও দাঁত টা কে রাখা যেতো যদি দাঁত টা না নড়তো এবং ( External root resorption) দাঁত এর শিকড় ক্ষয় হয়ে না যেতো।

কিছু ক্ষেত্রে রোগীদের অবহেলার কারনে, কিছু ভুলের কারনেও এরকম অপারেশন এর ধকল তাদের নিতে হয়।
শুরু তেই যদি ভালো ভাবে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ফেলতো তাহলে হয়তো অপারেশন টা এড়ানো যেতো। বা অপারেশন করা লাগলেও দাঁত টা কে রাখা যেতো!

তাই আপনার ডাক্তার আপনাকে যা যা বলেন সেটা অবশ্যই মেনে চলুন, যতদিন পরে ড্রেসিং এর জন্য যেতে বলেন সেটা নিয়মিত ফলো করুন।

নিজের দাঁত এর যত্ন নিন, সুস্থ থাকুন!


A quiet Friday evening, where I choose peace over pressure and myself over everything else...
07/08/2026

A quiet Friday evening, where I choose peace over pressure and myself over everything else...


রোগীর সাথে কথপোকথন!!  আলহামদুলিল্লাহ রোগী দের ভালোবাসা, আস্থা, সম্মান, ভরসা সবকিছুর জন্য।  আমি যেনো সারাজীবন এটা ধরে রাখ...
05/08/2026

রোগীর সাথে কথপোকথন!!
আলহামদুলিল্লাহ রোগী দের ভালোবাসা, আস্থা, সম্মান, ভরসা সবকিছুর জন্য।
আমি যেনো সারাজীবন এটা ধরে রাখতে পারি আল্লাহর কাছে এটাই চাওয়া।
এই কেইস টা শেয়ার করবো খুব শীঘ্রই ইনশাআল্লাহ!


সবসময় ই রোগীদের একটা কমন অভিযোগ থাকে ডাক্তার রা কথা শোনেন না।  খারাপ বিহেভ করেন, সময় দিতে চান না।   তারা এই ডাক্তার ম্যা...
04/08/2026

সবসময় ই রোগীদের একটা কমন অভিযোগ থাকে ডাক্তার রা কথা শোনেন না।
খারাপ বিহেভ করেন, সময় দিতে চান না।

তারা এই ডাক্তার ম্যাডাম Dr. Marium Zaman Endocrinologist কে নিয়ে নিশ্চয়ই ভিন্ন মত পোষণ করবেন।
অসম্ভব মানবিক, ধৈর্য্যশীল, মিশুক একজন ডাক্তার। যিনি বরিশালে এন্ডোক্রাইনোলজি তে একমাত্র মহিলা ডাক্তার! তার ট্রিটমেন্ট অসাধারণ। শত শত মানুষ তার কাছে চিকিৎসা সেবা নেন।
অসম্ভব মেধাবী এই চিকিৎসক মানুষ হিসেবেও কিন্তু চমৎকার।

তিনি তার ডেন্টাল ট্রিটমেন্ট এর জন্য আমার উপর আস্থা রাখেন, Dr. Rakhi's Dental Surgery তে চিকিৎসা নেন
এটা নিঃসন্দেহে আমার জন্য অসম্ভব ভালো লাগার ব্যাপার।❤️

ম্যাডামের রোগী কেউ আছেন এখানে? আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। 🙂



বেশ অনেকদিন পরে প্রতিটা কদম গাছ আবার ফুলে ফুলে ভরে গেছে। চেম্বার থেকে বাসায় ফেরার পথে রাস্তায় ঘ্রাণ নিতে নিতে আসি।  মেডি...
04/08/2026

বেশ অনেকদিন পরে প্রতিটা কদম গাছ আবার ফুলে ফুলে ভরে গেছে। চেম্বার থেকে বাসায় ফেরার পথে রাস্তায় ঘ্রাণ নিতে নিতে আসি। মেডিকেল কলেজে যাবার পথে গাছ ভর্তি কদম ফুল দেখে চোখ জুড়াই। সুবহানাল্লাহ কি যে মন ভালো করে দেয়ার মত অদ্ভুত সুন্দর একটা জিনিস আল্লাহ বানিয়েছেন !!!! 🧡🤍

Address

এসপি মার্কেট, চন্দ্রদ্বীপের ২য় তলা। , পুলিশ লাইন মেইন গেটের বিপরীতে।, পুলিশ লাইন রোড, বরিশাল।
Barishal
8602

Opening Hours

Monday 17:00 - 22:00
Tuesday 17:00 - 22:00
Wednesday 17:00 - 22:00
Thursday 17:00 - 22:00
Saturday 16:00 - 22:00
Sunday 16:00 - 22:00

Telephone

+8801914756443

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rakhi's Dental Surgery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Rakhi's Dental Surgery:

Shortcuts

Share